Jamaat-e-Islami Shimulbari Union

Jamaat-e-Islami Shimulbari Union

Share

আল্লাহ সেই সব লোকদের ভালবাসেন যারা তাঁর পথে এমনভাবে কাতারবন্দী হয়ে লড়াই করে যেন তারা সীসা গলিয়ে ঢালাই করা এক মজবুত দেয়াল। সুরা: আস-সফ, আয়াত: ৪

25/07/2026

ছাত্রশিবির নীলফামারী শহর

22/07/2026

তারিখ: ২২ জুলাই ২০২৬ খ্রি.

প্রেস বিজ্ঞপ্তি

আজ ২২ জুলাই (বুধবার) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্ট রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সাথে তাকে সংগঠন থেকে বহিস্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।

বার্তা প্রেরকঃ
এহসানুল মাহবুব জুবায়ের
সহকারী সেক্রেটারি জেনারেল
এবং
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামী

19/07/2026

আলহামদুলিল্লাহ।
আসন্ন ০৬ নং শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চুড়ান্ত ভাবে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মানবিক ডাক্তার আব্দুল্লাহ আল-মামুন।
আল্লাহ তায়ালা তাকে কবুল করুন, সম্মানিত করুন। আমীন

11/04/2026

শহীদ কামারুজ্জামান, জীবনের প্রান্তে এসে বিশ্বাস, আদর্শ এবং ইক্বামাতে দ্বীনের জন্য জীবন বিলিয়ে দেওয়া এক মহীরুহ।

ছাত্র রাজনীতির গুনগত মান পরিবর্তনের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, ছাত্রসমাজের অধিকার আদায়ে আদায়ে ছিলেন সর্বদা সোচ্চার। মুহাম্মদ কামারুজ্জামান ১৯৭৮-৭৯ দুই সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্র আন্দোলন থেকে অবসর নেওয়ার পর বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কাজ শুরু করেন। শাহাদাতের আগ পর্যন্ত সর্বশেষ তিনি সহকারী সেক্রেটারি জেনারেল এর দায়িত্ব পালন করেছেন। সাপ্তাহিক সোনার বাংলার সম্পাদক ছিলেন গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত। জাতীয় রাজনীতিতে তার অবদান ছিলো চোখে পড়ার মত। শেরপুর সদর আসন থেকে নির্বাচনও করেছিলেন।

তিনি বাংলাদেশের রাজনীতি, ইসলামী আন্দোলন ও তার বিকাশ, নির্বাচন, গণমাধ্যম, সমাজ সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে মৌলিক গ্রন্থ রচনা করে এবং তার কিছু অনুবাদ বইও আছে। নতুন শতাব্দীতে নতুন বিপ্লবের পদধ্বনি, স্থিতিশীল গনতন্ত্র ও সমানুপাতিক পদ্ধতির নির্বাচন, ইসলামী নেতৃত্ব,আধুনিক যুগে ইসলামী বিপ্লব, আধুনিক বিশ্বে ইসলামী জাগরণ ও মাওলানা মওদূদীর চিন্তাধারার প্রভাব, কুরআন অধ্যয়ন সহায়িকা উল্লেখযোগ্য।

গুণী সংগঠক, রাজনীতিবিদ ও ইসলামী আন্দোলনের প্রথম সারির দায়িত্বশীল ছিলেন শহীদ কামারুজ্জামান। রাজনৈতিক প্রতিহিংসা ও ইকামাতে দ্বীনের আন্দোলনের পথে থাকার জন্যই প্রহসনের সরকার তাকে বিচারিক আদালতে ফাঁসির রায় দেয়। এবং তা ১১ এপ্রিল ২০১৫ সাল দিবাগত রাতে এই প্রহসনের রায় কার্যকর করা হয়।

আল্লাহ আমাদের মহান দায়িত্বশীলকে কবুল করে নিন, জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

শহীদদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হচ্ছে :

وَ لَا تَقُوْلُوْا لِمَنْ یُّقْتَلُ فِیْ سَبِیْلِ اللّٰهِ اَمْوَاتٌ١ؕ بَلْ اَحْیَآءٌ وَّ لٰكِنْ لَّا تَشْعُرُوْنَ

আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না। এই ধরনের লোকেরা আসলে জীবিত। কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের কোন চেতনা থাকে না। (আল-বাকারাহ: আয়াত-১৫৪)

05/04/2026

"যে দলের ১১ জন শীর্ষ নেতা জুডিশিয়াল কিলিংয়ের শিকার, যার নিবন্ধন ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, সেই দলের ওপর অপবাদ দেওয়া সংসদের জন্য লজ্জার।"

-ডা. শফিকুর রহমান, এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

05/04/2026

যোগ্য কান্ডারীর যোগ্য উত্তরসূরী

Photos from Jamaat-e-Islami Shimulbari Union's post 05/04/2026

আজ ০৫ এপ্রিল ২০২৬, রবিবার বাদ মাগরিব জাতীয় সংসদ ভবনের মসজিদে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দো'য়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দো'য়া মাহফিলে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপিসহ বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যগণ অংশগ্রহণ করেন।

07/02/2026

আগামীর শিমুলবাড়ী ইউনিয়ন হবে চাঁদাবাজমুক্ত শিমুলবাড়ী। ইনশাআল্লাহ

02/02/2026

জাগবে এবার চাষাভুষা জাগবে মাঝিমাল্লা।
সৎ লোকের শাসন হবে জিতবে দাঁড়িপাল্লা।

#চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ
#মাওলানা_ওবায়দুল্লাহ_সালাফী

#নীলফামারী৩

Want your business to be the top-listed Beauty Salon in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Shimulbari, Jaldhaka, Nilphamari
Rangpur
5330