Her Tiny Place
Only a simple person in a complicated world who loves every little thing that makes this life worth living.
28/09/2026
মানুষ যেখানে জন্মায়,সেখানে কেন গাছের মতো শিকড় গজিয়ে ফেলে?💙
25/09/2026
একেকজনের কাছে সুখ মানে একেক রকম।আমার কাছে সুখ মানে আমার একান্ত নিজের সময়।আমার হাবিজাবি করা,গল্পের বই পড়া,এক কাপ চা বানিয়ে প্রিয় বিস্কুট ভিজিয়ে খাওয়া,হরেক রকম ফুল গাছ লাগানো।আমি যে সময়ের কাজ সময়ে করি বা খুব নিয়ম মেনে চলি সেটা না।কিন্তু,আমার খাওয়া,গোসল,ঘুম এর নিয়ম পালটে গেলে আমি পাগ ল হয়ে যাই।তাহলে কই নিজেকে ভালোবাসি না?দিন দিন নিজেকে ভালোবাসার ব্যাপার টা আরো বাড়াতে হচ্ছে!ইহজগৎ এ আমার আছেই বা কি?🌸
12/09/2026
বিকেলে বসে থাকা,আকাশ দেখা,আড্ডা দেওয়া,স্কুলের খেলা দেখা,মানুষ দেখা সব কিছু এই জায়গাটায়।আজকের জন্যে আরো বিশেষ কিছু!💗অথচ একদিন এখানে থাকবো না!এই ছোট্ট বাগানবিলাস টাও তখন আরো বড় হয়ে যাবে ইনশা আল্লাহ.....
১২সেপ্টেম্বর,২০২৬
06/09/2026
যাপিত সাধারন দিন।🤎
02/09/2026
আমাদের বাসার বিড়াল!
বিড়াল প্রানীটিকে আমি কুলে তোলেও আদর করি না আবার অনাদর ও করি না।৩ বেলা খাবার দেই।যখন এসে ডাক দেয় খাবার দেই।ওর বয়স হয়েছে।হয়তো শরীর টা খারাপ থাকে।যখন আমি হাটি আমার পায়ের কাছে এসে লেজ দিয়ে বাড়ি দেয় এবং লক্ষী বাচ্চার মতো শুয়ে পড়ে সাথে সাথে।যেন সে আদর চায়!অসহায় এর মতো মুখের দিকে তাকিয়ে পায়ের সাথে লেগে হাত পা মেলে শুয়ে পরে।প্রথম প্রথম আমার এত খারাপ লাগতো যে আমার চোখ ভিজে যেত।এত সোহাগ কে চায়?এত মায়া?আমি আর কীভাবে অর ভালো করতে পারি আমি জানি না।আমি আমার ভাগের দুধটুকু অকে দিয়ে দেই খেতে।বিড়ালের জন্যে দোয়া করলে কি সে ভালো থাকবে আরো বেশি?আমি আর কীভাবে ওকে আদর বুঝাবো!!পায়ের কাছে এসে সাথে সাথে শুয়ে পড়া!যেন আমাকে কত বিশ্বাস করে!🤎
01/09/2026
আমি শুধু চাই, জীবন যতই বদলাক, ছোট ছোট জিনিসে খুশি হওয়া মানুষটা যেন আমার ভেতর থেকে হারিয়ে না যায়।
শীতের কুয়াশা ভালো লাগুক।ফুল ভালো লাগুক।গল্পের বই ভালো লাগুক।সন্ধ্যার আকাশটা একটু বেশি সময় ধরে দেখতে ইচ্ছে করুক। বৃষ্টির গন্ধ পেলে মনটা হঠাৎ ভালো হয়ে যাক। গাছের নতুন পাতা কিংবা ছোট বাচ্চাদের সাথে খেলা করার আনন্দ ভালো লাগুক।চা ভালো লাগুক।ভর দুপুরে সাদা মাটা ভাত খেয়ে ভাত ঘুমটা ভালো লাগুক।🤎
১ সেপ্টেম্বর,২০২৬
31/08/2026
শৈশব!🤎
31/08/2026
অবশেষে আমার 'বাগানবিলাস'' ছোট্ট গাছটা ফুল দেওয়া শুরু করেছে।মাশা আল্লাহ🌸রাস্থার পাশে একটা গাছ থেকে ছোট্ট ঢাল এনে লাগিয়েছিলাম কোনো আশা ছাড়া।যদিও আমার একটা বাগানবিলাস থাকবে আমার মনের ইচ্ছে ছিলো।অবহেলায় বেড়ে উঠেছে কারন যত্ন নেই নি কোনো।না আলাদা কোনো মাটি দিয়েছি।ছাদের অন্য গাছ থেকে কুড়ানো মাটি আর আবর্জনা দিয়ে ঠেসে বালতি ভরেছি আর উপরে কিছু মাটি।মাটি টা অবশ্য ঠিক করতে হবে।
মাশা আল্লাহ,আলহামদুলিল্লাহ।
26/08/2026
আমার নিজস্ব ফার্ম!🤦♀️
26/08/2026
‘একজন মায়াবতী’ উপন্যাসে এতবার চা খায় যে, প্রতি কথার শুরুতে আর শেষে শুধু চা আর চা!
এতবার চা খাওয়ার কথা পড়ে চা-প্রেমী আমারই এখন চা খেতে পানসে লাগতেছে! 🤦♀️
একজন মায়াবতী
— হুমায়ূন আহমেদ
Website
Address
Alerts
Be the first to know and let us send you an email when Her Tiny Place posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
