Sayoo
We set one rule when we started Sayoo — if we wouldn't put it on our own skin, it doesn't go in the soap bar. Handcrafted cold-process natural soap. Raw neem.
Real ingredients. Made in Bangladesh. Sayoo was born out of one simple frustration — every "natural" soap on the shelf was lying. Ingredient lists full of sulfates, synthetic chemicals, and names no one could pronounce. Skin that felt clean for an hour, then dry, tight, and irritated. So we went back to basics. Every Sayoo bar is cold-process handcrafted in Dhaka, Bangladesh — using real botanical
27/05/2026
এই ঈদে আপনার এবং আপনার পরিবারের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা। 🌿
ঈদ মোবারক।
প্রতিটি উৎসব আরো সুন্দর হোক — আপনজনের সাথে, ভালোবাসার সাথে।
Sayoo-র পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা। ❤️
— Sayoo
Where nature meets ritual.
#ঈদ২০২৬
আপনাকে একটা সৎ কথা বলি।
Sayoo-র soap কেনো এত সময় লাগে?
অনেকে জিজ্ঞেস করেন — "এত দিন কেন? factory-তে তো একদিনেই হয়।"
হ্যাঁ। Factory-তে একদিনেই হয়। কিন্তু সেটা কীভাবে হয় — সেটাই আসল প্রশ্ন।
আজকে পুরো বিষয়টা explain করি।
🌿 Cold Process soap-এ আসলে কী ঘটে?
যখন natural oils আর lye (NaOH) একসাথে মেশানো হয়, শুরু হয় একটি chemical process — যার নাম Saponification।
এই process-এ oils ধীরে ধীরে রূপান্তরিত হয় soap molecules-এ। এই রূপান্তর সম্পূর্ণ হতে সময় লাগে। তাড়া দেওয়া যায় না।
কিন্তু Saponification শেষ হওয়াই যথেষ্ট নয়।
🌿 pH Balance — কেন এটা এত জরুরি?
সদ্য তৈরি Cold Process soap-এর pH থাকে ১২ থেকে ১৪ এর মধ্যে — যেটা অত্যন্ত alkaline এবং ত্বকের জন্য harsh।
আপনার ত্বকের natural pH হলো ৪.৫ থেকে ৫.৫।
Cure-এর সময় soap-এর pH ধীরে ধীরে নেমে আসে ৮ থেকে ৯ -এ — যেটা ত্বকের জন্য safe এবং gentle।
এই pH drop হতে সময় লাগে। Minimum ৪ সপ্তাহ। কোনো shortcut নেই।
Sayoo প্রতিটি batch pH test করে নিশ্চিত হওয়ার পরেই আপনার কাছে পাঠায়।
🌿 Water Evaporation — কঠিন, দীর্ঘস্থায়ী bar-এর রহস্য
সদ্য তৈরি soap-এ থাকে প্রায় ৩০% পানি।
Cure-এর সময় এই পানি ধীরে ধীরে বাষ্প হয়ে যায়। যত পানি কমে — bar তত শক্ত, তত dense, তত দীর্ঘস্থায়ী হয়।
একটি properly cured bar আপনার shower-এ দ্রুত গলে যাবে না। আপনি প্রতিটি টাকার সম্পূর্ণ মূল্য পাবেন।
Mass production-এ artificial heat দিয়ে zorforce করে পানি বের করা হয় — যেটা bar-কে brittle আর দুর্বল করে দেয়।
আমরা প্রকৃতিকে তার নিজের সময় দিই।
🌿 Lather-এর পরিপক্কতা
Cure-এর সময় soap-এর fatty acid structure পরিবর্তিত হয়।
Fresh soap-এর lather হয় watery আর unstable। ৬ সপ্তাহ পরের soap-এর lather হয় creamy, stable, আর skin-এর জন্য conditioning।
সেই পার্থক্যটা আপনি প্রথম ব্যবহারেই feel করবেন।
তাহলে কেন ৬ সপ্তাহ?
কারণ আপনার ত্বক সম্পূর্ণ কিছু deserve করে।
আধা-তৈরি কিছু নয়। তাড়াহুড়ো করা কিছু নয়।
Sayoo যখন আপনার হাতে পৌঁছায় — সেটা সম্পূর্ণ। pH balanced। Properly cured। Ready।
এই অপেক্ষাটাই Sayoo-র সবচেয়ে বড় quality promise। 🌿
আপনি কি জানতেন যে soap cure করতে হয়?
Comment এ জানান — আর যদি কোনো প্রশ্ন থাকে, সেটাও জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।👇
কিছু জিনিস শুধু দেখা যায় না — অনুভব করতে হয়।
চন্দনের সেই শান্ত, মাটির গন্ধ।
মুলতানি মাটির সেই rustic touch।
শত বছর ধরে এই দুটো উপাদান ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে — কোনো chemical ছাড়া, কোনো shortcut ছাড়া।
Sayoo এই দুটোকে একসাথে নিয়ে এসেছে একটি bar-এ।
কোনো claim নেই। কোনো promise নেই।
শুধু একবার ব্যবহার করে দেখেন — আপনার ত্বক বাকিটা বলে দেবে। 🌿
এটা দেখে আপনার প্রথম অনুভূতি কী হলো? Comment এ জানান। 👇
21/05/2026
আপনাকে একটা সহজ প্রশ্ন করি।
আপনার ত্বকের সবচেয়ে বড় সমস্যা কোনটা?
🔴 Acne — বারবার ব্রণ উঠছে, কমছেই না
🟡 Dullness — ত্বক নিস্তেজ, উজ্জ্বলতা নেই
🔵 Dryness — ত্বক টানটান, শুষ্ক অনুভব
🟢 Oiliness — সারাদিন তেলতেলে, pore বড় দেখায়
Comment এ শুধু একটা লেখেন — Acne, Dullness, Dryness, নাকি Oiliness।
কারণ আমি জানতে চাই। Sayoo-র পরবর্তী post, পরবর্তী product — সবকিছু আপনাদের উত্তরের উপর নির্ভর করবে।
একটা তথ্য বলি যেটা প্রথমবার শুনে আমরাও বিশ্বাস করিনি।
Activated charcoal-এর মাত্র ১ গ্রাম-এর surface area হলো একটি পূর্ণ football field-এর সমান।
একটু ভাবেন — আপনার হাতের মুঠোয় ধরা এই কালো গুঁড়োটার ভেতরে লুকিয়ে আছে এত বিশাল একটা surface।
এই surface area-ই হলো এর শক্তির রহস্য।
🖤 Activated Charcoal আসলে কী?
এটা সাধারণ charcoal নয়। Activated charcoal তৈরি হয় coconut shell বা wood থেকে — অত্যন্ত উচ্চ তাপমাত্রায় পোড়ানোর পর steam দিয়ে activate করা হয়। এই process-এ charcoal-এর ভেতরে তৈরি হয় লক্ষ লক্ষ microscopic pore — যেগুলো মিলিয়ে তৈরি হয় সেই football field-এর সমান surface।
🖤 আপনার ত্বকে কী করে এই surface area?
এই বিশাল surface একটি magnet-এর মতো কাজ করে।
ত্বকের pore-এ জমে থাকা excess oil, bacteria, environmental pollutant, আর heavy metal — এগুলো এই surface-এ আটকে যায়। তারপর পানি দিয়ে ধুলে সব বেরিয়ে আসে।
এটাকে বলে adsorption — absorption নয়। Absorption মানে কিছু ভেতরে নেওয়া। Adsorption মানে surface-এ আটকে রাখা। Activated charcoal adsorb করে — মানে ক্ষতিকর উপাদানগুলো ত্বকের গভীরে না গিয়ে charcoal-এর surface-এ আটকে বাইরে বেরিয়ে আসে।
🖤 কাদের জন্য বিশেষভাবে কার্যকর?
Oily skin — excess sebum আর oil control করে
Acne-prone skin — acne-causing bacteria কমায়
🖤 কেন soap-এ charcoal?
Charcoal face wash বা mask ব্যবহার করলে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলতে হয়। কিন্তু charcoal soap-এ charcoal থাকে saponified oil-এর সাথে মিশ্রিত অবস্থায় — যেটা ত্বকে gentle কিন্তু effective। প্রতিদিন ব্যবহারযোগ্য।
🖤 Sayoo Activated Charcoal Bar-এ কী আলাদা?
বাজারে অনেক "charcoal soap" আছে যেগুলো শুধু দেখতে কালো — ভেতরে charcoal-এর পরিমাণ এতটাই কম যে কোনো কাজ হয় না।
Sayoo-তে আমরা নিশ্চিত করি charcoal কার্যকর পরিমাণে থাকে। Cold process পদ্ধতিতে তৈরি বলে charcoal-এর properties নষ্ট হয় না। ৬ সপ্তাহ cure-এর পরে প্রতিটি bar pH tested হয়ে আপনার কাছে আসে।
কোনো SLS নেই। কোনো synthetic fragrance নেই। কোনো artificial black dye নেই।
এই কালার টা real। 🖤
আপনারা কি কখনো charcoal এর কিছু ব্যবহার করার experience আছে?
নাকি এই football field fact টা শুনে চমকে গেছেন?
Comment এ জানান। 👇
15/05/2026
আপনার বাথরুমে যে সাবানটা আছে — এখনই গিয়ে পেছনের label টা পড়েন।
এই ৫টি নাম খোঁজেন। থাকলে জানেন এটা আপনার ত্বকের জন্য কী করছে।
☠️ ১. Sodium Lauryl Sulfate (SLS)
এটা সাবানে foam তৈরি করে — তাই আমরা মনে করি সাবান কাজ করছে।
কিন্তু সত্যিটা হলো SLS একটি industrial degreaser। গাড়ির ইঞ্জিন, কারখানার মেঝে পরিষ্কারেও এটা ব্যবহার হয়।
ত্বকে কী করে? ত্বকের natural lipid barrier ভেঙে দেয় — যে barrier আপনাকে bacteria, pollution আর moisture loss থেকে রক্ষা করে। প্রতিদিন SLS ব্যবহারে ত্বক ধীরে ধীরে শুষ্ক, sensitive আর irritated হয়ে যায়।
অথচ প্রায় প্রতিটি commercial soap-এ এটাই প্রধান ingredient।
☠️ ২. Paraben (Methylparaben, Propylparaben)
Paraben হলো একটি preservative — soap বেশিদিন ভালো রাখার জন্য দেওয়া হয়।
সমস্যা কোথায়? Paraben ত্বক দিয়ে absorb হয়ে শরীরে estrogen-এর মতো আচরণ করে। একাধিক গবেষণায় breast cancer tissue-এ paraben-এর উপস্থিতি পাওয়া গেছে।
EU-তে অনেক paraben নিষিদ্ধ। অথচ আমাদের দেশে এখনো অবাধে ব্যবহার হচ্ছে।
☠️ ৩. Perfume/ Fragrance
Label-এ শুধু "Perfume" বা "Fragrance" লেখা দেখলে সতর্ক হন।
এই একটি শব্দের আড়ালে থাকতে পারে ৩,০০০ এরও বেশি synthetic chemical — যেগুলো individually list করার কোনো বাধ্যবাধকতা নেই।
এর মধ্যে অনেক chemical আছে যেগুলো allergic reaction, skin irritation, এমনকি hormone disruption ঘটাতে পারে।
আপনার সাবানে "lavender scent" লেখা মানে এই নয় যে সেখানে real lavender আছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা synthetic chemical cocktail।
☠️ ৪. Triclosan
Anti-bacterial soap-এ সবচেয়ে বেশি পাওয়া যায় এটা।
FDA (আমেরিকার খাদ্য ও ওষুধ প্রশাসন) ২০১৬ সালে ঘোষণা করেছে যে Triclosan সাধারণ soap-এর চেয়ে বেশি কার্যকর নয় — কিন্তু এটা antibiotic resistance তৈরি করতে পারে। অর্থাৎ ভবিষ্যতে আপনার শরীর সত্যিকারের infection-এর বিরুদ্ধে লড়তে দুর্বল হয়ে পড়তে পারে।
☠️ ৫. EDTA (Ethylenediaminetetraacetic acid)
এটা soap-এ texture ঠিক রাখার জন্য দেওয়া হয়।
EDTA পরিবেশের জন্য non-biodegradable — মানে এটা পানিতে মিশে যায় এবং ভাঙে না। পানির জীববৈচিত্র্যের জন্য এটা মারাত্মক ক্ষতিকর।
আপনি গোসল করার পর যে সাবান পানি — সেটা কোথায় যাচ্ছে ভেবেছেন কখনো?
এই ৫টি ingredient-এর একটিও Sayoo-র কোনো soap-এ নেই।
কারণ Sayoo-র label-এ যা লেখা — শুধু তাই ভেতরে আছে। Coconut oil। Olive oil। Neem। Charcoal। Coffee। Chandan Clay। Multani Clay | Real ingredients যেগুলো আপনার ত্বক চেনে।
Cold process পদ্ধতিতে তৈরি, ৬ সপ্তাহ cured — কোনো preservative ছাড়াই।
প্রকৃতির নিজের chemistry যথেষ্ট। 🌿
এখনই গিয়ে আপনার বাথরুমের soap-এর label চেক করেন।
এই ৫টির মধ্যে কয়টা পেলেন? Comment এ জানান।👇
সকালে এক কাপ চা বা কফি ছাড়া দিন শুরু হয় না অনেকের।
কিন্তু জানেন কি — আপনার সকালের এই coffee ত্বকের জন্যও ঠিক ততটাই কার্যকর?
☕ Coffee আপনার ত্বকে যা করে:
১. Dead skin সরিয়ে দেয়।
Coffee grounds একটি natural physical exfoliant। ত্বকের উপরের মৃত কোষগুলো আলতো করে সরিয়ে নতুন, উজ্জ্বল ত্বক বের করে আনে।
২. Circulation বাড়ায়।
Coffee-তে আছে Caffeine — যা ত্বকের নিচে blood circulation বাড়ায়। এই কারণেই coffee ব্যবহারের পরে ত্বক আরো জীবন্ত আর glowing দেখায়।
৩. Puffiness আর dark circle কমায়
Caffeine-এর anti-inflammatory property আছে। চোখের নিচের ফোলাভাব, dark circle — coffee এই দুটোতেই কাজ করে। এই কারণেই অনেক high-end eye cream-এর প্রধান ingredient হলো caffeine।
৪. Antioxidant দিয়ে ত্বক রক্ষা করে।
Coffee-তে আছে Chlorogenic acid — একটি শক্তিশালী antioxidant যা UV damage আর environmental pollution থেকে ত্বককে রক্ষা করে।
৫. Cellulite কমায়
Caffeine ত্বকের নিচের fat cell থেকে water টেনে বের করে, যা cellulite-এর appearance কমায়। এই কারণেই বিশ্বের সবচেয়ে দামী anti-cellulite cream-এও caffeine থাকে।
৬. Natural deodorizer হিসেবে কাজ করে।
Coffee-র strong molecular structure body odor-এর molecules absorb করে neutralize করে দেয়। প্রাকৃতিকভাবে।
এত গুণ একটা ingredient-এ।
অথচ আমরা প্রতিদিন এটা শুধু কাপে ঢেলে পান করি।
Sayoo Coffee Exfoliating Bar-এ আমরা real কফি ব্যবহার করি — এতটুকু পরিমাণে যে ত্বক সত্যিই পার্থক্য feel করে। Cold Process পদ্ধতিতে তৈরি বলে coffee-র natural properties সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকে।
গোসলের পরে আপনার ত্বক যে smooth আর fresh feel করবে — সেটা একবার অনুভব করলে আর পুরনো soap-এ ফিরে যেতে মন চাইবে না।
এই warm, earthy রংটা দেখছেন? কোনো dye নেই। এটা সরাসরি coffee-র রং। ☕️
আপনি কি সকালে চা খান নাকি কফি? 👇
Comment এ জানান— আর যদি coffee lover হন তাহলে এই soap টা আপনার জন্যই তৈরি। 🌿
08/05/2026
প্রকৃতি যখন রং দেয় — কোনো chemical লাগে না।
এই warm, earthy রংটা আসছে coffee থেকে। কোনো artificial dye নেই। কোনো synthetic color নেই।
যা দেখছেন সেটাই সত্যি।
Sayoo-র প্রতিটি bar এভাবেই তৈরি — প্রকৃতির রং, প্রকৃতির গন্ধ, প্রকৃতির যত্ন।
আপনার ত্বক এর চেয়ে কম কিছু deserve করে না। 🌿
06/05/2026
এটা কোনো factory না।
এটা আমদের নিজেদের হাত। আমাদের নিজেদের workstation। আর প্রতিটি বার-এ আমাদের নিজের সময় আর যত্ন।
Sayoo-র প্রতিটি soap এভাবেই তৈরি হয় — একটা একটা করে, হাতে।
কোনো machine নেই। কোনো shortcut নেই।
শুধু real ingredients আর একটা প্রতিশ্রুতি — যা আপনার ত্বকে দেবো, সেটা সত্যিকারের হবে। 🌿
আপনার কি এই process দেখে কিছু জানতে ইচ্ছে করছে? Comment এ জিজ্ঞেস করেন।
নিম নিয়ে আমাদের দাদি-নানিরা যা জানতেন, বিজ্ঞান এখন সেটাই প্রমাণ করছে।
ছোটবেলায় অনেকের বাড়িতেই নিমের ব্যবহার দেখেছি। দাঁত মাজা, গায়ে মাখা, ঘায়ে লাগানো। তখন মনে হতো এটা শুধু পুরনো অভ্যাস।
কিন্তু এটা অভ্যাস না। এটা অনেক বছরের অভিজ্ঞতা।
নিম আসলে কী করে আপনার ত্বকে?
🌿 Bacteria ধ্বংস করে
নিমে আছে Nimbidin আর Nimbin — দুটি শক্তিশালী anti-bacterial compound। এগুলো ত্বকের surface-এর ক্ষতিকর bacteria সরাসরি destroy করে। Acne-র পেছনে যে bacteria দায়ী — Propionibacterium acnes — নিম তার বিরুদ্ধে naturally কাজ করে।
🌿 Inflammation কমায়
ত্বক লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, জ্বালাপোড়া — এগুলো সবই inflammation-এর লক্ষণ। নিমের Quercetin এবং Fatty acid এই inflammation কমিয়ে ত্বককে শান্ত করে। Sensitive skin-এর জন্য এটা বিশেষভাবে কার্যকর।
🌿 Pore পরিষ্কার রাখে
নিমের natural astringent properties আছে — এটা pore-এর ভেতরে জমা তেল আর dirt টেনে বের করে। oily skin এর জন্য নিম অন্যতম সেরা প্রাকৃতিক উপাদান।
🌿 Skin tone even করে
নিমে আছে Vitamin E এবং Fatty acid যা ত্বকের damaged cell repair করে। নিয়মিত ব্যবহারে skin health উন্নত করে।
🌿 Antioxidant protection দেয়
প্রতিদিন আমাদের ত্বককে পলিউশন , UV ray আর environmental damage থেকে রক্ষা করে।
এত গুণ একটা পাতায়।
অথচ আমরা প্রতিদিন এমন সাবান ব্যবহার করি যেখানে নিমের নাম থাকে label-এ — কিন্তু আসল নিমের পরিমাণ এতটাই কম যে কোনো কাজই হয় না।
Sayoo Neem বার-এ আমরা নিশ্চিত করি যে প্রতিটি বারে নিম সত্যিকার অর্থে কার্যকর পরিমাণে থাকে। Cold Process পদ্ধতিতে তৈরি বলে নিমের natural properties নষ্ট হয় না — ত্বকে পৌঁছায় সম্পূর্ণভাবে।
আপনার কি কখনো নিম ব্যবহার করার অভিজ্ঞতা আছে?
Comment এ জানান — নানি/দাদির রেসিপি হলেও চলবে। 👇😄
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
