Gazi Nasir uddin

Gazi Nasir uddin

Share

Thanksgiving

01/08/2026

ইসলামী শরীয়তে পূর্ববর্তীদের কোন অপরাধ পরবর্তী দের উপর বর্তায় না ৷এমনকি পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা যায় না৷ যারা এমন দাবি করে, এটা তাদের অজ্ঞতার মূর্খতা ও অপসংস্কৃতি চর্চা ছাড়া কিছুই নয়৷ সর্বশেষ ওহীর আলোয় মুসলিম ইয়াজিদি নয়, সকল মুসলিম মিল্লাতে ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাই সাল্লাম এর উত্তরসূরি৷

31/07/2026

* #বিষয় :সূরা ফাতিহা শেষে জোরে "আমিন" বলা* - এটা জামাতে নামাজের সুন্নাহ। সর্বাধিক বিশুদ্ধ হাদিসের আলোকে তুলে ধরা হলো

*১. মূল হাদিস - বুখারী ও মুসলিম*

*হাদিস ১: বুখারী ৭৮০, মুসলিম ৪১০*
> *إِذَا قَالَ الإِمَامُ: غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ . فَقُولُوا آمِينَ*
> *অর্থ: ইমাম যখন "গইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দোয়াল্লিন" বলবে, তখন তোমরা "আমিন" বলো*
> *নবী ﷺ বলেন: যার "আমিন" ফেরেশতাদের "আমিন" এর সাথে মিলে যাবে, তার আগের সব গুনাহ মাফ করে দেয়া হবে*

*হাদিস ২: বুখারী ৭৮২, মুসলিম ৪১০*
আবু হুরাইরা রা. বলেন:
> *كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا تَلاَ: غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ . قَالَ: آمِينَ . حَتَّى يُسْمِعَ مَنْ يَلِيهِ مِنَ الصَّفِّ الأَوَّلِ*
> *অর্থ: রাসূল ﷺ যখন "গইরিল মাগদুবি..." পড়তেন তখন "আমিন" বলতেন। এমনকি প্রথম কাতারের লোকেরাও শুনতে পেত*

*২. "জোরে" বলার দলিল*

*হাদিস ৩: আবু দাউদ ৯৩২, তিরমিজি ২৪৮* - হাসান সহিহ
ওয়াইল বিন হুজর রা. বলেন:
> *سَمِعْتُ النَّبِيَّ ﷺ قَرَأَ: غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ . فَقَالَ: آمِينَ . وَمَدَّ بِهَا صَوْتَهُ*
> *অর্থ: আমি নবী ﷺ কে "গইরিল মাগদুবি..." পড়ে "আমিন" বলতে শুনেছি এবং তিনি তাঁর আওয়াজকে দীর্ঘ করেছিলেন*

*হাদিস ৪: আবু দাউদ ৯৩৩*
> *كَانَ النَّبِيُّ ﷺ إِذَا قَالَ: وَلاَ الضَّالِّينَ . قَالَ: آمِينَ . يَرْفَعُ بِهَا صَوْتَهُ*
> *অর্থ: নবী ﷺ যখন "ওয়ালাদ্দোয়াল্লিন" বলতেন, তখন "আমিন" বলে আওয়াজ উঁচু করতেন*

*৩. সাহাবাদের আমল*

*আতা রহ.* বলেন:
"আমি ২০০ জন সাহাবীকে পেয়েছি। তারা সবাই ইমামের পিছনে জোরে আমিন বলত" *বুখারী, তালিক*

*নোট:* ৪ মাজহাবের ইমামরাই জামাতে জোরে আমিন বলাকে সুন্নাহ বলেছেন।

আল্লাহ আমাদের নবী ﷺ এর সুন্নাহ অনুযায়ী আমল করার তাওফিক দিন। আমিন # #

31/07/2026

#হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নূর, তবে সেটা সিফাতে নূর, সৃষ্টি নূর নয় ৷ যেমনটি সূর্যের আলোয় আলোকিত হয় চাঁদ ৷ মহান আল্লাহ তা'আলা কুরআনকে নূর বলেছেন ৷ ফেরেশতা, সূর্য এবং মহান সৃষ্টিকর্তা কেবল সৃষ্টি নূর অর্থাৎ জ্যোতির উপরে জ্যোতি ৷আল্লাহ আমাদের সবাইকে ঈমান সুরক্ষার জন্য সর্বাধিক বিশুদ্ধ সহি আকিদা ধারণ করার তৌফিক নসিব করো৷

30/07/2026

#বিষয়: বিভিন্ন দলে বিভক্ত হওয়া মুসলিম মিল্লাতের সৌন্দর্য নয় বরং ঐক্যবদ্ধ থাকাই মুসলিম মিল্লাতের মৌলিক ফরজ বিধান

পূর্ববর্তী নবী রাসুলের উম্মত গন মহান সৃষ্টিকর্তার প্রকাশ্য বিধান অমান্য করার কারণে একাত্তর ও বাহাত্তর দলে বিভক্ত হয়ে পড়েছিল মানব রচিত তন্ত্র মন্ত্র নিজস্ব বুদ্ধি ভিত্তিক চিন্তা চেতনা দ্বারা সমাজ ও রাষ্ট্র পরিচালিত হওয়ার কারণে পৃথিবীতে আইয়ামে জাহেলিয়াত সংঘটিত হয়েছিল ৷যার ফলে বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে হানাহানি মারামারি খোনাখুলিতে লিপ্ত হয়ে পড়েছিল৷

সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বিশ্ব মানবতার রহমত স্বরূপ পৃথিবীতে আগমন ঘটেছে হাজের নাজির অর্থাৎ সাবধান সতর্ককারী হিসেবে মহান সৃষ্টিকর্তা পাঠিয়েছেন৷ যাতে করে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মুসলিম মিল্লাত ঐক্যবদ্ধ জীবন যাপন করতে পারে মহান সৃষ্টি কর্তা রঞ্জুকে শক্ত করে ধরে

[৩:১০৩] আল ইমরান

وَاعتَصِموا بِحَبلِ اللَّهِ جَميعًا وَلا تَفَرَّقوا وَاذكُروا نِعمَتَ اللَّهِ عَلَيكُم إِذ كُنتُم أَعداءً فَأَلَّفَ بَينَ قُلوبِكُم فَأَصبَحتُم بِنِعمَتِهِ إِخوانًا وَكُنتُم عَلى شَفا حُفرَةٍ مِنَ النّارِ فَأَنقَذَكُم مِنها كَذلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُم آياتِهِ لَعَلَّكُم تَهتَدونَ

অর্থ
আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই-ভাই হয়ে গেল। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও।

29/07/2026

বিষয় সর্বশেষ ওহির আলোকে *ঈমানদার বান্দার বৈশিষ্ট্য - বিস্তারিত তুলে ধরা হলো

আল্লাহ কোরআনে মুমিনদের ১০+ গুণ বলেছেন। সবচেয়ে সুন্দর বর্ণনা ৩টি সূরায়:

*১. সূরা মুমিনুন ২৩:১-১ - "সফল মুমিনের ৭টি গুণ"*
> *قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ*
> *অর্থ: নিশ্চয়ই সফল হয়েছে মুমিনগণ* *সূরা মুমিনুন ২৩:১*

1. *বিনয়ের সাথে নামাজ আদায় করে*
*الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ* *২৩:২*
2. *অহেতুক কথা ও কাজ থেকে বিরত থাকে*
*وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ* *২৩:৩*
3. *যাকাত আদায় করে*
*وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ* *২৩:৪*
4. *লজ্জাস্থানের হেফাজত করে*
*وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ* *২৩:৫*
5. *আমানত ওয়াদা রক্ষা করে*
*وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ* *২৩:৮*
6. *নামাজের হেফাজত করে*
*وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ* *২৩:৯*

*২. সূরা আনফাল ৮:২-৪ - "প্রকৃত ঈমানদারের ৪টি গুণ"*
1. *আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে ওঠে*
*إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ* *৮:২*
2. *কোরআন তিলাওয়াত করলে ঈমান বাড়ে*
*وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا* *৮:২*
3. *আল্লাহর উপর ভরসা করে*
*وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ* *৮:২*
4. *নামাজ কায়েম করে এবং আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করে*
*الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ* *৮:৩*

*৩. সূরা ফুরকান ২৫:৬৩-৭৪ - "রহমানের বান্দার ১২টি গুণ"*
সবচেয়ে সুন্দর চরিত্রের বর্ণনা:
1. *নম্রভাবে জমিনে চলাফেরা করে* *২৫:৬৩*
2. *মূর্খরা তর্ক করলে বলে "সালাম"* *২৫:৬৩*
3. *রাত কাটায় সিজদা ও দাঁড়িয়ে ইবাদতে* *২৫:৬৪*
4. *জাহান্নামের আযাব থেকে পানাহ চায়* *২৫:৬৫*
5. *খরচে মিতব্যয়ী, অপচয়ও করে না কৃপণতাও করে না* *২৫:৬৭*
6. *শিরক করে না, জিনা করে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না* *২৫:৬৮*
7. *মিথ্যা সাক্ষ্য দেয় না* *২৫:৭২*
8. *আয়াত শুনলে অন্ধ-বধিরের মতো আচরণ করে না* *২৫:৭৩*
9. *দোয়া করে: "রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা..."* *২৫:৭৪*

*সারসংক্ষেপ: ঈমানদারের ৫টি মূল স্তম্ভ*
**দিক** **বৈশিষ্ট্য**
**আকিদা** শুধু আল্লাহর উপর ঈমান ও তাওয়াক্কুল **৮:২**
**ইবাদত** বিনয়ের সাথে নামাজ, যাকাত **২৩:২,৪**
**আখলাক** সত্য কথা, আমানত রক্ষা, ওয়াদা পূরণ **২৩:৮**
**মুআমালাত** অপচয় না করা, লজ্জাস্থান হেফাজত **২৩:৫, ২৫:৬৭**
**সমাজ** অহেতুক কাজ ছাড়া, মূর্খদের এড়িয়ে চলা **২৩:৩, ২৫:৬৩**
*শেষ কথা:*
আল্লাহ নিজেই বলেছেন মুমিনদের পুরস্কার:
> *أُولَٰئِكَ هُمُ الْوَارِثُونَ . الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ*
> *অর্থ: তারাই উত্তরাধিকারী। যারা ফিরদাউসের উত্তরাধিকারী হবে। তারা সেখানে চিরকাল থাকবে* *সূরা মুমিনুন ২৩:১০-১১*

আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুমিন হওয়ার তাওফিক দিন। আমিন 🤲 # #

29/07/2026

#বিষয় : সর্বশেষ ওহীর আলোকে*"বক ধার্মিক"* বলতে বোঝানো হয় *"বকের মতো ধার্মিক"* বা *"লোক দেখানো ধার্মিক"*। নিম্নে বিস্তারিত তুলে ধরা হল

*১. শব্দটা কোথা থেকে এসেছে?*
*বক* পাখির একটা স্বভাব আছে। সে মাছ ধরার জন্য পানির ধারে এক পায়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে খুব "পরহেজগার" এর মতো ভাব ধরে থাকে। মানুষ ভাবে সে ইবাদত করছে। আসলে সে সুযোগের অপেক্ষায় আছে কখন মাছ ধরবে।

এই থেকেই *"বক ধার্মিক"* প্রবাদ।

*২. ইসলামি পরিভাষায় এর মানে:*
যে মানুষ *বাইরে খুব ধার্মিক সাজে, কিন্তু ভিতরে নিয়ত ঠিক নাই*।

*লক্ষণ ৪টি:*
1. *লোক দেখানো ইবাদত*: মানুষ দেখলে নামাজ লম্বা করে, দাড়ি-টুপি-জুব্বা, কিন্তু একা থাকলে গুনাহ করে
2. *কথায় ধর্ম, কাজে নাই*: ওয়াজ-নসিহত করে, কিন্তু মানুষের হক মারে, মিথ্যা বলে
3. *সুযোগসন্ধানী*: ধর্মকে ব্যবহার করে দুনিয়ার ফায়দা নেয়
4. *রিয়া + নিফাক*: আল্লাহর জন্য না, মানুষের বাহবা পাওয়ার জন্য

*৩. কোরআন-হাদিস কি বলে?*
এটাকে *"রিয়া"* এবং *"মুনাফিকি"* বলে।

> *فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ . الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ . الَّذِينَ هُمْ يُرَاءُونَ*
> *অর্থ: ধ্বংস সেই নামাজীদের জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। যারা লোক দেখানোর জন্য তা করে* *সূরা মাউন ১০৭:৪-৬*

নবী ﷺ বলেন: *"আমি আমার উম্মতের জন্য শিরকে আসগর তথা রিয়াকে সবচেয়ে বেশি ভয় করি"* *আহমাদ ২৩৬৩০*

*৪. আসল ধার্মিক বনাম বক ধার্মিক*
**আসল ধার্মিক** **বক ধার্মিক**
একা এবং মানুষের সামনে আমল একই মানুষ দেখলে ভালো, একা থাকলে খারাপ
আল্লাহকে ভয় করে মানুষকে ভয় করে
অন্তর + বাহির এক অন্তর + বাহির আলাদা
তাকওয়া আছে শুধু লেবাস আছে
* #সারকথা:*
*বক ধার্মিক = ভণ্ড ধার্মিক = মুনাফিকের একটা রূপ*
আল্লাহ অন্তর দেখেন, লেবাস না।

> *يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ*
> *অর্থ: তিনি চোখের খেয়ানত এবং অন্তর যা গোপন রাখে তা জানেন* *সূরা গাফির ৪০:১৯*

আল্লাহ আমাদের রিয়া ও ভণ্ডামি থেকে হেফাজত করুন এবং ইখলাস দান করুন। আমিন

29/07/2026

সর্বশেষ ওহীর আলোয় মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী ৷আত্মসমর্পণ দুই ধরনের ৷ এক নম্বর আত্ম সমর্পণ হচ্ছে { সৃষ্টিকর্তার ইচ্ছার হুকুমের কাছে আত্মসমর্পণ = একমাত্র সরল পথ =দুই জগতের জন্য উৎকৃষ্ট পথ = ঈমানদার মোমিন /সাহাবীদের / সত্যবাদী/ নবী-রসূলদের বৈশিষ্ট্য } ঠিক তার বিপরীতে দ্বিতীয়টি হচ্ছে {তাগুতদের ইচ্ছার কাছে আত্মসমর্পণ= ৭২ বক্র পথ= মন্দ পথ অশুভ শক্তির বৈশিষ্ট্য} যা প্রকাশ্য শয়তানের কুমন্ত্রণা দ্বারা পরিচালিত৷

28/07/2026

চরমোনাই ইউনিয়ন নিবাসী মহরম মোহাম্মদ রক্তন আলী গাজীর( রহ ;)পরিবারের উপর মিথ্যা হারানি মূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷ চরমোনাই ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান মাওলানা সৈয়দ মোঃ জিয়াউল করিম ও এলাকার সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করছি ৷ গত ১৯শে জুলাই বরিশাল সদর কোতোয়ালি থানা, বাৎসরিক নাম্বার ৪৯৩ মামলা নম্বর ৫৩ ধারা ১৪৩/ ৩২৩/ ৩২৫ /৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬(২) পেলান কোড ১৮০৬ দেশীয় রামদা ও অস্ত্রশস্ত্র নিয়ে নারী নির্যাতন ও যৌন হারানীমূলক মামলা যে ঘটনা সাজানো হয়েছে তার সাথে বাস্তবতার এক বিন্দু পরিমাণ মিল নেই ৷ এ যেন অশুভ শক্তি আবু জাহেলদের মত মিথ্যাবাদীদের রাম রাজত্ব ৷

এই আধুনিক সমাজে ও চরমোনাই মত পবিত্র জায়গায় বসবাস করে ও মানুষকে এভাবে মিথ্যা হয়রানি ও মানহানি এ যেন আইয়ামে জাহেলিয়াতের যুগ কে ও হার মানিয়েছে ৷ এমন নেক্কারজনক কাজের সাথে যারা সম্পৃক্ত পৃষ্ঠপোষক তাদের জানাই অন্তরের অন্তস্থল থেকে ঘৃণার প্রতিবাদ ৷ 24 পরবর্তী বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশে সমাজের ও রাষ্ট্রের আইন শৃঙ্খলা নিয়োজিত অশুভ শক্তি নিপাত যাক৷ দ্বীন ইসলাম বিশ্ব মানবতা মুক্তি পাক৷ আল কোরআনের আলো উজ্জীবিত হোক মানবতা, ইসলামী সমাজের অশুভ শক্তি নিপাত যাক৷

#মূল ঘটনা :মোঃ সোহেল গাজী চরমোনাই মাদ্রাসার সাবেক ছাত্রী নওমুসলিম বউ সুমাইয়া বেগমের ও জামাল গাজীর বউ আসমা বেগম সাথে আমার চাচা সৈয়দ গাজী বউ রহিমা বেগম সাথে উঠানে কাপড় শুকা দেওয়া নিয়ে পারি পারিক কথার কাটাকাটি হয় ৷এই কথা জের ধরে, গত 17 জুলাই জাকির গাজী ও রেদোয়ান গাজী রাত ১১ঃ০০ টার সময় আমার ছোট ভাই জুয়েল গাজী ও জামাল গাজী ঘুমিয়ে থাকা অবস্থায় এদের কাছে ঘরের দুহারে লাঠি সোটা নিয়ে এসে জিজ্ঞেস করে তোমাদের জমিটা খাওয়াইয়া দেবো ,পারলে ঘরে বাইরে আসো ৷

অথচ আমার চাচা সৈয়দ শহীদ গাজী ৪০ বছর আমাদের দুই শতাংশ জমি বেশি খায় জবরদখল করে ৷ উক্ত জমির দলিল মূলে আমাদের মালিকানা ৯ শতাংশ হওয়ার কথা ও মাঠের জরিপও আমাদের নামে সাত শতাংশ রেকর্ড ভূক্ত আছে, দখল আছে পাঁচ শতাংশ ৷ স্থানীয় আমিন মোঃ ফেরদাউস হাওলাদার জমি মেপে সাত শতাংশে পিলার দিয়েছিল বিএস রেকর্ড অনুযায়ী, গত মে মাসে ২০২৬ ৷ আমার চাচা সেই সীমান পিলার ও বেরা ভেঙ্গে ফেলেছে সন্ত্রাসী কায়দায়, আইন কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অজ্ঞতা মূর্খতার কারণে ৷ তখন বরিশাল সদর কোতয়ালী থানায় জিডি করা হয়েছিল৷ দারগা এসে সরেস জমি পরিদর্শন করেছেন এবং তাদেরকে কাগজ নিয়ে থানায় যেতে বলেছিল৷ কিন্তু তারা থানায় যায়নি এবং জোর করে এই জমি দখল রাখার পাঁয়তারা করছে৷

এই ঘটনাকে কেন্দ্র করে সৈয়দ গাজীর দুই ছেলে রিদওয়ান গাজী ও জাকির গাজী সন্ত্রাসী কায়দায় এদের সাথে হাতাহাতি এক পর্যায়ে নিজেদের মধ্যে মারামারি করে বাড়ির মহিলা ও ঘরজামাই হাসান তাদেরকে নিভৃত করতে আপ্রাণ চেষ্টা করলেও এক পর্যায়ে দুই পক্ষের তিনজনই আহত হয় ৷

চাচতো ভাই মোহাম্মদ জাকির গাজীর ও আমার ছোট দুই ভাই মোঃ জামাল গাজী ও জুয়েল গাজী মুখে ও কানে আঘাতপ্রাপ্ত হয় ৷ মহিলাদের মধ্যে আসমা বেগম আমার চাচী রহিমা বেগম দুজনেই আঘাতপ্রাপ্ত হয় ,মারামারি ছারাতে গিয়ে ৷ওইদিনই তিনজনই বরিশাল সদর মেডিকেল হাসপাতালে ভর্তি হয় ৷চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওইদিনই বাড়ি ফিরে জামাল গাজীর কানে তিনটা সেলাই লাগছে জাকির গাজীর চোখের কোনায় সামান্য ঘুসি ও জুয়েল মুখে ঘুসি লাগে লাগার কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে৷

যা স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার কে জানানো হয়েছে৷ আমি মোহাম্মদ নাসির উদ্দিন গাজী তাদের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে, তারা জানিয়েছে তারা পারিবারিকভাবে এটা মীমাংসা করে দেওয়ার কথা বলেছিল ৷ চেয়ারম্যান মেম্বার ও স্থানীয় বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেব মোঃ আমিনুল ইসলাম পাখি ও মোহাম্মদ মাসুম দফাদার এর কথা অমান্য করে আবুল গাজীর ছেলে রাসেল গাজী উক্ত ঘটনার অনুপস্থিত সাক্ষী হওয়া সত্ত্বেও আমার মেজো ভাই চরমোনাই মাদ্রাসার দীর্ঘদিন বিশিষ্ট সুনামধন্য কাপড় ব্যবসায়ী ও সমাজসেবক চরমোনাই পীর সাহেব হুজুরের মহব্বতের লোক ও ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী দানশীল ব্যক্তিত্ব। মোহাম্মদ হেমায়েত গাজী গঠনাস্থানে অনুপস্থিত থাকা সত্ত্বেও তার নামে যৌন হয়রানি নারী নির্যাতন ও স্বর্ণ চুরি মিথ্যা মামলা সাজিয়েছে ,যা সম্পূর্ণ বাস্তব ঘটনার বিপরীত মিথ্যার পরিপূর্ণ ৷ এ যেন মানব শয়তানের অশুভ শক্তির রাম রাজত্ব চলছে চরমোনাই মত পবিত্র আল্লাহর ওলীদের পবিত্র ভূমিতে

তাই চরমোনা ইউনিয়নের সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করছি ,যারা মিথ্যা মামলার সাথে জড়িত এবং মিথ্যা সাক্ষী প্রদান করবেন ও পরামর্শ দিচ্ছেন ৷নিশ্চয়ই তারা যেন আল্লাহকে ভয় করেন৷ নিশ্চয়ই আল্লাহ প্রত্যক্ষদর্শী তন্দ্রা নিন্দ্রা তাকে স্পর্শ করে না এমন ঘটনা আমাদের চরমোনাই ইউনিয়নের দীর্ঘদিনের ঐতিহ্য সুনাম নষ্ট করে এবং ইসলামী আন্দোলনের ভাবমূর্তি বিনষ্ট করে ৷ মুরুব্বিদের কথা অমান্য করে আবুল গাজীর ছেলে মোঃ রাসেল গাজী এমন নেক্কার জনক কাজের সাথে জড়িত প্রকাশ্য মানব শয়তানের কুমন্ত্রণের ফাঁদে পড়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে মাননীয় চেয়ারম্যানের কাছে অনুরোধ রইলো৷ যেহেতু মাননীয় চেয়ারম্যান আমার বাবার মৃত্যুর পরে আমাদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছে৷ আশা করি তিনি তার দায়িত্ব ও যথাযথ পালন করবে, ইতিপূর্ব তারা অনেকগুলো বিষয় মীমাংসা করে দিয়েছে ভবিষ্যতে দিবে ইনশাআল্লাহ৷ # #

26/07/2026

পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে গেলেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে যাত্রা করেন।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন মো. সাহাবুদ্দিন।

সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিনি মাত্র ৩ বছর তিন মাস দায়িত্ব পালন করেন।

25/07/2026

@ #বিষয়: সর্বশেষ ওহির আলোকে বেদাতি-মুশরিক চেনার উপায় যারা ঈমান আনার পরেও কুফরীতে লিপ্ত

১.অতি আবেগ ও ভক্তির নামে ইবাদতে শরীয়তের সীমা লঙ্ঘন৷
২. সেরেক বেদাত মিশ্রিত কুফরি তন্ত্রের প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষ৷
৩. খেলাফতের অনুপস্থিতিতে কুফরী তন্ত্রের ছাত্র ছায়ায় নতুন নতুন বেদাতি আমল , যার সাথে ইসলামী শরীয়তের সম্পর্ক নেই৷
৪. মুসলিম মিল্লাতের মধ্যে বৃহত্তর ঐক্যের বিনষ্টকারী ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের শিকলবন্দী
৫. সৃষ্টিকর্তার দেওয়া বিধানে তারা পরিপূর্ণ সন্তুষ্ট নয়
৬ এই আধুনিক স্মার্ট ফেতনার যুগে যাচাই-বাছাই ছাড়াই জাল জয়ীফ চর্চা যা অন্ধ অনুসরণ বহিঃপ্রকাশ
৭. ঈমানের পাহারাদার আকিদা সেই আকীদা সম্পর্কে অজ্ঞতা মূর্খতায় ভরপুর
৮. অতি আবেগ দেখিয়ে সিফাতি নূর কে সৃষ্টি নূর বলে
৯. অভিশপ্ত ও পথভ্রষ্টাদের( ইয়াহুদী খৃষ্টান) অনুসরনে জন্ম- মৃত্যুবার্ষিকী পালন৷
১০. আল্লাহ আল্লাহর রাসূলকে ফয়সালা কারী না মেনে জাল জয়ীফ চর্চার মাধ্যমে মুসলিম মিল্লাতের মধ্য মতভেদ সৃষ্টি করে বাহাত্তর বক্র পথে বিভক্ত

[২:৮] আল বাকারা

وَمِنَ النّاسِ مَن يَقولُ آمَنّا بِاللَّهِ وَبِاليَومِ الآخِرِ وَما هُم بِمُؤمِنينَ

অর্থ
আর মানুষের মধ্যে কিছু এমন আছে, যারা বলে, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি’, অথচ তারা মুমিন নয়। # #

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


60 Anjuman Mufidul Islam Road, Kakrail
Dhaka
1000