Medical Insider
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Medical Insider, Health/Beauty, Dhaka.
09/06/2026
বিজ্ঞানীদের এক গবেষণায় সাইবেরিয়ার বরফাবৃত মাটি (পার্মাফ্রস্ট) থেকে প্রায় ৪১,০০০ থেকে ৪৬,০০০ বছর পুরনো দুটি আণুবীক্ষণিক জীবকে পুনরুজ্জীবিত করা সম্ভব হয়েছে। এই জীব দুটি মূলত প্রাগৈতিহাসিক যুগের নেমাটোড (Nematode) বা গোলকৃমি। দীর্ঘ সময় ধরে হিমাঙ্কের নিচের তাপমাত্রায় সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকার পর বিজ্ঞানীদের বিশেষ প্রক্রিয়ায় বরফ গলানোর ফলে এগুলো আবার নড়াচড়া এবং খাওয়া-দাওয়া শুরু করেছে।
● অবিশ্বাস্য এই আবিষ্কারের মূল তথ্যগুলো নিচে আলোচনা করা হলো:
• আবিষ্কারের স্থান ও বয়সউৎস: রাশিয়ার সুদূর উত্তর-পূর্ব সাইবেরিয়ার কোলিমা এবং আলাজেয়া নদীর অববাহিকা থেকে এই নমুনাগুলো সংগ্রহ করা হয়।
• গভীরতা: মাটির প্রায় ১১ থেকে ১০০ ফুট গভীরের প্রাচীন বরফের আস্তরণ থেকে কৃমি দুটি উদ্ধার করা হয়।
• বয়স: রেডিওকার্বন ডেটিং পরীক্ষার মাধ্যমে জানা গেছে, একটি কৃমি প্রায় ৩২,০০০ বছর এবং অন্যটি প্রায় ৪১,৭০০ বছর (পরবর্তী গবেষণায় যার বয়স প্রায় ৪৬,০০০ বছর বলে দাবি করা হয়েছে) ধরে হিমায়িত অবস্থায় ছিল। সেই সময়ে পৃথিবীতে উলি ম্যামথদের বিচরণ ছিল।
● কীভাবে বেঁচে ছিল এই জীবগুলো?
জীববিজ্ঞানের ভাষায় এই অবিশ্বাস্য বেঁচে থাকাকে ক্রিপ্টোবায়োসিস (Cryptobiosis) বলা হয়। চরম প্রতিকূল পরিবেশে (যেমন তীব্র ঠান্ডা বা শুষ্কতা) এই কৃমিগুলো নিজেদের শরীরের সমস্ত বিপাকীয় ক্রিয়া (Metabolism) এবং প্রজনন প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়।এরা এক ধরণের বিশেষ চিনি (Trehalose) তৈরি করে নিজেদের কোষের ঝিল্লি বা মেমব্রেনকে সুরক্ষিত রাখে, যার ফলে কোষগুলো বরফে পরিণত হলেও নষ্ট হয় না। বিজ্ঞানীদের ল্যাবরেটরিতে কৃমিগুলোর চারপাশের বরফ অত্যন্ত সতর্কতার সাথে গলিয়ে উপযুক্ত তাপমাত্রা ও খাবার সরবরাহ করার পর এগুলো আবার প্রাণ ফিরে পায়।
● বিজ্ঞানের দৃষ্টিতে এর গুরুত্ব
• নতুন প্রজাতি: গবেষণায় দেখা গেছে, দীর্ঘজীবী এই গোলকৃমিগুলোর মধ্যে একটি সম্পূর্ণ নতুন প্রজাতি, যার নামকরণ করা হয়েছে Panagrolaimus kolymaensis।
• ক্লোনিং ও প্রজনন: জেগে ওঠার পর এই বহুকোষী নারী জীবগুলো কোনো পুরুষ সঙ্গী ছাড়াই 'পার্থেনোজেনেসিস' (Parthenogenesis) প্রক্রিয়ায় নিজে নিজেই বংশবৃদ্ধি বা ক্লোনিং শুরু করেছে।
• ভবিষ্যতের সম্ভাবনা: এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের ক্রায়োমেডিসিন (মানব কোষ বা অঙ্গ দীর্ঘকাল ফ্রিজ করে রাখা) এবং মহাকাশ বিজ্ঞানের (অ্যাস্ট্রোবায়োলজি) গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
07/06/2026
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বাসিন্দা ২৫ বছর বয়সী Siti Jainah দাবি করেন, তিনি তাঁর ঘরের ভেতর বসা ছিলেন। হঠাৎ একটি দমকা বাতাস তাঁর ঘরে প্রবেশ করে এবং তাঁর মনে হয় বাতাসটি তাঁর শরীরে ঢুকে গেছে। এর ঠিক ১৫ মিনিট পরেই তাঁর পেট ফুলে ওঠে, প্রসব বেদনা শুরু হয় এবং তিনি একটি সুস্থ কন্যাসন্তান প্রসব করেন।
কিন্তু ইন্দোনেশিয়ার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং চিকিৎসকেরা ঘটনার তদন্ত করে সিতি জাইনাহের এই বাতাসের দাবি সম্পূর্ণ নাকচ করে দেন। তাঁরা জানান, সিতি জাইনাহ আসলে Cryptic Pregnancy-এর বা সহজভাবে বললে লুকানো গর্ভাবস্থার শিকার ছিলেন।
এটি এমন এক বিরল শারীরিক অবস্থা, যেখানে একজন নারী সন্তান প্রসবের আগ মুহূর্ত পর্যন্ত বা প্রসব বেদনার কয়েক ঘণ্টা আগে পর্যন্ত নিজেও টের পান না যে তিনি গর্ভবতী। সাধারণ মানুষ মনে করে গর্ভবতী হলে পেট অনেক বড় হবে, পিরিয়ড বন্ধ হবে এবং বমি বমি ভাব হবে। কিন্তু Cryptic Pregnancy-এর ক্ষেত্রে এগুলো সম্পূর্ণ ভিন্নভাবে ঘটে।
সিতি জাইনাহের ক্ষেত্রে ৯ মাস ধরে ভ্রূণটি তাঁর জরায়ুর একদম পেছনের দিকে এমন পজিশনে ছিল যার কারণে তাঁর পেট বাইরে থেকে বোঝা যায়নি। প্রসবের ঠিক ১৫-২০ মিনিট আগে বাচ্চাটি যখন প্রসবের জন্য জরায়ুর মুখ ঠেলে নিচের দিকে নেমে আসে, ঠিক তখনই হঠাৎ করে পেটটি ফুলে সামনের দিকে চলে আসে। ঠিক ওই মুহূর্তে কোনো কাকতালীয় বাতাসের ঝাপটা এনং নিজের শরীরের ভেতরের Contraction-কে তিনি বাতাস ঢোকার অনুভূতি বলে মনে করেছিলেন। এটি সম্পূর্ণ Psychological Illusion।
04/06/2026
Justice for Riya.
She was r***d, killed and thrown away in a bag afterwards.
Since Ramisha isn’t trendy anymore
We probably forgot that our girls are still getting r***d everyday!
And that our government is actively failing to protect us in every way possible with no visible justice in sight.
26/05/2026
বন্ধুত্ব কী?
রিসেন্টলি আমি একটা মেডিকেল কলেজের অ্যানাটমি ডিসেকশন হলে ডিসেকশন ক্লাস করতে যাই।
সেখানে এক কেয়ারটেকার বা ট্যাক্সিডার্মিস্টের (যিনি মৃতদেহগুলো কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করেন) সাথে আমার কথা হয় বিভিন্ন প্রসঙ্গে। আমি জিজ্ঞেস করি, কয়টা লাশ আছে, আর লাশগুলো বেওয়ারিশ কিনা।
উনি জবাব দেন, লাশগুলো দান করা — চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার উদ্দেশ্যে এগুলি ডোনেট করে গেছেন।
কথায় কথায় উনি বলেন:
❝এখানে একটা ডেডবডি আছে, যা অনেক আগে দান করা হয়েছিল। ওই ডেডবডির একজন বন্ধু প্রায় প্রতি মাসেই মেডিকেলে আসেন, সময় কাটান, দোয়া করেন, আর আমাদের বলেন যেন লাশটা পরিষ্কার রাখা হয়।❞
আমার কাছে কেন যেন মনে হয়, এটাই বন্ধুত্বের সবচেয়ে বড় একটা সংজ্ঞা।
© Chowdhury Apon
12/05/2026
বাচ্চাটার বয়স মাত্র নয় মাস। জ্বর সর্দি কাশি এবং ডায়রিয়া এ সমস্যাগুলো একসাথে হয়েছিল। বাচ্চাটাকে নেওয়া হয়েছিল গ্রামের একজন কবিরাজ টাইপের মানুষের কাছে। ওখানে বাচ্চাকে কি চিকিৎসা দেওয়া হয়েছে শুনবেন?
ওখানে বাচ্চাটাকে চিকিৎসা দেওয়া হয়েছে র*ড গ*রম করে আমি আবার বলছি লো*হার র*ড গ*রম করে বাচ্চাটাকে ছ্যা*কা দেওয়া হয়েছে পেট, পিঠ এবং কপালের উপরে।
আমি আর আপনি প্রাপ্ত বয়স্ক। একটা গরম র*ডের ছ্যা*কা আমি আর আপনি নিতে পারবো? সেই জায়গায় এই ন*য় মাসের বাচ্চাকে কি অস*হনীয় যন্ত্র*ণা দেওয়া হয়েছে একবার চিন্তা করুন? আমার মনে হয় এখানে প্রায় 200 উপরে রডের ছ্যাকা।
#দায়বদ্ধতা #শিশুস্বাস্থ্য #সচেতনতা #বাচ্চা #পরামর্শ #শিশু #হারানো #শিশুকে
-ডা: সাজ্জাদ
11/05/2026
২ মাস পূর্বে এক্সিডেন্ট করে পা ভেঙ্গে ফেলেন।ওসমানী মেডিকেল কলেজে ভর্তিও হয়েছিলেন।ডাক্তার অপারেশনের কথা বলেছিলেন।কবিরাজ নাকি বলেছিল অপারেশন ছাড়াই ঠিক করে দিবেন।কবিরাজের কথা শুনে বাড়িতে চলে আসেন এবং কবিরাজ সাহেব শামুক,গাছের পাতা ইত্যাদি একসাথে বেটে ভাঙ্গা জায়গায় লাগিয়ে বেন্ডেজ করে দেন।কিছুদিন পর ভাঙ্গা জায়গায় কিছুটা ইনফেকশনের মতো হয়ে যায়।
ভাঙ্গার ১৫ দিন পর কারো কাছ থেকে আমার নাম্বার সংগ্রহ করেন এবং আমার সাথে যোগাযোগ করেন।আমিও অপারেশনের কথা বলি।
এইবার রোগী ১ম কবিরাজ পরিবর্তন করে দ্বিতীয় কবিরাজের কাছে যান।দেড়মাস চিকিৎসা নেন।ভালো হচ্ছেন না দেখে রোগী ডাক্তারের কাছে আসার ইচ্ছা পোষণ করেন।কিন্তু কবিরাজ ওনাকে ডাক্তারের কাছে আসতে নিভৃত করেন এবং বলেন আর একটা লেপ দিলে পা পুরোপুরি ভালো হয়ে যাবে এবং ফুটবল খেলতে পারবে।
আজকে রোগীর ভাষ্যমতে লোকিয়ে আমার কাছে আসেন,কারণ কবিরাজ মশাই নিজের আত্বীয়।
বর্তমান অবস্থা কি আপনারাই বলেন!
বি:দ্র:১ম কবিরাজ ২০০০/ নিয়েছেন
২য় কবিরাজ ৮০০০/- নিয়েছেন।
এর সাথে আশা যাওয়ার ভাড়া এবং ঔষধ পত্র যোগ করে খরচ হিসেব করবেন।
10/05/2026
মায়ের শিক্ষা...
10/05/2026
ছোট ভাইকে ছায়া দিচ্ছে বড় বোন, যেনো রোদ না লাগে! তার ছোটভাই পানিতে পরে ই-ন্তে-কাল করেছে!🙂💔
©️
05/05/2026
এক্সাম শেষে আমরা দুই বন্ধু বাসায় ফিরছিলাম,অটোর কাছে এসে দেখি আগে থেকেই আমাদের দুইজন পরিচিত বন্ধু বসে আছে। আরেকটু পরে সিঙ্গারা কিনতে যাওয়া বাকি দুইজনও এসে যোগ দিলো,সবাই উঠতেই অটোওয়ালা মামাকে বললাম এখন চলেন, উনি রওনা হলেন।
মামার বয়স খুব বেশি না ২৮ অথবা ২৯ হবে কিছুদূর যাওয়ার পর হঠাৎ তিনি বললেন,মামা রিজিক মনে হয় এভাবেই আসে।
আমি জিজ্ঞেস করলাম কেমন
তিনি বলতে লাগলেন এন এস কলেজ থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত একেবারে ফাঁকা আসলাম, পথে এক ছেলে অটো থামালো সাথে একটা মেয়ে ছিল। বললো হইবতপুর যাবো ভাড়া দেড়শ টাকা দেবো।
কিন্তু শর্ত আছে অটোতে আর কাউকে নিতে পারবেন না, দুই পাশের পর্দা নামিয়ে দিবেন আমরা যা করবো সেটা আপনার দেখার বিষয় না।
আমি রাজি হইনি বললাম, আপনারা অন্য অটো দেখেন।
ভাড়া বেশি ছিল ঠিকই, কিন্তু মন সায় দিলো না হারাম কাজে সাহায্য করে উপার্জিত টাকা তো হারামই হবে তাই তাদের রেখে চলে আসলাম।
এরপর মামা হাসতে হাসতে বললেন এখন দেখেন আল্লাহ আমাকে ঠিকই হালাল রিজিক দিয়ে দিলেন।
আমাদের ৬ জনের ভাড়া হওয়ার কথা ছিল ১৮০ টাকা কিন্তু আগে উঠা চারজন বন্ধু জনপতি ২৫ টাকা করে ভাড়া দিবে বলে উঠছিলো, ফলে আমাদের সবার মিলিয়ে ভাড়া দাঁড়ালো ১৫০ টাকা ঠিক ওই টাকাটাই, যেটা তিনি হারাম হবে বলে ছেড়ে দিয়েছিলেন!🌸
~সংগৃহীত
27/04/2026
ইম্প্রুভমেন্ট দেওয়া একজন অদম্য সাহসীর গল্প ।
এসএসসিতে জিপিএ ৫ না পাওয়া, এরপর এইচএসসিতে ১ম বার পদার্থবিজ্ঞানে অকৃতকার্য হয়ে দ্বিতীয়বার ইমপ্রুভমেন্ট দিয়ে জিপিএ ৫ পাওয়ার অসাধারণ গল্প। এখানেই শেষ নয়, স্বপ্ন সফলের যাত্রায় ঢাকা মেডিকেলে চান্স পাওয়া!!
সাইফুর রহমান খান
স্কুল: সৈয়ত রিয়াছত আলী উচ্চ বিদ্যায়ল, ফেঞ্চুগঞ্জ।
কলেজ: সিলেট সরকারী কলেজ, সিলেট।
জাতীয় মেধাস্থান: ৬৬তম ❤
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
