Ronok

Ronok

Share

Hay peace people It's me Ronok. I publish daily vlog and health information, please keep with us...

16/09/2026

"সবাই বাহির হয় যাক শুধু ডাক্তার আর নার্সরা যেন আটকা পড়ে"

আমি যখন নিচে আসলাম ওনেকেই আমার চোখের সামনে এমন কথা বলতেছে। আমি অবাক হয়ে শুনতেছি! মানুষের ভিতর এতো কুচিন্তা কেন?

একটা ভিডিও পোস্ট করা হয়েছে তার কমেন্টে কেউ কেউ লিখতেছে ডাক্তার মরে নাই? ডাক্তার আটক পড়ত,তারা মরুক!

এই সকল লেখা কথা শুনার পর একটা নার্স বা একটা ডাক্তার কখনো রোগীকে মমতায় সেবা করতে চাইবে? মন থেকে মায়া আসবে? রোগীর কোন কাজ মনোযোগ সহকারে করবে?

জনগণের মুখের ভাষা আর তাদের চিন্তা ভাবনা দেখে মনে হলো তাদের জন্য দোয়া করাটাই হয়তো পাপ করতেছি, নিকৃষ্ট জাতি,তোদের মনুষ্যত্ব এতো খারাপ আর তোদের জন্য এই ৬ ঘন্টা, এই ১২ ঘন্টা সময় গরুর মতো দৌড়ায়!ছি: ছি:!

কিন্তু বাস্তবতা ভিন্ন দেখা যায়- একজন ডাক্তার ও নার্স আই সিই ইউ তে আগুনে আটক পড়েছে,ডাক্তার কে প্রতি নিয়ত ফোন দেওয়া হচ্ছে তুমি নিচে নেমে যাও,কিন্তু ডাক্তারের কথা -" আমি ও আমার নার্সরা একসাথে সবাই সুরক্ষিত আছি,আমি এই মুমূর্ষু রোগীদের রেখে এক বিন্দু নিচে নামতে পারব নাহ"

আমি একজন ইন্টারর্ন নার্স, আমি এতো রোগীকে আমার যতটা দরকার ও সামাথ্য ছিলো ওটা দিয়ে দৌড়েছি, কিন্তু কিছু আম পাবলিক ফোনে ভিডিও করতে মরিয়া হয়েছিলো। কিন্তু কানে এসব কথা ভেসে আসতেছে!

আর যাইহোক এই জাতির জন্য ভালো চাওয়াটাই বড্ড বড় ভুল।
সবাইকে সঠিক বুঝ দান করুক আল্লাহ।

14/09/2026

ময়মনসিংহ মেডিকেলে আগুন এবং ওখান থেকে বেঁচে ফেরার কাহিনি। তবে দুঃখ ওই সকল মনুষ্যত্বহীন মোবাইল হাম্বাদিকের প্রতি। আল্লাহ আমার মতো সবাইকে বাঁচিয়ে দেক।


゚

14/09/2026

বাঙালি সবাই বিমান উড়ায়?

13/09/2026

'জয় চন্দ্র মন্ডল' আমার বন্ধু আমার এই জিনিসটা পরোউপকারে বিলি করেছে, কেউ যদি কোন ভাবে তাকে বাঁশ দিতে পারেন, দিয়েন। তার আইডি কমেন্টে দিয়ে রাখতেছি। তাকে যে যেমনে পারেন আইককো ওয়ালা বাঁশ দিন-----

12/09/2026

উপরে ঠিক ঠাক ভিতরে সদরঘাট!

এই প্রবাদের ঠিক উল্টো টা এখানে। বাহিরে ওতটা চোখে পড়ার মতো কিছু নাহ থাকলেও ভিতরে কিছুটা অনেক চোখে পড়ার মতো।

কিন্তু জিরো স্ট্যাটাসের মানুষ ৬/৭ স্ট্যাটাসের সেবা নিতে আসা মানুষজন যখন উপর তলা থেকে তাদের ব্যবহার করা জিনিসপত্র নিচে ফালায় তখন আর শুদ্ধ ভাষা মুখ দিয়ে আসে নাহ।

রোগী খাবার খাইয়া প্লেট ধোয়া পানি উপর থেকে নিচে, ফলমূল খাইবে তার খোসা উপর থেকে নিচে,পানের পিক উপর থেকে নিচে।

বাপরে মগের মুল্লুক পাইছে নাকি!

এরা আবার পান থেকে চুন খসলেই মোবাইল সাংবাদিক হয়ে যুদ্ধ করতি আসে।

Photos from Ronok's post 11/09/2026

২৫ তারিখ পরীক্ষা কেউ আমাকে একটু মনে করাই দেন নাহ!

Photos from Ronok's post 11/09/2026

ডেঙ্গু রোগীর কর্মযোগ্য-

এএএ এদিকে আইয়ুন দিন। আমার রুগীর সিলাইন চলতি নাহ।

কোথায় আপনার রোগী?

ওই ওনো।

ওকে চলেন, গেলাম গিয়ে দেখি স্যালাইনটা ফ্লোরে আর রোগী দাড়িয়ে ফোনে বিমান চালাচ্ছে!

ওকে কাজ করলাম, আবার ব্যাক করলাম নার্সেস টেবিলে। বসলাম ২ মিনিট পর আরেকটা আসলো,তার সমস্যা সে পরীক্ষা করতে যাবে বাহিরে স্যালাইন খুলে দিতে হবে। দিলাম এটাও, আসলাম আবার বসলাম। কিছুসময় পর আসলো ওনারা স্যালাইন লাগাই দিন, গেলাম লাগালাম। আসলাম বসলাম। আরেকটা রোগী স্যার একটা বিছানা দেন( আমি পরিচালকের ওমুকের ঘরের তুমেকের খালার বড় বনের ছেলে)।
নার্স - দেখেন জায়গা নাই, সিট তো দূরে থাক। এখন উপায় একটা বিছনা কিনে বারান্দায় বিছানা করে থাকেন।

রোগীর লোক- একটা খাবার স্যালাইন বেশি দিয়েন, আমি ওমুকের মানুষ।

রোগীর লোক - আসেন দিন, আমার রোগীর পরীক্ষা করাব, একটু রক্ত টেনে দিন।

নার্স - চাচা রোগী কোথায়?

রোগীর লোক- ওই যে বারান্দায় শেষ মাথায়।

নার্স - রোগী যদি হাঁটতে পারে, একটু নিয়ে আসেন, টেনে দেই।

ওমা এটা বলাতেই সে চ্যাতে গেলো! এইটা আপনাগের সেবা দিয়া, এইটা চলে রোগীর হসপিটালে, আপনারা বসে বসে বেতন দিব নাকি সরকার। একটু রক্ত টানতে আসতে পারেন নাহ।

এখানে আমার দোষ কি?

দোষ আমরা ২৪ টা বেডে বিশিষ্ট রোগীর ওয়ার্ডে ১৭০/৮০ রোগী ভর্তি করা? দোষ কি নার্স দরকার প্রতি ৩ রোগীতে একজন, সেখানে ২০ জনের জন্য একজন নার্স থাকা? দোষ কি দৌড়ে দৌড়ে হাফ কিলো হাফ কিলো হেঁটে ১২ ঘন্টা নাহ কাজ করা?

নিজেকে নিজের উপর বিরক্ত হয়ে যাচ্ছি! কবে হবে এর সমাধান?
চুপ করে সহ্য করাটাই কি ভুল হচ্ছে?

10/09/2026

ডেঙ্গুর দ্বিতীয় নাইট, ৬ ঘন্টায় ডেঙ্গু রোগী অর্ধশতাধিক।

゚

Photos from Ronok's post 10/09/2026

ময়মনসিংহ সিটিতে যে মেয়রই আসে, সে খুব খারাপ খুব বাজে! তারা শুধু টাকা আত্মস্বাদ করতে আসে। জনগণের টাকা মেরে খাই! নিজের আঙুল ফুলিয়ে কলাগাছ বানায়!

এমন হাজারো কথা রীতিমতো কানে শুনি চোখে দেখি। আসলেই গভীরতায় নামলে বুঝা যাবে এই শহরের উন্নতি ও সঠিক জীবনধারণের বিষয়টি সম্পূর্ণ আমার আপনার উপর নির্ভর।

এই যে হালকা বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে যায়। পানি নিষ্কাশন হয় নাহ। এটা দোষী কারা জানেন?
(তুই, তোরা, তুমি, আপনি, আমরা ও আমি)

পিকগুলো দেখেন এটা পানি চলাচলের ড্রেনর পরিষ্কারকৃত আবর্জনা। এখানে আপনার ঘরের ডাইপার,প্যামপাস, এমনকি আপনার বউ ও বোনের ব্র.. পেন্ট... ও উঠে এসেছে। এগুলো কি মেয়র এসে প্রতিদিন ফালায় দিয়ে যাচ্ছে নাকি আপনার বাসার সামনের ড্রেনে? এটা আপনি ও আমি ফেলতেছি,সে নয়- সো ওনাকে গালি কেন দেন?

নিজের দোষ কেউ কখনো শিকার করেন নাহ কেন? নিজের অপকর্মে সবাই ভুক্তভোগী তা অকপটে শীকার করেন নাহ কেন?

নিজে সচেতন হন, দেখবেন আপনার ৫ বছরের সতর্কতার দেখাদেখি আরেক জন সতর্ক হয়ে যাবে।

সমাজ পরিবর্তন করতে নিজেকে পরিবর্তন জরুরি।
Ronok....

゚

Photos from Ronok's post 09/09/2026

আব্বার ৮০ এর দশকে ঘুরতি গিলাম।

Category

Website

Address

Jashore
Jessore
7432