Atik Ahmed
যে মানুষটার অর্থ দূর্বল,
সেই মানুষটা প্রিয়জন,পরিবার,সমাজ"
যাই বলুন সবার কাছেই মূল্যহীন।�
নেপালের ভূমিধস ও বন্যার দৃশ্য দেখে মনে হলো—চোখের সামনে কেয়ামতের স্মরণ! 🥺
পৃথিবীর এই ভয়াবহ দৃশ্য আমাদের জন্য একটি শিক্ষা। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন—
“যে বিপদ তোমাদের ওপর আসে, তা তোমাদের কৃতকর্মের কারণেই আসে; আর তিনি অনেক কিছু ক্ষমা করে দেন।”
📖 (সূরা আশ-শূরা: ৩০)
প্রাকৃতিক দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয়—এই দুনিয়া চিরস্থায়ী নয়। একদিন আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
28/08/2026
Good morning💗🌸🍃
27/08/2026
Good night 🥱💕💤
27/08/2026
সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। 😭😭
নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এইতো নদীর খেলা
হিমালয়ের বন্যা আমাদের জন্যও সতর্কবার্তা
নেপাল–তিব্বত সীমান্তে আজকের আকস্মিক বন্যা ও ভূমিধস হৃদয়বিদারক। মুহূর্তের মধ্যে মানুষের ঘরবাড়ি, সেতু, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা ভেসে গেছে। বহু মানুষ হতাহত ও নিখোঁজ হয়েছেন। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত নেপালি ও তিব্বতি জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই এবং নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও কার্যকর তৎপরতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নেপালের রাসুওয়া অঞ্চলে ভোতে কোশি নদীতে হঠাৎ বিপুল পানির ঢল নেমে আসে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, উজানে বরফ-পাথরের ধস নদীর প্রবাহ আটকে একটি অস্থায়ী প্রাকৃতিক বাঁধ তৈরি করেছিল। পরে সেই বাধ ভেঙে পানি, কাদা ও পাথরের প্রবল স্রোত নেমে আসে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো তদন্তাধীন।
এই ঘটনা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতার কথা স্মরণ করিয়ে দেয়, হিমালয়ের নদীগুলো কোনো এক দেশের সম্পদ নয়; এগুলো বহু দেশের জীবন ও জীবিকার সঙ্গে যুক্ত। নেপালের নদীপ্রবাহের পরিবর্তনের প্রভাব ভারতের বিহারসহ বিস্তীর্ণ অঞ্চলে পড়তে পারে। ইতোমধ্যে বিহারে কোশি ও গণ্ডক নদী অববাহিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
হিমালয়ের বরফ, হিমবাহ ও নদী ব্যবস্থার দ্রুত পরিবর্তন ভবিষ্যতে এ ধরনের আকস্মিক দুর্যোগের ঝুঁকি আরও বাড়াতে পারে। তাই শুধু দুর্যোগের পর উদ্ধার তৎপরতা নয়, উজান ও ভাটির দেশগুলোর মধ্যে তথ্য বিনিময়, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, নদী পর্যবেক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত আঞ্চলিক উদ্যোগ এখন সময়ের দাবি।
প্রকৃতির এই বার্তাকে আমাদেরও গুরুত্ব দিয়ে শুনতে হবে। কারণ হিমালয়ে যে পানি ও প্রকৃতির পরিবর্তন শুরু হয়, তার প্রভাব শেষ পর্যন্ত ভারত হয়ে আমাদের বৃহত্তর নদী অববাহিকাতেও পৌঁছাতে পারে।
আকস্মিক বন্যায় নিহতদের প্রতি জানাচ্ছি গভীর শোক। আল্লাহ তাআলা আহতদের দ্রুত সুস্থতা দান করুন এবং নিখোঁজদের নিরাপদে ফিরে আসার ব্যবস্থা করুন। ক্ষতিগ্রস্ত সব মানুষের প্রতি আমাদের সহমর্মিতা রইল।
27/08/2026
আমি কি পারবো চ্যালেঞ্জ পুরোন করতে কত বড় চ্যালেঞ্জ দিছে 🥺🥺
আপনারা পাশে থাকলে সব হবে ইনশাল্লাহ থাকবেন তো আমার পাশে 😔😔
আল্লাহ সবাইকে রক্ষা করুন
27/08/2026
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে তিব্বত সীমান্তবর্তী এলাকার একাধিক গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৬২ জনের প্রাণহানি হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ৪০৩ জন, যাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক।
রাসুয়া অঞ্চলের ভোতেকোশি নদীর তীরবর্তী বাড়িঘর, সড়ক ও সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগের পর দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে এবং বিভিন্ন দেশও সহায়তার হাত বাড়িয়েছে।
প্রাথমিক বিশ্লেষণে ভূমিকম্পের বদলে হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের স্রোত থেকেই এ বিপর্যয়ের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
27/08/2026
আহা! এটা খুব দুঃখজনক সত্যি ভয়াবহ একটা ঘটনা ঘটে গেল নেপালে কত মানুষের প্রাণ চলে গেল 😭🥹💔আকস্মিক বন্যা-ভূমিধসে নি'হ'ত ১৫৭, নিখোঁজ শত শত পর্যটক
Category
Address
Alerts
Be the first to know and let us send you an email when Atik Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
