Dr.Mahbubul Hasan

Dr.Mahbubul Hasan

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Mahbubul Hasan, Chittagong, Chittagong.

Dr.Mahbubul Hasan
M.B.B.S(KMC)
FCPS part-2 (Neonatology)
CMU(Ultra)
PGT(SKin & VD)
Advanced Diploma In aesthetic Dermatology & Sexology

চর্ম,যৌন ও শিশু রোগী দেখা হয়।

07/06/2026

বাচ্চাদের মাইক্রোপেনিস (Micropen*s) — লজ্জা নয়, সচেতনতা জরুরি

অনেক বাবা-মা জন্মের পর বা ছোটবেলায় লক্ষ্য করেন যে শিশুর লিঙ্গ বয়সের তুলনায় অনেক ছোট মনে হচ্ছে। সব ছোট লিঙ্গই কিন্তু রোগ নয়। তবে কিছু ক্ষেত্রে এটি Micropen*s (মাইক্রোপেনিস) হতে পারে, যা হরমোনজনিত বা জন্মগত সমস্যার একটি লক্ষণ হতে পারে।

কখন সন্দেহ করবেন?
★নবজাতক বা শিশুর লিঙ্গ স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট হলে
★ অণ্ডকোষ না নামলে (Undescended Te**is)
★ বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন না হলে
★ অন্য হরমোনজনিত সমস্যার লক্ষণ থাকলে

কারণ কী হতে পারে?
🔹 টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি
🔹 পিটুইটারি বা হাইপোথ্যালামাসের সমস্যা
🔹 কিছু জেনেটিক বা জন্মগত রোগ
🔹 গর্ভাবস্থায় হরমোনজনিত প্রভাব

05/06/2026

তরমুজে থাকা Citrulline শরীরে Nitric Oxide (NO) উৎপাদনে সাহায্য করে, যা রক্তনালীকে প্রসারিত করে এবং রক্তপ্রবাহ বৃদ্ধি করতে পারে। এ কারণে অনেকেই তরমুজকে "Nature's Vi**ra" বলে থাকেন।

★ Citrulline-এর উৎস
★ শরীরকে হাইড্রেটেড রাখে
★ রক্তনালীর স্বাস্থ্যে সহায়ক
★ গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে

05/06/2026

গরমে দাদ (Fungal Infection) কেন বাড়ে?

গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরে বেশি ঘাম হয়, ফলে ত্বকের ভাঁজযুক্ত স্থানগুলো (কুঁচকি, বগল, স্তনের নিচে, আঙুলের ফাঁকে) ছত্রাক বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। তাই এ সময় দাদ রোগের প্রকোপ অনেক বেড়ে যায়।

সতর্কতা:
বয়স বেশি হলে দাদ রোগের ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
অনেক অ্যান্টিফাঙ্গাল ওষুধ লিভার, হার্ট বা অন্যান্য ওষুধের সঙ্গে পারস্পরিক ক্রিয়া করতে পারে।

হার্টের রোগ থাকলে, বিশেষ করে কিছু অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে।
গর্ভাবস্থায় অনেক অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট নিরাপদ নয়, তাই নিজে নিজে ওষুধ খাওয়া উচিত নয়।

যা করবেন:
শরীর শুকনো ও পরিষ্কার রাখুন।
ঘাম হলে দ্রুত কাপড় পরিবর্তন করুন।
তোয়ালে, গামছা বা কাপড় অন্যের সাথে শেয়ার করবেন না।
সম্পূর্ণ চিকিৎসা নিন, কারণ মাঝপথে ওষুধ বন্ধ করলে দাদ বারবার ফিরে আসতে পারে।

04/06/2026

ধূমপান ও যৌনক্ষমতা
অনেকেই জানেন না, ধূমপান শুধু ফুসফুসের ক্ষতি করে না—এটি যৌনক্ষমতারও বড় শত্রু।
ধূমপানের কারণে রক্তনালী সংকুচিত হয় এবং রক্তপ্রবাহ কমে যায়। ফলে পেনিসে পর্যাপ্ত রক্ত পৌঁছাতে বাধা সৃষ্টি হয়, যা ইরেকটাইল ডিসফাংশন (ED) বা ইরেকশন সমস্যার ঝুঁকি বাড়ায়।
এছাড়াও ধূমপান:
★টেস্টোস্টেরনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে
★শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান কমাতে পারে
★ যৌন আগ্রহ (Libido) হ্রাস করতে পারে
★ বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়াতে পারে
সুখবর হলো—ধূমপান ছাড়ার পর ধীরে ধীরে রক্তসঞ্চালনের উন্নতি হতে পারে এবং যৌনস্বাস্থ্যেরও উন্নতি দেখা যেতে পারে।

আপনার হৃদয় ও যৌনস্বাস্থ্য—দুটোই ভালো রাখতে আজই ধূমপান ত্যাগের সিদ্ধান্ত নিন।

ডা. মাহবুবুল হাসান
MBBS, FCPS Part-2 (Paediatrics), CMU, PGT (Skin & VD)
Aesthetic Dermatology & Sexology
Senior Medical Officer, Testo Life Hospital

03/06/2026

ভায়াগ্রা কি স্থায়ী সমাধান?

না, ভায়াগ্রা (Sildenafil) স্থায়ী সমাধান নয়।
ভায়াগ্রা সাময়িকভাবে লিঙ্গে রক্তপ্রবাহ বাড়িয়ে ইরেকশন পেতে সাহায্য করে, কিন্তু এটি যৌন সমস্যার মূল কারণ দূর করে না।

ইরেক্টাইল ডিসফাংশনের (ED) সাধারণ কারণ: • ডায়াবেটিস
• উচ্চ রক্তচাপ
• ধূমপান
• স্থূলতা
• মানসিক চাপ ও উদ্বেগ
• টেস্টোস্টেরন কমে যাওয়া
• হৃদরোগ

স্থায়ী উন্নতির জন্য প্রয়োজন:
★ মূল কারণ নির্ণয়
★ নিয়মিত ব্যায়াম
★ ওজন নিয়ন্ত্রণ
★ ধূমপান ত্যাগ
★ পর্যাপ্ত ঘুম
★ ডায়াবেটিস ও প্রেসার নিয়ন্ত্রণ
★ প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা

চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত ভায়াগ্রা সেবন করবেন না।

03/06/2026

শরীরে জিংকের ঘাটতি হলে—
★ চুল পড়া বাড়তে পারে
★ চুল অকালেই পেকে যেতে পারে
★ পুরুষদের টেস্টোস্টেরন উৎপাদন ও প্রজনন স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে

03/06/2026

চুল পড়ার ১০টি সাধারণ কারণ
প্রতিদিন ৫০–১০০টি চুল পড়া স্বাভাবিক। তবে এর চেয়ে বেশি চুল পড়লে কারণ খুঁজে বের করা জরুরি।

১️. বংশগত কারণ (Androgenetic Alopecia)
পরিবারে টাকের ইতিহাস থাকলে চুল পাতলা হওয়ার ঝুঁকি বেশি।

২️.মানসিক চাপ (Stress)
অতিরিক্ত দুশ্চিন্তা, উদ্বেগ বা মানসিক আঘাতের কারণে হঠাৎ চুল পড়তে পারে।

৩️.পুষ্টির ঘাটতি
আয়রন, জিংক, প্রোটিন, ভিটামিন D ও ভিটামিন B12-এর ঘাটতি চুল পড়ার অন্যতম কারণ।
৪️. থাইরয়েড সমস্যা
হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম উভয় ক্ষেত্রেই চুল পড়তে পারে।

৫️. হরমোনের পরিবর্তন
গর্ভাবস্থা, সন্তান জন্মের পর, PCOS বা মেনোপজের সময় চুল পড়া বেড়ে যেতে পারে।

৬️. কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
কিছু রক্তচাপের ওষুধ, কেমোথেরাপি, রক্ত পাতলা করার ওষুধসহ বিভিন্ন ওষুধ চুল পড়ার কারণ হতে পারে।

৭️.খুশকি ও মাথার ত্বকের রোগ
সেবোরিক ডার্মাটাইটিস, ফাঙ্গাল ইনফেকশন বা অন্যান্য স্ক্যাল্প সমস্যায় চুল পড়তে পারে।

৮️. অতিরিক্ত হেয়ার স্টাইলিং
বারবার রিবন্ডিং, কালার, হিট ব্যবহার বা শক্ত করে চুল বাঁধলে চুলের ক্ষতি হয়।

৯️.গুরুতর অসুস্থতা বা জ্বর
ডেঙ্গু, টাইফয়েড, কোভিড-১৯ বা বড় অপারেশনের পর সাময়িকভাবে চুল পড়তে পারে।

১০. Alopecia Areata
এটি একটি অটোইমিউন রোগ, যেখানে মাথার নির্দিষ্ট স্থানে গোলাকার টাক দেখা যায়।

02/06/2026

Sildenafil (Vi**ra) ও Tadalafil (Cialis) স্থায়ী চিকিৎসা নয়।
এই ওষুধগুলো Erectile Dysfunction (ED)-এর উপসর্গ সাময়িকভাবে কমাতে সাহায্য করে। ওষুধ খাওয়ার পর নির্দিষ্ট সময়ের জন্য লিঙ্গে রক্তপ্রবাহ বাড়ে, ফলে ইরেকশন পাওয়া ও ধরে রাখা সহজ হয়।
🔹 Sildenafil সাধারণত ৪–৬ ঘণ্টা কাজ করে।
🔹 Tadalafil ২৪–৩৬ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকতে পারে।

02/06/2026

কুমিরটিকে কি কোনো চিড়িয়াখানায় স্থানান্তর করা যায় না?

বাগেরহাটের খান জাহান আলী (রহ.)-এর মাজারের সেই পরিচিত কুমিরটি আজ একটি মর্মান্তিক ঘটনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সংবাদ অনুযায়ী, রাত ৮টার দিকে প্রায় ৭–৮ বছর বয়সী একটি শিশু পানিতে পড়ে গেলে কুমিরটি তাকে গভীরে টেনে নিয়ে যায়। শিশুটির পরিণতি নিয়ে সবাই গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করছে।

এই ঘটনায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে।
প্রথমত, একটি বড় ও মাংসাশী বন্য প্রাণী যেখানে রয়েছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল? শিশুদের প্রবেশ বা পানির ধারে অবস্থান রোধে পর্যাপ্ত ব্যবস্থা কি নেওয়া হয়েছিল?

দ্বিতীয়ত, কুমির তো শেষ পর্যন্ত একটি বন্য প্রাণীই। তাকে যতই বিশেষ মর্যাদা দেওয়া হোক না কেন, তার স্বাভাবিক আচরণ পরিবর্তন হয় না। সুযোগ পেলে সে মানুষ বা অন্য প্রাণীর ওপর আক্রমণ করতে পারে। কয়েকদিন আগেও একটি কুকুরকে সবার সামনে টেনে নিয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল।

তৃতীয়ত, জননিরাপত্তার স্বার্থে এখন কি নতুন করে বিষয়টি ভাবার সময় আসেনি? এমন একটি প্রাণীকে কি উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থাসহ কোনো চিড়িয়াখানা বা সংরক্ষণ কেন্দ্রে স্থানান্তর করা যায় না?

ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের প্রতি সম্মান রেখেও বলতে হয়, মানুষের জীবন ও নিরাপত্তা সর্বাগ্রে গুরুত্ব পাওয়া উচিত। বিশেষ করে একটি নিষ্পাপ শিশুর সম্ভাব্য মর্মান্তিক পরিণতি আমাদের সবাইকে নাড়া দেওয়ার মতো।

আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন শোক বয়ে বেড়াতে না হয়।

একটি শিশুর জীবন কোনো ঐতিহ্যের চেয়েও মূল্যবান।

01/06/2026

ঈদের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফেরা, আলহামদুলিল্লাহ রোগীদের কাছাকাছি থাকার দিন শুরু। আমি ইনশাহআল্লাহ ঢাকায় আগামীকাল থেকে এবং আপনাদের ম্যাম ০৫-০৬-২৬ থেকে ঢাকায় যথারীতি চেম্বার করবন।

👨‍⚕️ডাঃ মাহবুবুল হাসান।
এমবিবিএস (কেএমসি)
এফসিপিএস (পেডিয়াট্রিক্স) পার্ট-২
পিজিটি (চর্ম ও যৌন),
সিএমইউ (আল্ট্রাসনোগ্রাফি)
এন্ডভান্সড ডিপ্লোমা ইন এস্হেটিক ডার্মাটোলজি এন্ড সেক্সোলজি
শিশু, চর্ম ও যৌনরোগ অভিজ্ঞ।

রোগী দেখার সময়:
বৃহ,শুক্র,শনি, সোম
সকাল ৮টা- বিকাল ৫ টা

👩‍⚕️ডাঃ নাবিলা নিকিতা।
এমবিবিএস (কেএমসি)
এফসিপিএস পার্ট-2 (মেডিসিন)
সিএমইউ (আল্ট্রা)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

রোগ:
➤ চর্ম ও যৌন, মেডিসিন এবং মেডিসিন সম্পর্কিত- জ্বর, কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, বাত ব্যাথা, প্রেসার, ডায়বেটিস, লিভার, খাদ্য-পরিপাকতন্ত্র

রোগী দেখার সময়:-
শুক্রবার এবং সোমবার
সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা।

চেম্বারঃ-
হোপ এন্ড হেলথ ডায়াগনস্টিক সেন্টার (Testo life) ।
আরশিনগর,আমতলা,কেরানীগঞ্জ,ঢাকা। মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে বসিলা ব্রিজ পার হয়ে আরশিনগর রোড।

Appointment Number:-
📞 09617600100
📞 01339-864856
📞 01339-864857

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Chittagong
Chittagong