Dr. Monira

Dr. Monira

Share

Awaken to your inner glow
contact:01709020474(cumilla

Welcome to our page from Cumilla..A doctor, professional Digital marketer(freelancer),certified women intrapreneur, An Artist, clinical councilor, Motivator, Aesthetic Dermatosurgeon and cosmetologist.

27/09/2026

ছোটবেলা থেকে আমি ভীষণ আদরের আর ভীষণ অগোছালো একটা মেয়ে। আমার ভ্যানিটিতে যত মেকআপ, এলোমেলো করে রাখা জামাকাপড়, জুতা, মেকআপ ব্রাশ, চিরুনি সবকিছুই কাজ শেষ করার পর আর গুছাতাম না অথচ প্রতিবার ঘরে ফিরে দেখতাম সবকিছু সুন্দর করে গুছানো। আমার জুতা থেকে শুরু করে মেকআপ ব্রাশ, চিরুনি, জামাকাপড় সবকিছু আব্বুই গুছিয়ে রাখত। কোনোদিন একটা ধমকও দেয়নি, কোনোদিন বলেনি, “এত অগোছালো করে রাখো কেন?” শুধু চুপচাপ গুছিয়ে দিয়ে গেছে। 🥹

ছোটবেলায় আমি বিছানার একদম কর্নারে ঘুমাতে ভয় পেতাম। মনে হতো যদি ঘুমের মধ্যে পড়ে যাই! অথচ সকালে ঘুম থেকে উঠে দেখতাম, আমার বিছানার পাশে একটা চেয়ার রাখা। আব্বু রাতে উঠে এসে চেয়ারটা দিয়ে গেছে, যাতে তাঁর মেয়েটা নিশ্চিন্তে ঘুমাতে পারে। কতবার যে মাঝরাতে এসে আমাকে দেখে সেই হিসাব হয়তো আব্বুর নিজেরও নেই। ❤️

আমার আব্বুর সাথে আমার সম্পর্কটা ছোটবেলা থেকেই একটু অন্যরকম। স্কুল থেকে ইউনিভার্সিটি আমার জীবনের কত গল্প যে আব্বুর বাইকের পেছনে বসে তৈরি হয়েছে! বান্ধবীর বাসা, কারও birthday, কোনো program যেখানেই যেতে হয়েছে, আমার সঙ্গী ছিল আমার আব্বু আর তাঁর বাইক।আজ আব্বুর কথা খুব মনে পরতেসে।

জীবনটা কত দ্রুত বদলে যায়, তাই না? একসময় যে ঘরে আমার এলোমেলো মেকআপ, জামাকাপড় আর জুতাগুলো পড়ে থাকত, এখন সেই ঘরে আমার আর নিয়মিত থাকা হয় না। নিজের বাসায়, নিজের ঘরে ফিরে আসা হয় না আগের মতো। অন্য একটা ঘরে চলে আসার পর বুঝেছি কিছু শূন্যতা কখনোই পূরণ হওয়ার না ।সেই ছোট ছোট যত্নগুলো, আমার জিনিসপত্র গুছিয়ে রাখা, মাঝরাতে এসে দেখে যাওয়া এখন এগুলোই ভীষণ মিস করি।
সময় চলে যায়, আমরা বড় হয়ে যাই, আমাদের জীবন বদলে যায়। কিন্তু আব্বুর কাছে আমি এখনো সেই ছোট্ট মেয়েটাই আছি সেই মেয়েটা, যাকে আব্বু ছোটবেলায় আদর করে “বুড়ি” বলে ডাকত 😭❤️

জীবনে যত বিপদই আসুক যত বড় ভুলই করি না কেন আমি জানি একজন মানুষকে আমি সবকিছু নির্ভয়ে বলতে পারব। সেই মানুষটা আমার আব্বু। কারণ আব্বু শুধু আমার বাবা না, আব্বু আমার সবচেয়ে কাছের মানুষ,♥️♥️

আর প্রতিটি পুরুষের জন্য এটাই মেসেজ নিজের মেয়েকে জদি রাজকন্যা বানাতে চান আগে নিজের ওয়াইফ কে রানি বানান।
♥️♥️কারণ ভুলে যাবেননা আপনার ওয়াইফ ও কিন্ত একসময় কোনো মা বাবার রাজকন্যা ছিলো।
Dr. Monira

27/09/2026

আজ চেম্বার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা খোলা।সিরিয়াল অনুজায়ী আসবেন।

ইসলামে একটা শব্দ আছে "কানাআত" (قناعة)।

কানাআত মানে হলো অন্যের সাথে তুলনা না করে নিজের অবস্থাকে গ্রহণ করা, আর যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা। Masha Allah

কিন্তু এই যুগে আমরা যেন তার উল্টো দিকে হাঁটছি।

সবসময় তুলনা
কারও পড়াশোনা, কারও ক্যারিয়ার, কারও সংসার, কারও জীবনযাপন…আর সেই তুলনার ভেতরে আমরা নিজেরাই নিজেদের অস্থির করে ফেলছি। ডিপ্রেশনে চলে যাচ্ছি। নিজেকে মেরে ফেলছি ধীরে ধীরে।

আমার মনে হয়, অস্থির না হয়ে সময়ের সাথে একটু একটু করে সবকিছু গড়ে তোলার নামই জীবন।
একবার ভাঙবে, আবার গড়বে।
আবার থামবে, আবার শুরু করবে।

কিন্তু আমরা কি সত্যিই নিজেরাই অস্থির হচ্ছি, নাকি আমাদের অস্থির বানানো হচ্ছে?

পরিবার, পার্টনার, বন্ধুবান্ধব এই সম্পর্কগুলো কি সবসময় আমাদের জীবনকে স্থির করে, নাকি কখনো কখনো অজান্তেই আরও অস্থির করে তোলে?

অনেক সময় আমাদের ভেতরের অস্থিরতা শুধু নিজের তৈরি না।এটা আসে চারপাশের কথাবার্তা থেকে,তুলনা থেকে,
“ও কতদূর গেছে, তুমি কেন পারলে না” এই নীরব চাপ থেকে।

পরিবারের প্রত্যাশা,
পার্টনারের আশা,
বন্ধুদের অর্জন
টিচারদের অপমান
সব মিলিয়ে আমরা একটা অদৃশ্য প্রতিযোগিতার ভেতরে ঢুকে পড়ি।

ভয়ংকর। এটা তো শান্তির জীবন হতে পারে না।

আপনি যদি মনে করেন না, আমি শান্তি চাই না, আমি চ্যালেঞ্জ নিতে চাই, আমি প্রতিযোগিতায় নামবো , তাহলে শক্ত মনোবল নিয়েই নামতে হবে।

সেখানে “কে কী বলল”, “সমাজ কী ভাবল”এগুলো মাথায় রাখলে চলবে না। অস্থির হয়ে নিজেকে শেষ করে দেয়া যাবে না। কারণ প্রতিযোগিতা আর মানসিক শান্তি একসাথে সবসময় টিকে না।

শোনেন , শান্তি বেছে নিলে কিছু জিনিস ছাড়তে হয়
আবার প্রতিযোগিতা বেছে নিলে কিছু চাপ নিতে হয়।
And both should be appreciated.

কারো ডিগ্রি, ক‍্যারিয়ার, পরিবার দেখে inspired হতে পারেন কিন্ত অস্থির হবেন না। নিজের মতন করে নিজের জীবন সাজাবেন।
Dr. Monira

26/09/2026

মাঝে মাঝে আমার ঐরকম ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা জাগে,যেমন ভালোবাসা মৃ'ত্যু'র দিন মৃ'ত ব্যক্তির জন্য মানুষ দেখায়।🌸
কিছু সময় আসে,

যখন মানুষের শক্ত থাকার আর কোনো ইচ্ছাই থাকে না।

মনে হয়, একটু থেমে যাই। একটু কাঁদি।

কেউ এসে পাশে বসুক, কথা বলুক।

কিন্তু সবসময় কেউ আসে না।

কিছু রাত নিজেকেই পার করতে হয়। কিছু সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়।

কিছু কষ্ট চুপচাপ নিজের মধ্যেই রাখতে হয়।

আর তখনই মানুষ নিজের একটা নতুন দিক চিনতে পারে।

যে মানুষটা ভাবত, “আমি এটা পারব না,”

সেই মানুষটাই একদিন সবকিছু সামলে ফেলে।

হয়তো সুন্দরভাবে না। হয়তো চোখের পানি মুছতে মুছতে।

তবুও পার করে ফেলে। তখন বুঝতে পারে।

শক্ত হওয়া মানে কষ্ট না পাওয়া নয়।

শক্ত হওয়া মানে কষ্টের মধ্যেও একটা দিন পার করে দেওয়া।

তাই এখন যদি সময়টা কঠিন হয়, নিজেকে দুর্বল ভেবো না।

হয়তো জীবন তোমাকে ভেঙে দিচ্ছে না।

হয়তো নিজেকে আরো শক্ত করার সুযোগ দিচ্ছে।
আম্মা ছাড়া কত বছর পাড় করে দিসসি।সবকিছু চলে গেলেও মা বাবা চলে যাওয়াটা কোনোভাবে মেনে নেয়া জায়না।একটা সন্তানের জন্য মা বাবা পদে পদে লাগে।
আল্লাহপাক পৃথিবীতে যাদের মা বাবা মারা গেসে সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন সাথে আমার মা কেও।
Dr. Monira


আজ বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা চেম্বার খোলা থাকবে।সিরিয়াল অনুযায়ী আসবেন।

24/09/2026

সকল বিবাহিত নারীর হয়তো এটা মনের কথা …

“স্বামী, তুমি কিসের ভয় দেখাও?”

আমাকে হারানোর ভয়? তুমি ভুলে গেছো,
জন্ম দেওয়া বাবা-মাকে ছেড়ে আমি তোমার কাছে এসেছি!

শৈশব হারিয়ে বড় হয়েছি!

নিজের ঘর ছেড়ে তোমার ঘরে এসেছি!
নিজের সৌন্দর্য হারিয়ে বাচ্চা জন্ম দিয়েছি!

নিজের স্বপ্ন আশা সবকিছু ত্যাগ করে
তোমার স্বপ্নকে আপন করে নিয়েছি।

এসব দেখেও যদি তোমার মনে হয় আমার কাছে কিছু হারানোর বাকি আছে, তাহলে তুমি সত্যিই বোকা।কারণ আমি ৫০ লাখ টাকা কাবিনে বিয়ে করা মেয়েটিকেও কাবিনের ১ টাকা না নিয়ে সংসার ছাড়তে দেখেছি।

মানুষ যদি কোনো কিছুর চরম অবহেলা করে আল্লাহপাক নিজ দায়িত্বে তার নসিব থেকে তা উঠিয়ে নেন।

তাই সময় থাকতে সম্পর্কগুলো কে গুরুত্ব দেয়া উচিত,নারীরা টাকা সম্পত্তিতে আটকায়না,
আত্মসম্মান,যত্ন এবং ভালোবাসায় আটকায়।
Dr. Monira

23/09/2026

চেম্বার আজ বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭ টা খোলা থাকবে।
যাদের সিরিয়াল ছিলো প্লিজ সিরিয়াল অনুযায়ী আসবেন।
Masha Allah ||📖

দেয়ালের রঙ ফিকে হলেও স্মৃতিগুলো এখনে স্পষ্ট এবং গাঢ়।পুরোনো চেয়ারে বসলে সময় যেন একটু থেমে যায়,
জানালার পাশে রাখা ফুলগুলো চুপচাপ দিনের গল্প শোনে।

এই ঘরে কোনো তাড়াহুড়ো নেই,আছে শুধু ফিরে আসার শান্তি🕊️ বাইরের পৃথিবী যতই ব্যস্ত হোক,
দরজা পেরোলেই মনে হয়,এই তো আমার নিজের পৃথিবী।

ঘর কে আলিঙ্গন করার মতন তৃপ্তি কবিতার অক্ষরে ফুটিয়ে তোলা বড্ড নাজুক!

ভালোবাসি ঘর কে❤️
Dr. Monira

20/09/2026

একটা কাগজে কবে লিখেছিলাম খেয়াল নেই চোখে পড়লো কাগজটাতে লিখা ছিলো কিছু জিনিস কিনতে হবে।

৬ টা সুন্দর সুন্দর কাপ। ডেইলি ইউজের জন‍্য।
৩টা বেডকভার, টি কাপ সেট, দু খানা শাড়ির ফল্স, একটা আইলাইনার , একটা পানির বোতল আর বাসায় পেডিকিওর এগুলো কেনার / করার জন‍্য মি টাইম লাগে।

শুধু মাত্র শান্তি মতন ছুটির দিন সকালে চা নাস্তা খেয়ে বের হতে হয় একটু। এগুলো ব‍্যস্ত জীবনের অংশ। মন ভালো রাখে। বিলাসিতা নহে!মনে পড়লো আজতো রবিবার ব্যস্ততা শুরু।

এক পরিচিত আন্টি রুগি আমার,তার ৭০ বছর বয়স। এখনো নিয়ম করে প্রতি শুক্রবার মার্কেটে যায়। টুকটাক কেনাকাটা করে। একদিন চায়ের পাতিল কেনে, আর একদিন বালতি কেনে, সোফার কাপড় কেনে। আমি ওনাকে দেখে inspired! ওনার সাথে বান্ধবী পাতাবো। আমি এই বয়সে ওনার মতন এক্টিভ এবং সুস্থ থাকতে চাই ইনশাআল্লাহ ।
নিজেকে ভালো রাখতে এটুকু বিলাসিতা তো করাই যায়।জীবন তো সাদামাটা কিন্ত জীবন নিয়ে আমাদের এতো অভিযোগ কেনো??নিজেকে নিয়ে একটু ভাবলেই বা ক্ষতি কি??♥️♥️♥️
শুভ সকাল

চেম্বার বিকেলে ৩টা থেকে সন্ধ্যা ৭টা খোলা থাকবে।
সিরিয়াল যাদের ছিলো সিরিয়াল অনুযায়ী আসবেন।
ধন্যবাদ।
Dr. Monira

18/09/2026

নসীবের প্রতিটি পৃষ্ঠা আল্লাহর লেখা,
জীবনের প্রতিটি নিয়ামত আল্লাহর দান।
যা কিছু আমার বলে আগলে রাখি...❤️🫠
জোর করে হয়তো আপনি কারো হক কেড়ে নিতে পারবেন সেটা হোক না সম্পত্তির বা মানুষের কিন্তু কারো নসীব না
♥️♥️♥️আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
সবাইকে জুম্মা মোবারক।
হে আল্লাহপাক আমাকে আপনি এতোটুকু সম্পদশালী করে দিন পৃথিবীর বুকে যাতে করে আমার বা আমার সন্তানদের পৃথিবীর কোন মানুষের কাছে কোনোদিন ও মুখাপেক্ষী হতে না হয়।♥️♥️♥️আমিন।
Dr. Monira

15/09/2026

আমরা ভাবি ব্রণে চাপ দিয়ে পুঁজ বের করে ফেললে মুখ দ্রুত পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো—নখ দিয়ে চাপ দিলে পুঁজ বাইরে যতটা বের হয়, তার চেয়ে বেশি ভেতরের ডার্মিস স্তরে ফেটে ইনফেকশন ছড়িয়ে পড়ে।

এতে ত্বকের কোলাজেন চিরতরে নষ্ট হয়ে তৈরি হয় স্থায়ী গর্ত (Ice-pick/Boxcar Scar)। আর মনে রাখবেন, কোলাজেন নষ্ট হয়ে গর্ত হলে কোনো সাধারণ ক্রিম বা সিরাম দিয়ে সেই চামড়া আর জোড়া লাগানো সম্ভব নয়।

যাচাইযোগ্য তথ্য (Clinical Stat): ডার্মাটোলজিক্যাল গবেষণায় প্রমাণিত, মুখের স্থায়ী গর্ত বা স্কারের প্রায় ৯০% কারণ কোনো বড় অসুখ নয়, বরং রোগীদের নিজেদের হাতে ব্রণ খোঁটার বদভ্যাস।

এক সেকেন্ডের ভুলে মুখে স্থায়ী গর্ত তৈরি করছেন না তো?
ব্রণ উঠলে নখ দিয়ে খোঁটা বা ফাটানো তাৎক্ষণিক স্বস্তি দিলেও এটি ত্বকের গভীরে গভীর ক্ষত তৈরি করে। কোনো ক্রিম, লোশন বা তেল দিয়ে মুখের এই গর্ত জীবনেও ভরাট করা যায় না।

চিকিৎসকের ৩টি পরামর্শ:
১. ব্রণ উঠলে ভুলেও হাত বা নখ লাগাবেন না।
২. ব্রণের জীবাণু মারতে ওভার-দ্য-কাউন্টার মলম না দিয়ে সেলিসিলিক অ্যাসিড যুক্ত ক্লিনজার ব্যবহার করুন।
৩. গর্ত বা দাগ হওয়ার আগেই চিকিৎসকের পরামর্শে সঠিক অ্যান্টি-অ্যাকনে প্রোটোকল শুরু করুন।

গর্ত হয়ে গেলে লেজার বা মাইক্রোনিডলিং ছাড়া উপায় থাকে না। তাই সময় থাকতেই সঠিক চিকিৎসা নিন।
সরাসরি পরামর্শ ও অ্যাপয়েন্টমেন্টের জন্য:
👇
ডা. মনিরা বিনতে মাহমুদ (Dr. Monira)
Aesthetic Dermatologist & Clinical Councillor
🏥 চেম্বার: নিউ ভিশন হাসপাতাল, ইপিজেড ১ নাম্বার গেইট (লিফট-৪, রুম-৫২৭), কুমিল্লা।
⏰ রোগী দেখার সময়: বিকেল ৩টা - রাত ৮টা।
📞 সিরিয়াল বুকিং: 01709-020474

Photos from Dr. Monira's post 14/09/2026

"এই ডাক্তার কেমন? ওনাকে দেখাতে চাই"

এই পোস্ট দেখলে এখন খুব একটা মাথা ঘামাই না।এই ধরনের পোস্ট যখনই কোনো "সুনির্দিষ্ট "পেইজে ইচ্ছাকৃতভাবে করা হয় , তার পরদিন ই ৫টা পেশেন্ট বেশি হবে। হবেই। in sha Allah.

তবে খারাপ লাগে স্বনামধন্য কোনো স‍্যার ম‍্যাম দের নিয়ে লেখা হয়- "এই ডাক্তার কেমন, এই ডাক্তার কে দেখাতে চাই"! এরপর শুরু হয় বট বাহিনীর ঘোড়া মার্কা সেইম কমেন্ট।এই যে আপনারা অনেকে সিনিয়র ডাক্তারদের সাথে তুলনা দিয়ে লেখেন আপনি ভাবছেন তার রোগী কম হচ্ছে কিন্তু বাস্তবে না আপনাদের নেগেটিভ পাবলিসিটিতে তার রুগী আরো বাড়ছে।হিংসা করে কেউ কখনো বড় হতে পারে না।

তবে এগুলো নিয়ে আগে থেকেই আমি লিখে এসেছি একজন জুনিয়র ডাক্তার হিসেবে যতটুকু প্রতিবাদ করা যায় করেছি, করছি। এখন আস্তে আস্তে অনেক ডাক্তার দের দেখছি প্রতিবাদ করছে। কথায় আছে না, যতদিন নিজের ঘরে বিপদ আসবেনা ততদিন ঐ বিপদ কে বিপদ মনে হবে না।

তবে anonymous post দাতা বের করা সহজ। আর এগুলো একদল বান্ডুলদের কাজ। যেটা সবাই আস্তে আস্তে বুঝে ফেলছে। যেদিন সবাই মিলে টেনে বের করবে এবং কল্লা টা চেপে ধরবে এর সেইদিন যদি একটু লজ্জা হয়!

"এই ডাক্তার কেমন? এনাকে দেখাতে চাই"

এই ডাক্তার কেমন সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না পন্ডিত! তোমাকে দেখার জন্য আমরা বসে নাই। তুমি যেই ডাক্তারের টাকা খেয়ে পোস্ট দাও তার কাছে যাও।

আমাদের কাছে যারা আসার আসবে। উপরে যিনি আছেন সবই উনি ঠিক করে রেখেছেন।হিংসা করে লাভ নেই।কার কয়টা রুগি হবে কার রিজিক কেমন এগুলো সব আল্লাহপাক ঠিক করে রেখেছেন।
সব ডাক্তার ভালো কোনো ডাক্তার ই চায়না তার রুগি খারাপ হোক।
যাকে ভালো লাগে দেখাবেন কিন্ত অহেতুক তুলনা দিয়ে এসব post সামনে আসাটা অনেক বিব্রতকর।
নামের আগে ডাক্তার লিখাটা যেমন গর্বের তেমন কষ্টের।যাদেরকে শুধু এমবিবিএস ডাক্তার বলে ছোট করেন আপনি নেন না নামের আগে ডাক্তারি লিখার জন্য এম বি বি এস আগে সেই লেভেলে আসেন তারপর কমেন্ট করবেন।শুধু নামিদামি ডিগ্রি নিলেই বড় হওয়া যায় না ডিগ্রি থাকে মানুষের ব্যবহারে মনুষ্যত্বে।ভালো ডাক্তার হওয়ার চেয়েও আমি মনে করি ভালো মানুষ হওয়াটা জরুরী।মানুষ হয়ে যদি অন্য মানুষকে ছোট করেন ভেবে নিবেন আপনি আপনার মনুষ্যত্ব কে ছোট করছেন।
আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুক সবচেয়ে বড় কথা বিবেকবান এবং মানবিক হওয়ার তৌফিক দান করুন। আমিন।
ভুলে যাবেন না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
আমি খুব ছোট্ট মানুষ হিসেবে হয়তো আমার সেই ক্ষমতা নেই হিংসা কারীদের সাথে লড়াই করবার মত কিন্তু ভুলে যাবেন না আল্লাহ পাকের তো আছে।হে আল্লাহ পাক আমাদের মত ডাক্তারদের পেছনে হিংসা করে যারা গোপনে ধ্বংস করার প্ল্যান করে আপনি তাদেরকে প্রকাশ্যে ধ্বংস করে দিন। আমিন।
Dr. Monira

Address


New Vision Hospital, EPZ 1 No. Gate, Lift 4, Room 527
Cumilla
3920

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Monira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Cumilla.