Health education & EPI

Health education & EPI

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Health education & EPI, Health/Beauty, burinow, paniunda, nabiganj, Habiganj, Sylhet.

এই পেইজের মাধ্যমে আপনারা জানতে পারবেন শিশুদের কখন টিকা দিতে হয়। ১৫ বছরের উপরে কিশোরীদের এবং গর্ভবতী মায়েদের কোন টিকা দিতে হয়।জানতে পারবেন প্রাথমিক স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য।পেইজটি তে লাইক ও ফলো দিয়ে রাখেন অনেক উপকারে আসবে

18/09/2025

সর্পদংশন প্রতিরোধ ও জরুরী প্রাথমিক চিকিৎসা

Photos from Health education & EPI's post 19/07/2025

বাংলাদেশি শিশুদের ব্রেন ডেভলপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা( SB3)

09/07/2025

🤰গর্ভাবস্থায় (পেটে) বাচ্চা প্রতিবন্ধী হওয়ার প্রধান কারণগুলো** নিচে সহজভাবে দেওয়া হলো। গর্ভে থাকাকালীন এইসব কারণ শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে।

🧬১.জেনেটিক বা বংশগত সমস্যা**:

১.মায়ের বা বাবার জিনে ত্রুটি থাকলে সন্তান প্রতিবন্ধী হতে পারে।
যেমন: **ডাউন সিনড্রোম**, **ফ্র্যাজাইল এক্স সিনড্রোম**, **থ্যালাসেমিয়া** ইত্যাদি।

🤰২.গর্ভকালীন সংক্রমণ (TORCHইনফেকশন):

* **T** – Toxoplasmosis
* **O** – Others (যেমন সিফিলিস)
* **R** – Rubella (জার্মান measles)
* **C** – Cytomegalovirus (CMV)
* **H** – Herpes simplex virus
☑️ এসব ভাইরাস গর্ভের শিশুর মস্তিষ্ক, চোখ, কান, হৃদপিণ্ডের ক্ষতি করতে পারে।

💊 ৩.মায়ের ওষুধ, অ্যালকোহল, বা ড্রাগ গ্রহণ**:

👉মায়ের **মদ্যপান**, **ধূমপান**, **নিষিদ্ধ ড্রাগস**, কিংবা ক্ষতিকর ওষুধ গর্ভে শিশুকে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী করতে পারে।

⚠️ ৪.মায়ের অপুষ্টি বা অসুস্থতা**:

Photos from Health education & EPI's post 21/06/2025

👉👉আজকে ছিলো আমার কয়েকজন মায়ার মানুষ বড় ভাই,সহকারী স্বাস্থ্য পরিদর্শক, কাইয়ুম ভাই, গোলাম মোলা ভাই এবং স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সন্তোস চৌধুরী দাদার চাকুরী জীবন থেকে বিদায়ী সম্মাননার দিন।
একটি আবেগঘন পরিবেশের মধ্যদিয়ে উক্ত অনুষ্ঠান টি সম্পন্ন হয়।
৩ জন বিদায়ী অতিতির অবসরকালীন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

19/06/2025

👍পায়ের নিচে সাপের মতো দাগ? এটা কি সত্যিই সাপের কামড়? নাকি আরও ভয়ংকর কিছু?

সেই সন্ধ্যাবেলায় ছোট বোনটা এসে বলল —
“দেখো তো ভাইয়া, পায়ের চামড়ায় কেমন যেন সাপের মতো দাগ পড়ে গেছে...”
চুলকায় ভীষণ, ঘুমাতে পারে না। দাগটা যেন প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়।

দেখেই বুঝলাম — এটা সাপের ছোবল না,
এটা Cutaneous Larva Migrans — পরজীবী লার্ভার ত্বকের নিচে হেঁটে বেড়ানোর ভয়ঙ্কর ফল!
একেই তো গ্রামের মানুষ বলে "পেট রগা"।
কিভাবে হয় এই রোগ?
যখন আপনার সন্তান খালি পায়ে খেলে দূষিত বালিতে,
যখন আপনি খালি পায়ে হাঁটেন উপকূল বা নদী-তীরের মাটিতে —
তখনই কুকুর/বিড়ালের মলে থাকা হুকওয়ার্ম লার্ভা ত্বকের নিচে ঢুকে পড়ে।

ওরা সাপের মতো ঘুরে বেড়ায়, আর আপনার চামড়ায় রেখে যায় লাল আঁকাবাঁকা দাগ।
লক্ষণ:

🔸 চরম চুলকানি
🔸 সর্পিল লাল দাগ
🔸 সাধারণত পা, পায়ের আঙুল বা পায়ের পাতা
🔸 দিনদিন বাড়তে থাকে ছড়িয়ে

---
করণীয়:

✅ শিশুদের খালি পায়ে মাটি বা বালিতে হাঁটতে দিবেন না
✅ পোষা প্রাণীর নিয়মিত ডিওয়ার্মিং করুন
✅ আক্রান্ত হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন
✅ Albendazole বা Ivermectin জাতীয় ওষুধে দ্রুত আরোগ্য হয়
একটা শেয়ার হয়তো কাউকে এই ভয়ঙ্কর রোগ থেকে বাঁচাতে পারে।

👉 এই পোস্টটা আপনার সন্তানের মতো কারো পায়ের নিরাপত্তার হাতিয়ার হতে পারে।
শেয়ার করুন — সচেতনতা ছড়ান।
বিশ্বাস করুন, আপনি এখন একজন জীবনের রক্ষাকারী! 💙

---ডা:- আব্দুর রহমান
এমবিবিএস ( শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল)
সিসিডি ( বারডেম)
পিজিটি ( সার্জারী)
এফসিপিএস ( অর্থোপেডিক্স) এফপি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
সংগৃহীত

31/03/2025

Eid mubarak

Photos from Health education & EPI's post 18/02/2025

মাসিক সমন্বয় সভা
১৮/২/২০২৫ইং

06/02/2025

05/02/2025

ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন (বিসিজি) টিকা হল একটি টিকা যা প্রধানত যক্ষ্মার (টিবি) বিরুদ্ধে ব্যবহার করা হয়। যে সব দেশে যক্ষ্মার প্রাদুর্ভাব আছে, সেখানে সুস্থ শিশুদেরকে জন্মের সময়ের যতটা সম্ভব কাছাকাছি সময়ে একটি ডোজ দেওয়ার সুপারিশ করা হয়❤️

Photos from Health education & EPI's post 04/02/2025

গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা মূলক যত্ন বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষন কর্মসূচি
আয়োজনে:উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় নবীগঞ্জ হবিগঞ্জ।

Want your business to be the top-listed Beauty Salon in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Burinow, Paniunda, Nabiganj, Habiganj
Sylhet
3310