Safe Parenting
মহিলাদের যে কোন শারীরিক সমস্যা এবং গর্ভকালীন সময়ে মা এবং বাচ্চার বিভিন্ন বিষয়ে তথ্য জানুন।
17/09/2026
গর্ভাবস্থায় ডাবের পানি—কতটা উপকারী? 🥥
#মায়ের_স্বাস্থ্য
15/09/2026
জার্নাল কার্টেসীঃ ডা.গুলশানা টগর। এম.ডি (পেডিয়াট্রিক্স)।
🛑৬-১২ মাসের শিশুর খাবারে লবণ দিবেন কি?🛑
“No Salt below 1 year” এখন ট্রেন্ড চলছে। এর উদ্ভব ও প্রচার ওয়েসটার্ন কালচার থেকে এসেছে। গবেষণায় দেখা গেছে ওয়েসটার্ন কান্ট্রি গুলোতে রেডি ফুড এবং ফর্মুলা কনজামপসন বেশি। এই খাবার গুলোতে অলরেডি পর্যাপ্ত লবণ থাকে। তাই তাদেরকে হোমমেড ফুড তৈরীতে লবণ দিতে নিষেধ করা হয়।
কিন্তু শিশু যদি বুকের দুধ খায় সাথে বাসায় তৈরী খাবার খায় তাহলে পুরোপুরি লবণ পরিহার করা উচিত না। পরিপূরক খাবারে লবণ একেবারেই না থাকলে বুকের দুধ থেকে দৈনিক মাত্র ১৫০–৩০০ mg লবণ পেতে পারে, যা শিশুর প্রয়োজনের তুলনায় কম।
অতিরিক্ত লবণ দেওয়া যেমন প্রয়োজন নেই, তেমনি পরিপূরক খাবার সম্পূর্ণ লবণবিহীন হওয়াও আদর্শ না।
অন্যদিকে লবণ আয়োডিনের প্রধান উৎস। আয়োডিনের অভাব শিশুর হাইপোথাইরয়ডিজম এর সাথে সম্পর্কিত, যা ব্রেইন ডেভেলপমেন্ট এবং শারীরিক বিকাশে বাধা সৃষ্টি করে।
এই কথা গুলো সবগুলোই ইভিডেন্স বেসড। কিছু রেফারেন্স দেয়া আছে। পড়ুন এবং জানুন।
Safe Parenting
13/09/2026
প্রেগন্যান্সিতে বাচ্চার নড়াচড়া খেয়াল করা কেন জরুরী.........
#মায়ের_স্বাস্থ্য
প্রেগন্যান্সিতে কোন পড়িশনে ঘুমাবেন??
#মায়ের_স্বাস্থ্য
11/09/2026
প্রেগন্যান্সিতে খেজুর—ছোট কিন্তু শক্তির ভাণ্ডার 🤍
✔️ আয়রন বাড়ায়
✔️ কোষ্ঠকাঠিন্য কমায়
✔️ প্রাকৃতিক এনার্জি দেয়
গবেষণায় দেখা গেছে,শেষের দিকে (৩৬ সপ্তাহের পর) নিয়মিত ২–৪টা খেজুর খেলে সার্ভিক্স নরম হতে সাহায্য করতে পারে, ফলে নরমাল ডেলিভারির সম্ভাবনা বাড়তে পারে।।
পরিমিত খান, সুস্থ থাকুন 🌿
#মায়ের_স্বাস্থ্য
10/09/2026
বর্তমানে “হাসপাতালে গেলেই সিজার করায়” — এই ভয় ও ভুল ধারণার কারণে অনেক পরিবার প্রয়োজনের সময়ও সিদ্ধান্ত নিতে দেরি করেন। অথচ কিছু জটিল পরিস্থিতিতে সিজারই মা ও শিশুর জন্য সবচেয়ে নিরাপদ পথ।
🔹 বাচ্চার হার্টবিট অস্বাভাবিক হলে
🔹 অক্সিজেন কমে যাওয়ার ঝুঁকি থাকলে
🔹 অতিরিক্ত রক্তপাত বা মায়ের জটিলতা হলে
🔹 দীর্ঘ সময় লেবার প্রগ্রেস না করলে
🔹 বাচ্চার পজিশন স্বাভাবিক না থাকলে
এমন অবস্থায় দেরি করা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
ডেলিভারির ধরন নয়,
সুস্থ মা ও নিরাপদ শিশুই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 🌸
ভয় নয়, সচেতন হোন।
প্রয়োজনে ডাক্তারের পরামর্শকে গুরুত্ব দিন।
— Safe Parenting
#মায়ের_স্বাস্থ্য
🤰🏻 গর্ভাবস্থায় একজন মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন দামি কিছু নয়—পরিবারের ভালোবাসা, একটু বোঝাপড়া আর একটু বাড়তি যত্ন। ❤️
মাকে যত্নে রাখুন, কারণ তার ভেতরেই বেড়ে উঠছে আপনার পরিবারের সবচেয়ে সুন্দর গল্পটি। 🥰👶🏻
সিজার সর্বোচ্চ কতবার করা নিরাপদ!!
07/09/2026
🤰 প্রেগন্যান্সিতে আয়রনের ঘাটতি হতে দেবেন না! ❤️
গর্ভাবস্থায় মা ও শিশুর সুস্থ বিকাশের জন্য আয়রন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিনের খাবারে রাখুন মাংস, মাছ, ডিম, শাকসবজি, ডাল, ছোলা, বাদাম ও বীজজাতীয় খাবার। 🥩🐟🥚🥬
🍊 আয়রনযুক্ত খাবারের সঙ্গে ভিটামিন C সমৃদ্ধ খাবার রাখলে আয়রন শোষণ আরও ভালো হয়।
☕ আর খাবারের সঙ্গে বা খাবারের পরপরই চা/কফি এড়িয়ে চলুন।
💊 মনে রাখবেন, শুধু খাবারই সবসময় যথেষ্ট নয়—চিকিৎসকের পরামর্শ অনুযায়ী iron–folic acid supplement গ্রহণ করুন।
🌸 সুস্থ মা = সুস্থ শিশু
Safe Parenting | সচেতনতা থেকেই সুস্থ আগামী
I got over 500 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉
Website
Address
Dhaka
Alerts
Be the first to know and let us send you an email when Safe Parenting posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
