Selim Reza.com
Well health is main source of happiness. This page provide knowledge about health.
এই গরমে বাচ্চাদের যে ভাবে ফ্যানের বাতাস দিবো বিস্তারিত
16/03/2026
নবজাতকের পেটে গ্যাস একটা কমন সমস্যা,এর থেকে সম্পূর্ণ পরিত্রান পাওয়ার উপায় না থাকলেও কিছু উপায় রয়েছে যা অনুসরণ করলে বাচ্চা এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবে ইনশাআল্লাহ। বাচ্চা কান্না করতেছে মানে এই না যে বাচ্চা ক্ষুধার কারনে কান্না করতেছে, এই কান্নার বড় একটা কারন বাচ্চার পেটে গ্যাস (ইনফেনটাইল কোলিক)।নিচে কয়েকটি উপায় তুলে ধরা হলো যা অনুসরণ করলে এই সমস্যা অনেকটাই কম দেখা দিবে।
১. ভুল পজিশনে দুধ খাওয়ানো
ভুল: একদম সমানভাবে শুইয়ে দুধ খাওয়ানো।
সমাধান: শিশুর মাথা শরীরের চেয়ে একটু উঁচুতে রেখে দুধ খাওয়ান। এতে বাতাস কম ঢোকে।
২. ঢেকুর তোলাতে অবহেলা
ভুল: দুধ খাওয়ানোর পরেই শিশুকে বিছানায় শুইয়ে দেওয়া।
সমাধান: কাঁধে নিয়ে পিঠ চাপড়ে অবশ্যই ঢেকুর তোলাবেন। এটি গ্যাসের সমস্যা অর্ধেক কমিয়ে দেয়।
৩. ফিডিং বোতলের বাতাস
ভুল: নিপলে বাতাস থাকা অবস্থায় শিশুকে খাওয়ানো।
সমাধান: নিপল সবসময় দুধে পূর্ণ রাখুন যেন শিশু বাতাস গিলতে না পারে।
৪. অতিরিক্ত কান্নার পর দুধ দেওয়া
ভুল: শিশু অনেকক্ষণ কাঁদার পর যখন ক্লান্ত হয়, তখন দুধ দেওয়া।
সমাধান: কান্নার সময় শিশু প্রচুর বাতাস পেটে ঢুকিয়ে ফেলে। তাই ক্ষুধার লক্ষণ (যেমন: আঙুল চোষা) দেখলেই দুধ খাওয়ান।
৫. বোতল জোরে ঝাঁকানো
ভুল: ফর্মুলা তৈরির সময় জোরে ঝাঁকিয়ে ফেনা করা।
সমাধান: হালকাভাবে মেশান এবং বুদবুদ কমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন।
৬. মায়ের খাদ্যাভ্যাস (ব্রেস্টফিডিং)
ভুল: মায়ের অতিরিক্ত ভাজাপোড়া বা গ্যাস উদ্রেককারী খাবার খাওয়া।
সমাধান: মা পুষ্টিকর ও সহজে হজম হয় এমন খাবার খান, কারণ আপনার খাবারের প্রভাব শিশুর ওপর পড়ে।
৭. সারাক্ষণ চিত করে রাখা
ভুল: শিশুকে সবসময় এক পজিশনে শুইয়ে রাখা।
সমাধান: দিনে কয়েকবার অল্প সময়ের জন্য উপুড় (Tummy Time) করে রাখুন। এতে পেটের জমে থাকা গ্যাস সহজে বেরিয়ে যায়।
13/03/2026
বাচ্চার নখ দ্রুত বাড়তেছে, তার মানে আপনার বাচ্চা ঠিক মতো পুষ্টি পাচ্ছে।তাই বিরক্ত হবেন না, নখ বাড়া /বৃদ্ধি নিয়ে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Rajshahi
6250
