BTW Rabin Talukder
Content Creator
06/05/2026
Very Careful,Very Careful And Very Careful From Them.
খুব সাবধান,খুব সাবধান এবং খুব সাবধান তাদের থেকে।
Rabin Talukder
Please Follow me🙏🙏🙏🙏🙏🙏......
06/05/2026
🔴সিলেটে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এগিয়ে এসেছে সিলেট সিটি করপোরেশন(সিসিক)। নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এর সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছে সংস্থাটি।বুধবার সকালে হাসপাতালটিতে হাম রোগীদের চিকিৎসা সেবা পরিদর্শনে গিয়ে সিসিক প্রশাসক মো.আব্দুল কাইয়ুম চৌধুরী জানান,বর্জ্য ব্যবস্থাপনা শাখায় জনবল সংকট থাকলেও হামের চিকিৎসার জন্য নির্ধারিত এই হাসপাতালকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।নিয়মিতভাবে হাসপাতালের ভেতরের আবর্জনা অপসারণের পাশাপাশি আশপাশের ঝোপঝাড়ও পরিষ্কার করা হবে।
(বিস্তারিত দেখতে চোখ রাখুন পিন কমেন্টের দিকে)⬇️
Rabin Talukder
Please Follow me🙏🙏🙏🙏🙏🙏......
06/05/2026
আপনি নিয়ম শেখাতে পারেন“নির্দিষ্ট সময়ের বাইরে চেম্বারে ভিড় করবেন না,রোগীদের বিরক্ত করবেন না…”ঠিক আছে মানলাম।কিন্তু প্রশ্ন হলো আপনাকে কে অধিকার দিয়েছে একজন শিক্ষিত পেশাজীবীকে“দালাল”বলার?একজন মেডিকেল প্রমোশন অফিসারকে হাত বেঁধে গ্রেফতার!থানায় নিয়ে যাওয়া মিডিয়ায় অপমান!সামাজিকভাবে হেয় করা!এটা আইন না,এটা সরাসরি ক্ষমতার অপব্যবহার।দিনশেষে এই মানুষগুলোই রোদে পুড়ে,বৃষ্টিতে ভিজে,সারাদিন ঘুরে ডাক্তারের কাছে নতুন ওষুধ,নতুন চিকিৎসা,নতুন তথ্য পৌঁছে দেয়।আপনি যে প্রেসক্রিপশন হাতে পান তার পেছনে তাদেরও একটা অবদান থাকে নতুন ঔষধের আপডেট,ডোজ ও সেফটি ইনফরমেশন,রোগ প্রতিরোধ ক্যাম্পেইন,দেশের প্রত্যন্ত অঞ্চলে ঔষধ পৌঁছানো বাংলাদেশ আজ বিশ্বে ঔষধ রপ্তানিতে এগিয়ে।এই সেক্টরের ফিল্ড লেভেলের মানুষগুলোকে অপমান করে আপনি আসলে নিজের দেশকেই ছোট করছেন।সবাই ভুল করতে পারে।কিন্তু তাই বলে কাউকে অপরাধী বানিয়ে“শো-অফ”গ্রেফতার?এটা বিচার না,এটা অন্যায়।সমাধান চান?নিয়ম করুন।বিশৃঙ্খলা বন্ধ করতে চান?নীতিমালা দিন।কিন্তু মানুষকে অপমান করে কখনো সিস্টেম ঠিক হয় না।মনে রাখুন আজ যাকে আপনি হেয় করছেন,কাল সেই মানুষটাই হয়তো আপনার পরিবারের চিকিৎসার পেছনে ভূমিকা রাখবে প্রতিবাদ করছি কারণ এটা অন্যায়।
Rabin Talukder
Please Follow me🙏🙏🙏🙏🙏🙏......
05/05/2026
মা কি আসলেই আমাদের শরীরের ভেতর বেঁচে থাকেন?বিজ্ঞান কী বলে?
আমরা সবসময় বলি,"মা আমাদের হৃদয়ে আছেন"।কিন্তু আধুনিক বিজ্ঞান (Biology) প্রমাণ করেছে যে,মা কেবল আমাদের আবেগে নন,বরং আমাদের শরীরের রক্তে আর কোষের গঠনেও সরাসরি মিশে আছেন।এই অবিশ্বাস্য বিষয়টিকে বিজ্ঞানের ভাষায় বলা হয়'ফিটাল-ম্যাটারনাল মাইক্রোকিমেরিজম'(Fetal-Maternal Microchimerism)।
১.মা আর সন্তানের সেই অদৃশ্য সংযোগ
যখন একজন শিশু মায়ের গর্ভে থাকে,তখন কেবল মা শিশুকে খাবার বা অক্সিজেন দেন না;মা এবং সন্তানের মধ্যে কোষের আদান-প্রদান ঘটে।মায়ের শরীর থেকে কিছু জীবন্ত কোষ প্লাসেন্টার মাধ্যমে সন্তানের শরীরে প্রবেশ করে।আশ্চর্যের বিষয় হলো, এই কোষগুলো সন্তান জন্ম নেওয়ার পর হারিয়ে যায় না।এগুলো সন্তানের হার্ট, ফুসফুস,লিভার এমনকি মস্তিষ্কেও স্থায়ীভাবে বাসা বাঁধে।
২.বিপদে মায়ের কোষই সবার আগে এগিয়ে আসে
গবেষণায় দেখা গেছে,সন্তান যখন অসুস্থ হয় বা শরীরের কোথাও চোট পায়,তখন এই 'মায়ের কোষগুলো'সক্রিয় হয়ে ওঠে।তারা শরীরের ক্ষতিগ্রস্ত অংশে গিয়ে কোষ মেরামতে(Repair)সাহায্য করে।অর্থাৎ, আপনি বড় হয়ে যাওয়ার পরও আপনার শরীরের ভেতর থাকা মায়ের কোষগুলো আপনাকে সুস্থ রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়।
৩.রোগ প্রতিরোধে মায়ের ভূমিকা
আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনেও মায়ের এই কোষগুলোর বড় ভূমিকা থাকে।এমনকি কিছু গবেষণায় দেখা গেছে,এগুলো আলঝেইমার বা ক্যান্সারের মতো কঠিন রোগের বিরুদ্ধেও লড়াই করতে সাহায্য করতে পারে।মা শারীরিকভাবে দূরে থাকলেও তাঁর শরীরের অংশটি আপনার ভেতরে আপনার'গার্ডিয়ান'হয়ে কাজ করছে।
৪.নিজের যত্ন নেওয়া মানেই মায়ের যত্ন নেওয়া
এই সত্যটি জানার পর আমাদের নিজেদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া উচিত।আপনি যখন নিজের যত্ন নেন,পুষ্টিকর খাবার খান বা হাসিখুশি থাকেন,তখন আসলে আপনি আপনার ভেতরে থাকা মায়ের সেই অংশটিকেই ভালো রাখছেন।আপনার বেঁচে থাকা,আপনার বেড়ে ওঠা—সবকিছুর মধ্যেই মায়ের দেওয়া সেই নীরব শক্তি মিশে আছে।
মায়ের ভালোবাসা কেবল মায়া বা মমতায় সীমাবদ্ধ নয়,এটি আমাদের অস্তিত্বের গভীরে ডিএনএ-তে খোদাই করা।মা পাশে দাঁড়িয়ে হাত বুলিয়ে না দিলেও,আপনার প্রতিটা ধড়কনে তিনি আছেন।তাই নিজের অস্তিত্ব নিয়ে গর্ব করুন এবং নিজের শরীরের যত্ন নিন,কারণ আপনার ভেতরে আজও আপনার মা বেঁচে আছেন।
Rabin Talukder
Please Follow me🙏🙏🙏🙏🙏🙏......
05/05/2026
বাংলাদেশের পরবর্তী সিরিজ|তিনটি ওয়ানডে এবং তিনটি টি২০ ম্যাচের চুড়ান্ত ম্যাচের সময়সূচি নিচের ফটোতে বিস্তারিত তুলে ধরা হলো.......।
Rabin Talukder
Please Follow me🙏🙏🙏🙏🙏🙏......
05/05/2026
🔴বিশ্বনাথে ফেলে যাওয়া সেই ফাতেমাকে দত্তক নিতে আদালতে ৯ দম্পতি লড়ছেন।
বিশ্বনাথে রাতের আঁধারে সড়কের পাশে পাওয়া নবজাতক ফাতেমাকে দত্তক নিতে আদালতের দারস্থ হয়েছেন ৯টি বিত্তবান নিঃসন্তান দম্পতি।তারা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শিশুটিকে দত্তক নিতে আদালতে আবেদন করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালত বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন।প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটির সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করেই সিদ্ধান্ত দেওয়া হবে বলে সূত্রটি জানায়।
Rabin Talukder
Please Follow me🙏🙏🙏🙏🙏🙏......
05/05/2026
বিশ্বমানের চিকিৎসা নিতে এখন আর দূরে যেতে হবে না।
অ্যাপোলো হসপিটালস চেন্নাইয়ের অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে আপনার চিকিৎসা যাত্রা শুরু করুন—ঢাকায় অ্যাপোলোর সাপোর্ট টিমের সহায়তায়।
সঠিক ডাক্তার নির্বাচন,চিকিৎসা পরামর্শ ও সম্পূর্ণ ট্রিটমেন্ট প্ল্যানিং—সবকিছু এক জায়গায়।
Rabin Talukder
Please Follow me🙏🙏🙏🙏🙏🙏......
05/05/2026
🔴সিলেটের ডিআইজি পদে পরিবর্তন আনা হয়েছে।নতুন ডিআইজি হয়ে আসছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর কমিশনার মো.জিল্লুর রহমান।অপরদিকে,সিলেটের বর্তমান ডিআইজি মো.মুশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।মঙ্গলবার(০৫ই মে ২০২৬ইং)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়।
(বিস্তারিত জানতে পিন কমেন্টে চোখ রাখুন)⬇️।
Rabin Talukder
Please Follow me🙏🙏🙏🙏🙏🙏......
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Sylhet
3113
