MILON SELL BD

MILON SELL BD

Share

This page is a trusted page. This page offers all types of cosmetics and t-shirt & prayer caps.

02/10/2026

Caption:
“মা শুধু একটি শব্দ নয়—মা মানেই পুরো পৃথিবী। ❤️🤲”
# Hashtags:
#মা #মায়েরভালোবাসা

02/10/2026

🌙 একটা কথা মনে রাখুন…

জীবনে যত ব্যস্ততাই থাকুক,
আল্লাহর সঙ্গে সম্পর্কটা যেন কখনো দুর্বল না হয়।

মানুষের দরজায় বারবার গিয়ে হতাশ হতে পারেন,
কিন্তু আল্লাহর দরজায় একবারও হাত তুললে
তিনি আপনার কান্না, আপনার কষ্ট এবং আপনার মনের কথা জানেন। 🤲

তাই কষ্ট পেলে মানুষের কাছে নয়—আগে আল্লাহর কাছে ফিরে যান।

আজ অন্তত দুই রাকাত নফল নামাজ পড়ে
মন খুলে আল্লাহর কাছে দোয়া করুন। ❤️

🤲 আল্লাহ আমাদের সবাইকে নামাজের প্রতি যত্নশীল করুন এবং তাঁর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার তাওফিক দিন। আমিন।

#ইসলামিক_ভিডিও #ইসলামিক_রিমাইন্ডার #নামাজ #সালাত #দোয়া #আল্লাহ #কুরআন #ইসলাম

27/09/2026

জামায়াতের আবুল বাশার আজাদ সাহেব শায়েখে চরমোনাইর বয়ান নিয়ে বিষাদগার করছেন। এরা কতটা জাহেল হইলে পরে বয়ানের সারমর্ম বোঝে না। এদের পুরো হলো মিথ্যা দিয়ে।

27/09/2026

বাংলাদেশর আলেমসমাজ কেন চরমোনাই দিকে ধাবিত হল এর মূল রহস্য প্রকাশ করলেন।
আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক দা.বা.

26/09/2026

বিশ্ব বরেণ্য আলেম হযরতুল আল্লাম আল্লামা মুফতী মুহাম্মাদ ত্বাকী উসমানী দা.বা. পীর সাহেব চরমোনাইয়ের জন্য দোয়া করছিলেন।

26/09/2026

জামায়াত-শিবিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা! কঠিন হুংকার দিলেন।
শায়েখে চরমোনাই

26/09/2026

ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত - বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখলেন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান

ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার: রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টা থেকে শুরু হওয়া কনভেনশনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি তার বক্তব্যে বলেন:
"একটি দেশের টিকে থাকা ও অগ্রগতি অনেকাংশে যুবশক্তির ওপর নির্ভর করে। যুবশক্তি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায়, আবার যুবশক্তির কারণেই অনেক সময় রাষ্ট্র ধ্বংস হয়। দুঃখজনক বাস্তবতা হলো, বাংলাদেশে যারাই ক্ষমতায় এসেছে, তারা যুবশক্তিকে নৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য কার্যকর কোনো কর্মসূচি গ্রহণ করেনি।"
মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এ জায়গায় কাজ করছে। এটি শুধু কোনো রাজনৈতিক শক্তি নয়, বরং নৈতিকতায় সমৃদ্ধ আদর্শিক নাগরিক গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, "বিএনপি ক্ষমতায় আসার আগে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা যুবশক্তিকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজিতে ব্যবহার করছে। যে প্রত্যাশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, নির্বাচিত সরকার আসার পরও আমরা কাঙ্ক্ষিত পরিবর্তন লক্ষ্য করছি না।"

তিনি অভিযোগ করেন, অতীত থেকে বিএনপি কোনো শিক্ষা গ্রহণ করেনি। রাষ্ট্র ও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বিরাজ করছে। মন্ত্রীরাও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি বলেন, "নির্বাচন কমিশনের গতিবিধি শুভ মনে হচ্ছে না। সরকার যদি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দিতে ব্যর্থ হয়, তাহলে তাদের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি ধসে পড়বে।"

কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলার আহ্বান জানান এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইসলামের পক্ষে শক্তিশালী ভূমিকা পালনের নির্দেশ দেন।

কনভেনশন শেষে পুরাতন কমিটি বিলুপ্ত করে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মুফতি মানসুর আহমদ সাকীকে সভাপতি এবং মুফতি রহমাতুল্লাহ বিন হাবিবকে সেক্রেটারি জেনারেল ঘোষণা করা হয়।বলার আগে আরো সতর্কতা হওয়া চাই। ゚

26/09/2026

সব ধরনের চাঁদাবাজি, দখলদারির কবর রচনা করতে হবে: পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশ থেকে সব ধরনের চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসের কবর রচনা করতে হবে। চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।

গতকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কনভেনশনে পীর সাহেব চরমোনাই আরও বলেন:
"২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর প্রমাণ হয়েছে, ইসলামের লেবেল লাগিয়ে যে দলটি মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে না, তার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ।"
তিনি বলেন, আল্লাহর ওয়াদা রয়েছে, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হও। তাই মুমিনের গুণাবলি অর্জনে চেষ্টা ও সাধনা চালিয়ে যেতে হবে।

এ সময় তিনি নারায়ণগঞ্জে যুব আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বুলবুল হত্যার বিচার আদায়সহ সকল হত্যাকাণ্ড, খুন, গুম ও ধর্ষণ রুখে দিতে যুব আন্দোলনকে সোচ্চার ভূমিকা পালন করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতি এদেশের আলেম-ওলামা ও সাধারণ মানুষের আগ্রহ বেড়েই চলছে। তাই আন্তরিকতার সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছে যেতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইসলামের পক্ষে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকী। কনভেনশনে চলমান কমিটি বিলুপ্ত করে ২০২৭-২৮ সেশনের জন্য মুফতি মানসুর আহমদ সাকীকে সভাপতি, আ হ ম আলাউদ্দীন ও অ্যাডভোকেট বায়েজিদকে সহ-সভাপতি এবং রহমাতুল্লাহ বিন হাবিবকে সেক্রেটারি জেনারেল করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কনভেনশনে সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, কেয়ামতের ময়দানে যে সাত শ্রেণির মানুষ আরশের নিচে ছায়া পাবে, তাদের মধ্যে এক শ্রেণি হলো আদর্শবান যুবক। যুবকরা জাগলে জেগে ওঠে বৃহৎ বিশ্ব।

ার আগে আরো সতর্কতা হওয়া চাই। ゚

26/09/2026

"শায়েখে চরমোনাই কি আগুন ধরিয়ে দিলেন"

চাঁদাবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে"
গতকাল ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশনে চরমোনাই পীরের বক্তব্য।

উনি বলেছেন:
ইসলামী আন্দোলনের আমির তথা চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, হত্যাকাণ্ড, খুন, গুম ও ধর্ষণ রুখে দিতে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।
আর জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন —
জাতীয় নির্বাচনে প্রমাণ হয়েছে, ইসলামের নামে যে দলটি মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে না, তার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। ゚

24/09/2026

ওলামায়ে দেওবন্দের শীর্ষ আলেমদেরকে এই গালিটা কখন থেকে শুরু হয়েছে জানেন কি?
এই গালিটা শুরু হয়েছে মূলত মামুনুল হক সাহেব যখন জামায়াতের জোটের সাথে ক্বওমী অঙ্গন কে বিসর্জন দিয়ে একসেটিয়া কওদূদী জামায়াত হয়েছে। তখন থেকে এটা শুরু হয়েছে। ইভেন মওদূদী জামায়াত থেকে বর্তমানে গালিগাল আর মিথ্যাচারের শীর্ষে কওদূদী জামায়াত স্থান দখল করছে। আল্লাহ তাআলা ক্বওমী অঙ্গনকে কওদূদী জামায়াত থেকে হেফাজত করুন। বলার আগে আরো সতর্কতা হওয়া চাই। ゚

Telephone

Website

Address


Dhaka, Barishal
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when MILON SELL BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.