Safran

Safran

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Safran, Health/Beauty, Nazirhat College Road, Chattogram, Chittagong.

04/12/2025

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘আসমান ও জমিন সৃষ্টির দিন আল্লাহ্ তা‘আলা ১০০ টি রহমত সৃষ্টি করেছেন। প্রতিটি রহমত আসমান ও জমিনের (দূরত্বের) সমপরিমাণ। একটি মাত্র রহমত তিনি পৃথিবীতে দিয়েছেন। এর ফলেই তারা একে অপরের প্রতি সহানুভূতি প্রকাশ করে; দয়াপরবশ হয়। এর ফলেই মা তার সন্তানের প্রতি স্নেহপরায়ণ হয় এবং বন্য ও হিংস্র প্রাণীরা (নিজেদের মাঝে) একে অন্যের প্রতি অনুরক্ত হয়। যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন বাকি ৯৯ ভাগ রহমতও পূর্ণ করে দেবেন (তাঁর বান্দাদের মুক্তির জন্য)।’’
[ইমাম মুসলিম, আস-সহিহ: ৬৮৭০]

08/10/2024

অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেয়া বন্ধ করো। বরং তুমি আমাকে বিশ্বাস করো, আমার উপরে তোমার বিশ্বাস কোথায়? আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি, আমি তোমাকে হতাশ করবো না।

"নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।"

[সূরা আনফাল : ৩০]

06/10/2024

মানুষের কাছে চেয়োনা কিছু, ক্লান্ত হবে প্রাণ,
তাঁর কাছে চাও, যার দুয়ারে নেই কোনো দারোয়ান।
আল্লাহর কাছে না চাইলে তুমি, তাঁর ক্রোধ বেড়ে যায়,
মানুষের কাছে দু'হাত পাতলে, তারা রাগ দেখায়।।

05/10/2024

যখন জীবনে চলার পথে অনেক সমীকরণই মিলে না, অনেক পরিশ্রম-ই সফলতার মুখ দেখে না, সবকিছুর সাথে টাইমিং হয় না। বান্দার হৃদয় তখন হতাশার কালো মেঘে ঢেকে যায় আর বলে বসে — ‘ঈশ, কেনো যে এমন হয়?’

বান্দাকে উদ্দেশ্য করে তার রব বলেন —“কোন বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোন বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর।” [সূরা বাকারা : ২১৬]

দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর বান্দা ঠিকই একদিন বুঝতে পারে আর লজ্জিত মুখ নিয়ে বলে — ‘ওই সময়ের পরিশ্রম সফল না হয়ে ভালোই হয়েছে, ওই সময়ের সবকিছুর টাইমিং না মিলে ভালোই হয়েছে। কেননা যা পাইনি তা কখনো আমার জন্য কল্যাণকর ছিল না।’

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Nazirhat College Road, Chattogram
Chittagong
4333