Md Asraf Dewan AR
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Asraf Dewan AR, Health/Beauty, .
সত্যিই কি তুমি ভাবো, আমি তোমাকে একদিন ভুলে যাবো..!AR~
🤲
তোমার সাথে কথা না হওয়ার শূন্যতা,
আমাকে অসুখের চেয়েও বেশি যন্ত্রণা দেয়..❤️🩹
তুমি চিরকাল, স্বপ্নে মাতাল
হেঁটে সারাজীবন ধরে,
ঝড় বৃষ্টি মাথায় করে।
তুমি চিরকাল স্বপ্নে মাতাল
হেঁটে সারাজীবন ধরে,
ঝড় বৃষ্টি মাথায় করে।
ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না।
AR
08/07/2026
তোমায় ছাড়া থাকতে আমার কেমন লাগে, বোঝো? তোমার সঙ্গ না পেলে নিজেকে কতটা নিঃসঙ্গ লাগে– একা লাগে, বোঝো?
তুমি তো শুরু থেকেই সব সময়ের হাতে ছেড়ে দাও।
আমাকে ডেকেছো কিন্তু পাওনি, এমন কখনো হয়েছি কী? তুমি নাম ধরে ডাকলেই আমি প্রভুভক্ত কুকুরের মতো ছুটে আসি কাছে৷ আর তুমি? সবচেয়ে প্রয়োজনের মূহুর্তে দূরে থাকো, আমার সবচেয়ে খারাপ সময়ে ধরাছোঁয়ার বাইরে থাকো! যে মূহুর্তে হাত দুটো খুব শক্ত করে ধরে রাখার কথা ছিল, সেই মূহুর্তেই তুমি হাত ছেড়ে দাও।
আমার কেমন লাগে, বোঝো?
অভিমানে তোমার বিরক্তি ভাব, অথচ কেন অভিমানে নিজেকে নিঃশেষ করে দেই, বোঝো?
ভালোবাসা তোমার কাছে অনুভবের।
কারণ তুমি বুঝতে পারো, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, তাড়া নেই। তুমি বুঝতে পারো, পৃথিবীতে তোমার চাইতে ভালো আর কাউকে বাসা যায় না। তুমি অনুভব করতে পারো ভালোবাসা।
তোমায় ছাড়া থাকতে যতটা না কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হয়, যখন তুমি পাশে থেকেও না থাকার মতো, ধরেও যেন না ধরার মতো করে থাকো৷ যখন তুমি থাকার পরেও নিজেকে একা লাগে!
মানুষ কি আর এমনিতেই কষ্ট পায়?
যখন তার আকুতি কেউ শুনেও না শোনার ভান করে, দেখেও না দেখার মতো করে এড়িয়ে যায়, মানুষ তো তখনই কষ্ট পায়!
তোমায় ছাড়া থাকতে আমার কেমন লাগে, বোঝো?
বুঝলে কি আর এমন করতে? এই যে আমি যখন গভীর হলাম, তুমিও তখন লাপাত্তা! যখন ভাবলাম, তোমাকে দরকার, ভীষণ দরকার– ঠিক তখনই তুমি বুঝিয়ে দাও, “ চাঁদ দূর থেকেই সুন্দর! ”
লেখায়:-AR
Website
Alerts
Be the first to know and let us send you an email when Md Asraf Dewan AR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
