md rubel sikdar
ধৈর্য মানুষকে উত্তম কিছু দান করে।
বাবা ❤️🥹
বাবার টাকা নয়, বাবা থাকাটাই জরুর ি
বাবা মানে শুধু একটা শব্দ নয়, বাবা মানে এক আকাশ ভালোবাসা, এক সমুদ্র ত্যাগ আর হাজারো না বলা কষ্টের গল্প। নিজের সব ইচ্ছা, শখ আর স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে যে মানুষটা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সারাজীবন লড়াই করে যায়, সেই মানুষটাই হলো বাবা। নিজের শরীরের ক্লান্তি লুকিয়ে, হাজারো দুশ্চিন্তা বুকে চেপে, মুখে একটুখানি হাসি নিয়ে যে মানুষটা বলে, “আমি ভালো আছি”, সেই মানুষটার নাম বাবা। বাবা কখনো নিজের কষ্টের কথা বলে না, কখনো নিজের চোখের জল দেখায় না, শুধু চায় তার সন্তান যেন ভালো থাকে, সুখে থাকে। পৃথিবীর সবাই যখন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েও দূরে সরে যায়, তখন বাবার ভালোবাসা নীরবে ছায়ার মতো পাশে থাকে। বাবার হাতটা মাথার ওপর থাকা মানে পৃথিবীর সবচেয়ে বড় সাহসটা নিজের কাছে থাকা। হয়তো বাবাকে কখনো মুখ ফুটে বলা হয় না, কতটা ভালোবাসি তোমায়, কিন্তু হৃদয়ের প্রতিটি স্পন্দনে লুকিয়ে থাকে বাবার প্রতি অগাধ ভালোবাসা। ❤️🥀
বাবা, তুমি আমার জীবনের সেই মানুষ, যার ঋণ কোনোদিন শোধ করতে পারব না। তুমি পাশে থাকলে নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ মনে হয়, আর তোমার চোখে কষ্ট দেখলে নিজের পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়। আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে।🤲❤️😭
জীবন একটাই পথ....!😊😊
Alerts
Be the first to know and let us send you an email when md rubel sikdar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Subscribe
We will notify you when anything happens in Khulna.