ITs Mo On
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ITs Mo On, Health/Beauty, Sadar, Mymensingh.
22/09/2025
মায়ের চোখের আলো ফেরানোর আশায়
নিজের বেতনের ভাঁজ থেকে দু’হাজার টাকা পাঠিয়েছিলো।
কথাটা মুখ থেকে বের হতেই, দুচোখ লক্ষ্য করে ঘুসি মারলেন স্বামী।
চিৎকার করে কেঁদে উঠলো।একি করলে বিধাতা। আমি তো চেয়েছিলাম মায়ের চোখে আলো ফিরিয়ে আনতে। আর তুমি আমার চোখেরই আলো কেড়ে নিলে?
চাকরি করে অথচ স্বাধীন নেই।
নিজের পরিশ্রমের টাকা নিজের মতো করে খরচ করার অধিকারও তার নেই।
বাবা অসুস্থ, অথচ তার কষ্টে দু’টাকা দিতে পারে না।
একটা সংসার কি কেবল টাকার বিনিময়েই টিকে থাকে?
তাহলে নিজস্বতা কোথায়? অস্তিত্বটাই বা কোথায়?
চাকরি করলেই সব মেয়েরা স্বাধীন হয় না। কিছু মেয়ের জীবনটাই পড়ে থাকে এক নরপিশাচের হাতে,
তাদের কাছে স্বাধীনতার স্বপ্ন কেবলই মরীচিকা......
©️
08/08/2025
স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়।তার আত্মিক শান্তিটা খুবই জরুরী।সবাই বিলাসিতায় সুখী হয়না।একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন।অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জ্যাজ করতে।
আপনি জানেননা আপনার স্ত্রীর ত্যাগের গল্প,আপনার চোখে সে সর্বসুখী।এরকম হলে সমস্যা আপনার চোখের,সাথে অন্তরেরও।আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেননা।একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয়,বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে।
স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে।
স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রুপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক্ব রয়েছে।সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের যেন নাহয় যেটা সাংসারিক জীবটায় বিষাদ করে দেয়।জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘাঁ কোনো মলমেই শুকাবে না।
স্ত্রী অনুভুতি গুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে।বিশ্বাস করুন জগতের সব নারীই ভালোবাসা,আদর ও আহ্লাদের কাঙাল।এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়।
আপনি একটু ভাবুন,স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন।হয়তো কোনোদিন শ্বশুর বাড়ি পা রাখবেননা।অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটায় হয়ে চলে।যেখানে আপনিই পারেননা ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন?
মেয়ে বলে?মেয়ে বলে কি মানুষ না?আপনিও যেই মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারিও।আচ্ছা কোন আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে?না রাষ্ট্রীয় আইন আর না ইসলামিক শরিয়াহ্।শরিয়তের দৃষ্টিতে নারীরা এহসান করে।না করলে বাধ্য নয়।স্ত্রীকে সম্মান দিতে শিখুন।কেননা আল্লাহ্ র কাছে ঐ ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম।আমার কথা না হাদিসের কথা।
একজন স্বামীকে খুব বেশিই সাপোর্টিভ হতে হয়।উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এতো বেশি তিক্ত হয়!!!
এটাও ঠিক সবার নসীবে সব জোটেনা।থাকনা অপূর্ণ, চলুক এভাবেই!!
এইতো কয়টা দিন,মৃত্যু আসলেই তো সব শেষ
দুনিয়ায় কস্টের বিনিময়ে আমার আল্লাহর কাছে সুখ চেয়ে নেবো পরকালে।©️
17/07/2025
. "যে নিজেকে ভালোবাসতে শেখে, তার কাছে পৃথিবীও মাথা নোয়ায়
13/07/2025
স্ত্রীকে বিরক্ত লাগার শেষ পরিণতি কী
যখন আপনার স্ত্রীর কথায় অনেক বেশি বিরক্ত লাগবে,
স্ত্রীকে অসহ্য মনে হবে,
পর মনে হবে, স্ত্রীর চেয়ে বাইরের মানুষকে বেশি আপন মনে হবে —
ঠিক তখনই বুঝে নেবেন,
আপনার ধ্বংস অতি নিকটে..!
আপনার স্ত্রী আপনার কি ক্ষতি করবে? ওপরওয়ালা যে ক্ষতি টা করবে ,
তার চোখের জলে আপনি যে অভিশাপ তার কারণে জীবনে কখনও এগিয়ে যেতে পারবেন না ,
জীবনে উন্নতির জন্য শত চেষ্টা করলেও সেই একই জায়গায় রয়ে যাবেন 😊
এবং আপনার ধ্বংসের জন্য আপনি নিজেই দায়ী 🫵
Life is not easy when you have an overthinking mind with a sensitive heart💔
যারা অশান্তিতে আছেন লেখাটি তাদের জন্য।
▪️সম্পর্কের প্রথমে হলো বিশ্বাস।
এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল, যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক টিকে থাকে না।
▪️সম্পর্কের দ্বিতীয় হলো সন্মান।
যে সম্পর্কে সন্মান নেই একজন একজনকে সন্মান দেয় না, সে সম্পর্ক টিকে থাকে না।
▪️সম্পর্কের তৃতীয় হলো সেক্রিফাইস।
এই সেক্রিফাইস টা যদি দু'জন দু'জনকে সেক্রিফাইস করতে না পারে, সে সম্পর্ক টিকে থাকে না।
▪️সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যাক্তি।
সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দিবেন না।
তাহলে ওই সম্পর্ক টিকে থাকবে না।
এবার আসি মূল কথায়⬇️
▪️একটা সম্পর্কের মধ্যে উপরের ৪টি কথাই খুবই গুরুত্বপূর্ণ।
বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর,যদি আপনি উপরের তিনটি কথা মানতে না পারেন।
▪️বিবাহিত জীবনে নানান সমস্যা হবে সবকিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না। দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন। দেখবেন নিজেই সমস্যার সমাধান করতে পারবেন।
▪️আপনি জানেন আপনার দোষ তারপর ও আপনি চুপ থাকেন, দেখবেন অনেক সহজ হয়ে গেছে সবকিছু।
▪️এক/দুই কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দিবেন না।নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন।
▪️কখনো ডিভোর্সের কথা কখনো মাথায় ও আনবেন না।ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না।আপনি মনে করেন যে, ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেয়ে যাবো,আসলে তা কখনো হয় না,সমাজের এক/দুইটা ডিভোর্সী ভাই/বোন দেরকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছেন? তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন,নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন।
▪️আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা? কি কারণে বিছিন্ন হতে চাচ্ছেন এগুলোর সমাধান খুঁজুন। ওই বিষয় গুলো ত্যাগ করতে চেষ্টা করুন, দেখবেন সমাধান আপনার হাতেই।
রাগ / অহংকার / জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন। দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না, ইনশাআল্লাহ।
▪️এসব কথা গুলো যদি আপনি মানতে না পারেন,তাহলে আপনার জন্য সংসার নয়।আপনি কখনোই কোথাও সুখী হবেন না।
▪️ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষ গুলো।ভালো থাকুক প্রিয় মানুষ গুলো।
সংগৃহীত পোস্ট।
01/07/2025
🚨 নীরব বিদায়…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির এক কোণে দীর্ঘ সময় থেমে থাকা একটি রিকশা। পথচারীরা ভেবেছিলেন, হয়তো চালক সারাদিনের ক্লান্তি কাটিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন।
কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা, সময় পেরিয়ে গেলেও তিনি একইভাবে নিশ্চল বসে আছেন। এক পথচারীর সন্দেহ জাগে, এগিয়ে গিয়ে গায়ে হাত রাখতেই স্পষ্ট হয়—এটা আর ঘুম নয়, এটা চিরনিদ্রা।
সম্ভবত হার্ট অ্যাটাক বা স্ট্রোক। রিকশার ওপরেই নীরবে, একা জীবনটা থেমে গেল।
না কোনো আর্তনাদ, না কোনো শেষ কথা।
শুধু নিঃশব্দে চলে যাওয়া—অচেনা শহরের ব্যস্ত ভিড়ে হারিয়ে যাওয়া এক মানুষের গল্প।
📍 এখনো তার পরিচয় জানা যায়নি। পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম মরদেহটি উদ্ধার করেছে।
🕊️ জীবন কতটা ক্ষণস্থায়ী! হয়তো শুধু একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা, অথচ সেই চেষ্টাই হয়ে উঠল শেষ বিশ্রাম।
সমুদ্রের ঢেউয়ের মতোই আমাদের জীবন—চলে আসে, ছুঁয়ে যায়, হারিয়েও যায় নিঃশব্দে...
🕋 আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।
📢 দয়া করে পোস্টটি শেয়ার করুন, হয়তো কোনো হৃদয় তার আপনজনকে খুঁজে পাবে…
19/06/2025
জাপান এক যুগান্তকারী কাজ করে ফেলেছে
একটি কৃত্রিম গর্ভাশয় তৈরি হয়েছে, এমন একটি ব্যাগ যেখানে ভ্রূণ গর্ভের মতো পরিবেশে বেড়ে উঠতে পারে
এটা গল্প নয়, বাস্তব
ছাগলের ভ্রূণ নিয়ে পরীক্ষায় দেখা গেছে, ব্যাগের ভেতরেই স্বাভাবিকভাবে বড় হচ্ছে
অক্সিজেন সরবরাহ, পুষ্টি, বর্জ্য অপসারণ সব কিছুই সেখানে নিখুঁতভাবে নিয়ন্ত্রিত
প্রথম শুনতে চমৎকার লাগতে পারে
বিশেষ করে প্রিম্যাচিউর শিশুর জীবনে এটি আশীর্বাদ হতে পারে
তবে ভাবনার বিষয়ও আছে
যদি একদিন মানুষও সম্পূর্ণরূপে ব্যাগেই জন্ম নেয়
না থাকবে মা, না থাকবে গর্ভ, না থাকবে হৃদয়ের শব্দ
থাকবে শুধু নিঃশব্দ প্লাস্টিক আর নিখুঁত যন্ত্র
জীবন বাঁচানো যাবে ঠিকই
কিন্তু জীবনটা কি অনুভব করা যাবে
এই আবিষ্কার আমাদের সামনে এক নতুন প্রশ্ন রেখে যাচ্ছে
জন্ম কি শুধু শরীর গঠনের প্রক্রিয়া
নাকি আদর, ছোঁয়া আর ভালোবাসার মিশেলে তৈরি এক অনুভবের নাম
প্রযুক্তি অনেক কিছু পারে
বাচ্চা বানাতে পারে
কিন্তু মা হতে পারে না!
©️
17/06/2025
Super moon
Mashaallah
নার্সিসিষ্ট পার্সোনালিটি কি?
এমন কাউকে ভালোবাসেন যে মানুষটা একদিন আপনাকে ভালোবাসেন আর চারদিন আপনাকে মানসিক কষ্ট দিয়ে থাকেন । এই লোক গুলোকে নার্সিসিষ্ট পার্সোনালিটির লোক বলতে পারেন ।কারন এরা ভয়ংকর ভাবে আপনাকে তার মাইন্ড গেইমের কন্টেইন্ট বানিয়ে নিজের মনের সেটিসফেকশন নিবে।
নার্সিসিষ্ট লোক জনের বৈশিষ্ট্য লোকজনের সামনেঃ প্রথম দেখায় বুঝতে পারবেন ভয়ংকর চার্মিং টাইপ । গুছিয়ে কথা বলে ।সে আপনাকে তার কথায় মোহিত করতে পারবে । স্মার্ট , আপনার কথা বুঝতে সক্ষম । আলাদা আলাদা বিচার করলে বুঝতে পারবেন সে , বুদ্ধিমত্তায় অসাধারন । কোন রকম এফোর্ট ছাড়াই সে সবার মন জয় করতে সক্ষম হয়ে থাকেন ।
নার্সিসিষ্ট ব্যাক্তিত্ব প্রাইভেট ভাবেঃ সে হলো ভয়ংকর এক ম্যানুপূলেটর । আপনার ভাবনা গুলোকে সে পরিবর্তন করে নিজের ভাবনা প্রতিষ্ঠিত করবে।যখন আপনি তার সত্যিকার রং দেখতে পারবেন তখন দেখবেন সে সম্পূর্ন অন্য মানুষ । যার কথার সাথে তার কাজে মিল নেই ।সে হার্টলেস এবং নিষ্ঠুর হয়ে থাকে নিজের স্বার্থ ও মতামতের ক্ষেত্রে । তার নিজের ইচ্ছা প্রতিষ্ঠা করতে কেবল তার চার্ম ব্যবহার করবে। এবং যা কিছুই ঘটুক না কেন , সে নিজের স্বার্থটা বুঝবে । আপনার কাকুতি ,মিনতি ,কান্না বোঝার তার সময় থাকবে না।সে ভিতরে ভিতরে রিগ্রেটহীন ভয়ংকর মনষ্টার ।
বড় বড় মনোবিদদের মতে ,একজন নার্সিসিষ্টকে যদি তুমি এ্যানালাইসিস করতে যাও , প্রথমে তুমি দেখবে তার ডুয়েল পার্সোনালিটি । একেবারে কোন ফেমাস লেখকের তৈরী করা চরিত্রের মতন । তার দুইটি জীবন উপভোগ করে । তার মুড ও প্রয়োজন অনুযায়ী সে তার পার্সোনালীটি মানুষের সামনে লজ্জাহীন ভাবে দেখিয়ে থাকে ।সে তার প্রাইভেট জীবন ও লোকদের দেখানো জীবন সম্পূর্ন আলাদা রাখে।
লোকজনের সামনে সে আবেগী , দয়ালু , মানবতার ফেরী ওয়ালা ,পরোপকারী , সাহায্যকারী , ভয়ংকর সৎ ও ভালো মানুষ হিসেবে নিজেকে প্রেজেন্ট করে।
আর দরজার ভিতরে সে একজন মনষ্টার । তার তীব্র খারাপ দিক সে তার প্রিয় কোন মানুষকে দেখিয়ে থাকে যে বা যারা তার ক্লোজ থাকে । সে তার হাফ ও খারাপ দিকটা সেইফ রাখে তার জন্য যাকে সে মানসিক ভাবে নিজের খেলনা ভাবে।
নার্সিসিষ্টদের প্রিয় মাইন্ড গেইমের স্বীকার যারা হইছেন তাদের বলবো, কখনো এতটাই বোকা হবেন না তাদের পাবলিকের সামনে পার্সোনালি দেখে । যখন তার ক্লোজ হবেন তার কথার কিংবা তার ইচ্ছার বিরুদ্ধে দাড়ালেই বুঝতে পারবেন তার আসল রুপটা কি ?
Category
Website
Address
Mymensingh
Alerts
Be the first to know and let us send you an email when ITs Mo On posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
