Tasiba Bristy
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tasiba Bristy, Health/Beauty, Dhaka.
আমরা যারা এইচএসসি পরিক্ষার্থী আছি আমরা চাইলেই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। আমরা অনেকেই না হয় এইচএসসি পরীক্ষার কারণে বের হতে পারছি না বা কিছু করতে পারছি না। কিন্তু আমরা চাইলেই এক্সাম শেষ হওয়ার পর ২০ মিনিট টাইম দিয়ে প্রতিবাদ করতে পারি। আমরা যখন পরবর্তী পরীক্ষা দিতে আসবো সবাই A4 page এ একটি করে স্লোগান লিখে নিয়ে আসবো।যা হবে আমাদের বিভিন্ন ভার্সিটির বড় ভাই-বোনদের উপর করা অন্যায় এর প্রতিবাদ স্বরূপ। আমরা আমাদের পরীক্ষার পর রাস্তায় দুই দিকে ২০ মিনিট দাঁড়িয়ে ও যদি প্রতিবাদ করি, আমাদের বড় ভাইরা আর আশ্বাস পাবে এবং বুঝতে পারবে আমরাও তাদের পাশে আছি। তারাও তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে। আমরা যেই ২০ মিনিট পরীক্ষার পর বন্ধুদের সাথে কথা বলে সময় নষ্ট করতাম ওই ২০ মিনিট দিয়ে আমরা আমাদের অবস্থান বুঝিয়ে দিতে পারবো।আমি চাইনা বা বলছি না আপনারা কেউ লেখাপড়া বাদ দেন বরং আপনি ভালো করে পড়ে ভালো পরীক্ষা দিয়ে ২০ মিনিট টাইম দিবেন শুধুমাত্র। আপনি বলতে পারেন এটা করে কি হবে?
এটা দিয়ে আমরা আমাদের সচেতনতার অবস্থান বুঝাতে পারব। এই পরিকল্পনা সফল হলে আমাদের দেখাদেখি দেশের বিভিন্ন স্কুলে ও কলেজের শিক্ষার্থী প্রতিবাদ করার সাহস পাবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
