Khushbu

Khushbu

Share

khushbu Fragrance This is the brand of Khushbu.Here you will find premium fragrances, Panjabi, Honey etc visit http://www.khushbubd.com/

আমাদের সকল আতর মূল্য তালিকাসহ এই লিংকে ক্লিক করে দেখুন, https://m.facebook.com/story.php=pfbid02VeqDx63rKGwof1EB6enf4GH6F2KATepweEvhVVNKtBgdztsLC96Lk1eS8VvXM6RAl&id=100893475224622&mibextid=Nif5oz

28/09/2026

আছর নামাজ পড়লাম একসাথে। সালাম মোসাফাহ হল। মাগরিবেই শুনি উনি মারা গেছেন। কোনো অসুস্থতা ছিল না। কলহ, পেরেশানি ছিলনা। বয়সও ৪০ পার হয় নাই। আমরা ত মারা যাওয়ার কত কারণ খুজি। উনার কোনো কারণ ছিলনা। শুধু উনার সময় শেষ হয়ে গেছে।

এই পৃথিবীর কোনো কিছুই স্থায়ী না। না মানুষ আর না মানুষের বিজনেস পরিকল্পনা। অথচ এখন বিজনেস ম্যানদের পোস্ট দেখলে মনে হয় তারাও স্থায়ী তাদের ব্যবসাও স্থায়ী। লাভ করা ত মামুলি ব্যপার। বলে কয়ে কোটি কোটি লাভ করে ফেলেন।

দিন শেষে আমার মরে যাওয়াই নিশ্চিত বাকি সব অহেতুক

27/09/2026

গতকাল রিকশা দিয়ে গুলিস্তান যাচ্ছিলাম। অটো ছিলনা। পায়ের রিকশা ছিল। যাত্রী আর চালক আমরা সবাই ছিলাম দাড়ি-টুপি ওয়ালা। হটাৎ পিছন থেকে বাস এসে জোড়ে ধাক্কা দিল। এতটা জোড়ে ধাক্কা দিল যে আমরা মারা যেতে পারতাম বা গুরুতর আহত হতে পারতাম। আল্লাহ বাঁচাইছেন। ভাবছিলাম হয়ত এত মানুষ আমাদের পক্ষ নিয়ে বাসড্রাইভারকে ধরবে। ওমা হইল উল্টা। আশেপাশের মানুষজন দেখি বলল, ওগোরে মাইরাই ফেলা উচিৎ। কিছুই বুঝলাম না। এখানে ত আমরা দোষী না তবুও কেন আমাদের মেরে ফেলতে হবে। পরে বুঝলাম। হুজুর মানুষ ত সেজন্যই হয়ত কিছু মানুষ চায় পৃথিবীতে হুজুর না থাকুক। এখানে কে সঠিক কে ভুল এই তর্কে যাব না। বিষয় টা হল, মানুষ হিসাবে আমরা যা প্রত্যাশা করি সব সময়ই প্রত্যাশা পুরোন হয়না। আর এই প্রত্যাশা পুরোন না হওয়া টাকেই অন্যায় মনে করি।

এই যে আমরা আতর বিক্রি করি। কোয়ালিটি ত সব সময়ই ভাল দেই। কিন্তু তাই বলে কি সব সময়ই গ্রাহকরা খুশি থাকে? না। কেউ শুনেছে উদ আতর অনেক ভাল। কিন্তু তিনি কখনও উদ ব্যবহার করেননি। তিনি যখন আতর হাতে পান তখন তার প্রত্যাশা পুরণ হয়না। উড়াধুড়া গালাগালি করে। এখানে কি আমাদের কোনো দোষ? তবুও কিন্তু আমাদেরই দোষ। একজন বলল ভাই হালকা ঘ্রাণের ভিতর একটা আতর দেন। দেওয়ার পর বলে পানি মিশিয়ে দিছি কোনো ঘ্রাণই নেই। উনার প্রত্যাশা ছিল হালকা কিন্তু উনার জন্য পারফেক্ট ছিল কড়া। এখানেও কিন্তু দোষ আমাদের উপরেই আসে।

পৃথিবীতে কোনো মানুষের পক্ষেই ত সম্ভব না সবার প্রত্যাশা পুরণ করা। আল্লাহর প্রতিও ত মানুষ সন্তুষ্ট হতে পারে না। সেখানে আমাদের উপর সবাই সন্তুষ্ট থাকবে বিষয়টা চিন্তা করাও ভুল প্রত্যাশা।

25/09/2026

একবার ইন্ডিয়া থেকে খুব ভালো একটা ব্র্যান্ডের ন্যাচারাল জাফরান আতর আনিয়েছিলাম। দামও ছিল বেশ চড়া। কিন্তু সমস্যা হলো—যাকেই ঘ্রাণ নিতে দিই, প্রায় সবাই বলে, “সরিষা তেলের মতো গন্ধ!” 😐

মাথাটা তখন পুরাই নষ্ট! এত দাম দিয়ে এত ভালো একটা আতর কিনলাম, অথচ কাস্টমাররা যদি সরিষা তেলের গন্ধই পায়, তাহলে এটা বিক্রি করব কীভাবে?

এরপর পরিচিত যত সেলার জাফরান আতর বিক্রি করেন, মোটামুটি সবার আতরই চেক করলাম। অবস্থা আরও খারাপ—কারোটায় সরিষা তেলের গন্ধ, আবার কারোটায় বিরিয়ানির গন্ধ! 😐

মনটাই খারাপ হয়ে গেল। এত টাকা দিয়ে কেনা আতরগুলো শেষ পর্যন্ত বিক্রি করতে পারলাম না। প্রায় ৬ মাস রেখে দেওয়ার পর রমজানে মানুষকে এমনিতেই দিয়ে দিয়েছিলাম। এরপর থেকে জাফরান আতর বিক্রি করার চিন্তাই বাদ দিয়ে দিয়েছিলাম।

এরপর একদিন আমার এক বন্ধু সৌদি আরব থেকে আমার দোকানে আসল আতর দেখতে। কয়েকটা আতর দেখার পর সে আমাকে একটা আতর দেখাল। ঘ্রাণ নেওয়ার পর আমি পুরোপুরি মুগ্ধ! 🤯

জিজ্ঞেস করলাম, “নাম কী?”

সে এমন একটা বিরাট বড় নাম বলল—মনে হলো পুরো একটা সূরার সমান নাম! 😂

তবে আমি যেটা বুঝলাম, এই আতরে জাফরানের একটা অসাধারণ, নিখুঁত ব্লেন্ড আছে। এর সঙ্গে আছে উদ ও বাখুরের গভীরতা—সব মিলিয়ে ঘ্রাণটা একেবারেই আলাদা।

বন্ধুর কাছ থেকে অল্প কিছু আতর নিয়ে রেখে দিলাম। এরপর সেই স্যাম্পল সৌদিতে পাঠালাম, যাদের মাধ্যমে আমরা আতর আনাই, তাদের দিয়ে বললাম—এই আতরটা যেভাবেই হোক খুঁজে বের করতে হবে।

অনেকদিন খোঁজাখুঁজির পর অবশেষে আতরটা পাওয়া গেল!

একটা নামকরা ব্র্যান্ডের এই আতর Red Musk Zafran নামে বিক্রি হয়। ❤️

এটাই সেই আতর, যেটা আমাকে আবার নতুন করে জাফরান আতরের প্রতি আগ্রহী করেছে।

তবে একটা কথা—আপনি যদি শুধু বডি স্প্রে বা সাধারণ পারফিউমের ঘ্রাণে অভ্যস্ত হন, তাহলে এই আতর ব্যবহার করে হয়তো এর আসল মজাটা বুঝতে পারবেন না।

কিন্তু আপনি যদি একটা রাজকীয়, গভীর ও আভিজাত্যপূর্ণ ঘ্রাণের আবেশে নিজেকে প্রকাশ করতে চান, তাহলে এই আতরটা অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারেন।

সৌদিতে এই আতর বেশ চড়া দামে বিক্রি হয়।
কিন্তু খুশবুতে পাচ্ছেন খুবই সাশ্রয়ী মূল্যে। ❤️

24/09/2026

চকলেট আতরে নাকি বাবার গন্ধ। সরাসরি কখনও বাবা দেখার বা ঘ্রাণ নেওয়ার সুযোগ হয়নি। কিন্তু কাস্টমাররা বলে, ভাই চকলেট আতর মাখলে পুলিশে ধরে। সত্যি সত্যিই আমার এক কাস্টমার কে পুলিশ ধরছিল। ৬ মাস জেলও খাটছিল। সে আদালতে প্রমাণ করতে পারেনি যে এটা বাবা ছিলনা, আতর ছিল। ঐ কাস্টমার জেল থেকে এসে আমাকে এই ঘটনা শুনিয়েছে। এরপর থেকে ঐ বাবা মার্কা চকলেট আতর বিক্রি করা বাদ দিছি। ইন্ডিয়ান আর লোকাল চকলেটের ঘ্রাণ সব একই রকম।

আমাদের এই চকলেট আতর টা বহুত সাধনার ফল। বহু কষ্টে পেয়েছি। এটাকে অনেকেই রেড আফ্রিকান নামে বহু দামে সেল করে। আমরা দিচ্ছি খুবই সাশ্রয়ী মূল্যে। যদি চকলেট লাভার হয়ে থাকেন অথবা নিজের পছন্দের মানুষকে সুন্দর একটা পারফিউম গিফট করে অবাক করে দিতে চান তাহলে এখনি দ্রুত নিয়ে নিন। যদিও অনেক স্টক করেছি। সারা বছর বিক্রি করব এই আশায়। তবে সবাই মিলে স্টক শেষ করে ফেললে রাগ করবনা।

23/09/2026

টেনশনে আছি, মাঝের এই ল্যাভেল্ডার মাস্কটা নিয়ে। পার্সেলটা যখন কাস্টমারের কাছে যাবে তখন অভিযোগ করে নাকি আবার যে সাবানের পানি গুলায় দিয়ে দিছি🥲 । বডি মাস্কের আতরগুলো ত এমনেই অনেক ঘনো হয়। আতরের মত করে ব্যবহার করা যায়না। স্টিক দিয়ে ব্যবহার করতে হয়। সেখানে যদি আবার বলে স্প্রে বানায় দিতে তখন ত আরও জটিল অবস্থা হয়।

এখানে সবগুলো ৩০মিলি করে স্প্রে।

▪️ল্যাভেন্ডার মাস্ক
▪️কাঠগোলাপ
▪️ফ্রেশ বেলি
▪️ক্রিড এভেন্টাস
▪️স্ট্রংগার উইথ ইউ

22/09/2026

একজন দোকানে এসে ঘাটাঘাটি করে কিছু পারফিউম টাইপের আতর নিলেন। উনি আরও কিছুক্ষণ বসবেন। একজনের জন্য অপেক্ষা করছেন। উনাকে আতর দিয়ে আমি অনলাইনের পার্সেল রেডি করছি।

এই আতরটা যখন ঢালছি, উনি অবাক চোখে জিজ্ঞাসা করলেন, ভাই এটা কী আতর? আমি বললাম, যেমনে জিজ্ঞাসা করলেন ভয় পেয়ে গেছি। কেন কী হইছে? উনি বললেন, উররে ভাই! এমন কোনো জায়গা নেই আমি এই আতরটা খুজি নাই। শুধু নামটা জানিনা। আমার দাদার খুব পছন্দের আতর ছিল। আমি স্বৃতি হিসাবে এটা রাখতি চাইছিলাম। বহু জায়গা খুজছি। নাম জানিনা। বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করছি কিন্তু কোথাও পাইনি।

ভাই এখন টাকা শর্ট আছে। আগামীকাল ইনশাআল্লাহ আসব। এটা আমার জন্য রাইখেন। এই আতরে আমার বহু স্বৃতি জড়িয়ে আছে।

( পোস্টে অনেকেই নাম ও দাম জিজ্ঞাসা করেছেন। এটা খুবই কমন একটা আতর। তবে এখন সচারাচর সবাই এটা ব্যবহার করেনা। তাই খুবই আনকমন হয়ে গেছে। ইদানীং যারা আতর ব্যবহারে ঝুকছেন তারা চিনবেননা। ৯০দশকের জনপ্রিয় আতর। আলফ জাহরা। লো কোয়ালিটি কিনলে এটার আসল সৌন্দর্য্যটা বুঝা যাবেনা। ভাল কোয়ালিটিটা কিনে ব্যবহার করবেন। প্রথম যদি ভাল নাও লাগে ১০/১৫ মিনিট পর পুরা ফ্যান হয়ে যাবেন। এটা সেল পোস্ট না তাই দাম বলা হয়নি। কারো প্রয়োজন হলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন অথবা ইনবক্স করবেন। বেশি ভাল হয় যদি আপনার আশেপাশে ভাল আতরের দোকান থাকে। সেখান থেকে কিনে নিতে পারেন)

21/09/2026

গতকাল একজন ব্যগ থেকে একটা পারফিউম বের করে বললেন, ভাই এটা আমার এক রিলেটিভ গিফট করছে। সৌদি থেকে। খুব দামি পারফিউম। আমার খুব পছন্দ। দেখেন ত বানায় দেওয়া যাবে কি না। আমি প্রথম সরল উত্তর দিলাম। আমরা আসলে পারফিউম বানাইনা। এরপর উনার পারফিউম টা নাকে নিতেই বুঝে গেলাম এটা কী? বললাম এটা আমার কাছে আছে। নতুন করে কিছু বানাতে হবেনা। উনাকে আতরটা দেখালাম। উনি বললেন, হুম সুন্দর। মিলছে কিন্তু আপনার টা ত একটু কড়া। আমি বললাম আপনি স্প্রে তেই ত নিবেন। তখন হালকা হয়ে যাবে। পরে এটা উনাকে বানায় দিলাম।

এটা ছিল এহসাস আল আরাবিয়া। এটা বানানোর সময় একজন পথচারী চলতি পথে হটাৎ থেমে গিয়ে বললেন, ঘ্রাণটা ত বেশ সুন্দর। কত এটা। বিস্তারিত দাম বলার পর উনি বললেন আমাকে এই বতলেই দেন।

20/09/2026

এই আতরটাকে আমাদের একজন কাস্টমার সেনসেটিভ নামে ডাকত। উনি বলতেন এটা ধুইলেও যায় না। বিরক্ত লেগে যায়।

এই আতরটা আজ ফেরত আসল। কারণ এটার ঘ্রাণ থাকেনা। ডেলিভারি ম্যানের সামনেই চেক করে ফেরত দিয়ে দিছে। বললাম আপনি ত ১মিনিটও সময় দিলেননা তাহলে কিভাবে বুঝলেন যে এটার ঘ্রাণ থাকেনা। বললেন, আতর দেখলেই বুঝা যায় কোনটা কেমন থাকবে। বুঝলাম উনি বিশেষজ্ঞ। আমি আবার বিশেষজ্ঞদের কাছে আতর বিক্রি করিনা। তবুও উনাকে বললাম, ঠিক আছে আপনি আপনার ড্রেসে মেখে এরপর রিটার্ন দিয়ে দেন।

আজ মেসেজ দিয়ে বলে ভাই আতরটা পাঠান। ভালই ঘ্রাণ থাকে। কিন্তু আমি ত এখন এত সহজে দিবনা। বেশি অভিজ্ঞতা দেখিয়ে ফেলছে। আতর দেখলেই নাকি লাস্টিং বুঝা যায়। বলছি, ভাই গতবারের রিটার্ন চার্জ ও এবারের অর্ডারের টাকা এডভান্স করতে হবে। এবারও রিটার্ন করবেননা তার কী গ্যারান্টি?

20/09/2026

সবাই পছন্দ করে তাই আমারও বিক্রি করতে ভাল লাগে। ভেম্পায়ার ব্লাড। নামটা নিকৃষ্ট কিন্তু ঘ্রাণটা খুবই উৎকৃষ্ট।

দাম জানার জন্য চিপায় আসতে হবেনা😀 সরাসরি ওয়েবসাইট থেকে দেখে দ্রুত অর্ডার করে ফেলুন।

আমরা দাম নিয়ে কারোর সাথে কম্পিটিশন করিনা। কোয়ালিটি ঠিক রেখে সাশ্রয়ী মূল্যে বিক্রি করি। যতটুকু প্রফিট করলে খেয়ে পরে টিকে থাকতে পারব ততটুকু প্রফিট করি। আমাদের প্রাইস কারো কাছে বেশি মনে হয়ে এরিয়ে যাবেন। খুবই সস্তা লো কোয়ালিটি মনে হলেও এরিয়ে যাবেন। যদি মনে হয় প্রাইস বেশ রিজেন্যাবল। পারফেক্ট প্রাইস তাহলে এখনি অর্ডার করে ফেলুন।

19/09/2026

গত বছর আমাদের দোকানে একজন কাস্টমার এসেছিলেন।

দোকানে ঢুকেই বেশ উচ্চ আওয়াজে বললেন—
“ভালো কী আতর আছে, দেখান।”

কয়েকটা আতর দেখানোর পর কয়েকটি তাঁর পছন্দ হলো। কিন্তু দাম বলতেই তিনি বেশ হতাশ!

ফোন বের করে কয়েকটা আতরের ছবি দেখিয়ে বললেন,
“এগুলোর দাম ৫/৭/১০ হাজার টাকা। এমন দামি আতর দেন।”

আমি বললাম, এগুলো ত নেই আমার কাছে। উনি বললেন “আচ্ছা, নামায় ফেলছেন দিয়ে দিন।” “ভালো না লাগলে অন্য কাউকে দিয়ে দেব।”

আমি শান্তভাবে বললাম,
“কোয়ালিটি অবশ্যই ভালো হবে। তবে আপনি যেগুলো দেখালেন, এত দামের আতর আমাদের কাছে নেই। যেহেতু আপনার মনমতো হচ্ছে না, নিতে হবে না।”

এবার তিনি কিছুটা রেগেই বললেন,
“দেমাগ দেখাচ্ছেন? বলছি না, নিব! তাড়াতাড়ি দেন।” 😄

শেষে তাঁর বিল হলো মাত্র ১,৫০০ টাকা।

কিন্তু তিনি জোর করে ২,০০০ টাকা দিয়ে বললেন,
“আসলে এত কমদামি আতর কখনো কিনি নাই। মনেরও তো একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। রাখেন। মনে কিছু নিয়েন না।”

কিন্তু গল্পটা এখানেই শেষ নয়।

এরপর থেকে শুরু হলো খুশবু থেকে তাঁর নিয়মিত আতর কেনা।

দেশে থাকুন কিংবা বিদেশে—
খুশবুর আতর তাঁর সাথেই থাকে।

আজ খুব সকালে উনি দোকান খুলত বাধ্য করলেন। তাঁর ইমার্জেন্সি কিছু পারফিউম দরকার। ফোন করে বললেন—

“আপনি আপনার পছন্দমতো করে রেডি করে রাখেন।” আমি এসে দেরি করবনা।

ভাবতে ভালো লাগে—
যে মানুষটা একদিন ১,৫০০ টাকার আতরকে “এত কমদামি” বলেছিলেন, এখন খুশবুর নিয়মিত গ্রাহক।
আজ তিনি নিজের পছন্দের আতর বাছাইয়ের দায়িত্বটাই আমাদের ওপর দিয়ে দেন। ❤️

ব্যবসায় শুধু একজন কাস্টমার পাওয়া নয়,
একজন মানুষের আস্থা অর্জন করাটাই আসল পাওয়া।

আলহামদুলিল্লাহ। 🤍

Telephone

Address


138, Jahaz Building Opposite, Wabda Road, West Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Khushbu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.