Rifat Emran

Rifat Emran

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rifat Emran, Dhaka.

মানুষ মানুষের জন্য। তুমি বঙ্গবন্ধুকে ভালোবাসো আমি তোমাকে ভালবাসবো। আমি নিরপক্ষ নই। আমি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আমি গর্বিত আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান।
জামাত-শিবির ও স্বাধীনতা বিরোধীদের কে আমি ঘৃণা করি। সুতরাং তোমরা দূরে থাকো!!

Photos from Rifat Emran 's post 20/08/2026

আজ ভয়াল ২১ শে আগস্ট,
সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

20/08/2026

১৫ হাজার ডলার চাইছে! এক ডলার ১২২ টাকা হিসেবে ১৮ লক্ষ ৩০ হাজার টাকা দাঁড়ায়। কথা না শুনায় জীবননাশের চেষ্টা! এতো টাকা কামাও, কিছু দিলে সমস্যা কী! এটাই চাঁদাবাজদের নীতিকথা!

ইনি ঢাকা মেডিকেলের নাক কান গলা বিভাগের প্রধান। তার অসংখ্য রোগী স্যারের চিকিৎসার ভূয়সী প্রশংসা করেছে।

একজন ডাক্তার একদিনে তৈরি হয়না। আজীবন তাকে প্রস্ততি নিতে হয়। সারাজীবন সে ক্লাসের ফার্স্ট বয় থাকে, মেডিকেল ভর্তি পরীক্ষায় সেরাদের সেরা হয়ে চান্স পেতে হয়, এমবিবিএস ডিগ্রি পেতে মায়ের দুধ মুখ দিয়ে ওঠে! তারপর এমডি, এফসিপিএস, এফআরসিএস এরকম অসংখ্য ডিগ্রীর পর একজন ডাক্তার কোনো নির্দিষ্ট রোগের বিশেষজ্ঞ ডাক্তার হন। মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে পড়ালেখার মধ্যে থাকতে হয়। অথচ তার জীবনের সব পরিশ্রম এক হাতুড়ির বারিতেই শেষ!

তাহলে পরিশ্রম করে ভাগ্য উন্নয়নের চেষ্টা করে কী লাভ! কষ্ট করে টাকা উপার্জন করে কী লাভ! তার থেকে ফকির মিসকিন হয়ে বেঁচে থাকাই ভালো। অন্তত কাউকে চান্দা দিতে হবেনা! জঘন্য দুনিয়া!

14/08/2026

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সকল সদস্যদের জানাই বিনম্র শ্রদ্ধা।

31/07/2026

😁😁

26/06/2026

তুরাগের জল আজ আর শুধু জল নেই, সে যেন এক অভাগা মায়ের অশ্রুধারা। যে নদীতে একদিন নৌকো চলেছে, জেলেরা গান গেয়েছে, সেই নদীর বুকে আজ ভেসে উঠছে আমাদেরই ঘরের ছেলেদের অর্ধগলিত নিথর দেহ।

কিছুদিন আগের এক মিছিলে যে বুকগুলো স্লোগানে কেঁপে উঠেছিল, যে চোখগুলোয় ছিল আগামী দিনের স্বপ্ন, সেইই তরতাজা সাতটি প্রাণ আজ আচমকা হারিয়ে গেল কোনো এক অন্ধকারের গহ্বরে।

আজ তিন-তিনটি মায়ের কোল খালি!!

যে সন্তানকে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন, কত রাত জেগে ঘুমপাড়ানি গান শুনিয়েছেন, সেই আদরের ধুলোমাখা সোনার ছেলেকে আজ মা চিনতে পারছেন না। লাশ পচে গেছে, গলে গেছে। এ কেমন নিষ্ঠুর নিয়তি? এ কেমন পাষাণ সময়? বাকি চারটি ছেলে এখনও নিখোঁজ। তাদের মায়েরা আজ পথ চেয়ে বসে আছেন, প্রতিটা মুহূর্ত কাটছে বুকফাটা হাহাকারে। তারা কি বেঁচে আছে? নাকি নদীর তলদেশে কোনো অন্ধকার অতল গহ্বরে তারাও আজ মৃত্যুর প্রহর গুনছে? সময়ের দিকে তাকিয়ে।

কবির ভাষায় বলতে ইচ্ছে করে,

"মানুষেরই মাঝে লুকিয়ে রয়েছে এক হিংস্র পশুর ছায়া, যেখানে বিলীন হয়ে যায় সব স্নেহ, মমতা আর মায়া।"

আজ আক্ষেপ হয়, এই কি সেই চেনা স্বদেশ? যেখানে তরতাজা তরুণদের এভাবে গুম করে, খুন করে, নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়? রাজনীতির এই কুৎসিত হিংসা আর কত মায়ের বুক খালি করবে? ক্ষমতা কি মানুষের প্রাণের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে আজকে?

আমি এই নির্মমতার বিরুদ্ধে, এই পৈশাচিকতার বিরুদ্ধে তীব্রতম প্রতিবাদ জানাচ্ছি। রাষ্ট্র ও প্রশাসনের কাছে আকুল মিনতি, বাকি চারটি সন্তানকে তাদের মায়েদের কোলে ফিরিয়ে দিন। আর যে খুনিরা এই নিষ্পাপ প্রাণগুলোকে কেড়ে নিয়েছে, তাদের কঠোরতম শাস্তি হোক।

সময়ের কাছে সবাইকেই কিন্তু হিসাব দিতে হবে।

22/06/2026

গৌরব ও সংগ্রামের ৭৭ বছর।
শুভ জন্মদিন বাংলাদেশ আওয়ামী লীগ ❤️

জয় বাংলা ✊ জয় বঙ্গবন্ধু ❤️

#আওয়ামীলীগ

20/06/2026

জয় বাংলা ✊😍

20/06/2026

যারা “দাড়ি-টুপিওয়ালারা স্বাধীনতা বিরোধী ছিল না” দাবি করেন তাদের জন্য। ছবিতে কাউকে পরিচিত মনে হলে জানাতে ভুলবেন না।

ছবিসূত্র: দৈনিক সংগ্রাম, ২৮ সেপ্টেম্বর ১৯৭১

Telephone

Website

Address


Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Emran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.