Health tips

Health tips

Share

Natural tips for good health in our daily life. We don’t provide any health consultation.

27/02/2026

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

09/01/2026

শরীরের জন্য কেন জরুরি ওমেগা-৩ ফ্যাটি এসিড?

হজমের সমস্যা হলে এনজাইম, শরীরের দুর্বলতায় ভিটামিন আর হাড়ের ব্যথায় ক্যালশিয়াম—এই ধারণাগুলো বাঙালির কাছে বহুদিনের পরিচিত। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছে ভিটামিন ডি ও ওমেগা-৩ ফ্যাটি এসিড। ভিটামিন ডি সম্পর্কে অনেকেই সচেতন হলেও ওমেগা-৩ ফ্যাটি এসিডের গুরুত্ব এখনো সবার কাছে স্পষ্ট নয়।

চিকিৎসকদের মতে, ওমেগা-৩ ফ্যাটি এসিড এমন একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা মস্তিষ্ক, চোখ ও হার্টের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে।

এটি শরীরের প্রদাহজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখে এবং প্রিম্যাচিউর বার্থের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে। পুষ্টিবিদরা জানান, বিভিন্ন ধরনের বাদাম, বীজ এবং সামুদ্রিক মাছে ওমেগা-৩ ফ্যাটি এসিড প্রচুর পরিমাণে পাওয়া যায়। শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে প্রতিদিন খাদ্যতালিকায় এই উপাদান রাখা প্রয়োজন।
তবে বয়সভেদে ওমেগা-৩ ফ্যাটি এসিডের চাহিদাও ভিন্ন।

‘নিউট্রিশন রিসার্চ’ জার্নালে প্রকাশিত একটি গাইডলাইন অনুযায়ী, ছয় মাস বা তার কম বয়সী শিশুদের মোট ফ্যাটের মধ্যে এটি থাকা উচিত ০.৩২ শতাংশ। ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য প্রতিদিন ৫৫ থেকে ২০০ মিলিগ্রাম ওমেগা-৩ প্রয়োজন। আর ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য দৈনিক ২৫০ মিলিগ্রাম পর্যন্ত ওমেগা-৩ গ্রহণ নিরাপদ।

অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে ওমেগা-৩ ফ্যাটি এসিডের ডোজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় প্রতিদিন ১১০ থেকে ২৫০ মিলিগ্রাম পর্যন্ত ওমেগা-৩ গ্রহণ করা যেতে পারে।
প্রতিদিনের খাদ্যতালিকায় সহজ কিছু খাবার যোগ করলেই ওমেগা-৩ ফ্যাটি এসিডের চাহিদা পূরণ করা সম্ভব। প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত।

সূত্র: এই সময়

02/01/2026

রাতভর বেসিনে বাসন ভিজিয়ে রাখা হতে পারে যে বিপদের কারণ

খাওয়াদাওয়া শেষ হলে সঙ্গে সঙ্গে প্লেট-বাটি ধোয়ার চল নেই অনেক বাড়িতেই। প্লেট-বাটি বেসিনে ভিজিয়ে রেখে বিশ্রাম নেন অনেকেই। সকাল হলেই পরে সেই বাসন মেজে নেন। কিন্তু বেসিনে এসব প্লেট-বাটি ভিজিয়ে রাখার মতো অভ্যাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের।

এতে রান্নাঘরের বেসিন আসলে ব্যাকটেরিয়ার আঁতুড়ঘর হয়ে ওঠে বলে সতর্ক করছেন তারা। রান্নাঘরের বেসিনে বাসন ফেলে রাখলে সেখানে যে ব্যাকটেরিয়া জন্মায়, তা থেকে বিষক্রিয়া হতে পারে। এমনকি গুরুতর রোগ শরীরে বাসা বাঁধতে পারে বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

মাইক্রোবায়োলজিস্টদের মতে, বেসিনের থালাবাসন ভিজিয়ে রাখলে ভেজা ও উষ্ণ জায়গায় উত্তরোত্তর বংশবৃদ্ধি ঘটে ক্ষতিকর জীবাণুর।

ফলে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বাড়ে।

রিডার্স ডাইজেস্ট-এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অণুজীব বিশেষজ্ঞ, ‘দ্য জার্ম কোড’-এর লেখক জেসন টেট্রো। তিনি জানিয়েছেন, রান্নাঘরের বেসিন আসলে জীবাণুদের ‘স্বর্গরাজ্য’।

কার্ডিফ মেট্রোপলিটান ইউনিভার্সিটির একটি গবেষণায় ব্রিটেনের কিছু বাড়ির রান্নাঘরের বেসিন থেকে নমুনা সংগ্রহ করে গবেষণা চালানো হয়, যাতে দেখা যায়, রান্নাঘরের মধ্যে বেসিনেই সবচেয়ে বেশি জীবাণু রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কাঁচা শাক-সবজি ধোয়া, কাটা থেকে মাছ-মাংস ধোয়া-বাছা সবই হয় রান্নাঘরের বেসিনেই। ফলে রান্নাঘরের বেসিন ব্যাকটেরিয়া, জীবাণুর আঁতুড়ে পরিণত হয়।

রান্নাঘরের বেসিনে যেসব জীবাণুর সন্ধান মিলেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ই. কোলাই, এন্টারোব্যাক্টর ক্লোয়াকা, ক্লেবসিয়েলা নিউমোনিয়া। এর মধ্যে ই. কোলাই প্রাণঘাতী প্রমাণিত হতে পারে। প্রথমে জ্বর হয় শরীরে, তার পর বমি, সেই থেকে ডায়রিয়া।

এমনকি কোলন ক্যান্সারের সঙ্গেও ই. কোলাই-এর যোগসূত্র মিলেছে। কেটে রাখা সালাদ, ভালো করে সিদ্ধ না হওয়া মাংসেও ই. কোলাই পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের দাবি, রাতভর বেসিনে বাসন ভিজিয়ে রাখলে তা ব্যাকটেরিয়াদের বেড়ে ওঠার জন্য আদর্শ পরিবেশ। এতে গুরুতর রোগ বাসা বাঁধে শরীরে। এমনকি এঁটো থালা ভিজিয়ে রাখলেও ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটে।

এক্ষেত্রে ডিশ ওয়াশার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। খাওয়ার পর তড়িঘড়ি থালাবাসন ধুয়ে নিয়ে, বেসিনও পরিষ্কার করে নিতে হবে। পাশাপাশি, বাসন মাজার স্পঞ্জ পরিষ্কার রাখা দরকার। প্রয়োজনে স্পঞ্জ মাইক্রোওয়েভে রাখুন কিছুক্ষণ। বেশি তাপমাত্রায় জীবাণু মরে যাবে। বেসিনে মাংস ধোয়ার পর চারপাশ ভালো করে পরিষ্কার করে নিতে হবে।

সূত্র : এবিপি লাইভ ও দৈনিক কালের কণ্ঠ

Category

Website

Address


Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Health tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.