Beautification By Bipasha

Beautification By Bipasha

Share

জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃপক্ষ( NSDA)
সনদায়িত দক্ষ এসেসর এবং ট্রেইনার দ্বারা পরিচালিত।
আপনার ত্বক এবং চুলের বিশ্বস্ত সঙ্গী ❤️❤️
বুকিং করতে কল করুন ‼️

25/06/2026

ব্যবসায় সম্পর্ক দেখার সুযোগ নেই,,
কারন ৪ জন মেয়ের বেতন,স্পেস রেন্ট,বোনাস না দিতে পারলে ব্যবসা বন্ধ করতে হবে।
এরপরে সম্পর্কের মানুষগুলোই বলবেন - কাজ করে খেতে পারেন না? টাকা চাইছেন?
তাহলে বলুন আমি কোন দিকে যাবো?
✔️ব্যবসা,,,নাকি সম্পর্কের মানুষ ‼️

22/06/2026

আমার জন্মদিন উপলক্ষে বিশেষ ছাড়‼️
✔️পেডিকিওর +মেনিকিওর +হট ওয়েল ম্যাসাজ +শ্যাম্পু ওয়াস+ড্রাই =১৫০০৳
✔️হাইড্রা+মেনিকিওর +ভ্রুপ্লাগ +আপার লিপ থ্রেডিং=২০০০৳
✔️ড্যামেজ রিপেয়ার (পিঠ পর্যন্ত) =৩৫০০৳
✔️রিবন্ডিং ভার্জিন চুল(পিঠ পর্যন্ত)=৪০০০৳
✔️রিটাচ রিবন্ডিং (পিঠ পর্যন্ত)= ৫০০০৳
✔️হেয়ার ফল ট্রিটমেন্ট + হারবাল ফেসিয়াল +ভ্রু প্লাস+ সমান হেয়ার কাট =২০০০৳

19/06/2026

আমাদের লাইভের ১ম কমেন্টকারি❤️
সত্যিই কি সারপ্রাইজ দিতে পেরেছি⁉️শুনুন আপুর মুখেই❤️

16/06/2026

ফাকা সময়ে চলে আসলাম আমাদের ওয়েল ম্যাসাজ নিতে!

13/06/2026

আজ কিছু কথা বলতে বাধ্য হলাম।

একটা কথা আমরা কেন ভুলে যাই?

একজন হেয়ার আর্টিস্ট বা স্কিন স্পেশালিস্ট হওয়া কোনো সাধারণ বিষয় নয়। এই পেশার পিছনেও রয়েছে বছরের পর বছর পড়াশোনা, ট্রেনিং, প্র্যাকটিস, গবেষণা এবং অভিজ্ঞতা।

হেয়ার কাটিং করতে গেলে শুধু কাঁচি চালালেই হয় না। ফেস শেপ, হেড স্ট্রাকচার, জিওমেট্রি, অ্যাঙ্গেল, ব্যালেন্স—সবকিছুর জ্ঞান থাকতে হয়। হেয়ার কালার করতে গেলে কালার থিওরি, কেমিস্ট্রি, অক্সিডেশন প্রসেস, রেশিও, ফর্মুলেশন—এসবের সঠিক ধারণা থাকতে হয়। একজন দক্ষ হেয়ার আর্টিস্টের মধ্যে ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের বাস্তব প্রয়োগ প্রতিদিন ঘটে।

তাই এই পেশাকে ছোট করে দেখার আগে একটু ভাবুন।

একজন মাছ বিক্রেতা মাছের মূল্য বোঝেন, আর একজন স্বর্ণকার সোনার মূল্য বোঝেন। মাছ বিক্রেতা সোনা আসল না নকল তা বিচার করতে পারবেন না, আবার স্বর্ণকারও ভালো মাছের গুণাগুণ বিচার করতে পারবেন না। কারণ প্রত্যেক পেশার নিজস্ব জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে।

ঠিক তেমনই একজন দক্ষ হেয়ার আর্টিস্টের কাজের মূল্য একজন প্রকৃত পেশাদারই বুঝবেন।

আরেকটা বিষয় পরিষ্কার করা দরকার।

হেয়ার কাটিংয়ের পর চুল সেট করা হয় ক্লায়েন্টকে কাটের ফিনিশিং দেখানোর জন্য। কাটটি সঠিক হয়েছে কিনা, তার ফর্ম ও মুভমেন্ট কেমন এসেছে, তা বোঝার জন্য সেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ এই নয় যে চুল সারাজীবন ওইভাবেই থাকবে।

একইভাবে হেয়ার কালারের পরও হেয়ার স্টাইলিং করা হয় যাতে কালারের টোন, ডাইমেনশন এবং ফিনিশিং স্পষ্টভাবে বোঝানো যায়। কালার করার পর চুলের অতিরিক্ত কেয়ারও প্রয়োজন হয়, কারণ অনেক ক্ষেত্রেই চুল কিছুটা ড্রাই অনুভব হতে পারে। তাই স্টাইলিং একটি প্রফেশনাল প্রেজেন্টেশনের অংশ, কোনো জাদু নয়।

সবচেয়ে অবাক লাগে যখন দেখি মানুষ আগে থেকেই Fees জেনে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, নিজের ইচ্ছায় সার্ভিস গ্রহণ করেন; তারপর বেরিয়ে এসে সেই একই Fees নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেন।

ডাক্তারের উদাহরণই ধরা যাক। একজন ডাক্তার ৫০০ টাকা Fees নেন, আরেকজন ৫০০০ টাকা। দুজনই ডাক্তার, কিন্তু তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা, সাফল্যের ইতিহাস এবং চাহিদা এক নয়। আমরা কি কখনো ৫০০০ টাকার ডাক্তারের কাছে গিয়ে বলি, “আপনি এত Fees কেন নিচ্ছেন?”

তাহলে একজন সফল হেয়ার আর্টিস্ট নিজের অভিজ্ঞতা, দক্ষতা এবং বছরের পর বছর পরিশ্রমের মূল্য নির্ধারণ করলে সমস্যা কোথায়?

ভালো লাগা বা খারাপ লাগা অবশ্যই ব্যক্তিগত মতামত। কিন্তু কোনো পেশাকে, কোনো শিল্পীকে বা কোনো দক্ষ মানুষকে শুধুমাত্র তাঁর Fees দেখে ছোট করা উচিত নয়।

আমি নিজেও এই ইন্ডাস্ট্রির একজন মানুষ। তাই একজন হেয়ার আর্টিস্ট হিসেবে আরেকজন শিল্পীর প্রতি অসম্মান দেখানো হলে সেটা আমাকে কষ্ট দেয়।

চলুন, আমরা প্রতিটি পেশাকে সম্মান করতে শিখি। কারণ একজন সফল হেয়ার আর্টিস্ট, স্কিন স্পেশালিস্ট বা বিউটিশিয়ান তৈরি হতে যতটা পরিশ্রম লাগে, তা বাইরে থেকে দেখা যায় না।

Respect Skill. Respect Knowledge. Respect Experience. Respect Every Artist. :::

Photos from Beautification By Bipasha's post 02/06/2026

❤️ 🫰দেবদাসের পারো🫰❤️
এক অমর প্রেমের গল্প নিয়ে আমরা আসছি‼️
চোখ রাখুন আমাদের পেইজে‼️
Beautification By Bipasha Farhana Easmin

Photos from Beautification By Bipasha's post 01/06/2026

আলহামদুলিল্লাহ,,
ব্রাইড এক্সক্লুসিভ প্যাকেজ নিয়েছিলেন,
সবাই আপুর জন্য অনেক অনেক দোয়া করবেন ইনশাআল্লাহ।
সারাজীবন যেন সুখে থাকে ফি আমানিল্লাহ ‼️

Photos from Beautification By Bipasha's post 31/05/2026

আমাদের স্যালনে ব্রাইডাল মেহেদি!

26/05/2026
Want your business to be the top-listed Beauty Salon in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Jashore Biman Office Mor
Jessore
7400,