Nancy's Life
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nancy's Life, Health/Beauty, Baridhara, Dhaka.
10/04/2026
মানুষের অভাবে মানুষ ম-রে না... এই কথাটা শুনতে কষ্টের, কিন্তু বাস্তবটা এর চেয়েও কঠিন।
আপনি ভাবেন, “আমি না থাকলে ও শেষ হয়ে যাবে…” সত্যিটা হলো! আপনি না থাকলে ও কষ্ট পাবে, হয়তো কিছুদিন ভেঙে পড়বে… তারপর? ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেবে। নতুন কারও সাথে কথা বলবে, নতুন কাউকে আপন করে নেবে, আবার হাসবে।
এইতো সানভি তনি তার স্বামীর জন্য পাগলপ্রায় ভালোবাসা ছিল। কেউ কিছু বললেই আ-গু-ন হয়ে যেত। কিন্তু জীবন থেমে থাকেনি। ৩–৪ মাস পরেই সে নতুন সম্পর্কে জড়িয়েছে, এখন দিব্যি হাসিখুশি আছে। তাকে দেখে বোঝার উপায় নেই—তার জীবনে একসময় কেউ ছিল, যাকে সে “অসম্ভব” ভালোবাসতো।
এই জায়গাটাই বুঝতে হবে—
ভালোবাসা মিথ্যা না, কিন্তু মানুষ বদলায়।
সময় সব ঠিক করে দেয়—কখনো ভুলিয়েও দেয়।
তাই নিজের কাছে একটা প্রশ্ন রাখেন—
আপনি কি কারও জন্য “অপেক্ষার মানুষ”?
নাকি আপনি শুধু একটা “অভ্যাস”, যেটা একসময় বদলে যাবে?
কঠিন লাগলেও সত্যিটা একটাই
আপনার অবর্তমানে পৃথিবী থেমে থাকবে না, মানুষও না। তাই নিজের জীবনটা অন্য কারও উপর ঝুলিয়ে রাখবেন না। কারও জন্য নিজের অস্তিত্ব হারাবেন না।
শেষে একটা কথা মনে রাখেন—
আপনি না থাকলেও সবাই বেঁচে থাকবে…
তাই যতদিন আছেন, নিজের জন্য বাঁচেন। ❤️
09/04/2026
একজন নারী গর্ভবতী হওয়ার পর, তাঁর শরীর আস্তে আস্তে নিজেকে বদলাতে শুরু করে।
কেউ শেখায় না—তবুও শরীর নিজে নিজেই বুঝে যায় কী করতে হবে।
জরায়ু যখন বড় হতে থাকে, তখন পেটের ভেতরের অঙ্গগুলো
পাকস্থলী, নাড়িভুঁড়ি, এমনকি মূত্রথলিও—ধীরে ধীরে সরে যায়।
উপরে উঠে যায়, পাশে সরে যায়…
শুধু একটা ছোট্ট প্রাণের জন্য জায়গা করে দিতে।
ভাবতে পারেন?
আপনার শরীরের অঙ্গগুলো জায়গা ছেড়ে দিচ্ছে…
কিন্তু কোনো বিশৃঙ্খলা হচ্ছে না, সবকিছু চলছে নিখুঁত হিসাব অনুযায়ী।
এই কারণেই অনেক মা বলেন
বারবার প্রস্রাব পাচ্ছে,
বুক জ্বালা করছে,
কখনো কখনো শ্বাস নিতে কষ্ট হচ্ছে…
এগুলো একটা নতুন জীবনের জন্য শরীরের নীরব ত্যাগ।
সবচেয়ে অবাক করার বিষয় কী জানেন?
এই পুরো প্রক্রিয়াটা এমনভাবে ডিজাইন করা
যেন মা বেঁচে থাকেন, শিশুও নিরাপদে বড় হয়।
একটু এদিক-সেদিক হলেই হয়তো কিছুই সম্ভব হতো না।
এটা কি শুধুই কাকতালীয়?
নাকি এর পেছনে আছে এক মহান পরিকল্পনাকারী?
একজন মা নিজের শরীরকে কষ্ট দিয়ে, জায়গা ছেড়ে দিয়ে…
একটা নতুন হৃদস্পন্দন তৈরি করেন।
24/03/2026
এইবার ঈদে অনেকেই আমার লাইফে নাই💔😭
যে প্রেমিক আপনাকে পৃথিবী থেকে সবার থেকে আলাদা করে দেবে একা রাখা শুরু করবে বন্ধু বান্ধবের সাথে মিশতে দিবে না সেই প্রেমে কখনোই আপনার ভালো প্রেমিক বা ভালো হাসবেন্ড হতে পারবেনা কারণ কারন সে আপনার হাসি খুশি লাইফের প্রভাব ফেলতেছে সে আপনাকে আবদ্ধ করে রাখতেছে কিন্তু আবদ্ধ করা মানে ভালোবাসা না আগে তো করা মানেই যে খুব ভালোবাসা খুব কেয়ার এটা খুবই ভুল কথা কারণ একজনপ্রেমিকা উচিত তার ভালোবাসার মানুষকে স্বাধীনতা দেওয়া স্বাধীনতা দিলে সব থেকে বেশি ভালোবাসা পাওয়া সম্ভব কাউকে ভালোবাসার পর্যায়ে তাকে ঘর বন্ধ করে রাখতে হবে তার দুনিয়াকে আলাদা করে দিতে হবে এর মানে ভালোবাসা আমি মনে করি না
একটা ভালো পরিবার একটা সন্তানের জন্য কতটা important আল্লাহ ছাড়া কেউ জানে না একটা সুস্থ সুন্দর জীবন দেওয়ার জন্য একটা ভালো পরিবারের অনেক বড়। ভূমিকা পালন করে
তুমি কি কখনো ভাবছিলা আমি এরকম আলাদা হয়ে যাব আমরা এরকম দুইজন দুই দিকে থাকবো দুইজন দুইজনকে ব্লক করে দিয়ে কথা না বলে থাকছি কখনো মনে হয় যে কিছু একটা হারিয়ে গেছে অথবা কিছু একটা নাই জীবন থেকে এরকম কিছু মনে হয় না তোমার হয়তো তুমি মনে করো যে আমি অনেক সুখে আছি খুশি আছি তাই না?
আচ্ছা পুরুষ মানুষের কাছে আমার একটা প্রশ্ন বাচ্চার মাকে ভালো না বেসে কি বাচ্চাকে ভালোবাসা যায় বাচ্চার মাকে যদি ভালবাসতে না পারেন আপনি বাচ্চাকে কি ভালবাসবেন বাচ্চার মাকে যদি আপনি হ্যাপি রাখতে না পারেন বাচ্চাকে কিভাবে আপনি হ্যাপি রাখবেন আপনার থেকে আপনার বাচ্চা শিখবে আদব কায়দা ভালোবাসা তারপরে যেটা হয়েছে যে আমরা কি করি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা গাছের থেকে ফলকে বেশি প্রাধান্য দেয বাট আমরা চিন্তা করি না একবারও যে আমরা যে ফলটা পেলাম এটা কোত্থেকে আসলো গাছের থেকেই তো আসছে তাকে যদি রেস্পেক্টই না করতে পারি তাকে যদি ভালোই না বাসতে পারি তাইলে আমাদের তো ফল চাওয়ার কোন অধিকারই নাই সো একটা কথাই বলব আগে নিজের ওয়াইফকে প্রায়োরিটি লিস্টে রাখেন সব সময় সব ক্ষেত্রে ফাস্টে রাখবেন তারপর বাচ্চা-কাচ্চা দেন সবকিছু কারণ আপনি যদি আপনার ওয়াইফ কে ভালই বাসতে না পারেন first priority এতে রাখতেই না পারেন তাইলে আপনার আসলে বাচ্চাকাচ্চা প্রতিও কোন ফিলিংস থাকবে না কারণ আপনি এক ধরনের স্বার্থপর আপনি শুধু আপনার স্বার্থই দেখেছেন আপনি দেখেছেন যে আপনার বংশধরকে ? না ভালোবাসা না wife! আগে গাছকে ভালবাসতে শিখুন তারপরে ফলের কথা চিন্তা করবেন ফল কিন্তু বেশিদিন থাকবে না আপনার কাছে কিন্তু গাছ টিকে থাকবে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত🫡
Highlights
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Baridhara
Dhaka
1212
