Md Sadek Raza CoxsB

Md Sadek Raza CoxsB

Share

আমি অতি সাধারণ আপনার মতো ফলো করে সাথে থাকুন।

06/09/2026
28/08/2026

মানবিক কাজে আল্লাহ যেন সবসময় সামিল হওয়ার তাওফিক দান করেন। আমীন

27/08/2026

এ নির্দয় সমাজে কে রাখে কার খোঁজ? 💔

আল্লাহু আকবার… আল্লাহ আমাদের কত বড় নেয়ামতের মধ্যে রেখেছেন—সুস্থতা তার মধ্যে অন্যতম। অথচ আমরা অনেক সময় এই নেয়ামতের মূল্য বুঝতেই পারি না।

আজ আপনাদের সামনে এসেছি ভারুয়া খালী ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার বাসিন্দা মোহাম্মদ রুবেল ভাইয়ের জন্য একটি মানবিক আবেদন নিয়ে।

রুবেল ভাইও একদিন আমাদের মতোই সুস্থ-সবল একজন যুবক ছিলেন। কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনায় তার জীবন বদলে যায়। দুই পা অবশ হয়ে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে।
পেশায় তিনি ছিলেন একজন বেকারি কর্মচারী। ভাই-বোনদের মধ্যে সবার বড়। তার বাবা আমানুল্লাহ মাঝিও প্যারালাইসিসে আক্রান্ত।

একদিকে বাবার অসুস্থতা, অন্যদিকে ছেলের দুর্ঘটনা—রুবেলের চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি আজ প্রায় সর্বস্বান্ত। অনেক দিন না খেয়েও তাদের থাকতে হয়েছে।

তারপরও রুবেল ভাই কারও কাছে হাত পাতেননি। নিজের সম্মান নিয়ে বাঁচার জন্য দুটি প্লাস্টিকের চেয়ারে ভর করে বাড়ির কাছের রাস্তার পাশে গাছতলায় বসে চুল কাটার কাজ করেন। দিনে কখনো ১০০–১৫০ টাকা আয় হয়, কোনো দিন সেটাও হয় না।

তার সংসারে রয়েছে স্ত্রী, একটি ছেলে ও একটি মেয়ে। সন্তানদের একজন স্কুলে তৃতীয় শ্রেণিতে এবং অন্যজন নূরানী মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে।
ভাবুন তো, এই সামান্য আয় দিয়ে কীভাবে একটি পরিবার চলবে? 😢

আজ আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ—
যার যতটুকু সামর্থ্য আছে, রুবেল ভাইয়ের পাশে দাঁড়ান। আপনার সামান্য সহযোগিতাও এই পরিবারের জন্য অনেক বড় সহায়তা হতে পারে।

🤲 সহযোগিতা পাঠানোর বিকাশ নম্বর:
📱 01858855740

আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলে অন্তত পোস্টটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কোনো হৃদয়বান মানুষের কাছে এই অসহায় পরিবারের কথা পৌঁছে দিতে পারে।
আসুন, আমরা সবাই মিলে একজন অসহায় মানুষের পাশে দাঁড়াই।

আল্লাহ আমাদের সবাইকে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। 🤲

22/08/2026

Good night 🌉🌉

15/08/2026

আলহাদুলিল্লাহ

Website

Address


Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Md Sadek Raza CoxsB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Cox's Bazar.