Pronab Priya Vlog
আমি আমার প্রতিদিনের কাজ কর্ম শেয়ার করে থাকি ।সবাই ভালোবেসে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ 🙏
13/08/2026
অপু বিশ্বাস ও মূর্তজা পলাশ অভিনীত আসন্ন সিনেমা ‘শিকার’-এর মহরত। বড় পর্দায় আসছে দারুণ কিছু! ✨
13/08/2026
তাহলে সবাই যা বলছে, সেটাই কি সত্যি? 😄 রিতু হোসাইনের নাকি বিয়ে হয়ে গেছে তপু নামের এই ছেলেটির সঙ্গে! 👀
আসলে ঘটনা কতটুকু সত্যি, সেটা এখনো জানি না। তবে রিতুকে এই ছেলেটির সঙ্গে ছবি তুলতে দেখা গেছে, আর সেখানে সবাই কমেন্ট করে বলছে—এই ছেলেটিই নাকি রিতুর হাজবেন্ড! 😯
এখনো রাকিব হোসেনের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু শেয়ার করা হয়নি। তবে নাকি বড় আয়োজন করে সবাইকে জানিয়ে দেওয়া হবে। 😄
যদি সত্যিই এই ছেলেটিই রিতুর হাজবেন্ড হয়ে থাকে, তাহলে বলবো—মাশাআল্লাহ! ছেলেটিকে বেশ সুন্দরই লাগছে। 🥰
দুজনের নতুন জীবনের জন্য রইলো অনেক অনেক শুভকামনা। 🌹❤️
13/08/2026
রোমান্সে বয়স হার মানে! 😍😂
“আমি জু"য়া"ন পো"লা তিশাকে বিয়ে কইরা হইলাম বুইড়া! তিশাকে বিয়ে করার আগে কেউ আমাকে বুইড়া বলেনাই। বয়স আমার যাইহোক, আমি মনের দিক থেকে একজন টগবগে যুবক। ভালোবাসা অবিরাম।” 😍😄
এমন ক্যাপশন দিয়ে রোমান্টিক ভিডিও আপলোড করেছেন খন্দকার মোস্তাক! 😂
তবে তাদের রোমান্টিক ভিডিওর কাছে মনে হয় জু"য়া"ন পো"লা-ও আজ লজ্জায় হার মানবে! 😍🤣
বয়স শুধু একটা সংখ্যা, ভালোবাসা থাকলে মনটা সবসময়ই জু"য়া"ন! ❤️😄
13/08/2026
নায়িকা রা এতো টাকা ইনকাম করে তারপরও কেনো অন্যের জিনিস এভাবে ফ্রী তে নিয়ে পরা লাগবে..?? 😐
তানজিন তিশা নাকি কোন একজন উদ্যোক্তার ২৭ হাজার টাকা দামের এক শাড়ি নিয়ে টাকা দেয়নি... কিন্তু কথা সেটা না কথা হলো...
তানজিন তিশা আজকে যে কোর্টে গিয়ে সংবাদ সম্মেলনে কথা বললো তখন কম করে হলেও মনেহয় ২০ বার চো'খের সানগ্লাস ঠিক করলো...
বারবার করে খুলে পড়ে যাচ্ছে সানগ্লাস টা... 🤣 দেখে মনে হচ্ছে যেনো অন্য কার টা ধা'র করে নিয়ে গেছে... 😀
এতো এতো নাটক করে টাকা কি করেন আফা যদি একটা ভালো সানগ্লাস আর মাত্র ২৭ হাজার টাকার শাড়ি ই না কিনতে পারেন...? 🥴
02/08/2026
এই গেদার মাকে আমার অনেক ভালো লাগে, কতো সুন্দর ধর্যশীল একটা মেয়ে। এতো বছর পর আসলো দেশে এর মধ্যেই বেচারির ১.৩ মিলিয়ন এর পেইজ টা কে যে নষ্ট করে দিলো ।
মানুষ যে কেন অন্যের ক্ষতি করে বুঝিনা ,,,,,
Cp
02/08/2026
পরীমনিকে আপনার ভালো লাগতেই হবে,,, এমন কোন কথা নেই। কিন্তু পরিমনিকে আপনি ইগনোর করতে পারবেন না '''এটাও বোধহয় সম্ভব না! 😄
বাংলাদেশে সুন্দরী নায়িকা অনেক আছে, ভালো অভিনয় করে এমন নায়িকাও আছে। কিন্তু স্টারডমের একটা ব্যাপারও আছে, কিছু মানুষকে নিয়ে মানুষ প্রশংসা করে, আর কিছু মানুষকে নিয়ে মানুষ তর্ক করে। পরীমনি দ্বিতীয় দলের!!
পরীমনি একটা ছবি দিলে, আলোচনা। কোনো অনুষ্ঠানে গেলে, আলোচনা। কী পরলো, সেটা নিয়ে আলোচনা। কী বলল, সেটা নিয়েও আলোচনা। এমনকি কিছু না বললেও তাঁকে নিয়ে আলোচনা করার মানুষ ঠিকই পাওয়া যায়! 😂
সম্প্রতি নীল ব্লেজার আর সানগ্লাসে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরীমনির উপস্থিতিটা দেখেও একই ব্যাপার মনে হলো। চারপাশে এত মানুষ, এত তারকা, কিন্তু চোখটা শেষ পর্যন্ত গিয়ে আটকে থাকল পরীমনির দিকেই। এটাই আসলে স্টারডম।
আমাদের সমস্যা হলো, আমরা অনেক সময় ‘ভালো অভিনেত্রী’, ‘সুন্দরী নায়িকা’ আর ‘বড় তারকা’, এই তিনটাকে একই জিনিস মনে করি। অথচ তিনটা সম্পূর্ণ আলাদা ব্যাপার।
আর একটা মজার বিষয় আছে... যারা পরীমনিকে পছন্দ করে না, তাদের অনেকেই পরীমনিকে নিয়ে যতটা সময় দেয়, সেটা হয়তো নিজেদের পছন্দের নায়িকার কমেন্টবক্সেও দেয় না! 😅
এটা অনেকটা সেই মানুষের মতো, “ওকে আমি একদম সহ্য করতে পারি না!” তারপর পাঁচ মিনিট পর, “ও আজ কী পরেছে দেখেছ?” 😂
পরীমনি লেডি সুপারস্টার কি না, সেটা নিয়ে মতের অমিল থাকতেই পারে। কিন্তু একটা জায়গায় বোধহয় খুব বেশি তর্ক নেই, ঢালিউডে এমন কজন আছে, যাদের উপস্থিতি নিয়ে মানুষ একসঙ্গে এতটা মুগ্ধ, বিরক্ত, কৌতূহলী আর ব্যস্ত হয়ে পড়ে?
পছন্দ হোক বা অপছন্দ, পরীমনিকে নিয়ে কথা বলার মতো কারণ মানুষ এখনো খুঁজে পায়। আর একজন তারকার জন্য এর চেয়ে বড় বিজ্ঞাপন আর কী হতে পারে! 😁
02/08/2026
আজকে তানিশার সর্ষে দিয়ে চিংড়ি ভাপার রেসিপির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তানিশার একটা কথা,
“নিজের যত্ন নিবা না, আজ বাদে কাল কাছের মানুষগুলোই তোমার দিকে ফিরেও তাকাইবে না। তাই নিজেরে ধরে রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়।” ❤️
কথাটা শুনে মনে হলো, এটাই তো বাস্তব! আমাদের সমাজে এমন অনেক নারী আছেন, যারা সকাল থেকে রাত পর্যন্ত পুরো সংসারটা আগলে রাখেন। সবার খাবার, সবার পছন্দ, সবার প্রয়োজন, সবকিছুর খেয়াল রাখেন। কিন্তু নিজের জন্য একটা ভালো স্কিন কেয়ার, একটা লিপস্টিক, একটা পারফিউম, এমনকি নিজের পছন্দের একটা ড্রেস কিনতেও দশবার ভাবেন। যেন নিজের জন্য খরচ করাটা অপরাধ!
আবার কিছু মানুষ আছেন, সারাদিন শুধু অজুহাত দেন, “সময় পাই না”, “ইচ্ছা করে না”। অথচ একটু ইচ্ছা থাকলেই ঘরের সাধারণ লাউ পাতা আর চিংড়ি মাছ দিয়েও অসাধারণ একটা খাবার বানানো যায়, নিজের জন্যও একটু সময় বের করা যায়। তানিশা অন্তত দেখিয়ে দিয়েছে, নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটা নিজের প্রতি সম্মান।
আর একটা কথা বিশেষ করে পুরুষদের জন্য…
যে মানুষটা আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, তিনি যদি সবার জন্য এত কিছু করতে পারেন, তাহলে বছরে কয়েকবার নিজের হাতে তার জন্য একটা ভালো স্কিন কেয়ার, প্রসাধনী, পারফিউম কিংবা তার পছন্দের ছোট্ট কোনো উপহার কিনে দেওয়াটা কি সত্যিই এত কঠিন?
অনেক পুরুষ হাজার হাজার টাকা বন্ধুদের আড্ডায় বা নিজের শখে খরচ করেন, কিন্তু বাসার নারীদের জন্য সামান্য কিছু কিনে দিতে গেলেই বলেন, “এগুলোর আবার কী দরকার?” অথচ পরিপাটি, আত্মবিশ্বাসী আর হাসিখুশি একজন নারী শুধু নিজের জন্য নয়, পুরো পরিবারের পরিবেশটাই বদলে দিতে পারেন।
তানিশার ভিডিও দেখে একটা জিনিস পরিষ্কার বুঝলাম, একজন নারী যখন নিজেকে ভালোবাসতে শেখেন, তখন তিনি শুধু সুন্দর রান্নাই করেন না, সুন্দর একটা জীবনও গড়ে তোলেন।
যে পরিবারে নারীর নিজের যত্ন নেওয়াকে উৎসাহ দেওয়া হয়, সেই পরিবারেই সবচেয়ে বেশি শান্তি আর ভালোবাসা টিকে থাকে। ❤️
29/07/2026
কোটিপতি’র মঞ্চে শাকিব-অপু, জিতেছিলেন সাড়ে ১২ লাখ টাকা পুরোটাই দান!
২০১১ সালে জনপ্রিয় গেম শো ‘কে হতে চায় কোটিপতি’-তে প্রথম তারকা অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। অনুষ্ঠানে জুটি বেঁধে বুদ্ধির লড়াইয়ে তারা জিতে নেন ১২ লাখ ৫০ হাজার টাকা।
তবে জয়ের পর চমক ছিল আরও বড়। পুরস্কারের পুরো অর্থ নিজেদের জন্য না রেখে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তহবিলে দান করেছিলেন তারা।পর্দার জনপ্রিয় জুটি হিসেবে শাকিব-অপুর সেই সময়ের এই উদ্যোগ আজও ভক্তদের মনে বিশেষ জায়গা করে আছে। ❤️
29/07/2026
আমাদের বাবা মা গুলো এমন কেনো রে ভাই...? 😐 এতদিন পরে শশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যায় মেয়েরা কিন্তু মেয়েদের থেকেও নাতি নাতনি কে নিয়ে তারা পা'গল হয়ে যায়... তারা মেয়েদের কে যেনো তখন চেনেই না... 😀
মানে যাকে বলে আসলের থেকে সু'দের কদর বেশি... সাত্ত্বিক ফ্যামিলির সংঙ্গা আপু ৯ বছর পরে দেশে এসেছে কিন্তু তার বাবা মা সংঙ্গা আপুর থেকেও সংঙ্গা আপুর ছেলেদের কে নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে... 😅
দেখবেন আমাদের মায়েরা যখন আমাদের বড় করেছে তখন একটু থেকে একটু ভুল করলেই ইচ্ছে মত মা"ই"র দিতো অথচ এখন যদি আমরা আমাদের ছেলেমেয়েদের একটু মা"র" তে যাই তাহলে তারা তখন বলে যে বা'চ্চা দেরকে এভাবে মা"র' তে হয়না বুঝাতে হয়... 🤣
আপুরা কার কার বাবা মায়েরা এরকম করে...?
29/07/2026
আজ এটা দেখার পর সত্যি মনে হচ্ছে চিৎকার করে কাঁ'ন্না করি 💔 বাঙালির মতো এত হতভাগা জাতি বোধহয় পৃথিবীতে আর নেই.... 😰
নিজের দেশকে নিয়ে এমন অ'সহায়, অনুতপ্ত আর ক্ষু'ব্ধ বোধ মনে হয় পৃথিবীর আর কোনো জাতি করে না...
আমার সবচেয়ে প্রিয় জিনিস ছিল আমার চুল.... পুরো পাড়ায় আমার চুলই ছিল সবচেয়ে লম্বা, ঘন আর সুন্দর... নিজের বলতে এই চুলটাই ছিল আমার গর্ব....
কিন্তু আজ সেই চুল কোথায়....??? চুল এমনভাবে ঝরে যে হাত দিলেও উঠে আসে, চিরুনি লাগানোরও দরকার হয় না.... 😰
আয়নায় নিজেকে দেখলেই মন খারাপ হয়ে যায়... কখনো কখনো মনে হয় ডিপ্রেশনে চলে যাচ্ছি....
আর আজ দেখলাম নিচের ছবিতে যে শ্যাম্পুগুলো তৈরি হচ্ছে, সেগুলো নাকি ৫ কেজি লবণ, ১০ কেজি ভে'জ এবং ১৫ কেজি পানি দিয়ে বানানো হচ্ছে.... 🙂
তারপর তাকিয়ে দেখি, প্রায় সব পরিচিত ব্র্যান্ডের বোতলই সেখানে রয়েছে... কোনটা বাদ আছে...??
যদি সত্যিই এমনটা হয়ে থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ যাব কোথায়....? নিজের কষ্টের টাকায় যে জিনিস কিনে ব্যবহার করছি, সেটার ওপরও কি ভরসা করতে পারব না...?? 😰
তার ওপর এমন একটা দেশে জ'ন্ম দিয়েছ যেখানে মানুষ প্রত্যেকটা নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে শ'ঙ্কা'য় থাকে....
প্রত্যেকটা জিনিসে ভেজা'ল আর প্রত্যেকটা জিনিস ন'ক'ল... 🫠
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
7200
