Sparkling Beauty by Rifa

Sparkling Beauty by Rifa

Share

"Be Royal with Sparkling Beauty -Your Ultimate Bridal Destination. 'Your Beauty, Our Motto.'✨

Photos from Sparkling Beauty by Rifa's post 28/07/2026

✨ Love, nature, and timeless memories. 🌿🤍
This beautiful couple chose our Semi Bridal Makeover Package, and it was a joy to be a part of their special day. Creating a soft, elegant look that blends perfectly with nature is what we love the most. 💖

Thank you for choosing Sparkling Beauty by Rifa.

📩 Book your appointment today.

Sparkling Beauty by Rifa ✨

27/06/2026

Allah humma barik laha💖2007 to till now🥰Alhamdullilah for everything

09/06/2026

হলুদ ব্রাইডাল মেকওভারে ১০% ডিসকাউন্ট চলছে🎀

27/05/2026

ভিন্ন স্কিনটোনের একটা ব্রাইড আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম🇨🇦 বলেন তো কোন দেশের ব্রাইড??😊

25/05/2026

অনেকদিন পর আপনাদের জন্য একটা রয়েল রিসেপশন মেকওভার নিয়ে আসলাম🎀

14/05/2026
05/05/2026

২০২৩ সালে আমার আম্মুর জরায়ুর মধ্যে একটি টিউমার ধরা পড়ে। অপারেশনের সময় জরায়ু এবং একটি ওভারি ফেলে দিতে হয়, আর একটি ওভারি রেখে দেওয়া হয়। তখন আর কোনো বড় সমস্যা ধরা পড়েনি।

কিন্তু পরবর্তীতে, সেই রাখা ওভারিটিই ক্যান্সার হিসেবে ফিরে আসে—লাস্টের দিকে অনেক ডাক্তারই এই কথাটা বলেছেন।

২০২৪ সালের জুলাই মাসে হঠাৎ করে আম্মুর পেটে তীব্র ব্যথা শুরু হয়। ১৭ই জুলাই আবার একটি বড় অপারেশন হয়। দীর্ঘ সাত ঘণ্টার সার্জারির পর আমরা জানতে পারি—আম্মুর শরীরে একটি বিরল ক্যান্সার, লিওমায়োসারকোমা ধরা পড়েছে।

এরপর শুরু হয় আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়—একটা দীর্ঘ যুদ্ধ। শুরুতেই আমরা কেমোথেরাপি ও রেডিওথেরাপির জন্য বিভিন্ন ডাক্তারের কাছে যাই। পরে পরামর্শ অনুযায়ী ভারতের AIIMS-এ গিয়ে সারকোমা স্পেশালিস্টের কাছে চিকিৎসা শুরু করি। অনেক কষ্টে ভিসা ম্যানেজ করে সেখানে যাওয়া—সবই ছিল এক কঠিন যাত্রা।

কিন্তু চিকিৎসা খুব সহজ ছিল না। প্রথম কেমো কাজ করেনি, এরপর ওরাল কেমো দেওয়া হয়। তিন মাস পর গিয়ে দেখা গেল ক্যান্সার আবার ছড়িয়ে পড়েছে। আবার কেমো, আবার ওরাল কেমো—এইভাবে প্রায় সাড়ে সাত মাস ধরে চলতে থাকে আমাদের লড়াই।

এই পুরো সময়টায় আমার পরিবার আমার সবচেয়ে বড় শক্তি ছিল। আমার বাবা আমার মায়ের ঢাল হয়ে পাশে থেকেছেন সবসময়। আমার অনেক বন্ধুবান্ধব রক্ত দিয়ে পাশে দাঁড়িয়েছে, আর আত্মীয়-স্বজনসহ সবাই তাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছে। আমার নানু, খালামণি, ফুফিরা—সবাই নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে।

শেষের দিকে আম্মুর কষ্ট এতটাই বেড়ে গিয়েছিল, যা নিজের চোখে দেখা সত্যিই খুব কঠিন ছিল।

অনেকেই বলে আমি নাকি আমার মায়ের মতো হয়েছি—কিন্তু আমি জানি, আমি তার মতো হতে পারিনি। তবে আল্লাহ আমাকে একটা সান্ত্বনা দিয়েছেন—আমার মেয়েটা ঠিক আমার মায়ের মতো দেখতে হয়েছে। আমার মেয়েকে দেখলেই আমি আমার আম্মুকে মনে করতে পারব।

আমার আম্মু ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তাকে হারিয়ে আমি ভেঙে পড়েছি, কিন্তু আমি জানি—আমাকে শক্ত হতে হবে, আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য।

এই মুহূর্তে আমি একটু বিরতি নিতে চাই, নিজেকে মানসিকভাবে শক্ত করতে চাই। ইনশাআল্লাহ, আবার নতুন করে শুরু করব।

আপনাদের কাছে আমার অনুরোধ—আমার আম্মুর জন্য দোয়া করবেন, আর আমাদের পরিবারের জন্যও দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকতে পারি।

02/05/2026

দীর্ঘ দুই বছর ক্যান্সারের সাথে যুদ্ধ ১ মে শুক্রবার করে দুপুর একটা চার মিনিটে আমার মা ইন্তেকাল করিয়াছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই তার রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া করবেন।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


9/28, Block-C, Humayun Road, Mohammadpur
Dhaka
1207