Sayem Ahmed 340
প্রবাসী জীবন
27/07/2025
রিয়াদ শহরের এক কোণায়, পুরাতন একটি নির্মাণাধীন ভবনের পাশে দাঁড়িয়ে আছেন সুমন ভাই। মুখে ধুলো-মাখানো, চোখে ঘুমহীন ক্লান্তি, আর শরীরে দিনভর কায়িক পরিশ্রমের চিহ্ন।😭😭
সুমন ভাই সুনামগঞ্জের জামালগঞ্জের ছেলে। মা-বাবা, ছোট দুই ভাই আর এক বোনকে নিয়ে গড়া এক গরিব পরিবারের দায়িত্ব নিয়েছিলেন তিনি নিজের কাঁধে। বাড়ি থেকে ধারদেনা করে প্রায় ৫ লক্ষ টাকা খরচ করে এসেছিলেন সৌদি আরবে—স্বপ্ন ছিল দুই-তিন বছর কষ্ট করেই ফিরে যাবেন মাথা উঁচু করে।
কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন।
এখানে এসে তিনি বুঝলেন, ভিসা ফ্রি না, কফিল ভালো না, বেতন সময়মতো মেলে না। মাস শেষে যা বেতন পান, তা দিয়েই রুম ভাড়া, খাওয়া আর নিজের খরচই ঠিকমতো হয় না। দেশে টাকা পাঠানো তো স্বপ্নই হয়ে গেছে।😭😭
রাতে ফোনে মায়ের কণ্ঠ শোনেন—
“বাবা, বোনটার বিয়ে নিয়ে ভাবি, একটু টাকা পাঠাতে পারলে...”
কিন্তু সুমন ভাই চুপ থাকেন। উত্তর দিতে পারেন না। বুকের ভেতর কষ্ট জমা হয়।
প্রতিদিন সকালে আবার কাজে বের হন, মাথার ওপর ৫০ ডিগ্রি রোদ, পায়ের নিচে গরম বালি।
প্রবাসে কেউ কারো নয়—এই কথাটা প্রতিদিন আরও বেশি সত্যি হয়ে ওঠে।
তিনি জানেন, কেউ বুঝবে না প্রবাসীর কষ্ট, কেউ দেখবে না তার চোখের লুকানো জল।
তবু সুমন ভাই লড়ছেন—মায়ের মুখের হাসির জন্য, বোনের সুখের সংসারের জন্য, আর নিজের একটা সুন্দর ভবিষ্যতের আশায়।
24/07/2025
আসসালামুয়ালাইকুম যারা প্রবাসে আসবেন তারা অবশ্যই যে কাজে আসবেন সে কাজে দক্ষ হয়ে আসবেন। কাজের পাশাপাশি ভাষার দক্ষতা অর্জন করতে পারেন। তাহলে তো আরো ভালো। কাজের দক্ষতা থাকলে সব জায়গায় সম্মান পাওয়া যায়। সাথে দেশের নাম ও উজ্জ্বল হয়।
প্রবাস জীবন সম্বন্ধে জানতে ফলো এবং সেয়ার দিয়ে পাশে থাকুন 👍
20/06/2025
আসসালামুয়ালাইকুম,যারা প্রবাসে আসার চেষ্টা করছেন। তারা অবশ্যই ১৩-১৪ ঘন্টা ডিউটি করার মন মানসিকতা তৈরি করে আসবেন। অনেক পোলাপাইন মনে করে বিদেশ যাবো ঘুরবো আর স্ট্যাটাস দিবো সফল। কিন্তু যখন এসে দেখে বাস্তবতা পুরাটাই উল্টো। প্রবাসে ভোর ৪ টা বাজে ঘুম থেকে উঠে আবার রাত ৯ টাই রুমে আসা লাগে। তখন তার কল্পনার ঘোর কাটে। এবং ৪-৫ লাখ টাকা ধ্বংস করে আবার দেশে ফেরত চলে যায়।তাই অবশ্যই সে রকম মন মানসিকতা করে আসবেন
প্রবাস সমন্ধে জানতে ফলো এবং সেয়ার দিয়ে পাশে থাকুন 👍👍
13/06/2025
প্রবাসী জীবন সম্বন্ধে
জানতে ফলো দিয়ে পাশে থাকুন 👍👍
সাফা মারওয়া পাহাড় ❤️
আল্লাহ সবাইকে যেন দেখার তৌফিক দেই🤲🤲🤲
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Riyadh
JEDIDSANAIYA
Alerts
Be the first to know and let us send you an email when Sayem Ahmed 340 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
