Masaallha pakhi

Masaallha pakhi

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Masaallha pakhi, Health/Beauty, Barishal, Patuakhali.

26/02/2026

🕋🍁 পবিত্র রমযান মাসের সুন্নাত সালাত। এ পবিত্র মাসের সুন্নাত হচ্ছে-'সলাতুত-তারাবিহ্ ২০ রাকআত'- দলিল। 🍁🕋
*****************************************************
পবিত্র রমযান মাসে এশার সালাতের পর 'সলাতুত-তারাবিহ্'
আদায় করা সুন্নাত। এ সালাত ৮, ১০,১২ এবং ২০ রাকআত
পড়ার দলিল হাদিস শরিফে উল্লেখ রয়েছে। তবে এখানে ২০
রাকআত সালাত আদায়ের দলিলগুলো দেয়া হলো...

▪️عن ابى عبد الرحمن السلمى عن على قال دعى القراء فى رمضان فامر منهم رجلا يصلى بالناس عشرين ركعة قال وكان على يوتر بهم -

👉🏿 হযরত আবু আব্দুর রহমান সুলামী (رَضِىَ) বলেন- "হযরত হযরত আলী (رَضِىَ) রমজান মাসে ক্বারীদের ডাকতেন। তারপর তাদের মাঝে একজনকে ২০ (বিশ) রাকআত তারাবীহ পড়াতে হুকুম দিতেন। আর বিতিরের জামআত হযরত আলী (رَضِىَ) নিজেই পড়াতেন।"
{বায়হাকীঃ ৪/৪৯৬}

▪️عَنِ السَّائِبِ بْنِ يَزِيْد الصَّحَابِىِّ قَالَ كَانُوْا يَقُوْمُوْنَ عَلَى عَهْدِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ بِعشْريْنَ رَكْعَةً وَعَلَى عَهْدِ عُثْمَانَ وَعَلِىٍّ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُمَا مِثْلَهُ -

👉 হযরত সায়িব ইবনু ইয়াযীদ (رَضِىَ) থেকে বর্ণিত, তিনি বলেন-"হযরত উমার (رَضِىَ)-এর যামানায় রমজানন মাসে লোকেরা ২০ রাকআত সালাত আদায় করত। আর হযরত উসমান ও আলী (رَضِىَ)-এর সময়েও এরূপভাবে (২০ রাক‘আত) পড়া হত।"
{উমদাদুল-ক্বারীঃ ৭/১৭৮পৃঃ}

▪️عَنِ السَّائِبِ بْنِ يَزِيْدَ قَالَ كُنَّا نَقُوْمُ فِىْ زَمَانِ عُمَرَبْنِ الْخَطَّابِ بِعِشْرِيْنَ رَكْعَةً والْوِتْرِ -

👉🏿 হযরত সায়িব ইবনু ইয়াযীদ (رَضِىَ) বলেন-"হযরত উমার (رَضِىَ)-এর যামানায় আমরা ২০ রাক‘আত সালাত আদায় করতাম এবং বিতর পড়তাম।"
{বায়হাক্বী, তুহফাতুল আহওয়াযীঃ ৩/৪৪৭ পৃঃ, মিরআতঃ
৪/৩৩১ পৃঃ}

▪️عَنِ السَّائِبِ بْنِ يَزِيْدَ قَالَ كُنَّا نَنْصَرِفُ مِنَ الْقِيَامِ عَلَى عَهْدِ عُمَرَ وَقَدْ دَنَا فُرُوْعُ الْفَجْرِ وَكَانَ الْقِيَامُ عَلَى عَهْدِ عُمَرَ ثَلَاثَةً وَّعِشْرِيْنَ رَكْعَةً

👉 হযরত সায়িব ইবনু ইয়াযীদ (رَضِىَ) হতে বর্ণিত, তিনি বলেন- "হযরত উমার (رَضِىَ)-এর যামানায় আমরা রামাযান মাসে রাত্রের সালাত থেকে সাহারী খাওয়ার সময় বাড়ীতে ফিরে আসতাম। আর সে সময় এই সালাত ছিল ২৩ (২০+৩) রাকআত।"
{উমদাতুল ক্বারীঃ ৭/১৭৮ পৃঃ}

#সুবহানাল্লাহ! #সুবহানাল্লাহ!

Want your business to be the top-listed Beauty Salon in Patuakhali?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Barishal
Patuakhali