Ambo the Storyteller

Ambo the Storyteller

Share

All about life incidents , experience, relationship with different people, sweet memories & hardship.

Photos from Ambo the Storyteller 's post 06/07/2026

আমার সাথে রেডি হও।
শাড়ি আমার কালে ভদ্রে পরা হয়। সারাজীবন ছিলাম টমবয় টাইপ তাই স্টাইল ও যে খুব করতে পারি তাও ঠিক না। তবু শখ করে গল্পকথক "স্টেরিটেলার" পেজ যেহেতু খুলেছিলাম মাঝে মাঝে তাই এসে নিজের রেডি হওয়ার গল্প বলে যাই। নিচে ছবি দুটা শাড়ি পরার গল্পের পটচিত্র। হুট করে মন চাইলো বিল্ডিং এর সব আন্টি ভাবিদের নিয়ে শাড়ি পরে ছবি তুলবো। শাশুড়ী আম্মাকে বললাম পরিকল্পনার কথা। আম্মা প্রথমে রাজি হয়না। পরে ঘেনঘেন করে রাজি করিয়ে ছাড়লাম। এদিকে আমার হুট করে মনে পড়লো একটা পার্সেল আসবে। আম্মাকে বলে বেরিয়ে গেলাম। পার্সেল রিসিভ করে অটোরিকশা খুজছি। না পেয়ে হাটতে শুরু করলাম। কোয়ার্টার এর ভেতর ডেলিভারি ম্যান রা এন্ট্রি রেস্ট্রিকটেড। তাই যার পার্সেল আসে তাকে এরিয়ার এক্জিট গেটে আসতে হয়। হাটতে হাটতে ক্যান্টিনের সামনে এসে মনে হলো চা পাওয়া যায় কি না। চা সাধারণত ক্যান্টিনে োওয়া যায়না। কোওপারেটিভ শপে চা পাওয়া যায়। কিন্তু উল্টো দিক হয়ে যায় বলে ক্যান্টিনে গেলাম। যথারীতি চা নাই শুনে হতাশ হয়ে চলে আসছিলাম তখন ক্যান্টিনের ম্যানেজার আংকেল এসে বললো অফিসার্স মেস থেকে চা এনে দেওয়া যাবে। (ডাইনিং কে মেস বলে)। আমি বসলাম। চা আনতে দেওয়া হলো। এরমধ্যে আম্মা কল দিচ্ছেন। বিকেল চলে গেলে ছবি তুলবো কখন। আন্টিরা রাজি হয়েছেন। দেরি করা যাবেনা। আমি বাসায় গেলাম। আম্মার শাড়ি নিলাম কচি কলা পাতা কালার এর। সাথে মুক্তার কানের দুল। শাড়ি পেচিয়ে তাড়াতাড়ি করে লিপস্টিক দিয়ে রেডি। তারপর ও সময় হাতে আছে (পাঁচ তলার আন্টি তখনও রেডি হচ্ছিলেন) দেখে সামনের দুই স্ট্রিং চুল পিছনে ক্ল ক্লিপ দিয়ে আটকে নিলাম। মেকাপ নাই আমার তাই মেকাপ করা হয় না। লিপস্টিক আর আইব্রেো ইজ মাই কমান্ডিং জেনারেল। এরপর ছইওয়ালা জুতা পরে ছাদে দৌড়। তখন অলরেডি অন্ধকার নেমে এসেছে। মেবাইলের ফ্লাশ লাইট জ্বেলে ক্যামেরার ফ্লাশ অন করে ছবি তোলা হলো সবার। ছবিগুলো দেখে মন ভালো হয়ে গেছিলো যদিও সবার। মনে হচ্ছিল রাতের আঁধার চিরে রঙের আলো চোখ ঝলসে দিচ্ছিলো।
হুট করে হাট বসিয়ে এতসুন্দর শাড়িবাজির আয়োজন বসবে তা আমার নিজেরও ধারণা ছিল না। চেয়েছিলাম অবিশ্যি কিন্তু কেমন ছাঁচে ঘটনাটা ঘটাবো তার কোনো ধারণা ছিল না। সবশেষে সময়টা ছিলো রঙিন আর সুন্দর।
(গ্রুপ পিক দেওয়া মানা। তাই নিজেরটাই দেওয়া)

06/07/2026

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Category

Website

Address

Islamnagar
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when Ambo the Storyteller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Jessore.