SkinGloss
We are here to clear up any confusion about your skincare. SkinGloss
02/07/2026
✨ আপনার স্কিন কি ক্লেনজিংয়ের পর শুষ্ক ও টানটান লাগে?
প্রতিদিনের ক্লেনজিং হোক আরও মৃদু, হাইড্রেটিং এবং স্কিন-ফ্রেন্ডলি। 🌿
দিনের শুরু হোক এমন একটি ক্লেনজার দিয়ে, যা শুধু ত্বক পরিষ্কারই করে না, বরং আপনার স্কিন ব্যারিয়ারকেও সুরক্ষিত রাখে। 💙
অনেক ক্লেনজার ত্বক পরিষ্কার করলেও স্কিনকে ড্রাই করে ফেলে। কিন্তু AESTURA ATOBARRIER365 Foaming Cleanser ত্বককে গভীরভাবে পরিষ্কার করার পাশাপাশি আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
01/07/2026
Retinol Shot Serum ব্যবহার করলে যাদের ত্বকে ঝাঁঝালো বা স্টিংিং ফিলিং পছন্দ না, তাদের জন্য এই Retinal Shot Tightening Booster অনেক ভালো অপশন।
এটা শুধু পোর (চোখের ছিদ্র) বড় হওয়া আর ফাইন লাইনের সমস্যা কমায় না, বরং হাইপারপিগমেন্টেশন বা দাগ হালকা করতেও সাহায্য করে।
গরমের সময়ও এটা ব্যবহার করা যায়। তবে রাতে ব্যবহার করার পর সকালে অবশ্যই ভালোভাবে সানস্ক্রিন লাগাতে হবে, না হলে রোদে ত্বক আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।
আমার স্কিন oily-combination হলেও এটা ব্যবহার করতে বেশ ভালো লাগে।
এতে আছে Liposomized Retinal 0.1%, তাই এটা সাধারণ retinol-এর চেয়ে বেশি শক্তিশালী ধরা হয়। এটা স্কিনের elasticity বাড়ায় এবং বড় পোরস দ্রুত কমাতে সাহায্য করে।
আর আছে 3% Matrixyl, যা uneven skin texture এবং enlarged pores ঠিক করতে সাহায্য করে।
সাথে Panthenol 1% আছে, যা ত্বককে হাইড্রেট করে এবং রিকভারি করতে সাহায্য করে।
আমার ক্ষেত্রে খুব বেশি purging হয়নি (হয়তো retinal-এ স্কিন আগেই অ্যাডজাস্ট হয়ে গেছে)।
যাদের চোখের চারপাশে বা মুখে fine lines আছে, তারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন।
মোটামুটি ফলাফল হিসেবে ত্বক বেশি smooth, bright এবং glowing দেখায়, সাথে skin আরও firm লাগে।
সবচেয়ে ভালো কাজ করে Dry skin, wrinkles এবং enlarged pores যাদের সমস্যা আছে তাদের জন্য।
That’s all 👍
01/07/2026
কোরিয়ান সানস্ক্রিনগুলো সত্যিই অন্য লেভেলের…
কম্বিনেশন-অয়েলি স্কিনের জন্য ঠিকমতো
সানস্ক্রিন খুঁজে পাওয়া অনেক কঠিন। আমি যেটা ব্যবহার করছি, সেটা একদমই তেলতেলে লাগে না এবং খুব রিফ্রেশিং ফিল দেয়। গরমের জন্য পারফেক্ট
30/06/2026
অবশেষে আমি Im From Mugwort Essence-এর একটা দারুণ বিকল্প খুঁজে পেয়েছি! একে শুধু ডুপ বলব না, বরং আরও ভালো উপাদানসমৃদ্ধ একটি আপগ্রেডেড ভার্সন বলাই ঠিক হবে। 💚
আপনাদের প্রিয় Im From Mugwort Essence-এর তুলনায় ROUND LAB - Mugwort Calming Toner আরও বেশি হাইড্রেটিং এবং এতে স্কিন ব্যারিয়ারকে শক্তিশালী করার মতো উপকারী উপাদান রয়েছে। এছাড়া এর সবচেয়ে ভালো দিক হলো এর পরিমাণ যেখানে Im From Mugwort Essence মাত্র ১৫০ মি.লি., সেখানে ROUND LAB - Mugwort Calming Toner পাওয়া যায় ৩০০ মি.লি. বোতলে।
অর্থাৎ, প্রায় একই দামে আপনি পাচ্ছেন দ্বিগুণ পরিমাণের একটি আরও হাইড্রেটিং ও ব্যারিয়ার-ফ্রেন্ডলি বিকল্প। ✨
30/06/2026
বারবার হওয়া ত্বকের সমস্যাকে হয়তো এই একটাই প্রোডাক্ট দিয়ে বিদায় জানানো সম্ভব। ✨
১৫ দিন ধরে নিয়মিত ব্যবহার করার পর যে পরিবর্তন দেখেছি, সত্যি বলতে অবাক হয়ে গেছি। যে অসমান আর খসখসে ভাব এতদিন চিন্তার কারণ ছিল, তা ধীরে ধীরে মসৃণ হয়ে ত্বকের সাথে সুন্দরভাবে মিশে গেছে। 💖
29/06/2026
এই কালেকশনে আমি আগে থেকেই Purito আর Dr. Althea-র ক্রিম মিস্ট ব্যবহার করেছি, আর সত্যি বলতে দুটোই দারুণ লেগেছে! 💘
Purito – এর টেক্সচার খুবই ভালো। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত বা ব্রণপ্রবণ, তাদের জন্য বেশ উপযোগী। ব্যবহার করার পর ত্বকে কোনো আঠালো বা ভারী অনুভূতি হয় না, বরং ত্বক অনেক বেশি আরামদায়ক ও ময়েশ্চারাইজড লাগে।
Dr. Althea 345 Cream Mist – এটা ব্যবহার করাও খুব সহজ। স্কিন প্রেপ করার সময় ব্যবহার করলে দারুণ কাজ করে। শুধু স্প্রে করে হালকা করে ত্বকে ট্যাপ করে নিলেই হয়। ব্যবহার করার পর ত্বক খুবই সতেজ লাগে এবং সুন্দর, স্বাস্থ্যকর গ্লো আসে। ✨
29/06/2026
এই সময়ে আমি যে ময়েশ্চারাইজারটা সবচেয়ে বেশি ব্যবহার করছি সেটা হলো Purito Seoul Oat in Calming Gel Cream। এর সবচেয়ে ভালো দিক হলো এর টেক্সচারটা খুবই হালকা। ব্রণ উঠলেও ব্যবহার করলে ত্বকে কোনো ভারীভাব লাগে না বা পোরস বন্ধ হয়ে যায় না।
এটা ত্বকে দারুণভাবে আর্দ্রতা দেয়। আমি প্রতিদিন ব্যবহার করছি, আর সত্যিই ত্বক অনেক বেশি নরম ও মসৃণ লাগছে। যাদের ত্বক sensitive skin বা সহজে অ্যালার্জি হয়, তারাও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এটি ত্বককে শান্ত রাখতে এবং জ্বালাপোড়া কমাতেও সাহায্য করে।
28/06/2026
যারা উইনার হয়েছেন, তারা অনুগ্রহ করে ইনবক্স করবেন।
যারা জিততে পারেননি, মন খারাপ করবেন না। এবার না হলে পরেরবার আবার চেষ্টা করবেন।
এবার আমার পড়ালেখার চাপ অনেক বেশি ছিল। তাই যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 💖
(উইনাররা নিজেদের পছন্দমতো যেকোনো একটি প্রোডাক্ট নির্বাচন করে নিতে পারবেন। 😊)
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Aysha Villa, 27/11/1-ka, Topkhana Road, Eastern House 2nd Gate, Begum Rohima School Gate Opposite Goli, Ward No-20, Shahbag, Dhaka, South City, Motijheel
Chittagong
1000
