Monica Moni

Monica Moni

Share

এই পেজে বিউটি টিপস, মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে পরামর্শ । এলোপ্যাথি , হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ।

23/02/2026

ওলকপি: স্বাস্থ্যকর খাবারের এক প্রাকৃতিক সমাধান

শীতকালীন সবজির মধ্যে ওলকপি কেবল স্বাদেই সেরা নয়, এটি শরীরের নানা রোগ প্রতিরোধে এক মহৌষধ হিসেবে কাজ করে। সুস্থ থাকতে কেন ওলকপি আপনার ডায়েটে রাখবেন, দেখে নিন তার বিশেষ গুণাবলি:

হৃদরোগ ও ডায়াবেটিস: এটি রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিক রোগীদের জন্য অত্যন্ত উপকারী।
ক্যান্সার প্রতিরোধ: ওলকপি শরীরে ক্যান্সারজনিত টিউমার গঠন রোধ করতে সহায়তা করে।
পাকস্থলীর সুরক্ষা: এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এবং হেমোরয়েডসের সমস্যা থেকে মুক্তি দেয়।
ব্যথা ও সর্দি-কাশি: নিয়মিত ওলকপি খেলে বাতের ব্যথার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং এটি বুকে জমে থাকা কফ সারাতে কার্যকর।
শারীরিক শক্তি: এটি দেহে দ্রুত শক্তি সরবরাহ করে এবং খাবারের প্রতি রুচি উৎপন্ন করে।

প্রকৃতির এই অসাধারণ দানকে আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় যুক্ত করুন এবং সুস্থ থাকুন!

HealthTips

07/02/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! सुरेश कुमार पटेल, Minarul Islam

10/01/2026
01/11/2025

২০০১ সাল।
আফগানিস্তানের মাত্র ৯ বছরের ছোট মেয়ে জুবাইদা রান্নার চুলায় কেরোসিন ঢালছিল।
চুলাটা তখনও গরম। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় তার কাপড়ে।
চোখের পলকে আগুন জ্বলে ওঠে মুখে, গলায়, বুকে আর হাতে।

আগুন নিভলেও শেষ হয়ে যায় তার শৈশব, হাসি আর চেহারা।
বাবা দৌড়ে নিয়ে যায় স্থানীয় হেলথ সেন্টারে
ওরা শুধু মলম দেয়, কিন্তু আগুনে পোড়া শরীরের ভেতরের ক্ষত তো দেখা যায় না!
অবস্থা খারাপ হতে থাকলে বাবা তাকে নিয়ে ইরান যায় চিকিৎসার আশায়।
সেখানে চিকিৎসকেরা হতাশ হয়ে বলেন,
“তাকে বাড়ি নিয়ে যান… হয়তো বাঁচবে না।”

কিন্তু জুবাইদা বেঁচে যায়।
তবে বেঁচে থাকা মানেই তো জীবন না…
তার মুখ বিকৃত, ঠোঁট আর চোখ টান টান হয়ে গেছে,
মাথা ঘুরাতে পারে না, কথা বললে ঠোঁট ফেটে যায়।
আত্মবিশ্বাস ভেঙে যায় একদম।

এক বছর পর এক দাতব্য সংস্থা জেনে যায় এই মেয়েটির কথা।
তারা তাকে নিয়ে আসে আমেরিকার Grossman Burn Center-এ।
সেখানে ১২টি বড় অপারেশন হয় এক বছরের মধ্যে।
আর ঘটলো এক অলৌকিক রূপান্তর।

আগুনে গলে যাওয়া মুখ ফিরে পেল নতুন জীবন।
যে মেয়েটাকে একসময় ‘মরে যাবে’ বলা হয়েছিল,
সেই মেয়েই এখন হাসে, স্বপ্ন দেখে,
বলে “আমি বড় হয়ে শিশুদের ডাক্তার হতে চাই,
আর আমার দেশের মানুষকে সুস্থ করতে চাই।”

ছবির এক পাশে আগুনে ঝলসানো মুখ,
অন্য পাশে এক অনুপ্রেরণার প্রতীক জুবাইদা।
তিন বছরের মধ্যে তার রূপান্তর প্রমাণ করে,
চিকিৎসা শুধু শরীর না, মনকেও সারিয়ে তোলে।

এই গল্পটা শুধু আফগানিস্তানের এক মেয়ের নয়,
এটা প্রতিটি মানুষের গল্প
যে আগুনে পুড়ে গেছে, কিন্তু হাল ছাড়েনি।

শেয়ার করো — যেন কেউ নিজের পোড়াকে ভাগ্যের দোষ না ভেবে চিকিৎসা নেয়,
যেন বাবা-মায়েরা বুঝে — সময়মতো সঠিক চিকিৎসা মানেই জীবনের নতুন সুযোগ।

Dr-Abdur Rahman

World Vision ( বিশ্ব দর্শন )

Category

Website

Address


Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Monica Moni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.