Mr & Mrs Dey
Welcome to our new page.please support us by following.Thank you.
03/10/2026
নিজের সবটুকু উজাড় করে যতই করেন না কেন, দিন শেষে মনে রাখবেন, everyone is replaceable. আজকে আপনি না থাকলেও সব কিছু চলবে, কোন না কোন ভাবে চলবেই, কিচ্ছু থেমে থাকবে না।
তাই সব জায়গায় নিজের শতভাগ ঢেলে দিয়ে নিজেকে নিঃশেষ করার প্রয়োজন নাই। নিজেকে সময় দিন, বিশ্রাম নিন এবং heal করতে সময় দিন । নিজে যখন ভালো থাকবেন, কাজ করতেও ভালো লাগবে, অন্যের সাথেও ভালো ব্যবহার করতে ইচ্ছা করবে, যত্ন নিতে ইচ্ছা করবে।
একটি জাপানি প্রবাদ আছে, Sugitaru wa nao oyobazaru ga gotosh, যার অর্থ, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, তা প্রয়োজনের চেয়ে কম হওয়ার মতোই ক্ষতিকর।♥️
একটি মাছিকে যদি শত শত সুন্দর গোলাপ দিয়ে সাজানো কোনো বাগানে ছেড়ে দেওয়া হয়, সে কিন্তু ফুলের সৌন্দর্য বা সুবাস উপভোগ করবে না। সে বাগান ঘুরে ঠিকই কোনো এক কোণে পড়ে থাকা ময়লা বা পচা আবর্জনা খুঁজে বের করে সেখানেই গিয়ে বসবে।
কিন্তু একটি মৌমাছিকে যদি কোনো অপরিচ্ছন্ন নোংরা জায়গায় ছেড়ে দেওয়া হয়, সে কিন্তু ময়লার দিকে ফিরেও তাকাবে না। সে ফুলই খুঁজবে মধু আরোহনের জন্য।
জগতে ভালো এবং খারাপ দুটোই সবসময় পাশাপাশি থাকবে। আপনি কোনটা বেছে নিচ্ছেন, সেটাই ঠিক করে দেবে আপনার personality.
Be nice, nicer things will be attracted to you!
সেদিন একজন বলছিল, বাবা মায়েরা বয়সের সাথে সাথে বাচ্চা হয়ে যায়। কথা শোনে না, অহেতুক জেদ করে, যেটা বুঝবে সেটা বুঝবেই। আর খালি মেজাজ করে, মনমতো কিছু না হলেই চেঁচামেচি করবে। ফ্রাস্ট্রেটেড লাগে কিন্তু খারাপ ব্যবহার তো করতে পারি না। কারণ, আসলে ওদের তো দোষ না, একটা বয়সের পর মানুষ বাচ্চাই হয়ে যায়।
বয়স হলে আসলেই অনেকে খিটখিটে, জেদি হয়ে যায়। আমি ভাবছিলাম, একজন পূর্ণ বয়স্ক, পূর্ণ মস্তিষ্কের অধিকারী মানুষের ট্যান্ট্রাম, মিসবিহেইভ, খারাপ মেজাজ আমরা কত সহজে মেনে নেই, ভাবি ওরা বয়স হলে বাচ্চাদের মতো হয়ে যায়।
আমার প্রশ্ন হল, বুড়ো বয়সে বাচ্চাদের মতো ট্যানট্রামস আমরা সহ্য করতে পারি, কিন্তু আসল বাচ্চাদেরটা, যাদের ব্রেইন লজিক বোঝার মতো পুরোপুরি বিকশিতই না, তাদেরটা সহ্য করতে পারি না কেন? ওদেরকে মারি, বকি, থ্রেট দেই, শাস্তি দেই! কেন ভাবুন তো? কারণ সমস্যা ওদের ট্যান্ট্রামস না, সমস্যা আমরা নিজেরা। আমরা আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না এটা ঠিক না, ঠিকই পারি যখন সামনের মানুষটা শিশুর মতো আচরণ করলেও, শিশুর মতো অসহায়, শক্তিহীন না।
নিজের মানসিক শান্তির চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না, যে জিনিসের মূল্য দিতে গিয়ে নিজের মানসিক শান্তি হারাতে হয়, তা সত্যিই বড্ড দামী।
কোনো সম্পর্ক, বন্ধুত্ব, চাকরি বা সামাজিক অবস্থান ধরে রাখার জন্য যদি প্রতিদিন মানসিক যন্ত্রণা ও দুশ্চিন্তা করতে হয়, আপনার আত্মসম্মান ও মনের শান্তি বিসর্জন দিতে হয়, তাহলে that is not the right thing for you!
নিজের মানসিক সুস্থতা নষ্ট করে কোনো স্থান বা মানুষের সাথে যুক্ত থাকা কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না, leave it.
জীবনের একটা বড় সত্যি হলো সবাইকে একসাথে খুশি রাখা কখনোই সম্ভব নয়। আপনি যাই করুন না কেন, দিনশেষে মানুষের চাওয়ার আর অভিযোগের কোনো শেষ থাকবে না,একটা ইচ্ছা পূরণ করলে তারা অন্য হাজারটা প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে থাকবে। অন্যের ভালো লাগা-মন্দ লাগাকে নিজের জীবনের মূল চালিকাশক্তি না বানিয়ে বরং নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের মন ও আত্মসম্মানকে সবার আগে প্রাধান্য দিন। Stop being people pleaser, people are never pleased!
আমি যদি মরি ঠিক ভূত হব। পৃথিবীর সবচেয়ে নির্জন উপত্যকায়, পাহাড়ে, জঙ্গলে, বালিয়াড়িতে ঘুরে ঘুরে বেড়াব। ঝড়ের মুখে দাঁড়িয়ে হা হা করে হেসে উঠব। বৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে ভিজব। কিছুতেই মেয়ে হয়ে জন্মাব না আর।
- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
Category
Website
Address
Jessore
7400
Alerts
Be the first to know and let us send you an email when Mr & Mrs Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
