Sawadee Ka

Sawadee Ka

Share

We bring beautiful, authentic Thai finds to Bangladesh—things you won't usually find in ordinary shops.”

24/09/2026

মানুষ বলে, "ইমোশনাল হয়েওনা।" এই সাউন্ডগুলোই আমার ইমোশন 🥺! কতদিন দেখিনা তাহাকে,শুনিনা তার তামলাংলুংখা না কি জানি কয় ঐটা! বুঝিনা তাও শুনতে চাই!
Ambassador Hotel Bangkok Can you please invite me for one more time for free??? I miss you. Ambassador Hotel not a hotel my home!
কতবার এই ভিডিও দেখলাম হিসাব নাই, শুধু এই সাউন্ডের জন্য! কেও বুঝবেনা এটা!

Photos from Sawadee Ka's post 21/09/2026

Al Najma Plus Size Women Floral Patchwork Pocket Tassel Design Loose Casual Dress-
​"আভিজাত্য আর আরামের নিখুঁত মেলবন্ধন। পছন্দের তালিকায় নতুন সংযোজন! চমৎকার এই গাউনটির প্রতিটি ডিটেইলস মুগ্ধ করবে আপনাকে।"

Photos from Sawadee Ka's post 20/09/2026

এই লাল শাড়ি সিরিজের শেষ কয়েকটি ছবি। পোষ্ট দিতেও চরম লেভেলের আলসেমি লাগে! এই সাজের ভিডিও যে কবে দিবো মহান আল্লাহ জানেন! 😂
শাড়ি আমার বড় বোনের, সেজেছি আমি নিজে, হিজাব এবং গলার সেট আমার আম্মুর এবং প্রথম দুটি ছবি ছাড়া বাকি সব ছবি তুলেছে আমার ভাবী! তাই সবাইকে যাযাক আল্লাহু খইরন 🥰😍😘

18/09/2026

কিছুদিন আগে দুইটা ছবি দিয়ে বলেছিলাম কোনটার Get Ready With Nusrat আগে দিবো? সবাই বলেছে এটার ভিডিওটা যেন আগে দেই। তাই এটাই আগে দিলাম। আমি মেকআপ একদমই পারিনা, নিজের মতো চেষ্টা করি এই আরকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ভালোলাগলে লাইক, কমেন্ট করবেন; খুশি হবো 😊। মেকআপ আইটেম গুলো পেয়ে যাবেন আমার পেজ Sawadee Ka এ। কতোদিন পর ভিডিও আপলোড দিলাম 😱!

Photos from Sawadee Ka's post 18/09/2026

Sawadee Ka - A mini Thai Mall এর একেকটা প্রোডাক্ট একেক সময়ে আপনারা এতো পছন্দ করেন! আমরা নিজেরাও বুঝতে পারিননা। একেক সময় শুধু ঐ একটা প্রোডাক্টেরই অর্ডার আসতে থাকে, আলহামদুলিল্লাহ। এবার কেন জানিনা Eye mask with eye jelly patch গুলো খুব বেশি পছন্দ করছেন আপনারা। আর তাই আরো একবার ছবি দিচ্ছি, নিজের পছন্দের কার্টুন আই মাস্ক সিলেক্ট করুন এবং অর্ডার করে ফেলুন। দেরী করলেই মিস!

Photos from Sawadee Ka's post 16/09/2026

Brand Is Always Brand!
আমি দীর্ঘ ১৭ বছর ধরে একটানা প্রায় ২৪ ঘন্টা চশমা পড়ি, ঘুমানো এবং গোসল ছাড়া। "আমি চোখের ব্যাপারে রেয়ার কেস" এটি বাংলাদেশের এমন কোনো চোখের ডাক্তার নাই যে বলেননি। দিন দিন পাওয়ার যেতে যেতে এখন খালি চোখে দেখিনা বললেই চলে। আরো একটি কথা ডাক্তার বলে, "তোমার ডান চোখ আগে ড্যামেজ হচ্ছে। মহান আল্লাহ না করুন। পাওয়ার কমে কিন্তু একটা পর্যায়ে যেয়ে stable হয়, তোমারটা হচ্ছেনা। এটা এখন আর আমাদের হাতে নাই, মহান আল্লাহ জানেন তোমার চোখের পাওয়ার আরো কমবে কিনা!" এই নিয়ে আমার কোনোই মাথা ব্যথা নাই, বিশ্বাস করেন 🤭! আলহামদুলিল্লাহ! বিভিন্ন ধরনের চশমার কালেকশনের মাধ্যমে বিভিন্ন স্টাইল করতে পারি 😅। এর আগেও একটা পোষ্টে বলেছিলাম, আমার চশমা এবং সানগ্লাসের কালেকশন নিতান্তই কমনা এবং মাঝে মাঝে পাওয়ার লেন্সও ব্যবহার করি! সানগ্লাসেও পাওয়ার গ্লাস লাগানো থাকে। আচ্ছা, আমি আমার চোখের পাওয়ারটাই বলিনাই- ডান চোখে -7.50 বাম চোখে -7.00 !
আমার আম্মু প্রতিদিন একবার হলেও বলে "তোর চোখ এমনিতেই নষ্ট, ফোনটা রাখ, চোখটাকে আর নষ্ট করিসনা"। আমার কেন যেন কিছুই যায় আসেনা।
অনেকগুলো কথা বলে ফেললাম। যে লাইনটা দিয়ে শুরু করেছিলাম সেটাই বললামনা। আজকে আমার ভ্যানিটি টেবিল গোছাতে গিয়ে আমার অনেক অনেক আগের কয়েকটা চশমা পেলাম যেগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছে। ফ্রেমলেসও আমি পড়ি সেগুলোও নষ্ট হয়ে গিয়েছে। সেগুলোর মধ্য থেকে এই চশমাটা পেলাম। বহু বছর আগের এবং ব্যবহার করিনা। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, এটা এখনো নতুনের মতোই আছে। পড়ে দেখি, নষ্ট তো হয়েই নাই, এখনো পড়া যায় এবং হয়তো ভালোই লাগে দেখতে। শুধু পাওয়ার গ্লাসটা চেঞ্জ করে বর্তমান পাওয়ার লাগাতে হবে। চশমাটা 'PRADA'-র। কবে কিনেছিলাম কোথা থেকে কিনেছিলাম মনে নেই, বাংলাদেশ থেকেই কেনা এইটুক মনে আছে। PRADA সম্পর্কে আশা করি আমার ফলোয়াররা অবগত। কত দিয়ে কিনেছিলাম, কোন খুশিতে এই ব্র্যান্ডের চশমা কিনেছিলাম কিছুই মনে নাই। আর এখন PRADA, GUCCI, ARMANI, VARSACE এসব ব্র্যান্ডের দোকানের আশপাশেও যাইনা। থাইল্যান্ডের ভার্সাচিতে একবার গিয়েছিলাম, একটা নরমাল ব্যাগের দাম বাংলাদেশি টাকায় দেড় লাখ টাকা দেখে বের হয়ে গিয়েছিলাম। পারফিউমের শখ আছে আমার কিন্তু এসব ব্র্যান্ডের পারফিউম কেনা আমার কাছে worth it আসলে মনে হয়না। কেননা, আমি বাসাতেও আফটার শাওয়ার পারফিউম দেই তাই দ্রুত শেষ হয়। আর পারফিউম ট্রুলি স্পিকিং জীবনেও মনে হয় কেনা লাগেনি কারণ এতো গিফট পেয়েছি যে এখনো গিফটের কালেকশন শেষ হয়নি আলহামদুলিল্লাহ 🥰। আর সেই আমার কাছে PRADA-র চশমা আছে! আমি নিজেই কতক্ষণ হতবাক হয়ে ছিলাম এটা দেখে!
Brand is brand বললাম এই কারণে, branded product always expensive হয় কিন্তু বহু বছর পরেও ব্যবহার করা যায় ঠিক নতুনতের মতো করেই। আর কম দামি জিনিষের মেয়াদ সেরকমই হবে!
মহান আল্লাহর কাছে শুকরিয়া আমাকে ঐ টাইমে, কোন টাইমে মহান আল্লাহ জানেন 😂 যে এই চশমা কেনার ইচ্ছা এবং সামর্থ্য দিয়েছিলেন এবং যাযাক আল্লাহু খইরন to my parents যে তারাও আমাকে এই expensive product কিনে দিয়েছে! আলহামদুলিল্লাহ! আমি কয়েকদিন আগেও একজন কনটেন্ট ক্রিয়েটরের ভ্লগ দেখে ভাবি আর আপুকে বলছিলাম, "দেখোনা, রেগুলার চশমাও গুচির ব্যবহার করে"। ওমা! এখন দেখি আমি নিজে PRADA-র এই মহামূল্যবান চশমা এমনেই ফালায় রেখেছি আর আমার মনেও নাই 😂।
For Everything Alhamdulillah & Gratuful To Almighty Allah!

Photos from Sawadee Ka's post 14/09/2026

আমরা যারা ঘরের কাজ বেশি করি তারাই সবথেকে বেশি ভুক্তভোগি হয়তো। সমাজের চোখে সবথেকে অপমানজনক কাজ বাসার কাজ! "তুমি তো গৃহিণী!😆" এরকমই ফেস করতে হয় কমবেশি সবার। ঘরের কাজ তো অনেকই সোজা, এ আর এমনকি! বাসায়ই তো থাকি আমরা! আর বাসার এই কাজগুলো করতে গিয়ে ফেস এবং হাত নষ্ট হয়ে যায় খুব দ্রুত!
আমার স্কিন এমনিতেই অনেক সেনসেটিভ তাই অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়! আর তাই হঠাৎ মনে হলো আমার মতো যারা এইরকম হাতের চামড়া উঠে যাওয়ার মতো সমস্যায় ভুগছে তাদের জন্য নাহয় কিছু নিয়ে আসি! আমি যখন থাইল্যান্ডে যাই তখন সেখানকার ফার্মেসিতে এই মেডিকেটেড ক্রিমটা পাই, আমি ব্যবহার করে দেখি এতো পুরা ম্যাজিকের মতো কাজ করে! আমি রাতে দিয়ে ঘুমাই, সকালে মহান আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়!
এই মেডিকেটেড ক্রিম শুধুই হাত এবং পায়ের জন্য মুখের জন্য একদমই না।
যারা আমার মতো সমস্যায় ভুগছেন দেরী না করে এখনই অর্ডার করে ফেলুন! এই ক্রিম আমি যতদূর জানি থাইল্যান্ড ছাড়া অন্য কোথাও পাওয়া যায়না।

Photos from Sawadee Ka's post 11/09/2026

অবশেষে আপনাদের জন্য নিয়ে এলাম মিস্ট্রি ফাইল! মিস্ট্রি ফাইলের ভেতর কী কী আছে এবং বিস্তারিত জানতে রেকর্ডেড লাইভ দেখুন এবং প্রিয়জনের বিশেষ দিনে উপহার দিন এই অসাধারণ রহস্যে ঘেরা মিস্ট্রি ফাইল!

11/09/2026

Website

Address


Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Sawadee Ka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.