R i m o n
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from R i m o n, Health/Beauty, Doha.
19/12/2025
“First, we lost Abrar Fahad for speaking out against them — and now, Hadi bhai.”
দেইখো!'
তোমারও একদিন বাকের ভাইরে বলা মুনার সেই বিখ্যাত ডায়লগের মতো মনে হইবো,
"আমার বোধ-হয় এই পাগল ছেলেটারেইই ভালোবাসা উচিৎ ছিলো" 🤍
আমার দায়বদ্ধতা আমাকে মুক্ত করে পাপ থেকে
কিন্তু আমার পাপ বন্দী করে আমাকে;
নানান লোভনীয় কায়দায়।
আমি লোভী না, কিন্তু আমার লোভ হয়,
সুখের প্রতি।
আমার সুখ আমাকে নিয়ে চলে
পাপের কাছে।
আমি পাপী না কিন্তু আমার দ্বারা পাপ হয়।
আমার 'পাপ' তার পক্ষে সাফাই গাওয়ার
একটা যুক্তি খুঁজে নেয়।
কিন্তু আমার মুক্তি মেলে না।
সনাতন পদ্ধতিতে খুঁজে বেড়াই
ঈশ্বর প্রদত্ত হৃদয়ের মৌলিক চাহিদা।
যবে থেকে আমার পাপ আমাকে আর
পূর্বের ন্যায় সুখী করে না।
ভারি আশ্চর্য এক দায়বদ্ধতা ঝিনুকের মতো
ভেসে আসে জোয়ারের পানিতে।
আমার দায়বদ্ধতা আমাকে
মুক্ত করে পাপ থেকে।
কিন্তু আমার পাপ বন্দী করে আমাকে;
নানান লোভনীয় কায়দায়।
Zunayed Evan
প্রেমে পড়লে মেয়েরা মায়ের মতো সহনশীল হয়। ভালোবাসার মানুষটাকে নতুন বইয়ের মতো গুছিয়ে রাখে।
যে মেয়ে যত বেশি ভালোবাসে তার ধৈর্য্য হয় ততধিক আকাশছোঁয়া। নিস্তব্ধতা হয় রাতের মতো।
তার কষ্ট, মনের ভারিক্কি ভাব, নিরঙ্কুশ অনুশোচনা কিচ্ছুটি সামনের মানুষটাকে ঠাহর করতেই দেয়না।
অসম্ভব আঘাত শেষেও প্রিয় মানুষটার চুলে বিলি কেটে দিতে পারে, চোখ-চোখ রাখতে পারে সাহস নিয়ে।
অন্যদিকে, ছেলেরা ভালোবেসে ছড়িয়ে যেতে শেখে। বাচ্চাদের মতো সহজ হওয়া শেখে। যে ছেলে যত বেশি ভালোবেসেছে তার ভেতরের পাহাড়িয়া মন ততধিক নদীর কাছাকাছি পৌঁছে গেছে।
চেয়েছে ভালোবাসার মানুষটার প্রতিটা পথের বাঁকে আদিম সুপারি গাছটার মতো চিরন্তন হতে।
কাউকে ভালোবেসে ছেলেরা শিখেছে স্থানু হওয়া। ধ্যারধ্যারে, একঘেয়ে লাল টিপটার মতো আয়নার কপাটে লেগে থাকতে। আর মেয়েরা বারবার সব শাড়ির সাথে সেই টিপটাকেই বেছে নিয়েছে।
Ayan Mukherjee Nil
উপহাসের পাতায় নিজের জীবনকে রেখেছি সর্বোচ্চ উচ্চতায়। করুণ দশার বর্ণনা দিতে হলে সবার আগে নিজের জীবনের দিকে তাকাতে হয়। ভাবতে হয় এমন ব্যর্থতার গল্প কাঁধে নিয়ে আমি ছাড়া আর কে হাঁটছে?
জীবনের মোড় আমাকে নিয়ে দাঁড় করিয়েছে উপহাসের কারাগারে। যে কারাগার ভেদ করে বাহিরে এসে দাঁড়ালেই স্পষ্ট দেখা যায় সফলতার শহর। কিন্তু আমি সেখান থেকে বের হতে পারিনা। অদৃশ্য এক দেয়ালের সামনে গিয়েই আটকে যাই।
যত দিন যায় একটু একটু করে ক্ষয়ে যাচ্ছি। অথচ কথা ছিলো সিঁড়ি ছাড়াই সফলতার উর্ধ্বস্তরে পৌঁছাবো, পৃথিবীকে জানান দিবো চেষ্টা থাকলে ডানা ছাড়াও উড়া যায় সফলতার পাখা দিয়ে। কী জীবন কী হয়ে গেলো!
এমন হাহাকার যুক্ত উপহাসে ঘেরা জীবন কখনোই চাইনি।
Book - স্মৃতিকোঁজ
Writer - Ashraf Ahmed
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Alerts
Be the first to know and let us send you an email when R i m o n posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
