Simi & Sonnet
মায়ের ভালোবাসা আর ছোট্ট উমারের মিষ্টি দুনিয়া 💛
Baby food | Daily moments | Mommy life ✨
আজকে দুপুরে কিছু খায়নি। পাস্তা দিয়েছিলাম। যাই হোক এটা খুবি নরমাল এখন আর আমি প্যানিক করি না।
08/09/2026
পটি ট্রেইনিং
উমারের পটি ট্রেনিং জার্নি শুরু! 🚽🤍
আজকে ভাবলাম উমারের পটি ট্রেনিং নিয়ে একটা ছোট আপডেট দিই। আসলে “শুরু করে দিয়েছি” বলার চেয়ে “শুরু করার চেষ্টা করছি” বলাই বেশি ঠিক হবে।
কিছুদিন ধরে একটা বিষয় খুব মন দিয়ে খেয়াল করছি। যেহেতু আমি প্রতিদিন উমারকে ২–৩ ঘণ্টা ডায়াপার-ফ্রি টাইম দিই, বিশেষ করে দুপুরে গোসলের আগে ওকে একদম ফাঁকা রাখি। এই সময়ে দেখলাম, ওর যদি পিপি পায় তাহলে ও বিছানা থেকে নেমে মেঝেতে গিয়ে পিপি করে। আর পিপি করার পরই বলে, “কাক্কা… কাক্কা!” 🥹
মজার বিষয় হলো, ডায়াপারে টয়লেট করলেও একই কাজ করে। পটি বা পিপি শেষ হলেই আমাকে এসে বলে “কাক্কা”। মানে ও বুঝতে শুরু করেছে যে ওর টয়লেট হয়েছে এবং সেটা জানাতে হয়।
এটার পেছনে একটা ছোট গল্পও আছে। যেহেতু আমি বাসায় বেশিরভাগ সময় একাই থাকি, তাই ওয়াশরুমে গেলেও অনেক সময় উমারকে সঙ্গে নিয়েই যেতে হয়। তখন আমি ওকে বলতাম, “মামি কাক্কা করতে যাচ্ছে”, “বাবা এখানে কাক্কা করে।” ধীরে ধীরে মনে হয় সেখান থেকেই ও এই শব্দটার সঙ্গে টয়লেটের সম্পর্ক বুঝে গেছে।
আরেকটা কাজ আমি অনেক দিন ধরেই করি। উমারের এক বছর হওয়ার পর থেকে যখনই ও ডায়াপারে পটি করে, আমি ডায়াপার খুলে পরিষ্কার করার আগে ওকে দেখাই এবং বলি, “এটা কাক্কা। কাক্কা হলে মাম্মিকে বলবে।” বারবার বলার কারণে মনে হচ্ছে ও কথাটা খুব ভালোভাবেই বুঝে ফেলেছে। এখন টয়লেট শেষ হলেই নিজে থেকেই এসে “কাক্কা” বলে জানায়।
উমারের বয়স এখন ১৪ মাস ২৪ দিন।
এই কারণেই আমার মনে হলো, এখন ধীরে ধীরে পটি ট্রেনিং শুরু করার চেষ্টা করা যায়।
এখন আমরা প্রতিদিন দুইটা সময় চেষ্টা করছি—সকালে আর খাওয়ার পরে। এই দুই সময় উমারকে পটিতে বসাই। এখনও পর্যন্ত একবারও পটিতে পটি করেনি। 😅 কিন্তু আমি জোর করছি না। ও ৫–৭ মিনিট বসে থাকে, আমি শুধু বলি, “কাক্কা করো”, “প্রেশার দাও” — ব্যস, এতটুকুই।
পাঁচ-সাত মিনিট পর ও নিজেই উঠে যায়, তারপর কিছুক্ষণ পরে গিয়ে অন্য জায়গায় টয়লেট করে ফেলে। 🤦🏻♀️
তবুও আমার কোনো তাড়াহুড়ো নেই। আমার লক্ষ্য এখনই পটিতে করানো না, বরং পটির সঙ্গে একটা সুন্দর অভ্যাস তৈরি করা। যাতে ওর কাছে বিষয়টা স্বাভাবিক লাগে, ভয়ের বা জোর করার কিছু না।
দেখি ইনশাআল্লাহ ধীরে ধীরে কী হয়। যেদিন প্রথমবার উমার পটিতে সফলভাবে করবে, সেদিন অবশ্যই আপনাদের সঙ্গে সেই আপডেট শেয়ার করব। 🤍
#উমার_এন্ড_মাম্মি
08/09/2026
রান্নাঘরে যুদ্ধের গতিতে কাজ করছি… হঠাৎ পায়ের নিচে ঠাস! 🚗💥
ভাবলাম, আরে এটা তো আমার রান্নাঘর! কিন্তু না… এখানেও উমারের রাজত্ব। 😅 বাথরুম থেকে রান্নাঘর, বিছানা থেকে বারান্দা—ঘরের এমন কোনো কোণা নেই যেখানে ওর একটা খেলনা নেই।
এখন ও ঘুমাচ্ছে, কিন্তু পায়ের নিচে পড়ে থাকা এই ছোট্ট গাড়িটা দেখেই ওর কথাই মনে পড়ল। 🥹
সত্যি বলতে, বাচ্চারা ঘর এলোমেলো করে ঠিকই… কিন্তু সেই এলোমেলোতেই তো ঘরটা সবচেয়ে সুন্দর লাগে। 🤍
একটা কথা আমরা খুব সহজেই বলে ফেলি— “একটা বাচ্চা তাই পারে, দুইটা হলে বুঝবে!” 💛
কিন্তু সত্যিটা হলো, gentle parenting কোনো বাচ্চার সংখ্যার ওপর নির্ভর করে না। এটা একটা চর্চা, একটা মানসিকতা, যা প্রতিদিন শিখতে হয়।
একটা সন্তানের সাথে যে মা ধৈর্য, সম্মান আর ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে তুলতে পারে, দ্বিতীয় বা তৃতীয় সন্তানের সাথেও সেই চেষ্টা চালিয়ে যেতে পারে। নিখুঁত হওয়া নয়, প্রতিদিন একটু ভালো হওয়াটাই আসল।
ধন্যবাদ আপু আপনাদের থেকে আমরা অনেক কিছু শিখি ।
পারমিতার প্রতিদিন The Cycle Breaker Mom
কেমন লাগে তখন ⁉️ 😬
ব্রাশ না করলে পোকা ধরবে।
একটা বইতেই লেখা শেখা, আঁকাআঁকি, ট্রেসিং আর মজার সব অ্যাক্টিভিটি! ✍️🎨
আড়াই বছর (২.৫+) বয়স থেকে বাচ্চারা এই Wipe Activity Magic Book ব্যবহার করতে পারবে। মাইকা দিয়ে লিখবে, আবার মুছেও ফেলতে পারবে—তাই একই বই বারবার প্র্যাকটিস করা যায়।
শেখার পাশাপাশি রং করা, ট্রেসিং আর বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চার ফাইন মোটর স্কিল, হাতের নিয়ন্ত্রণ ও শেখার আগ্রহও বাড়াতে সাহায্য করবে। সত্যি বলতে, শেখা আর এন্টারটেইনমেন্ট—দুটোই একসাথে আছে এই বইটিতে। 💛
Book 👉 Rongdhonu
আমার ছেলে কি যে হাসি। মাশাল্লাহ মাশাল্লাহ। এটা একটা ম্যাগনেটিক ডিজিটাল ট্রেন।। উমার যেহেতু অনেক গাড়ি পছন্দ করে তাই কেনা। সে যে কি খুশি।
আর আমি প্রতি বেলার খাওয়ার আগে সব সময় ওর সাথে ফিজিক্যাল গেম খেলি। যেটা তে ওর পুরো শরীর নড়বে। তাহলে বাচ্চার ক্ষুধা লাগবে।
05/09/2026
উমারের প্রথম সেলফি। কেমন হলো আন্টিরা কমেন্টে জানাও 🤭🤭
আজ একটু উত্তর দিই। ❤️
বেবি লেড উইনিং মানেই ধৈর্যের যাত্রা। কোনো বাচ্চাই একদিনে চামচ ধরা, খাবার মুখে তোলা বা সুন্দর করে খাওয়া শিখে না। প্রথমে খাবার পড়বে, মাখবে, ছুড়ে ফেলবে—এটাই শেখার স্বাভাবিক অংশ।
অনেকে বলেছিলেন, “খাবার নষ্ট করাচ্ছো বলেই তোমার বাচ্চা দুর্বল, তাই হাঁটতে দেরি করেছে।” কিন্তু এই ধারণাটা ঠিক নয়। উমারের হাঁটতে দেরি করার পেছনে আমাদেরও কিছু কারণ ছিল। ৮ মাসে বাসা বদলানোর পর ওকে হাঁটা শেখানোর জন্য আমি যথেষ্ট সময় দিতে পারিনি। আমি ভেবেছিলাম ও নিজে থেকেই শুরু করবে। ১৩ মাস পর্যন্ত অপেক্ষা করেছি। পরে যখন নিয়মিত সময় দিয়ে প্র্যাকটিস করিয়েছি, মাত্র ১–১.৫ মাসের মধ্যেই আলহামদুলিল্লাহ উমার হাঁটা শিখে ফেলেছে।
সব বাচ্চার ডেভেলপমেন্ট এক রকম হয় না। কেউ ১০–১২ মাসে হাঁটে, কেউ ১৪ মাসে। কেউ ভাইবোনকে দেখে শেখে, কাউকে একটু গাইড করতে হয়। তাই শুধু হাঁটার সময় দেখে নিউট্রিশনের ঘাটতির সিদ্ধান্ত দেওয়া ঠিক নয়।
আর একটা কথা বলি—উমার যে খাবার মেসি করেছে, তার অনেকটাই যদি পরিষ্কার ও খাওয়ার উপযুক্ত থাকে, আমি নিজেই খেয়ে ফেলেছি। তাই “খাবার নষ্ট” কথাটা সব সময় সত্যি নয়।
মানুষকে কষ্ট দিয়ে কথা বলা খুব সহজ। কিন্তু একজন মায়ের চেষ্টা, পরিশ্রম আর ভালোবাসাকে না জেনে বিচার করা খুব কষ্টের।
আসুন, আমরা ভুল তথ্য নয়—সঠিক তথ্য ছড়াই। আর একে অপরকে একটু সম্মান করি। 🌿🤍
Contact the business
Website
Address
Dhaka
Alerts
Be the first to know and let us send you an email when Simi & Sonnet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
