Network sizan
❤️
22/05/2026
সে আপনাকে সত্যিই ভালোবাসে কিনা এটা বুঝতে বড় বড় কথা লাগে না…
ভালোবাসা বোঝা যায় ছোট ছোট আচরণে।
যে মানুষটা আপনার রাগের মাঝেও আপনাকে শান্ত করার চেষ্টা করে,
ব্যস্ততার মাঝেও আপনার খোঁজ নেয়,
আপনার মন খারাপ বুঝে “কি হয়েছে?” বলে পাশে দাঁড়ায়,
আপনার কষ্টে নিজেও কষ্ট পায় —
সেই মানুষটাই সত্যিকারে আপনাকে ভালোবাসে।
কারণ ভালোবাসা শুধু “ভালোবাসি” বলাতে না,
ভালোবাসা হলো কাউকে হারানোর ভয় থেকে বারবার তাকে আগলে রাখার চেষ্টা।
22/05/2026
আমি বিশ্বাস করি না যে সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায়।
কারণ সত্যিকারের ভালোবাসা হারায় না, শুধু সময়ের ভিড়ে একটু নীরব হয়ে যায়।
সত্যিকারের ভালোবাসা মানে সারাদিন কথা বলা না,
বরং কথা না হলেও অপেক্ষা করে থাকা।
জেনেও যে মানুষটা হয়তো খুব ব্যস্ত,
তবুও একটু অভিমান করে বলা —
“একটা ফোন দিতে পারতে…”
সত্যিকারের ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা না,
প্রয়োজনে সঠিক পরামর্শ দেওয়া।
মানুষটা কষ্ট পেলে সেই কষ্ট নিজের ভেতরেও অনুভব করা।
সে কেন কাঁদছে সেটা জানার আগেই
নিজেকেই দোষ দেওয়া —
“আমি থাকতে তুমি কেন কাঁদবে?”
“খেয়েছো?” — শুধু এই প্রশ্ন করাই না,
নিজের হাতে যত্ন করে খাইয়ে দেওয়ার মাঝেও ভালোবাসা লুকিয়ে থাকে।
আর দূরে থাকলে ভিডিও কলে সামনে বসিয়ে বলা —
“খাও, আমি দেখছি…”
এটাই সত্যিকারের যত্ন, এটাই সত্যিকারের ভালোবাসা।
সত্যিকারের ভালোবাসা মানে রাগ বা অভিমান করে চুপ হয়ে থাকা না,
বরং বারবার ফোন দিয়ে বলা —
“সরি, কথা বলো…”
মেসেজের অপেক্ষায় বসে না থেকে
নিজেই আগে মেসেজ দিয়ে মাফ চাওয়া,
ভুলটা যারই হোক না কেন।
রাত জেগে গল্প করার চেয়ে
“তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, শরীর খারাপ করবে” —
এই কথাটার মধ্যেই সত্যিকারের ভালোবাসা থাকে।
সত্যিকারের ভালোবাসা মানে নিজের কথা কম ভেবে
তার ভালো থাকার কথা বেশি ভাবা।
হারিয়ে যাওয়ার ভয় দেখানো না,
বরং পাশে থাকার ভরসা দেওয়া।
পরিবার, সমাজ কিংবা হাজার বাধার কথা না বলে
শুধু এটুকু বলা —
“আমি আছি, সবসময় তোমার পাশে আছি।”
এটাই সত্যিকারের ভালোবাসা।
যেটা শব্দে নয়, অনুভূতিতে বেঁচে থাকে।
#ভালোবাসা
07/05/2026
কারো কাছে আমার কোনো চাওয়া নেই…
শুধু ইচ্ছে হয়, যদি পারতাম পৃথিবীর সব মানুষের কষ্টগুলো নিজের করে নিতে।
যদি পারতাম সবার মনের বোঝাগুলো নিজের কাঁধে তুলে নিতে,
সব না বলা ব্যথাগুলো নীরবে বয়ে বেড়াতে…
হয়তো তখন একটু শান্তি লাগতো,
কারণ মানুষের হাসির পেছনের কান্নাগুলো আমি খুব অনুভব করি।
কেউ কি আছো,
যে তার মনের কষ্টগুলো আমাকে দিতে পারো?
বিশ্বাস করো, আমি কোনো অভিযোগ ছাড়াই
মন খুলে সবটুকু আপন করে নেবো।
কিছু কথা বলি…
সবাই ভালোবাসা চায়,
কিন্তু সবাই ভালো রাখতে জানে না… 💔
শান্তি খুঁজতে গেলে মানুষ কমে যায়,
কারণ সবাই পাশে থাকে না…
বিশ্বাস একবার ভাঙলে শব্দ হয় না,
কিন্তু ভেতরটা পুরো ভেঙে যায়…
জীবনে এমন কাউকে রাখো,
যে খারাপ সময়েও পাশে থাকবে… ❤️
দুনিয়ার মানুষ আসলে কী চায় জানেন?
শান্তি… হ্যাঁ, সবাই একটু শান্তি খুঁজে বেড়ায়…
কিন্তু অদ্ভুত ব্যাপার হলো—
কিছু মানুষ আছে, যারা নিজের শান্তির কথা না ভেবে অন্যের শান্তি নিয়েই ব্যস্ত থাকে…
কিভাবে আপনাকে ভালো রাখা যায়, কিভাবে হাসানো যায়—এই চিন্তাতেই দিন কাটিয়ে দেয়…
এই রকম মানুষ সবার কপালে থাকে না…
কারণ বেশিরভাগ মানুষই শুধু নিজের ভালো থাকা নিয়েই ব্যস্ত…
কিন্তু দুঃখের কথা কি জানেন?
যে মানুষটা নিজের কথা ভুলে আপনাকে শান্তিতে রাখতে চায়,
আমরা অনেক সময় তার মূল্যটাই বুঝি না… 😅💔
আবার কিছু মানুষ আছে—
যারা নিজেরাও শান্তিতে থাকতে জানে না,
আর অন্য কাউকেও শান্তিতে থাকতে দেয় না…
তাই জীবনে যদি এমন কাউকে পান,
যে আপনার শান্তির জন্য নিজেরটা ত্যাগ করে—
তাকে কখনো অবহেলা করবেন না…
কারণ এমন মানুষ হারালে, পরে শুধু আফসোসটাই থেকে যায়… 🖤✨
😔😔💔💔
💀💀 ভুতের গল্প
LAST TRAIN
কেউ নামে না..
ভুতের গল্প 💀💀
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Website
Address
Dhaka
