MD. Fahid Islam
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD. Fahid Islam, Health/Beauty, Rangpur.
Reverse and forward connection
Star delta connection
16/09/2025
#বৈদ্যুতিক_সাবস্টেশন সংক্রান্ত ২০ টি প্রশ্ন ও উত্তর:
১. সাবস্টেশন কি?
🎇 যেখানে ভোল্টেজ পরিবর্তন, নিয়ন্ত্রণ ও বিতরণ করা হয় তাকে সাবস্টেশন বলে।
২. সাবস্টেশনের কাজ কি?
🎇 বিদ্যুৎকে রূপান্তর, নিয়ন্ত্রণ ও ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া।
৩. সাবস্টেশন কয় প্রকার?
🎇 প্রধানত ২ প্রকার – পাওয়ার সাবস্টেশন ও ডিসট্রিবিউশন সাবস্টেশন।
৪. পাওয়ার সাবস্টেশন কোথায় ব্যবহার হয়?
🎇 বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশে, ভোল্টেজ স্টেপ-আপ করার জন্য।
৫. ডিসট্রিবিউশন সাবস্টেশন কী কাজে লাগে?
🎇 ভোল্টেজ স্টেপ-ডাউন করে গ্রাহকদের সরবরাহে ব্যবহার হয়।
৬. সাবস্টেশনে ট্রান্সফরমারের ভূমিকা কী?
🎇 ভোল্টেজ বাড়ানো বা কমানোর জন্য।
৭. আইসোলেটর (Isolator) কি কাজে ব্যবহৃত হয়?
🎇 সার্কিট লোডবিহীন অবস্থায় বিচ্ছিন্ন করতে।
৮. সার্কিট ব্রেকার কী?
🎇 ওভারলোড/ফল্ট হলে স্বয়ংক্রিয়ভাবে সার্কিট বিচ্ছিন্ন করে।
৯. VCB এর পূর্ণরূপ কী?
🎇 Vacuum Circuit Breaker।
১০. SF₆ সার্কিট ব্রেকারের কাজ কি?
🎇 শর্ট সার্কিট বা ফল্ট হলে সার্কিট বিচ্ছিন্ন করা, যেখানে গ্যাস হিসেবে SF₆ ব্যবহৃত হয়।
১১. ক্যাপাসিটার ব্যাংক সাবস্টেশনে কেন ব্যবহার করা হয়?
🎇 পাওয়ার ফ্যাক্টর উন্নত করার জন্য।
১২. CT (Current Transformer) এর কাজ কি?
🎇 উচ্চ কারেন্টকে কমিয়ে মিটার ও রিলে-তে পাঠানো।
১৩. PT (Potential Transformer) এর কাজ কি?
🎇 উচ্চ ভোল্টেজকে কমিয়ে মিটার ও রিলে-তে পাঠানো।
১৪. বাসবার (Busbar) কী?
🎇 একটি সাধারণ কন্ডাক্টর, যেখানে থেকে বিভিন্ন লাইনে বিদ্যুৎ বিতরণ করা হয়।
১৫. আর্থিং (Earthing) কেন গুরুত্বপূর্ণ?
🎇 যন্ত্রপাতি ও মানুষের সুরক্ষার জন্য।
১৬. সাবস্টেশনে লাইটনিং অ্যারেস্টার কেন বসানো হয়?
🎇 বজ্রপাত থেকে যন্ত্রপাতিকে সুরক্ষিত রাখতে।
১৭. পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কীভাবে করা হয়?
🎇 ক্যাপাসিটার ব্যাংক ব্যবহার করে।
১৮. ডিসি সাপ্লাই সাবস্টেশনে কেন ব্যবহার করা হয়?
🎇 কন্ট্রোল, প্রোটেকশন ও ট্রিপিং সার্কিট চালানোর জন্য।
১৯. সুইচইয়ার্ড (Switchyard) কি?
🎇 সাবস্টেশনের খোলা অংশ, যেখানে সুইচগিয়ার ও যন্ত্রপাতি থাকে।
২০. স্কাডা (SCADA) সিস্টেম সাবস্টেশনে কী কাজে লাগে?
🎇 দূর থেকে মনিটরিং ও কন্ট্রোল করার জন্য।
16/09/2025
Click here to claim your Sponsored Listing.
