Dr. Nazibul Haque
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Nazibul Haque, Health/Beauty, Jessore.
মেডিসিন .অর্থোপেডিক.চর্ম ও যৌন রোগের চিকিৎসক..
অনলাইনে ভাল মানের চর্ম ও যৌন রোগের চিকিৎসা পেতে পেইজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ..
মানবতার সেবাই সব সময় ইনশাআল্লাহ..
সেবা নিন সুস্থ থাকুন...
22/09/2026
খাইজ্জাইতে খাইজ্জাইতে শেষ করে দিছে একদম ,,ফার্মেসি থেকে স্টেরয়েড কম্বিনেশন মলম নিয়ে ইউজ করছে ,কিছুদিন ভালো থাকে আবার আসে ,,রুগী মনে করে বাহ ফার্মেসিওয়ালা তো ভালোই চিকিৎসা দেয় ,,শুধু বার বার ফেরত আসে 😐 যতপ্রকার অপচিকিৎসা আছে সব করে তারপর আসে আমাদের কাছে ,,তখন যখন বলি এটা যাইতে কয়েক সপ্তাহ ওষুধ খাইতে হবে ,,১/২ মাস টানা চিকিৎসা নিতে হবে ,,এন্টি ফাংগাল ক্রিম + ওরাল ড্রাগ,,
চিকিৎসা নিলে ইনশাআল্লাহ ভাল হবেই ।
15/09/2026
এটা অনেক মনে করে দাদ রোগ কিন্তু এটা দাদ রোগ না।
কি হতে পারে কমেন্ট করবেন।
13/09/2026
🩺 Hives (Urticaria) — হঠাৎ চুলকানি ও লালচে ফুসকুড়ি কেন হয়?
শরীরে হঠাৎ উঁচু উঁচু, লালচে বা ফ্যাকাশে ফুসকুড়ি দেখা দিয়ে প্রচণ্ড চুলকানি হতে পারে। একে বলা হয় Hives বা Urticaria।
🔹 সাধারণ লক্ষণ
• তীব্র চুলকানি
• শরীরের বিভিন্ন স্থানে উঁচু ফুসকুড়ি
• ফুসকুড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে
• একটি ফুসকুড়ি সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে মিলিয়ে যেতে পারে, তবে নতুন ফুসকুড়ি উঠতে পারে
• কখনো ঠোঁট, চোখের পাতা বা মুখ ফুলে যেতে পারে (Angioedema)
🔹 কী কী কারণে হতে পারে?
✅ খাবারে অ্যালার্জি
✅ কিছু ওষুধ
✅ পোকামাকড়ের কামড়
✅ ঠান্ডা/গরম বা ঘাম
✅ সংক্রমণ
✅ মানসিক চাপ
✅ চাপ বা ঘর্ষণ
⚠️ অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না।
📌 ৬ সপ্তাহের বেশি সময় ধরে বারবার হলে তাকে Chronic Urticaria বলা হয়। এর সঠিক কারণ ও চিকিৎসা নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।
🚨 জরুরি সতর্কতা:
হাইভসের সঙ্গে যদি শ্বাসকষ্ট, গলা/জিহ্বা ফুলে যাওয়া, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো অনুভূতি হয়, তাহলে এটি গুরুতর allergic reaction-এর লক্ষণ হতে পারে—তাৎক্ষণিক জরুরি চিকিৎসা নিন।
❌ নিজের ইচ্ছায় বারবার ওষুধ পরিবর্তন বা দীর্ঘদিন সেবন না করে চিকিৎসকের পরামর্শ নিন।
ত্বকের যেকোনো অস্বাভাবিক পরিবর্তনকে অবহেলা নয়—সঠিক রোগ নির্ণয়ই সঠিক চিকিৎসার প্রথম ধাপ।
দাউদকে অবহেলা করবেন না—ছোট সমস্যা থেকেই বড় আকার ধারণ করতে পারে!
আপনারা ভিডিওতে যে রোগীকে দেখছেন, তাঁর বয়স প্রায় ৪০ বছরের উপরে। শরীরের পেটের বড় একটি অংশজুড়ে দাউদের সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে Tinea corporis (টিনিয়া কর্পোরিস) বলা হয়। পাশাপাশি কুঁচকির এলাকাতেও দাউদের সংক্রমণ ছিল।
অনেক সময় দাউদকে সাধারণ চুলকানি বা সামান্য ফাঙ্গাল ইনফেকশন মনে করে অবহেলা করা হয়। আবার নিজের ইচ্ছায় বিভিন্ন ক্রিম, বিশেষ করে ভুল বা স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করার কারণে রোগটি আরও ছড়িয়ে পড়তে পারে এবং দীর্ঘস্থায়ী হতে পারে।
👉 তাই শরীরে গোলাকার দাগ, লালচে চুলকানি, কিনারা উঁচু হয়ে যাওয়া বা ধীরে ধীরে দাগ ছড়িয়ে পড়লে অবহেলা না করে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন।
🩺 আগামীকাল শুক্রবার আমি রোগী দেখব
📍 সায়রা সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার📌 বাকড়া বাজার, ঝিকরগাছা, যশোর🕘 সময়: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
চর্ম ও যৌন রোগের বিভিন্ন সমস্যার সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য পরামর্শ নিতে পারেন।
আপনার বা আপনার পরিবারের কারও দাউদ, চুলকানি, ফাঙ্গাল ইনফেকশন বা দীর্ঘদিনের কোনো চর্মরোগ থাকলে অবহেলা করবেন না।
📞 প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করে আগামীকাল সরাসরি পরামর্শ নিতে আসতে পারেন।
সিরিয়াল নিতে : ০১৯৭৬০৩৫৭৭৪. ০১৯১৫০৯৪৪১৩
সচেতন হোন, সঠিক চিকিৎসা নিন।আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আমিন। 🤲
#দাউদ #ফাঙ্গালইনফেকশন #চর্মরোগ #চর্মরোগবিশেষজ্ঞ #সঠিকচিকিৎসা #সচেতনতা #ঝিকরগাছা #যশোর #বাকড়া
14/07/2026
Spot diagnosis???
Comment your diagnosis????
আসসালামু আলাইকুম.
আজকে আমার চেম্বারে ৭ বছর বয়সী একটি শিশু আসে। তার প্রধান সমস্যা ছিল—ডান হাতে ব্যথা, অস্বস্তি এবং দীর্ঘদিন ধরে চুলকানি একই সমস্যা চলছিল।
পরিবারটি বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন। কিন্তু তেমন কোনো উপকার পাননি। পরে আমার চিকিৎসায় উপকার পেয়েছেন—এমন কয়েকজনের পরামর্শে তারা আমার চেম্বারে আসেন।
রোগীর বিস্তারিত ইতিহাস নেওয়া এবং ভালোভাবে পরীক্ষা করার পর বুঝতে পারি, এটি Pompholyx (Dyshidrotic Eczema)—এক ধরনের একজিমা।
🔹 Pompholyx কী?
এটি হাতের তালু, আঙুলের পাশে এবং পায়ের তলায় ছোট ছোট পানিভর্তি ফোস্কা সৃষ্টি করে। অনেক সময় তীব্র চুলকানি, জ্বালাপোড়া, ব্যথা এবং এমনকি হাঁটাচলায়ও সমস্যা হতে পারে।
🔹 কেন হয়?
এর নির্দিষ্ট একটি কারণ নেই। তবে কিছু বিষয় ঝুঁকি বাড়ায়, যেমন— ✔️ অ্যালার্জি বা একজিমার প্রবণতা
✔️ অতিরিক্ত ঘাম
✔️ মানসিক চাপ
✔️ সাবান, ডিটারজেন্ট বা বিভিন্ন রাসায়নিকের সংস্পর্শ
✔️ কিছু ধাতুর (যেমন নিকেল) প্রতি অ্যালার্জি
✔️ শরীরের অন্য কোথাও ফাঙ্গাল সংক্রমণ থাকলে কিছু ক্ষেত্রে সেটিও ভূমিকা রাখতে পারে।
⚠️ যা কখনো করবেন না
❌ নিজে থেকে স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করবেন না।
❌ ফোস্কা খোঁচাবেন না বা ফাটানোর চেষ্টা করবেন না।
❌ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না।
✅ যা করবেন
• নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
• হাত-পা পরিষ্কার ও শুষ্ক রাখুন।
• অপ্রয়োজনীয় রাসায়নিকের সংস্পর্শ এড়িয়ে চলুন।
• চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ চিকিৎসা গ্রহণ করুন।
মনে রাখবেন, হাত বা পায়ে বারবার ফোস্কা, চুলকানি বা ব্যথা মানেই ফাঙ্গাল সংক্রমণ নয়। অনেক সময় এটি Pompholyx-এর মতো একজিমাও হতে পারে। সঠিক রোগ নির্ণয় ছাড়া চিকিৎসা করলে রোগ দীর্ঘস্থায়ী হতে পারে।
সঠিক রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা—এটাই সুস্থতার সবচেয়ে বড় চাবিকাঠি।
মো. নাজিবুল হক সুমন
চর্ম, যৌন ও এলার্জি রোগের চিকিৎসক
:::
06/07/2026
আলহামদুলিল্লাহ চিকিৎসার আগে ও পরে।
সঠিক চিকিৎসা নিন ভাল থাকুন ইনশাআল্লাহ।
25/06/2026
আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।
নিচের যে ছবিটা দেখছেন ভাইজান আমার অনলাইনের রোগী ছিল তো তিনি ভালো হওয়ার কারণে তার কাছের এক বন্ধুর চিকিৎসা নিলেন আজকে।
অনেক ভালো লাগে যখন একজন ভালো হওয়ার পরে
তিনি আরেকজনকে চিকিৎসা নেওয়ার কথা বলেন।
যেকোনো চর্ম ও যৌন রোগের সঠিক চিকিৎসা নিতে অফলাইন বা অনলাইনে চিকিৎসা নিতে পারেন ভালো হবেই ইনশাআল্লাহ।
অনলাইন চিকিৎসা নিতে হোয়াটসঅ্যাপ করুন :০১৯৩৩৬১৩৪৮০ কল দিবেন না ( ফি প্রযোজ্য)
মোঃ নাজিবুল হক সুমন
চর্ম ও যৌন রোগের চিকিৎসক
22/06/2026
তার অসুখটি ছিল Extensive pityriasis versicolour. প্রায় পুরো শরীরে এই অসুখটি ছড়িয়ে পড়েছিল। আমি ও বড় আপু Mst Ambia Khatun মিলে চিকিৎসা করেছিলাম আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে ভালো হওয়ার কারণে বিশ্বাস করে এখন মায়ের জন্য চিকিৎসা নিতে চাচ্ছেন।
কারো এই অসুখ হলে চিকিৎসা নিতে যত লেট্ করবে, এই অসুখ শরীরের বিভিন্ন অংশে ততো ছড়িয়ে পড়বে। উল্টাপাল্টা চিকিৎসা নিলে এই অসুখ আরো বাড়বে।
আলহামদুলিল্লাহ, ১মাস চিকিৎসার পরে এখন বর্তমান অবস্থা ছবিতে। চিকিৎসা এখনো চলমান। পরবর্তী আপডেট ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে।
অনলাইনে চিকিৎসা নিতে ইনবক্স করুন অথবা WhatsApp :01933613480
#ভুল_চিকিৎসার_পরিণতি #ফাঙ্গাল_ইনফেকশন #সঠিক_চিকিৎসা #চর্মরোগ #সচেতনতা
Category
Website
Address
Alerts
Be the first to know and let us send you an email when Dr. Nazibul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
