Thrive Hub By Lia
Sharing tips on health, wellness & lifestyle for a better you �
কেন Public Health পড়বেন? 🌍🩺
অনেকেই মনে করেন ডাক্তার বা নার্স হলেই শুধু মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করা যায়। কিন্তু বাস্তবে পুরো সমাজের স্বাস্থ্য নিরাপদ রাখার পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকে Public Health professionals দের।
Public Health হলো এমন একটি field যেখানে মানুষের রোগ হওয়ার আগেই prevention, awareness, research, policy এবং community health নিয়ে কাজ করা হয়।
Public Health কী?
Public Health এমন একটি subject যেখানে পুরো সমাজের মানুষের স্বাস্থ্য, disease prevention, mental health, nutrition, environment, maternal & child health, research, awareness এবং health policy নিয়ে কাজ করা হয়।
সহজভাবে:
> “একজন ডাক্তার একজন রোগীকে চিকিৎসা দেন,
আর Public Health পুরো সমাজকে সুস্থ রাখার চেষ্টা করে।”
---
কেন Public Health পড়বেন? ✨
✔️ মানুষের জন্য impact তৈরি করা যায়
✔️ Research & international opportunities অনেক
✔️ Scholarship পাওয়ার chance থাকে
✔️ Medical, NGO, Research, Development sector — সব জায়গায় demand আছে
✔️ Abroad এ highly respected field
✔️ Flexible career options
✔️ Women-friendly profession
✔️ Government + International Organization এ কাজের সুযোগ
---
বাংলাদেশে Public Health এর গুরুত্ব 🇧🇩
বাংলাদেশে এখন Public Health sector অনেক grow করছে।
কারণ:
Mental health awareness বাড়ছে
Nutrition & maternal health নিয়ে কাজ বাড়ছে
Climate change & disease prevention গুরুত্বপূর্ণ হচ্ছে
NGO এবং development sector expand করছে
Research field grow করছে
বাংলাদেশে Public Health graduates কাজ করতে পারে:
Hospital administration
NGO sector
Research projects
Health awareness programs
Government health projects
University & teaching sector
International organizations
---
Abroad এ Public Health এর Demand 🌎
বর্তমানে USA, Canada, UK, Australia, Europe এবং Caribbean countries এ Public Health professionals এর demand অনেক বেশি।
বিশেষ করে:
Epidemiology
Global Health
Biostatistics
Health Policy
Mental Health Research
Community Health
Environmental Health
অনেকেই MPH (Master of Public Health) করে abroad এ research, healthcare management বা international organizations এ কাজ করছেন।
---
Job Sector 💼
Public Health পড়ে যেসব sector এ career করা যায়:
Research Assistant
Epidemiologist
Health Program Officer
Public Health Specialist
NGO & Development Worker
Data & Health Research Analyst
Healthcare Administrator
Community Health Officer
University Lecturer
International Organization Worker
Possible organizations:
World Health Organization
UNICEF
BRAC
icddr,b
---
Women দের জন্য কি Safe & Good Career? 👩⚕️
Yes, absolutely.
Public Health is considered one of the most women-friendly health-related professions.
কারণ: ✔️ Respectful working environment
✔️ Research & office-based opportunities
✔️ Flexible career path
✔️ International career opportunities
✔️ Leadership positions এ যাওয়ার সুযোগ
✔️ Work-life balance তুলনামূলক ভালো
অনেক নারী বর্তমানে Public Health sector এ researcher, lecturer, project manager এবং international health consultant হিসেবে কাজ করছেন।
---
শেষ কথা 🌱
Public Health শুধু একটি subject না, এটা মানুষের জীবন পরিবর্তনের একটি সুযোগ।
যদি আপনি মানুষের জন্য কাজ করতে চান, research পছন্দ করেন, awareness create করতে চান এবং future এ Bangladesh ও abroad এ strong career গড়তে চান — তাহলে Public Health হতে পারে একটি excellent choice. ✨
গরমে শরীর ঠান্ডা রাখবে যেসব খাবার 🌿
এই প্রচণ্ড গরমে শুধু বাইরে না, শরীরও ভেতর থেকে ক্লান্ত হয়ে যায়। তাই এমন কিছু খাবার খাওয়া জরুরি যা শরীরকে hydrate ও cool রাখতে সাহায্য করে 🤍
🥒 শসা
পানির পরিমাণ বেশি, শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।
🍉 তরমুজ
Hydration ও freshness-এর জন্য perfect summer fruit।
🥥 ডাবের পানি
Natural electrolyte — শরীরকে instantly refresh করে।
🍋 লেবুর শরবত
ক্লান্তি কমায় ও শরীর cool রাখে।
🥛 টক দই
পেট ঠান্ডা রাখে এবং digestion-এর জন্যও ভালো।
🍈 বাঙ্গি / খরমুজ
গরমে শরীর hydrated রাখতে সাহায্য করে।
🌿 পুদিনা পানি
Refreshing feel দেয় এবং heat কমাতে সাহায্য করে।
❌ খুব বেশি oily ও spicy খাবার avoid করার চেষ্টা করুন।
নিজের শরীরের যত্ন নিন এই গরমে 🤍
Stay hydrated & stay safe ☀️
— Thrive hub by lia
☀️🌿
22/05/2026
Through awareness, research and compassion, we move one step closer to ending HIV. ❤️
Together, we can break stigma and inspire hope!
14/05/2026
Emotional Healing শুরু করবেন কীভাবে? 🌿
সব ক্ষত চোখে দেখা যায় না।
কিছু ক্ষত থাকে মনে — যা চুপচাপ আমাদের ক্লান্ত করে দেয়।
Healing মানে সব ভুলে যাওয়া না,
বরং নিজেকে আবার ধীরে ধীরে খুঁজে পাওয়া। 🤍
Emotional healing শুরু করার কিছু ছোট step:
✨ নিজের অনুভূতিগুলো অস্বীকার করবেন না
কষ্ট লাগলে কষ্টই বলুন। “আমি ঠিক আছি” বলতে বলতে নিজেকে হারিয়ে ফেলবেন না।
✨ সবকিছু instantly ঠিক করতে যাবেন না
Healing time নেয়। Slow progress-ও progress।
✨ যেটা আপনাকে ভেঙে দেয়, সেটা থেকে distance নিন
মানুষ হোক বা কোনো স্মৃতি — নিজের peace protect করা জরুরি।
✨ নিজের সাথে kindly কথা বলুন
নিজেকে blame না করে support করুন।
✨ Rest নিন
সবসময় strong থাকার দরকার নেই।
✨ প্রয়োজনে help নিন
বন্ধু, পরিবার বা professional help নেওয়া দুর্বলতা না।
🌱 মনে রাখবেন:
“Healing doesn’t mean the damage never existed.
It means the damage no longer controls your life.”
07/04/2026
🛌 কখন ঘুমালে শরীর ভালো থাকবে?
সুস্থ থাকতে শুধু কত ঘণ্টা ঘুমাচ্ছেন তা না—কখন ঘুমাচ্ছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ।
🌙 সেরা সময়:
রাত ১০টা – ১১টার মধ্যে ঘুমাতে যাওয়া সবচেয়ে ভালো। এই সময় থেকে শরীর নিজে নিজে রিপেয়ার (repair) শুরু করে।
⏰ কেন এই সময়?
- রাত ১০টা–২টার মধ্যে শরীরের হরমোন ব্যালান্স হয়
- স্কিন, ব্রেইন, ও ইমিউন সিস্টেম ঠিকভাবে কাজ করে
- দেরি করে ঘুমালে শরীর ক্লান্ত লাগে, মন খারাপও হতে পারে
😴 কতক্ষণ ঘুমাবেন?
👉 প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুমানো আদর্শ
⚠️ দেরিতে ঘুমানোর ক্ষতি:
- সকালে উঠতে কষ্ট
- মাথা ব্যথা, ক্লান্তি
- স্কিন ডাল হয়ে যাওয়া
- ফোকাস কমে যাওয়া
💡 কিছু সহজ টিপস:
✔️ ঘুমানোর আগে মোবাইল কম ব্যবহার করুন
✔️ প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান
✔️ হালকা খাবার খেয়ে ঘুমান
✔️ রুম অন্ধকার ও শান্ত রাখুন
🌼 মনে রাখবেন:
“Early sleep, healthy life!”
নিজের শরীরকে ভালো রাখতে আজ থেকেই ঠিক সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন 💙
🧠 কখন বুঝবেন আপনার মেন্টাল হেল্থ এর জন্য ডাক্তার দেখানো দরকার?
আমরা অনেক সময় শারীরিক অসুস্থতা বুঝতে পারি, কিন্তু মনের অসুস্থতাকে অবহেলা করি। অথচ মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও ঠিক ততটাই জরুরি।
👉 নিচের লক্ষণগুলো যদি নিয়মিত অনুভব করেন, তাহলে একজন মেন্টাল হেল্থ প্রফেশনালের সাথে কথা বলা উচিত—
🔹 দীর্ঘদিন ধরে মন খারাপ থাকা
কয়েকদিন নয়, সপ্তাহের পর সপ্তাহ যদি দুঃখ, শূন্যতা বা হতাশা অনুভব করেন।
🔹 অতিরিক্ত দুশ্চিন্তা বা ভয়
ছোট বিষয় নিয়েও বেশি চিন্তা, প্যানিক হওয়া বা অকারণে ভয় পাওয়া।
🔹 ঘুম ও খাওয়ার পরিবর্তন
হঠাৎ করে ঘুম কমে যাওয়া/বাড়া, ক্ষুধা কমে যাওয়া বা বেশি খাওয়া।
🔹 কাজে বা পড়াশোনায় মনোযোগ না থাকা
আগের মতো ফোকাস করতে না পারা বা সব কিছুতেই আগ্রহ হারানো।
🔹 নিজেকে একা করে ফেলা
বন্ধু, পরিবার থেকে দূরে থাকা বা কারো সাথে কথা বলতে না চাওয়া।
🔹 অতিরিক্ত রাগ, বিরক্তি বা আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা
🔹 নিজেকে মূল্যহীন মনে হওয়া
নিজেকে দোষ দেওয়া, আত্মবিশ্বাস কমে যাওয়া।
🚨 গুরুত্বপূর্ণ সতর্কতা:
যদি কখনো নিজের ক্ষতি করার চিন্তা আসে বা জীবনকে অর্থহীন মনে হয় — দেরি না করে দ্রুত সাহায্য নিন।
💬 মনে রাখবেন—
ডাক্তার দেখানো মানে আপনি দুর্বল নন, বরং আপনি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন।
❤️ Take care of your mind, it deserves the same care as your body.
24/03/2026
Your liver works silently—protect it loudly 💚
Hepatitisকী?
Hepatitis হলো লিভারের একটি প্রদাহ (inflammation), যা সাধারণত ভাইরাসের কারণে হয়।
⚠️ কিভাবে ছড়ায়?
• সংক্রমিত রক্তের মাধ্যমে
• অসুরক্ষিত যৌন সম্পর্ক
• একই সুচ/সিরিঞ্জ ব্যবহার
• মা থেকে শিশুর মধ্যে (birth time)
• অপরিষ্কার ট্যাটু বা পিয়ার্সিং
😷 লক্ষণগুলো কী কী?
• জ্বর ও দুর্বলতা
• বমি ভাব
• চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া
• পেট ব্যথা
• ক্ষুধামন্দা
💊 প্রতিরোধের উপায়
✔️ Hepatitis B ভ্যাকসিন নিন
✔️ নিরাপদ রক্ত গ্রহণ করুন
✔️ ব্যক্তিগত জিনিস (রেজর, টুথব্রাশ) শেয়ার করবেন না
✔️ সবসময় পরিষ্কার ও জীবাণুমুক্ত যন্ত্র ব্যবহার করুন
💚 সচেতন থাকুন, সুস্থ থাকুন
Early detection = Better protection!
"
🍟 অতিরিক্ত তেল খেলে কী হয়?
আমরা অনেকেই ভাজাপোড়া খাবার খুব পছন্দ করি। কিন্তু প্রতিদিন বেশি তেলযুক্ত খাবার খেলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
⚠️ ১. ওজন দ্রুত বাড়ে
অতিরিক্ত তেল শরীরে বেশি ক্যালরি যোগ করে, ফলে ওজন বাড়তে থাকে।
⚠️ ২. হজমের সমস্যা
বেশি তেল খেলে গ্যাস, অম্বল বা পেট ফাঁপা হতে পারে।
⚠️ ৩. হৃদরোগের ঝুঁকি বাড়ে
অতিরিক্ত তেল, বিশেষ করে ভাজাপোড়া খাবার, শরীরে খারাপ কোলেস্টেরল বাড়াতে পারে।
⚠️ ৪. ত্বকের সমস্যা
অনেক সময় বেশি তেল খেলে ব্রণ বা ত্বকের সমস্যা বাড়তে পারে।
⚠️ ৫. ক্লান্তি ও অলসতা
খুব বেশি তেলযুক্ত খাবার খেলে শরীর ভারী লাগে এবং কাজ করার শক্তি কমে যায়।
✅ কী করবেন?
• ভাজা খাবার কম খান
• রান্নায় পরিমিত তেল ব্যবহার করুন
• বেশি সবজি ও ফল খান
• নিয়মিত পানি পান করুন
✨ মনে রাখবেন: সুস্থ থাকতে হলে খাবারে পরিমিতি খুবই গুরুত্বপূর্ণ।
*“যা তুমি পায়নি, তাতে লুকানো ছিল একটি রহমত ✨🌿
জীবন সবসময় আমাদের যা চাই সেটি দেয় না—কিন্তু যা দরকার তা দেয়। প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখো, শিখো, এবং এগিয়ে চলো! 💛
”
🧠💚 Psychology & Health: মন আর শরীর আলাদা না
আমরা ভাবি শরীর অসুস্থ হলে চিকিৎসা লাগে।
কিন্তু মন খারাপ হলে?
আমরা বলি — “স্ট্রেস, কিছু না।”
কিন্তু সত্যটা হলো —
মন ও শরীর একে অপরের সাথে গভীরভাবে যুক্ত।
🔍 Health Psychology কী বলে?
Health Psychology হলো এমন একটি শাখা যা বোঝে—
আমাদের চিন্তা, অনুভূতি ও আচরণ কীভাবে শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলে।
📌 গবেষণায় দেখা গেছে:
• দীর্ঘমেয়াদি স্ট্রেস উচ্চ রক্তচাপ বাড়াতে পারে
• উদ্বেগ হজমের সমস্যা তৈরি করতে পারে
• ডিপ্রেশন ইমিউন সিস্টেম দুর্বল করে দিতে পারে
এই কারণেই World Health Organization স্বাস্থ্যকে সংজ্ঞায়িত করেছে —
শুধু রোগ না থাকা নয়, বরং শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার পূর্ণ অবস্থা।
💡 তাই কী করবো?
✔ নিয়মিত ঘুম
✔ ব্যায়াম
✔ নিজের অনুভূতি প্রকাশ
✔ প্রয়োজন হলে কাউন্সেলিং
মনে রাখো —
শরীরের যত্ন নেওয়া যেমন জরুরি,
মনের যত্ন নেওয়াও ততটাই জরুরি। 💚
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Jessore
