SEOLA K-Beauty Source
Authentic Korean skincare products are directly sourced from Korea. Trusted K-Beauty for healthy, glowing skin.
24/09/2026
কোরিয়ায় কারো বাসায় বেড়াতে গেলে মানুষ মিষ্টির প্যাকেট নিয়ে যায় না… নিয়ে যায় স্কিনকেয়ার! 😳
হ্যাঁ, ঠিকই পড়েছেন। এখানে বাবা-মায়ের সাথে দেখা করতে গেলেও গিফট হয় স্কিনকেয়ার সেট। এমনকি কনফারেন্সেও স্যুভেনির হিসেবে দেওয়া হয় স্কিনকেয়ার। কারণ কোরিয়ায় স্কিনকেয়ার শুধু একটা প্রোডাক্ট না, এটা একটা সংস্কৃতি। 🇰🇷
এবার কনফারেন্সের কাজে জেজু আসা হলো, আর জেজুতে এসে Innisfree-তে ঢুঁ না মেরে ফেরা যায়? 🌿
Innisfree কোরিয়ার সবচেয়ে পরিচিত স্কিনকেয়ার ব্র্যান্ডগুলোর একটা। এর জন্মই জেজু দ্বীপের প্রকৃতি থেকে। গ্রিন টি, আগ্নেয় মাটি, জেজুর গাছপালা দিয়েই এদের পরিচয়, আর প্রকৃতি-ভিত্তিক ও ভেগান স্কিনকেয়ারের জন্য এরা বিশ্বজুড়ে বিখ্যাত।
আর আমার সবচেয়ে প্রিয় অংশ? ফ্রি টেস্টার! 😂 কিছু না কিনেই হাতে লাগিয়ে দেখলাম বাঙালি স্কিনে কেমন লাগে। আপনাদের হয়ে আজ আমিই গিনিপিগ 🐹
🌋 জেজু মানেই লাভা। তাই দোকানে পেলাম আসল আগ্নেয় পাথর দিয়ে বানানো হোম ফ্রেগরেন্স। পাথরে কয়েক ফোঁটা তেল দিলেই পুরো ঘর গ্রিন টি-র ঘ্রাণে ভরে যায়।
🤔 স্কিনকেয়ার কেন দরকার?
বাংলাদেশের কড়া রোদ, ধুলা, দূষণ আর আর্দ্রতায় ত্বকের যত্ন কোনো বিলাসিতা না, এটা প্রয়োজন। শুরুটা হতে পারে খুব সহজ: ক্লিনজার + ময়েশ্চারাইজার + সানস্ক্রিন। কোরিয়ানরা ছোটবেলা থেকেই এই অভ্যাসে বড় হয়।
আমি চাই SEOLA শুধু প্রোডাক্ট বিক্রির পেজ না হোক। এখানে আপনারা জানবেন আসল K-beauty সংস্কৃতিটা কেমন ✨
💬 আপনি হলে কোনটা আগে ট্রাই করতেন? কমেন্টে জানান!
📦 প্রি-অর্ডারের জন্য ইনবক্স করুন 💌
🌿 SEOLA · Authentic K-Beauty
#স্কিনকেয়ার
23/09/2026
আসসালামু আলাইকুম সবাইকে! 🌸
গত দুই মাস আমাদের পেজের কার্য্যক্রম একদম বন্ধ ছিল। অনেকেই মেসেজ দিয়েছেন, খোঁজ নিয়েছেন। আপনাদের এই ভালোবাসার জন্য অনেক কৃতজ্ঞতা, আর দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য সত্যিই দুঃখিত 🙏
অনেকদিন পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে 🤍✨ কোরিয়াতে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে নিজের জীবনটা গুছিয়ে নিতে একটু সময় লাগছিল। সাথে অনেক কিছু নতুন করে বুঝতে আর শিখতে হচ্ছিল। সব মিলিয়ে বেশ কঠিন একটা সময় পার করছিলাম। তাই নিজেদের জন্য কিছুটা বিরতি নিয়েছিলাম!
এখন আবার ফিরে এসেছি নতুন উদ্যমে! ✨
📦 আমাদের দ্বিতীয় পার্সেল খুব শিগগিরই কোরিয়া থেকে বাংলাদেশে যাচ্ছে।
🛍️ তাই কিছু প্রি-অর্ডার নেওয়া শুরু করেছি!
🎁 আর প্রতিটা প্রি-অর্ডারের সাথে থাকছে একটা কিউট পাউচ গিফট! (ছবিতে দেখুন কত আদুরে 🥹💕)
এবার আপনাদের পালা! 👇
পরের প্রি-অর্ডারে কোরিয়া থেকে কী কী আনলে আপনারা খুশি হবেন? স্কিনকেয়ার,, কিউট অ্যাক্সেসরিজ, নাকি অন্য কিছু?
কমেন্টে জানান, আপনাদের পছন্দ মাথায় রেখেই আমরা লিস্ট সাজাব 💌
প্রি-অর্ডারের জন্য ইনবক্সে মেসেজ করুন 📩
সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ 🤍
— Seola K Beauty 🇰🇷➡️🇧🇩
Thanks api for your review 🥰
Current Stock Alert! 📢
ভিডিওতে দেখানো আপনার পছন্দের কে-বিউটি ফেভারিটগুলোর কিন্তু মাত্র অল্প কিছু পিস বাকি আছে! এগুলো আগের স্টকেরই শেষ কয়েকটি পিস, নতুন করে আর রিস্টক করা হয়নি। তাই স্টক আউট হওয়ার আগেই আপনার পছন্দের প্রোডাক্টটি ঝটপট লুফে নিন! 🛒
💯 সরাসরি সাউথ কোরিয়া থেকে সোর্স করা ১০০% অথেনটিক স্কিনকেয়ার।
কুপি'র দৈত্যের কাছে আমাদের একমাত্র উইশ ১০০% অথেনটিক কোরিয়ান স্কিনকেয়ার! 🧞♂️✨ সিনেমার নায়িকা হওয়ার চেয়েও গ্লাস স্কিন পাওয়া বেশি ইম্পর্ট্যান্ট, তাই না? 😉
আপনার পছন্দের সব কে-বিউটি এসেনশিয়ালস পেয়ে যাবেন সরাসরি কোরিয়া থেকে সোর্স করা। 🇰🇷
09/07/2026
আপনি কি জানেন, আসল এবং দীর্ঘস্থায়ী গ্লাস স্কিন গ্লো শুধু দামি স্কিনকেয়ার প্রোডাক্টের ওপর নির্ভর করে না?
Real glow আমাদের হেলদি লাইফস্টাইলেরই একটি প্রতিফলন ভেতর এবং বাহির, দুই জায়গারই যত্ন নেওয়া সমান জরুরি। 🌿
প্রোডাক্ট অবশ্যই স্কিন ভালো রাখতে সাহায্য করে, কিন্তু তার সাথে এই ৫টি অভ্যাস আপনার রুটিনে আছে তো?
🥗 Healthy Food Habit: খাবারে রাখুন পর্যাপ্ত ফলমূল, শাকসবজি, হেলদি ফ্যাট এবং প্রোটিন। পুষ্টিকর খাবার স্কিন সেলসকে ভেতর থেকে মজবুত করে।
🏃♀️ Exercise Regularly: নিয়মিত এক্সারসাইজ বা হাঁটাচলা করলে শরীরে ব্লাড সার্কুলেশন বাড়ে, যা আপনার স্কিনকে দেখায় ফ্রেশ ও ইউথফুল।
🧘♀️ Stress Management: অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস স্কিনে একনে ও ডালনেস বাড়িয়ে দেয়। তাই মেডিটেশন, ডায়েরি লেখা বা নিজের পছন্দের কাজের মাধ্যমে স্ট্রেস ম্যানেজ করার চেষ্টা করুন।
😴 Proper Sleeping: প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টার নিশ্চিন্ত ঘুম স্কিনের ড্যামেজ সেলগুলো রিপেয়ার এবং রিজুভিনেট করতে সবচেয়ে বেশি সাহায্য করে।
💧 Drinking Enough Water: পর্যাপ্ত পানি পান করা আপনার শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং স্কিনকে করে তোলে প্লাম্প ও রেডিয়েন্ট।
(ডিটেইলস দেখতে পোস্টে দেওয়া ইনফোগ্রাফিকটি চেক করুন! 📸)
লাইফস্টাইল ঠিক রাখার পাশাপাশি আপনার স্কিন টাইপ অনুযায়ী পারফেক্ট কোরিয়ান স্কিনকেয়ার গাইড পেতে এখনই ইনবক্স করুন আমাদের পেজে। 💌
Your ultimate makeup melter is loading... 🧼
Ready to experience the magic of Clean It Zero?
07/07/2026
আপনার মুখেও কি ওপেন পোরস (Open Pores) বা বড় লোমকূপের সমস্যা আছে? 😮
কিন্তু আপনি কি জানেন, সব পোরস দেখতে একরকম হলেও এদের ধরন আর সমাধান কিন্তু সম্পূর্ণ আলাদা?
ভুল প্রোডাক্ট ব্যবহার করলে পোরস কমার বদলে স্কিন আরও ড্যামেজ হতে পারে। তাই আগে নিচের ছবি দেখে আপনার পোরসের ধরনটি চিনে নিন:
🟢 ১. O-Shaped Pores: সাধারণত অতিরিক্ত তেল (Sebum) উৎপাদন এবং পোরসের ভেতর ময়লা জমে এগুলো গোল আকৃতির হয়ে বড় দেখায়। (নাকের আশেপাশে বেশি হয়)।
🔴 ২. U-Shaped Pores: স্কিন অতিরিক্ত ড্রাই বা ডিহাইড্রেটেড হয়ে ত্বক তার স্বাভাবিক ময়েশ্চার হারালে পোরসগুলো প্রসারিত হয়ে U-শেপ ধারণ করে।
🔵 ৩. Y-Shaped Pores: বয়স বা সান ড্যামেজের কারণে স্কিনের কোলাজেন ও ইলাস্টিসিটি কমে গেলে পোরসগুলো ঝুলে গিয়ে পানির ফোঁটা বা Y-আকৃতির মতো দেখায়।
(সহজে বুঝতে পোস্টে দেওয়া ছবিটি লক্ষ্য করুন! 📸)
💡 আপনার স্কিনে কোন পোরসটি বেশি দেখা যাচ্ছে? ১, ২ নাকি ৩? কমেন্টে আমাদের জানান, আর আমরা কমেন্টেই জানিয়ে দেবো আপনার জন্য পারফেক্ট সমাধান এবং প্রোডাক্ট রুটিন! 👇
When authentic K-Beauty steps in, skin drama steps out. The soul finally knows peace. 🕊️
Korean beauty isn’t a trend; it’s a philosophy. It’s the art of listening to your skin, calming the anger of breakouts, and rebuilding it from within. Want to unlock that real, effortless glow? It all starts with barrier care.
Your daily K-Beauty checklist:
1️⃣ Double cleanse to clear out impurities without stripping.
2️⃣ Use soothing essences to prep and calm active breakouts.
3️⃣ Lock it all in with a barrier-strengthening moisturizer.
Real skin, real healing. 🇰🇷
Website
Address
Dhaka
Alerts
Be the first to know and let us send you an email when SEOLA K-Beauty Source posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
