Poly's World

Poly's World

Share

Love Myself

08/08/2026

মেয়েদের জীবনের অভিধান টা যেনো খুব ছোট, সেখানে বড় বড় ইচ্ছা, নিজের মতো বাঁচার শব্দ গুলো হারিয়ে যায় বহু আগেই...

ছোট বেলা থেকেই শেখানো হয় মানিয়ে নিতে শেখো,
কিন্তু কেউ কখনো শেখায় না নিজের মনটাকে কিভাবে সামলাতে হয়... কিভাবে চুপচাপ কষ্ট গিলে হাসতে হয়.. কিভাবে নিজের ইচ্ছে গুলোকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলতে হয়..

একটা মেয়ে তার পছন্দের রঙ বদলায়, Comfortable জায়গা ছেড়ে দেয়, স্বপ্ন গুলো গুছিয়ে রেখে দেয় আলমারির কোণে... শুধু অন্যদের খুশীর জন্য🙂

02/08/2026

এতো অবহেলা,এতো অনাদর,এতো কিছুর পরেও এমন প্রখর বিশ্বাস কিভাবে আসে তা নিজেও বুঝিনা!!!
একদিন হবে!!!
সবসময় মন এইটাই জপে।

তবে শরীর ক্লান্ত হয়ে গেলে মন ও জবাব দিয়ে দেয়।
একাকীত্বতা তা করতে বাধ্য করে।

উপরের রঙিন রূপ দেখে মানুষ কত কিছু বলে।
ভেতরের জরাজীর্ণ অবস্থার খোঁজ রাখে কে??

24/07/2026

এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে চারপাশে সব আছে, কিন্তু কোথাও শান্তি নেই....

নিজের দিকে তাকালে মনে হয়-- আমি যা হতে চেয়েছিলাম তার কিছুই হতে পারিনি..যা করতে চেয়েছিলাম তা কিছুই করা হয়নি...আয়নার সামনে দাঁড়ালে নিজের চোখেই নিজেকে অচেনা লাগে..মনে হয় আমি নিজেকেই হতাশ করেছি সবচেয়ে বেশি...

আর অন্যের দিকে তাকালে মনে হয়, কেউ আমাকে নিয়ে সন্তুষ্ট না..পরিবারের আশা পূরণ করতে পারিনি, বন্ধুদের মতো হতে পারিনি..সবার চোখে আমি কোথাও না কোথাও কম পড়ে যাচ্ছি...

আমি মাঝখানে আটকে আছি...

না পারছি নিজের মতো করে বাঁচতে, না পারছি অন্যের মনের মতো হতে..না পারছি সব ছেড়ে চলে যেতে..না পারছি সব সহ্য করে থেকে যেতে..

সবাই ভাবে আমি ভালো আছি, কারণ আমি বলি আমি ভালো আছি...কিন্তু সত্যিটা হলো আমি এমন এক সত্যির ভেতর দিয়ে যাচ্ছি, যেখানে প্রতিদিন নিজের সাথে নিজের যুদ্ধ করতে হয়...আর সেই যুদ্ধে আমি রোজ একটু একটু করে হেরে যাচ্ছি🙂

08/07/2026

21/06/2026

#বাবা_দিবস🙂

একসময় যে বাড়িটা ছিলো আমার সবচেয়ে আপন ঠিকানা, সময় বদলানোর সাথে সাথে সে বাড়িটাও যেনো একটু পর হয়ে গেলো.... আগের মতো কেউ বলেনা কখন আসবি..? যাওয়ার আগে আসার তারা.. সবার মনে মনে কবে ফিরবি.? ফিরতেই তো হবে, আমার বাড়ি, আমার নিজের বাবার বাড়ি হলেও বাড়িটা কখনোই তো আমার ছিলোনা..

ঘরটাও আছে, মানুষ গুলোও আছে পুকুরের পাড়, আধভাঙ্গা কখনো বাবা, কখনো সেজো কাকার হাতে বাঁধানো ঘাট, বাড়ির উঠোনের কোলাহল, মুখরিত পরিবেশে আম মাখা, পাকা কাঠালের মৌ মৌ গন্ধ, লোডশেডিং এ চাঁদের আলোয় বসে হাসি ঠাট্টা, বাড়ির ঘাঁটার পাশে দাঁড়িয়ে লম্বা সময় ধরে নানা লোকের চলাফেরা নিয়ে বিভিন্ন কথার ঝুরি সবি আছে, শুধু আমার কোন অধিকার নেই আজ তাতে....

সত্যিই তো ঘরটা থাকে, মানুষ গুলোও থাকে শুধু বদলে যায় পরিচয়... একদিন যে মেয়েটা এই ঘরের এই বাড়ির রাজকন্যা ছিলো সয়ম আজ তাকে অতিথি বানিয়ে দিলো...

তবুও বাবার বাড়ির উঠোনে পা রাখলেই সমস্ত স্মৃতি এক নিমিষে চোখের কোণে ভেসে উঠে... কত ছুটাছুটি, হাসি, কান্না, আড্ডা, চড়ুই ভাতির স্মৃতি এই উঠোনে, বাড়ির আনাচে-কানাচে হাজারও গল্প, দুরন্ত শৈশব আজ সবি পর করে দিলো... মন চাইলে ছুটতে পারিনা বাড়ির দিকে, যে বাড়িতে রাত না কাটালে রাতের ঘুমটা পূর্ণ হতোনা আজ সে বাড়িটা দেখিয়ে বলতে পারিনা ওইযে ওটা আমার বাড়ি.. একটি রাতের পর ভোর হতেই সব সম্পর্ক গুলো কেমন যেনো পরিবর্তন হয়ে যায়... আসলেই মেয়েদের জীবন কতটা কঠিন আর ভয়ংকর তাইনা..???🙂

বাবা দিবসে সকল বাবাদের প্রতি অফুরন্ত ভালোবাসা🙂

15/06/2026

মনের মিল না থাকলে সঙ্গে থেকেও সঙ্গী হওয়া যায় না...?🙂

10/06/2026

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

04/06/2026

পরে...?
পরে বয়স বাড়ে, দ্বায়িত্ব বাড়ে, ইচ্ছে মরে যায়, পরে আর কিছুই করা হয়না🙃

22/04/2026

#জীবন_কত_সংক্ষিপ্ত

একটা সকাল হঠাৎ করে শুরু হয় আর চোখের পলকে সন্ধ্যা নেমে আসে.... মাঝখানে কত কাজ, কত কথা, কত দৌড়... সবই শেষমেষ নীরবতায় মিশে যায়...

মানুষ ভাবে সময় অনেক আছে হাতে, কিন্তু দিনগুলো ধীরে ধীরে ফুরিয়ে য়ায়... যে কাজটা পরে করবো বলে ফেলে রাখি, সে ''পরে'' টা আর কখনো আসেনা...

একটা মুহূর্তেই বদলে যায় সব হিসাব... জীবন তখন শুধু দ্রুত ফুরানো একটা গল্প😊

゚ ゚viralシfypシ゚viralシalシ

30/03/2026

কেউ বুঝেনা🥺🥺🥺

Category

Website

Address


Holding No-796, Zilla Parishad Tower, Level 16, 844 Court Rd
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Poly's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Chittagong.