Md Sohel

Md Sohel

Share

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

29/08/2026

এটা কি তাহলে আগে থেকেই সাজানো প্ল্যান? 🤔
আগে বলা হলো—জ্বালানি সংকট! তারপর সেই সংকটকে কারণ দেখিয়ে—জরুরি ভিত্তিতে ডিজেল কিনতে হবে!
আর জরুরি ক্রয়ের কারণে—টেন্ডার ছাড়াই সরাসরি বিদেশি কোম্পানির কাছ থেকে ডিজেল কেনা!বাহ! কী সুন্দর সমীকরণ! 😐 টেন্ডার নেই, প্রতিযোগিতা নেই—সরাসরি ক্রয়। প্রশ্ন হচ্ছে, সংকটটা কি সত্যিই হঠাৎ তৈরি হলো, নাকি সংকটকে কাজে লাগিয়ে সরাসরি ক্রয়ের রাস্তা তৈরি করা হলো?আর সবচেয়ে বড় প্রশ্ন জনগণের কোটি কোটি টাকা বিদেশে পাঠানোর এই প্রক্রিয়ায় কারা লাভবান হবে? আমরা কি এমন একটা মডেল দেখছি প্রথমে জ্বালানি সংকট, তারপর জরুরি ক্রয়, তারপর টেন্ডার ছাড়া সরাসরি চুক্তি, তারপর জনগণের টাকা বিদেশে! যদি সবকিছু স্বচ্ছ ও নিয়মমাফিক হয়ে থাকে, তাহলে প্রশ্ন করতে সমস্যা কোথায়?
দাম কত? কোম্পানিগুলোর যোগ্যতা কী? অভিজ্ঞতা কতটুকু? কেন টেন্ডার হলো না? কারা সিদ্ধান্ত নিল? এবং এই বিশাল চুক্তিতে রাষ্ট্রের লাভ কত? এসব প্রশ্নের পরিষ্কার উত্তর চাই। কারণ এটা কারও ব্যক্তিগত টাকা নয় এটা জনগণের টাকা। আগে সংকট, পরে সরাসরি ক্রয়
এটা কি কাকতালীয়, নাকি সত্যিই কোনো “প্ল্যান”? প্রমাণ থাকলে তদন্ত হোক। ব্যাখ্যা থাকলে প্রকাশ করা হোক।
জনগণ শুধু ডিজেল কিনতে কত টাকা লাগল সেটা জানতে চায় না,জনগণ জানতে চায়, সেই টাকা কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে।

27/08/2026

একদিন বাবা বললেন,
“বাবা, টাকা থাকলে মানুষ তোমাকে ভালোবাসে না—মানুষ তোমাকে প্রয়োজনের সময় মনে রাখে।”

তখন কথাটা বুঝিনি।

আজ বুঝি, বাবা ঠিকই বলেছিলেন।

টাকা না থাকলে অনেকের ফোন বন্ধ হয়ে যায়,
কিন্তু টাকা থাকলে—
যারা কখনো খোঁজ নেয়নি, তারাও বলে, ‘ভাই, কেমন আছো?’

জীবন আসলে মানুষ চেনার একটা অদ্ভুত স্কুল।
শুধু আফসোস একটাই—
এই স্কুলের শিক্ষা পেতে গিয়ে অনেক কাছের মানুষকে হারাতে হয়।

26/08/2026

আমাদের RJM FOOTWEAR LIMITED
এর HR Manager শিমুল বড়ুয়া স্যারের মুখে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে কথাগুলো শুনলে সত্যিই ভালো লাগবে। ❤️

তিনি অন্য ধর্মের মানুষ হয়েও ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি যে সম্মান ও শ্রদ্ধার কথা বলেছেন, তা আমাদের জন্যও অত্যন্ত সুন্দর একটি শিক্ষা।

ধর্ম যার যার, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও মানবিকতা সবার।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়—নিজের ধর্মকে ভালোবাসার পাশাপাশি অন্যের ধর্মের প্রতিও সম্মান দেখানোই হোক আমাদের সমাজের সৌন্দর্য।

শিমুল বড়ুয়া স্যারের কথাগুলো তাই সবার শোনা উচিত। ❤️
এমন সম্প্রীতির বাংলাদেশই তো আমরা চাই। 🇧🇩

20/08/2026

আমরা বীরশ্রেষ্ঠদেরই ভুলে যাই! অথচ পাতি নেতারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কত পোস্ট, কত মাতামাতি!
তোরা নাকি ইতিহাস পড়ছিস? তাহলে বল বাংলাদেশ কি দু-একজনের জন্য স্বাধীন হয়েছে?এই দেশ স্বাধীন হয়েছে লাখো মানুষের রক্ত, অসংখ্য মুক্তিযোদ্ধার ত্যাগ আর বীরশ্রেষ্ঠদের আত্মদানের বিনিময়ে। আজ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাত দিবস। তাঁকে স্মরণ করার মতো সময় আমাদের নেই, অথচ নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার ব্যবহার করতে আমাদের কোনো ক্লান্তি নেই!

আজ দেখবেন চাঁদাবাজরা যারা জোর-জবরদস্তি করে ব্যবসা-বাণিজ্য চালায়, কোনো চাকরি-বাকরি করে না, রাজনীতি করে খেতে বসে থাকে, আরেকজনের পকেটের দিকে তাকিয়ে থাকে তারাই মুখে মুক্তিযুদ্ধের কথা বলে বলে ফেনা তুলবে।

অথচ দেশের জন্য জীবন দেওয়া এই বীর সন্তানের শাহাদাত দিবসটুকুও তারা জানে না!

তোরা নাকি ইতিহাস পড়ছিস?
ইতিহাস শুধু রাজনৈতিক স্লোগান মুখস্থ করার নাম নয়। ইতিহাস মানে যারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদের স্মরণ করা এবং সম্মান করা।

ইতিহাস কোনো দলের সম্পত্তি নয়।
বীরদের সম্মান করতে শিখুন, ইতিহাসকে রাজনৈতিক হাতিয়ার বানানো বন্ধ করুন।

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। 🫡🇧🇩

15/08/2026

ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো যারা ইতিহাস তৈরি করেন, একদিন তাদের নাম ব্যবহার করেই ক্ষমতার রাজনীতি শুরু হয়। জিয়াউর রহমান শুধু একটি দলের নেতা নন; তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম এবং বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ জাতীয় নেতা। অথচ গত ১৭ বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসা ও দলীয় স্বার্থে তাঁকে অপমান করা হয়েছে, এমনকি তাঁর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করারও সুযোগ নেই। স্বাধীনতার ইতিহাসে তাঁর ভূমিকা অনস্বীকার্য। সমস্যা বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান নন; সমস্যা হলো তাঁদের নাম ব্যবহার করে ক্ষমতা, টাকা ও রাজনৈতিক সুবিধা নেওয়ার মানসিকতা। যারা ক্ষমতার জন্য ইতিহাস বদলায়, টাকার জন্য আদর্শ বদলায় এবং দলের স্বার্থে জাতীয় নেতাদের সম্মান-অপমানের মাপকাঠি বদলায়—তারা রাজনীতি নয়, অপ-রাজনীতি করে। দুজনেরই ভুল-ত্রুটি নিয়ে আলোচনা হতেই পারে। কিন্তু অবদান অস্বীকার বা অপমান করার অধিকার কারও নেই। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো মানে জিয়াউর রহমানকে অপমান করা নয়; জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানানোও বঙ্গবন্ধুকে অস্বীকার করা নয়। ক্ষমতা ও টাকা ক্ষণস্থায়ী, ইতিহাস থেকে যায়। তাই নতুন প্রজন্মকে দলীয় অন্ধত্ব নয়, সত্য ও অবদানের ভিত্তিতে ইতিহাসকে সম্মান করতে শেখানোই আমাদের দায়িত্ব। 🇧🇩

15/08/2026

এরাই বাংলাদেশের প্রকৃত নেতা—যাঁদের অবদান ও আত্মত্যাগের মধ্য দিয়ে এই দেশ তৈরি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এ.এইচ.এম. কামারুজ্জামান, ক্যাপ্টেন এম. মনসুর আলী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা এ.কে. ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী—বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রত্যেকেরই নিজস্ব গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 🇧🇩 তবে একজন নেতাকে শ্রদ্ধা জানালেই অন্য নেতার প্রতি অসম্মান দেখাতে হবে—এমনটা আমি মনে করি না। আমার এক বন্ধু জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছিল, আর সেটা নিয়ে কিছু মানুষের এত আপত্তি যে তার ঘুম হারাম করে দিয়েছিল! 😄 তাই অনুরোধ কে কাকে শ্রদ্ধা জানাবে, সেটা নিয়ে অযথা কাউকে ট্যাগ দিয়ে দিয়েন না। অপরাজনীতি বন্ধ করুন। মত ও শ্রদ্ধার জায়গায় পার্থক্য থাকতেই পারে। ওদের সঙ্গে আপনাদের পার্থক্যটা এখানেই রাখুন সহনশীলতা, ভিন্নমতের প্রতি সম্মান এবং ইতিহাসের সব গুরুত্বপূর্ণ নেতার অবদানকে সম্মান করার জায়গায়। 🇧🇩

12/08/2026
11/08/2026

বাস্তবে হাতে ড্রাম ধরলে শব্দ বের হবে কিনা সন্দেহ! 😂
তাই AI-কে বললাম ভাই, তুই বাজা! 🥁🤣🔥

26/06/2026

আর্জেন্টিনার আব্বুদের এ ক্ষতি কে করলো

17/06/2026

পর্তুগাল বল দখলে আধিপত্য দেখালেও খেলাটা খুব একটা জমাতে পারেনি। প্রথমে জোয়াও নেভেস গোল করে এগিয়ে দিলেও, ডিআর কঙ্গো কর্নার থেকে উইসার হেডে সমতা ফিরিয়ে আনে। এরপর পর্তুগাল আক্রমণ করেছে, কিন্তু পরিষ্কার সুযোগ খুব কম তৈরি করতে পেরেছে। ডিআর কঙ্গোর ডিফেন্সও বেশ সংগঠিত ছিল।

বিশ্বকাপে অনেক সময় ছোট দলগুলো প্রথম ম্যাচে ডিফেন্সিভ খেললে ম্যাচ দেখতে একটু বিরক্তিকর লাগে। তবে এই ড্রয়ের ফলে গ্রুপ K এখন বেশ ইন্টারেস্টিং হয়ে গেছে, কারণ পর্তুগাল আর পয়েন্ট হারানোর সুযোগ পাবে না।

Website

Address


Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Md Sohel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Chittagong.