La Fiducia
La Fiducia | Trendy Women’s Fashion & Lifestyle | Curated from China & Bangladesh. We serve with trust.
Visit: www.lafiduciabd.com
Retailer,Wholesaler & Importer from 🇨🇳
WhatsApp for wholesale: 01914-881711
02/08/2026
শেষ ফোনকল🥀
বিকেলের দিকে বাবা বাজার থেকে ফিরছিলেন। হাতে ছিল ছোট্ট মেয়ের পছন্দের চকলেট আর একটি গোলাপি জামা।
হঠাৎ ফোন বেজে উঠল।
— আব্বু, তুমি কোথায়?
— আর পাঁচ মিনিট মা। তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি।
মেয়েটি আনন্দে বলল,
— তাড়াতাড়ি আসো, আমি দরজায় দাঁড়িয়ে থাকব!
ফোন কেটে গেল।
কিন্তু সেই পাঁচ মিনিট আর শেষ হলো না।
একটি বেপরোয়া বাস, একটি অসাবধান মুহূর্ত, আর একটি ভয়া*বহ সড়ক দুর্ঘ*টনা সবকিছু বদলে দিল।
সন্ধ্যায় দরজায় কড়া নাড়ল ঠিকই... কিন্তু বাবা নন।
কয়েকজন মানুষ এসে শুধু একটি খবর দিয়ে গেল।
দরজার পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটি আজও বুঝতে পারে না, কেন তার আব্বু আর সেই গোলাপি জামা নিয়ে বাড়ি ফিরলেন না।
সড়ক দুর্ঘ*টনা শুধু একজন মানুষকে কেড়ে নেয় না, কেড়ে নেয় একটি পরিবারের হাসি, স্বপ্ন আর অপেক্ষা।
সচেতন হোন। ট্রাফিক আইন মেনে চলুন। কারণ, আপনার নিরাপদে ফিরে আসার অপেক্ষায় কেউ না কেউ প্রতিদিন দরজায় দাঁড়িয়ে থাকে। ওভার ব্রিজ থাকলে ওভার ব্রিজের মাধ্যমে সড়ক পার করুন ...সবসময় দুয়া পড়ে সৃষ্টিকর্তার নাম নিয়ে বের হবেন 🤲 বেশি ভিরে ধাক্কা ধাক্কি করে বাসে উঠবেন না।
স্পাইডারম্যানের মতো গাড়িকে হাত দেখিয়ে রাস্তা পার হবেন না।।। সাবধানে থাকুন নিরাপদে থাকুন।
LA Fiducia - Your Lifestyle Partner
02/08/2026
এই Combo টার নাম Mood Swing Combo 🤭
আমার মত যাদের গন গন Mood Swing হয় তাদের জন্য 🤦♀️
কেমন লাগলো নামটা + কম্বোটা???
Organic এর Cotton Pads 💁♀️
02/08/2026
এক ব্যক্তি দেখলেন, একটি সাপ আগুনে পুড়ে যাচ্ছে। তার মনে দয়া জাগল। তিনি হাত বাড়িয়ে সাপটিকে আগুন থেকে বের করে আনলেন।
কিন্তু সাপটি উদ্ধার পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে ছো*বল মারল। তীব্র যন্ত্রণায় লোকটির হাত থেকে সাপটি আবার আগুনে পড়ে গেল।
লোকটি কষ্ট পেল। মনে হলো, তার কারণেই সাপটি আবার আগুনে পড়েছে। চারদিকে তাকিয়ে তিনি একটি লোহার দণ্ড পেলেন। এবার হাতে না তুলে সেই দণ্ডের সাহায্যে সাপটিকে আবার আগুন থেকে উদ্ধার করলেন।
এসব দৃশ্য একজন পথচারী দেখছিলেন। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, "যে সাপটি আপনাকে ছোবল মেরেছে, তার প্রাণ বাঁচাতে আবার কেন গেলেন?"
লোকটি উত্তর দিলেন,
"সাপের স্বভাব হলো ছোবল মারা। কিন্তু তার স্বভাব আমার স্বভাবকে বদলে দিতে পারে না। আমার স্বভাব হলো, বিপদে সাহায্য করা।"
মানুষের আচরণ দিয়ে নিজের চরিত্রের মান নির্ধারণ করবেন না। কেউ অকৃতজ্ঞ হতে পারে, কেউ কষ্ট দিতে পারে, কেউ আপনার উপকারের প্রতিদানে আঘাতও করতে পারে। কিন্তু তাই বলে আপনি যদি আপনার সততা, দয়া, উদারতা ও ইখলাস হারিয়ে ফেলেন, তাহলে ক্ষতিগ্রস্ত হবে আপনার চরিত্র।
মুমিনের পরিচয় প্রতিশোধে নয়, বরং উত্তম চরিত্রে।
আল্লাহ তাআলা বলেন,
"সৎকাজ ও অসৎকাজ কখনো সমান হতে পারে না। তুমি মন্দকে এমন উত্তম আচরণ দ্বারা প্রতিহত কর, তখন দেখবে যে, যার সঙ্গে তোমার শত্রুতা ছিল, সে যেন অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে গেছে।" — সূরা ফুসসিলাত,৩৪
Salman Farsi
02/08/2026
এই Mirror এর সবগুলো পিক ই কিন্তু রিয়েল পিক 💁♀️ Home Decore হোক বা নিজের Vanity Decore বা Photography সবকিছুর জন্যই বেষ্ট অপশন আলহামদুলিল্লাহ 💁♀️
La Fiducia - Your Lifestyle Partner
02/08/2026
Nails-এর প্রতি obsessed আপুরা কই? 💅👀
দেখেন তো... ✅ Nail Stickers আছে ✅Nail Organizer Box-ও আছে ✅
✅Pedicure manicure set আছে ✅ Nail extension kit ✅Transparent nail
এখন শুধু একটা কথাই বলুন...Order কখন করবেন?
যাদের রুমের এক কোণ শুধু নেইল আর বিউটি জিনিসে ভর্তি থাকে...তাদের জন্য এটাই Perfect Nail Station! 💖 একবার সেটআপ করে ফেললে বারবার পার্লারে যাওয়ার অজুহাতও কমে যাবে! 🤭
LA Fiducia – Your Lifestyle Partner
02/08/2026
শুধু শীতে পায়ের যত্ন নিলে হবে? 👣
সুন্দর, নরম ও স্বাস্থ্যকর পা চাইলে যত্ন নিতে হবে সারা বছর। শীত এলে তখন আর ফাটা গোড়ালি, রুক্ষ ত্বক বা অস্বস্তি নিয়ে চিন্তা করতে হবে না।
শীতের অপেক্ষা কেন?
আজ থেকেই আপনার ফুট কেয়ার রুটিন শুরু করুন।
Gel Socks ব্যবহার করুন নিয়মিত, আর সারা বছরই রাখুন আপনার পা নরম, মসৃণ ও যত্নে ভরা।দেরি না করে আজই আপনার Gel Socks কালেক্ট করুন! 💖
LA Fiducia - Your Lifestyle Partner
01/08/2026
"আমার পাগলাটে বন্ধু" 😆🎉 Friendship Day Contest 🎉
সেই বন্ধুটা কে, যে আপনার জীবনের সবচেয়ে বড় ঝামেলা... কিন্তু তাকে ছাড়া আবার চলেও না? 😅💙
অংশগ্রহণের নিয়ম:
✅ কমেন্টে "আমার পাগলাটে বন্ধু" সেই বন্ধুকে মেনশন করুন।
✅ পোস্টটি Publicly শেয়ার করুন ( শেয়ার না করলে বাদ পড়ে যাবেন)
🎁 1 জন বিজয়ী পাবেন La Fiducia-এর পক্ষ থেকে Glow up combo গিফট!
⏳ Contest শেষ হবে: ২ তারিখ রাত বারোটা।।
Ck comment for Glowup Combo picture...
LA Fiducia - Your Lifestyle Partner
Offer price 1** tk only 💁♀️
01/08/2026
কথিত আছে, একদিন ইবলিস তার সঙ্গীদের নিয়ে একটি স্থান ছেড়ে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় তার চোখে পড়ল একটি তাঁবু।
ইবলিস বলল, "এদের মধ্যে ফিতনা সৃষ্টি না করে আমি এখান থেকে যাব না।"
সে তাঁবুর কাছে গিয়ে দেখল, একটি গাভী খুঁটির সঙ্গে বাঁধা। এক নারী বসে গাভীটির দুধ দোহন করছেন। পাশে তার ছোট্ট সন্তান বসে আছে।
ইবলিস নিঃশব্দে গিয়ে শুধু খুঁটিটা একটু নাড়িয়ে দিল।
হঠাৎ গাভীটি ভয় পেয়ে লাফিয়ে উঠল। দুধের পাত্র উল্টে গেল। আর ছটফট করতে গিয়ে সে শিশুটিকে পায়ের নিচে পি*ষে ফেলল।
ছেলের মর্মা*ন্তিক মৃ*ত্যু দেখে মা শোকে-ক্রো*ধে উন্মত্ত হয়ে গাভীটিকে আ*ঘাত করলেন এবং ছু*রি দিয়ে আ*ঘাত করতে করতে মে*রে ফেললেন।
এমন সময় স্বামী এসে একদিকে মৃত সন্তান, অন্যদিকে মৃত গাভী দেখে ক্ষোভে স্ত্রীকে দোষারোপ করলেন, এমনকি তাকে তালাক দিলেন এবং মার*ধরও করলেন।
স্ত্রীর স্বজনরা এসে স্বামীকে আ*ক্রমণ করল। এরপর স্বামীর স্বজনরাও এগিয়ে এল। শুরু হলো সং*ঘর্ষ, বি*বাদ, মারা*মারি — একটি পরিবার ভেঙে পড়ল, আত্মীয়তার বন্ধন ছিন্ন হলো।
ইবলিসের সঙ্গীরা বিস্মিত হয়ে বলল, "আপনি এমন কী করলেন?"
ইবলিস হাসল এবং বলল, "আমি তো কিছুই করিনি... শুধু খুঁটিটা একটু নেড়েছিলাম!"
শয়তান সব সময় বড় গুনাহ দিয়েই মানুষকে ধ্বং*স করে না। অনেক সময় সে শুরু করে একটি ছোট্ট কথা, অপবাদ, কানকথা, সন্দেহ কিংবা একটি উসকানি দিয়ে।
তারপর সেই একটি কথাই ভেঙে দেয় পরিবার, নষ্ট করে বন্ধুত্ব, ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক, কেড়ে নেয় ভালোবাসা আর মানুষ ভাবে, "আমি তো শুধু একটা কথাই বলেছিলাম!"
আগুন লাগাতে অনেক কাঠ লাগে না; একটি ছোট্ট স্ফুলিঙ্গই যথেষ্ট। তেমনি একটি অসতর্ক বাক্য কখনো কখনো বহু বছরের সম্পর্ক ধ্বং*স করে দিতে পারে।
আল্লাহ তা'আলা বলেন:
"বলুন, আমার বান্দাদেরকে যেন তারা উত্তম কথাই বলে। নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বি*ভেদ সৃষ্টি করে।নিশ্চয়ই শয়তান মানুষের স্পষ্ট শত্রু।"
— সূরা আল-ইসরা,৫৩
তাই কথা বলার আগে একবার ভেবে নিন। কারণ অনেক সময় মানুষ হাত দিয়ে নয়, জিহ্বা দিয়েই সবচেয়ে বড় ক্ষ*তি করে ফেলে।
Farsi
- আরবি থেকে অনূদিত
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
House:30, Block:E, Road:4, Rampura, Banasree
Dhaka
1219
