Elit Garden

Elit Garden

Share

আপনাদের সঠিক সেবা দেওয়ায় আমাদের মূল উদ্দেশ্য

05/11/2022

নিজের জিবনকে রোগমুক্ত করি↩️
নিয়ম গুলো মেনে রোগমুক্ত থাকি🔄

✅রাত্রে তাড়াতাড়ি ঘুমান✔️
✅সকালে তাড়াতাড়ি উঠুন।✔️
✅নামাজ পড়ুন।✔️
✅সকালে খালি পেটে পানি পান করুন✔️
✅কিছু সময় হাটুন✔️
✅নিয়মিত হাটুন।✔️

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন অথবা কল করুন এই নাম্বারেঃ০১৮৭৮৯০৬৬৭৮

Photos from Elit Garden's post 29/10/2022

বাংলাদেশ কৃষি-প্রধান দেশ তাই ফলমূল, শাক-সবজি সবকিছুরই ফলন এখানে হয়। মৌসুম ভেদেও চাষাবাদ হয়। নানান সবজির মধ্যে বরবটি সবজি হিসেবে বেশ জনপ্রিয়। বরবটির সবজি বাড়ির ছোট-বড় সকলে খেতে পছন্দ করেন। পুষ্টিগুণে ভরপুর বরবটির রয়েছে নানান উপকারিতা। বরবটিতে রয়েছে প্রোটিন, শর্করা, খনিজ পদার্থ, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন বি-১, ভিটামিন বি- ২, ভিটামিন সি, খাদ্য-শক্তি প্রভৃতি।

প্রোটিন-সমৃদ্ধ বরবটি বসতবাড়িতেও চাষ করা যায় এবং ভাজা-সেদ্ধ-তরকারি সবকিছুতেই সমান উপযোগী। পুষ্টিগুণেও সমৃদ্ধ। এটি সাধারণত সেদ্ধ, ভাজা বা ঝোল রান্না করে খাওয়া হয়। চলুন জেনে নেই সুস্বাস্থ্যে বরবটির গুনাগুণঃ

বরবটিতে থাকা ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ এ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পরিপোষণে ভূমিকা রাখে। সালাদে কাঁচা বরবটি খেলে তা থেকে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়। আর বরবটিতেও রয়েছে যথেষ্ট পরিমাণ আয়রন। যা আপনার শরীরের আয়রনের ঘাটতি পূরণ করতে পারবে।
বরবটিতে প্রচুর এ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এ্যন্টিঅক্সিডেন্ট শরীর থেকে দূষিত যৌগগুলোকে বের করে দেয়। ফলে সহজে চর্বি জমতে দেয় না। এ ছাড়া কম ক্যালরি যুক্ত খাদ্য ও ফ্যাট-কোলেস্টেরল না থাকায় এটি পেট ভরে খাওয়া যায়। এতে ক্ষুধা-ভাব কম হয়।
বরবটির অনেক উপকারিতা রয়েছে তবে এর অপকারিতা খুবই কম। যাদের রক্তে চিনির পরমাণ অনেক বেশি তাদের বরবটি না খাওয়াই ভালো। কিডনিতে ক্রিয়েটিনিনের সমস্যা এবং যাদের গেঁটে বাত আছে তাদের বরবটি পরিহার করাই উচিত।
বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন অথবা কল করুন এই নাম্বারেঃ০১৮৭৮৯০৬৬৭৮

Photos from Elit Garden's post 29/10/2022

বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের ‘খাদ্য ও পুষ্টিবিজ্ঞান’ বিভাগের প্রধান ফারাহ মাসুদা বলেন, “কামরাঙ্গা মৌসুমি ফল হলেও কোনো কোনো গাছে সারাবছর বা একাধিকবারও ফলে। এর রয়েছে রোগ প্রতিরোধকারী ক্ষমতা।”

কামরাঙ্গার পুষ্টি গুণ সম্পর্কে তিনি জানান, প্রতি ১০০ গ্রাম কামরাঙ্গায় আছে ৫০ কিলো ক্যালোরি খাদ্য শক্তি, ০.৫ গ্রাম প্রোটিন, ০.১ গ্রাম ফ্যাট, ৫.১ গ্রাম কার্বোহাইড্রেট।

এছারাও কামরাঙ্গায় পাওয়া যায় কিছু ভিটামিন ও খনিজ উপাদান। প্রতি ১০০ গ্রাম কামরাঙ্গায় ৬.১ মি.গ্রাম ভিটামিন সি, ০.৪ গ্রাম খনিজ, ১.২০ মি. গ্রাম আয়রন এবং ১১ মি.গ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়।

মানবদেহে কামরাঙ্গা ঔষধির মত কাজ করে। এর কিছু উপকারিতা সম্পর্কে জানান তিনি-

* কামরাঙ্গা আঁশযুক্ত ফল হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য রোগের প্রতিকারক হিসেবে কাজ করে।

* যাদের হজম জনিত সমস্যা আছে তাদের জন্য এটি বেশ উপকারী ফল।

* এই ফল শরীরে ক্ষতিকর কোলেস্টরলের মাত্রা কমায়। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছারাও এতে কিছু পরিমাণে পটাশিয়াম ও সোডিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

* কামরাঙ্গার আছে জীবাণুনাশক ক্ষমতা যা ত্বকের নানা রকমের জটিলতা যেমন- ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি সমাধানে সাহায্য করে। ত্বক ভালো রাখে।

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন অথবা কল করুন এই নাম্বারেঃ০১৮৭৮৯০৬৬৭৮

26/10/2022

খেজুর সবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। এতে অনেক ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায়, এতে প্রচুর পরিমাণে আয়রন ও ফাইবার পাওয়া যায়, খেজুর সকালে খালি পেটে খেতে হবে, যা শরীরের অনেক রোগ থেকে মুক্তি দেয়। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়ামের পাশাপাশি কার্বোহাইড্রেট, চিনি, ভিটামিন বি৬ও পাওয়া যায় খেজুরে। তাই সকালে খালি পেটে খেজুর খেতে হবে। এমন পরিস্থিতিতে খেজুর খেলে কী কী উপকার পাওয়া যায় তা এখানে আমরা আপনাদের বলব।
ওজন কমাতে - যারা তাদের ওজন কমাতে চান তাদের জন্য খেজুর খুবই কার্যকরী প্রমাণিত হতে পারে। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি ক্ষুধা কমায় এবং অতিরিক্ত খাওয়া এড়ায়। আমরা যখন নিয়ন্ত্রণে খাই তখন ওজনও নিয়ন্ত্রণে থাকে।
হিমোগ্লোবিন বাড়ায়- খেজুরে ভালো পরিমাণে আয়রন পাওয়া যায়, যা শরীরে হিমোগ্লোবিন বাড়ায়। শরীরে রক্ত ​​সরবরাহ করে। খালি পেটে খেজুর খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়।
কোষ্ঠকাঠিন্য দূর করে- খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা মলত্যাগের প্রক্রিয়াকে সহজ করে তোলে। কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করে। প্রতিদিন ১-২টি খেজুর খেলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা যায়।
গর্ভবতী মহিলাদের জন্য উপকারী- খেজুর সেবন গর্ভবতী মহিলাদের জন্যও উপকারী, খেজুরে উপস্থিত আয়রন মহিলাদের রক্তে ভরপুর করে। খেজুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, যা গর্ভবতী মহিলাদের জন্য অপরিহার্য। গর্ভবতী মহিলারা সহজেই দিনে ১-২টি খেজুর খেতে পারেন।
বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন অথবা কল করুন এই নাম্বারেঃ০১৮৭৮৯০৬৬৭৮

25/10/2022

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন অথবা কল করুন এই নাম্বারেঃ০১৮৭৮৯০৬৬৭৮

Category

Address


Muradpur Chittagong
Chittagong
4210

Alerts

Be the first to know and let us send you an email when Elit Garden posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Chittagong.