Tandra

Tandra

Share

বাহ্যিক সৌন্দর্য হল একটি উপহার এবং অভ্যন্তরিন সৌন্দর্য হল একটি অর্জন।

11/06/2026

ফেনীর সেই মিথ্যা ধ%র্ষ%ণ মামলায় ফেঁসে যাওয়া ইমাম জুবায়েরের কথা মনে আছে?

আলহামদুলিল্লাহ, আজ তিনি একটি ফুটফুটে পুত্র সন্তানের বাবা হয়েছেন। মাশা আল্লাহ!

যে মহীয়সী স্ত্রী চরম দুর্দিনেও তার হাত ছেড়ে যাননি, পাশে থেকে সাহস আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন আজ তিনিও মা হয়েছেন।

জীবন আমাদের বারবার মনে করিয়ে দেয়, কষ্ট চিরস্থায়ী নয়। দুর্দিনের পর সুদিন আসে। এটাই আল্লাহর ওয়াদা।

আল্লাহ যেন এই ছোট্ট সন্তানকে নেককার বান্দা হিসেবে কবুল করেন এবং তাদের পরিবারকে শান্তি, বরকত ও সুখে পরিপূর্ণ করে দেন। আমিন।

- তারেক রেজা

11/06/2026

চারদিন ধরে একজন মানুষ নিজের ঘরে নিথর পড়ে ছিলেন। চারটি দীর্ঘ দিন—কেউ দরজায় কড়া নাড়েনি, কেউ খোঁজ নেয়নি, কেউ বুঝতেও পারেনি যে মানুষটি আর বেঁচে নেই।
তিনি কোনো অসহায় পথচারী ছিলেন না, কোনো অপরাধীও নন। তিনি ছিলেন একজন ডাক্তার—যিনি জীবনের বড় একটা সময় অন্যের ব্যথা কমাতে, অন্যের জীবন বাঁচাতে উৎসর্গ করেছিলেন। অথচ শেষ সময়ে তার নিজের নিঃসঙ্গতার খবর রাখার মতো কেউ ছিল না।
এই ঘটনাটি দেখে বারবার মনে হয়, আমাদের বাবা-মায়েরাও কি ধীরে ধীরে এমন একাকীত্বের দিকে এগিয়ে যাচ্ছেন না?
যে বাবা নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়েছেন, যে মা রাতের পর রাত জেগে সন্তানের সেবা করেছেন, নিজের প্রয়োজন ভুলে সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন—বয়সের ভার বাড়ার সঙ্গে সঙ্গে তারাই যেন সবচেয়ে বেশি অবহেলিত হয়ে পড়েন।
আমরা ব্যস্ত হয়ে যাই নিজের জীবন, সংসার, চাকরি, ব্যবসা আর সামাজিক পরিচয় নিয়ে। কিন্তু হয়তো বৃদ্ধ বাবা-মা সারাদিন অপেক্ষা করেন একটি ফোনকলের জন্য, একটি খোঁজ নেওয়ার জন্য, একটি আন্তরিক প্রশ্নের জন্য—
"খেয়েছো?" "কেমন আছো?" "তোমাদের কথা খুব মনে পড়ছে।"
তাদের প্রয়োজন দামী উপহার নয়, বড় কোনো আয়োজনও নয়। প্রয়োজন শুধু একটু সময়, একটু মনোযোগ আর একটু ভালোবাসা।
জীবনের সবচেয়ে কষ্টের বিষয় হলো—জীবিত অবস্থায় নিজের আপন মানুষের কাছেই গুরুত্ব হারিয়ে ফেলা।
আজ আমরা যদি বাবা-মায়ের জন্য সময় না বের করি, কাল আমাদের সন্তানরাও হয়তো আমাদের কাছ থেকেই সেই শিক্ষা নেবে।
তাই ব্যস্ততার অজুহাত নয়, আজই বাবা-মায়ের খোঁজ নিন। তাদের সঙ্গে কিছু সময় কাটান। কারণ একদিন আফসোস করার সুযোগ হয়তো থাকবে, কিন্তু হারিয়ে যাওয়া সময় আর কখনো ফিরে আসবে না। 💔

11/06/2026

নাসির আর তামিমাকে নিয়ে রুবায়েত ফাতেমা তনি পোস্ট দিছে...

"কংগ্রাচুলেশনস তামিমা আপু ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে, আমি সত্যি ভয় পাচ্ছিলাম যে পরিমান মিডিয়া ট্রায়াল চলছিল, মিডিয়া ট্রায়াল করলেই সব মিথ্যা সত্যি হয়ে যায় না, বৌ ধরে রাখতে পারে নাই, এখন যত্তসব ভাইরাল হওয়ার ধান্ধা। আমি ভাবছি বাচ্চা মেয়েটার লাইফটা কি করবে এই লোক!! মায়ের সাথে থাকলে কত সুন্দর সিকিউর্ড একটা লাইফ পেত মেয়ে টা বড় হয়ে একদিন হয়তো বুঝবে কিন্তু তখন আফসোস করা ছাড়া আর কিছু করার থাকবে না"

তনি আপার পোস্ট পড়ে প্রথমে বুঝি নাই! কিরে তামিমারে নিয়া হেতি এতো খুশি ক্যা৷ পরে মনে পড়লো ওহ তারা দুজনেই তো একই ঘাটের মাঝি :)

11/06/2026

প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা,
আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু চাওয়া থাকে যা পূরণ হওয়া যেন অলৌকিক কিছু। কখনো কি এমন হয়েছে—গভীর রাতে জায়নামাজে বসে অঝোরে কাঁদছেন, মনের কোনো এক অপূর্ণ আকাঙ্ক্ষা আপনাকে ঘুমাতে দিচ্ছে না, অথচ সমাধান খুঁজে পাচ্ছেন না?
যদি আপনার কোনো দোয়া দীর্ঘকাল অপূর্ণ থেকে থাকে, তবে আজই পূর্ণ বিশ্বাস নিয়ে এই "পরীক্ষিত আমলটি" করে দেখুন। রাসুলুল্লাহ (সা.) এই যিকিরকে 'জান্নাতের গুপ্তধন' হিসেবে অভিহিত করেছেন। এর বরকতে বহু মানুষের অসম্ভব হাজত আল্লাহ তাআলা মুহূর্তেই পূরণ করে দিয়েছেন।

আমলটি করার সঠিক নিয়ম (ধাপে ধাপে):
এটি মূলত একাগ্রতা এবং বিশ্বাসের আমল। তাহাজ্জুদের সময়, নিরিবিলি পরিবেশে এটি করা সবচেয়ে বেশি কার্যকরী।
১. ইশার নামাজের পর বা শেষ রাতে তাহাজ্জুদের সময় উত্তমরূপে ওযু করে দুই রাকাত নফল নামাজ আদায় করুন।
২. নামাজের পর মনোযোগ সহকারে ১০০ বার যেকোনো দরূদ শরীফ পড়ুন।
৩. এরপর ৪৯৯ বার পাঠ করুন
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ
(লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ)

৪. ৫০০তম বার পাঠ করার সময় নিচের দোয়াটি যুক্ত করে পড়ুন
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ الْعَلِيِّ الْعَظِيمِ
(লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজীম)
৫. এরপর পুনরায় ১০০ বার দরূদ শরীফ পাঠ করুন।
৬. পরিশেষে দুহাত তুলে আল্লাহর দরবারে নিজের হাজতের জন্য কায়মনোবাক্যে প্রার্থনা করুন।

কেন এই আমলটি করবেন?
হাদীস শরীফে এসেছে, প্রিয় নবীজি (সা.) বলেছেন "লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ" হলো জান্নাতের রত্নভাণ্ডার সমূহের একটি। এটি ৯৯টি রোগের মহৌষধ, যার মধ্যে সর্বনিম্ন হলো 'দুশ্চিন্তা'। (বুখারী ও মুসলিম)
যখন বান্দা তার সমস্ত শক্তি ত্যাগ করে মহান আল্লাহর শক্তির কাছে নিজেকে সঁপে দেয়, তখনই আসমানের দরজাগুলো খুলে যায়। ইনশাআল্লাহ, আপনার চোখের পানি বিফলে যাবে না।
বি.দ্র: আমলটির মূল শক্তি হলো 'একাগ্রতা' এবং 'হালাল রিযিক'। পূর্ণ বিশ্বাস নিয়ে করুন।

সবাই এই পোস্টটি শেয়ার করে অন্য ভাই-বোনদের জানার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবনের বড় কোনো মুশকিল আসান হয়ে যাবে।
আল্লাহুম্মা আমীন। আমার জন্য দোয়া করবেন। 🌸

আপনি কি আজ থেকেই এই বিশেষ আমলটি শুরু করতে চান? কমেন্টে 'ইনশাআল্লাহ' লিখে আপনার উপস্থিতি জানান। 😊

#ইসলামিকআমল #দোয়া_কবুল #যিকির #লা_হাওলা #জান্নাতের_গুপ্তধন #হাজত_পূরণ #আল্লাহর_রহমত #শান্তি #ইস্তেগফার #দোয়া_কবুলের_আমল #পরীক্ষিত_আমল

11/06/2026

অত্যন্ত উপকারী👇

10/06/2026

কিছুই হারিয়ে যায়নি, আল্লাহ সরিয়ে নিয়েছেন। কারণ, এর চেয়ে উত্তম কিছু আপনার প্রাপ্য—

আর শীগ্রই আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন [সূরা আদ দোহা :৫]

10/06/2026

Day136
যাদের রাতে ঘুমাতে দেরি হয়, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা। এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) এর সাথে তর্ক করছিলো যে-'বরকত' বলতে কিছুই নেই।

তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছো? লোকটি বলল, জি দেখেছি। শায়খ লোকটিকে জিজ্ঞাসা করলেন- বলতো কুকুর আর ছাগল এর মধ্যে কে বেশি বাচ্চা দেয়?

লোকটি বললো, কুকুর।
শায়খ বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও, কুকুর না ছাগল? লোকটি বললো, ছাগল।

শায়খ ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) বললেন,
ছাগলকে মানুষ খায়, কোরবানির সময় কত ছাগল কোরবান করা হয়, এরপর ও ছাগলের সংখ্যায় বেশি দেখা যায়, কমে না। এর রহস্য কি বলে মনে হয় তোমার?

লোকটি জিজ্ঞাসা করলো- কি রহস্য শায়খ?
শায়খ বললেন- একবার ভেবে দেখো, এটা কি বরকত নয়?

লোকটি বললো, তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে বরকত হয়, আর কুকুরের মধ্যে বরকত হয় না?

শায়খ বললেন, এর কারণ হলো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায়, আর ভোরে জাগ্রত হয়, এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত। ফলে তার মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায়। তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে।

একটু চিন্তার বিষয়, নবীজি (সঃ) এর সুন্নাত হলো-এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া। শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া, কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদের কে দোয়া করার জন্য ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন।

আর আমরা? সাড়া রাত মোবাইলে, ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি। আর ফজরের তো খবরই নেই। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা যখন শুনেন মসজিদের ফজরের আজান হচ্ছে, ঠিক তখনই তারা ঘুমাতে যান। তাদের মনে হয় হায়রে, ঘুমের সময় হয়ে গেছে। কিন্তু তাদের এটা মনে হয় না, আজানটা যখন হয়েই গেছে, নামাজটা পড়ে ঘুমিয়ে পড়ি।

অথচ রাসুলুল্লাহ (সঃ) বলেন, ফজরের কেবল দুই রাকাত সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবকিছুর চাইতে উত্তম, সুবহানআল্লাহ। তাহলে দুই রাকাত ফরজের কতটা মর্যাদা হতে পারে? এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দেই। তাহলে আমাদের কাজ কর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে?

আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি -আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন?

কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না, তখন সময়টা এমন ছিল না। আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পর পর সাত আটটার দিকে ঘুমিয়ে যেত। স্বামী স্ত্রী রাতে ঘুমানোর আগে অনেক গল্প করতেন। অনেক লম্বা একটা সময় ঘুমানোর পরে তাদের ভোর পাঁচটার দিকে উঠতে কোন সমস্যা হতো না। ভোর বেলায় তারা খেতে খামারে কাজ করতে চলে যেত। দুপুরের মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরত। তারপর বউ বাচ্চাদের সাথে সময় কাঁটাতে পারতো। কিন্তু এখন আমাদের আর সেই সুযোগ হয় না। ঘুমের সময় ছাড়া আমরা আর কেউ বাসায় থাকি না। শুধু কাজ আর কাজ। আমাদের সামাজিক বন্ধন ঠুনকো হয়ে যাচ্ছে। নারীরা তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাইছেন, পুরুষেরাও তাদের নারীর কাছে। কিন্তু কেউ কাউকে সময় দিতে পারছেন না।

তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি, আল্লাহর বিধান সমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি। তাহলে আশা করা যায়, তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দিবেন, ইনশাআল্লাহ।

মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।

10/06/2026

I don't need a man to gift myself."*








10/06/2026

আবারো বাঙালির আবেগে হি%সি করে দিলো :) কয়েকদিন ধরে এই বাচ্চারে নিয়ে অনেক পোস্ট দেখলাম৷ এতো ফুলের মতন বাচ্চাকে নাকি অনাথ আশ্রমে দিয়ে দিছে কারণ তার মা বাবার ডিভোর্স হয়ে গেছে৷ এখন বাবা মা কেউ বাচ্চাকে নিবে না৷

এদিেে বাচ্চাকে দত্তক নিতে অনেকে দেখলাম উতালা হয়ে গেছিল৷ এখন দেখি যা যা হলো সব নাকি অভিনয়৷ এই বাচ্চাসহ এদের একটা টিম আছে৷ এরা এমন কনটেন্ট বানায়া ফেসবুকে ছাড়ে৷ আর কিছু পাবলিক সেগুলোরে সত্যি মনে করে কান্দাকাটি করে৷

অবশ্য যারা হেল্প করতে চেয়েছে বা মেয়েটাকে দত্তক নিতে চেয়েছে তাদের আমি দোষ দিব না৷ কারণ তার মেয়েটার অসহায় কান্না সহ্য করতে পারেনি৷

কিন্তু এসবের কারণে যে বারবার মানুষ প্রতারিত হচ্ছে৷ এরপর কে সত্যিকারের অসহায় আর কোনটা অভিনয় এটা বোঝা বড় দায়৷ আর এদের জন্যেই মানুষ এখন সত্যিকার বিপদ দেখলেও ইগনোর করে চলে যায় :)

10/06/2026

দেখেন টাকা আর একটু যত্ন কিভাবে একটা মানুষের পরিবর্তন করে দিতে পারে...
নায়িকা পূর্ণিমার পাশে যেই মহিলা টাকে দেখতে পারছেন উনি নাকি পূর্ণিমার স্কুল জীবনের বান্ধবী ছিলো... তার মানে তাদের দুজনের বয়স ই একই...!! 😊

অথচ পূর্ণিমা কে দেখলে এখনো মনেহয় যেনো সে ১৬ বছরের বালিকা আর পাশের ঐ মহিলা কে দেখে মনে হচ্ছে যেনো ৫০ বছর বয়স...
পার্থক্য টা তাহলে কিসে..?? পার্থক্য আর কিছুই না.. পার্থক্য হলো শুধু টাকায়...

টাকা থাকলে আপনি রূপচর্চা ও করতে পারবেন আর টাকা থাকলে বয়স এমনিই কমে যাবে...
দেখছেন যত্ন করলে মানুষের কত পরিবর্তন হয়... এটাই তার প্রমাণ...!! ❤️‍🩹

Want your business to be the top-listed Beauty Salon in Khulna?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Khulna
9100