Muscle Art Gym
Feel pain, grow gain !!!
📢 সুসংবাদ
মারকাজুল ফুরকন মাদ্রাসায় চলতি মাস থেকে আরও ১ জন উপযুক্ত এতিম শিশুকে সম্পূর্ণ ফ্রি ভর্তি, পড়াশোনা, খাওয়া ও থাকা দেওয়া হবে, ইনশাআল্লাহ।
আপনার জানা মতে এমন কোনো এতিম শিশু থাকলে যোগাযোগ করুন।
আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন।
Call: 01818881144
নোটিশ:
ঈদুল আযহা উপলক্ষে আমাদের জিম ২৭ মে ২০২৬ বুধবার থেকে ৩১ মে ২০২৬ রবিবার পর্যন্ত বন্ধ থাকবে।
ঈদ মোবারক!
20/05/2026
🔥 শরীর গঠন শুধু শখ নয়, এটি আত্মবিশ্বাস, ফিটনেস, সুস্থতা ও ডিসিপ্লিনের প্রতীক!
এখন অল ইন ওয়ান প্রিমিয়াম জিম এক্সপেরিয়েন্স আপনার হাতের নাগালে। 💪
🏋️♂️ আধুনিক মেশিন
❄️ ঠান্ডা ও পরিচ্ছন্ন পরিবেশ
👨🏫 ফ্রি ডাবল ট্রেইনার সার্ভিস
⏰ সকাল ৭টা থেকে রাত ১১টা
🚫 কোন ব্রেক টাইম নেই
📍 মিরপুর কাজীপাড়া ও ইব্রাহিমপুর
আজই যুক্ত হোন Muscle Art Gym পরিবারে এবং শুরু করুন নিজের বেস্ট ভার্সন গড়ার যাত্রা।
“পরিশ্রম আপনার, সফলতা আল্লাহর রহমতে।” 🤍
💪
ঠাডা যখন ছাদে আইসা পড়ে!
মেঘ ভেঙ্গে সরাসরি যখন ফাঁদে পড়ে—
তখনও থামে না আমাদের লড়াই।
থেমে নেই Muscle Art Gym — 1 Ibrahimpur
কারণ সত্যিকারের ব্যায়ামপ্রেমীরা অজুহাত খোঁজে না, তারা পথ খুঁজে নেয়।
ঝড়-বৃষ্টি যাই হোক, নিয়ম আর পরিশ্রম চলবেই ইনশাআল্লাহ। সফলতা তো আল্লাহর রহমত ও বরকতের উপরই নির্ভরশীল।
16/05/2026
আমি প্রায় ২০ বছর ধরে ব্যায়াম ও ফিটনেসের সাথে যুক্ত। এই দীর্ঘ সময় আমাকে একটা বাস্তব শিক্ষা দিয়েছে—শরীর ঠিক রাখা শুধু দেখানোর বিষয় না, এটা নিজের প্রতি দায়িত্ব। নিয়মিত ব্যায়াম মানুষকে শারীরিকভাবে শক্ত করে, মানসিকভাবে স্থির করে, আর জীবনে শৃঙ্খলা আনে।
জীবনের পথে বুঝেছি—শুধু টাকা মানুষকে বড় করে না। টাকায় সুবিধা আসে, কিন্তু ব্যক্তিত্ব, আত্মসম্মান আর আত্মবিশ্বাস গড়ে ওঠে নিজের চেষ্টা, ধৈর্য আর ধারাবাহিকতা থেকে।
অনেক ভালো-মন্দ সময় গেছে, অনেক মানুষ এসেছে-গেছে। কিন্তু নিজের উপর বিশ্বাস আর লক্ষ্য ধরে রাখার চেষ্টা কখনো ছাড়িনি। কারণ মানুষ নিজের ভেতর থেকে শক্ত না হলে, বাইরের কিছুই তাকে টিকিয়ে রাখতে পারে না।
আলহামদুলিল্লাহ, আমি সততা ও নিষ্ঠার সাথে হালালভাবে দুইটি জিম পরিচালনা করে আসছি—
Muscle Art Gym Kazipara
Muscle Art Gym Ibrahimpur
এটা শুধু একটি ব্যবসা নয়, বরং মানুষের সুস্থতা গড়ার একটি দায়িত্ব হিসেবে নিয়েছি।
দুনিয়ার জীবন অস্থায়ী—তাই শুধু দুনিয়া নয়, আখেরাতের প্রস্তুতিও জরুরি। সুস্থ শরীর, সচেতন মন আর সঠিক নিয়ত—এই তিনটাই মানুষকে ভারসাম্যপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়।
মূল কথা:
নিজে নিয়মিত ব্যায়াম করুন, সুস্থ থাকুন, পরিবারকে গুরুত্ব দিন—দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণকর পথ বেছে নিন।
সবকিছুই আল্লাহর রহমত ও বরকতে সম্ভব।
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
15/05/2026
Muscle Art Gym, Kazipara – Upgrade Done! 💪🔥
আমাদের জিমকে আপনাদের জন্য আরও আরামদায়ক, সুন্দর ও প্রফেশনাল করতে আমরা কিছু গুরুত্বপূর্ণ আপডেট করেছি—
✔️ রেক্সিন সহ অন্যান্য বেশ কিছু মেরামত
✔️ এয়ার সার্কুলেশনের জন্য নতুন অ্যাডজাস্ট ফ্যান
✔️ নতুন কার্পেট
✔️ ইন্টেরিয়র ইমপ্রুভমেন্ট
✔️ আকর্ষণীয় আউটডোর ব্যানার ও লেটারিং
আপনাদের ওয়ার্কআউট এক্সপেরিয়েন্স আরও ভালো করতে এই পরিবর্তনগুলো করা হয়েছে।
ছবিতে নিজেরাই দেখে নিন পার্থক্য!
📍 Muscle Art Gym, Kazipara
আপনার ফিটনেস জার্নি—এখন আরও কমফোর্টেবল, আরও মোটিভেটিং।
---
01/05/2026
🔥 অল্প খরচে প্রিমিয়াম জিম এক্সপেরিয়েন্স এখন আপনার হাতের নাগালে! 🔥
📍 লোকেশন: মিরপুর কাজীপাড়া ও ইব্রাহিমপুর ব্রাঞ্চ। আপনি কি এমন একটি জিম খুঁজছেন যেখানে থাকবে প্রিমিয়াম পরিবেশ, কিন্তু খরচ হবে একদম সাধ্যের মধ্যে? তাহলে আপনাকে স্বাগতম Muscle Art Gym -এ!
💪 আমাদের বিশেষ সুবিধাসমূহ:
🕖 সময়: সকাল ৭টা থেকে রাত ১১টা
🚫 কোন ব্রেক টাইম নেই
🚫 কোন লেডিস আওয়ার নেই
➡️ সম্পূর্ণ সময় শুধুমাত্র ছেলেদের জন্য
👨🏫 ডাবল ট্রেইনার সার্ভিস – সবসময় গাইডেন্স আপনার পাশে
🏋️♂️ ওয়ার্ল্ড ক্লাস ইন্সট্রুমেন্ট – আপনার পারফরম্যান্স বাড়াতে সেরা সরঞ্জাম
✨ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ – স্বাস্থ্যকর ও আরামদায়ক ওয়ার্কআউট
🌬️ পর্যাপ্ত এয়ার সার্কুলেশন – সবসময় ফ্রেশ পরিবেশ
📌 বিশেষ হাইলাইটস:
✔️ প্রায় ৩,০০০ স্কয়ার ফিটের বিশাল ফ্লোর
✔️ প্রায় ১ টন ডাম্বেল কালেকশন 💥
✔️ সম্পূর্ণ জিমে উন্নত মানের ম্যাট ও কার্পেট (১.৫ ইঞ্চি থিকনেস)
✔️ ইলেকট্রিক ট্রেডমিল – কোন এক্সট্রা চার্জ নেই
✔️ সবসময় ট্রেইনার সুবিধা – ফ্রি
✔️ প্রিমিয়াম লকার (পেইড) + ফ্রি ছোট লকার (মোবাইল/মানিব্যাগের জন্য)
✔️ বিশুদ্ধ পানি ও মিনারেল ওয়াটারের ব্যবস্থা 💧
❤️ Muscle Art Gym শুধু একটি জিম নয়, এটি একটি পরিবার
👉 আজই জয়েন করুন, নিজের শরীরকে দিন নতুন রূপ!
👉 আপনার ফিটনেস, আমাদের দায়িত্ব!
⚡ সফলতা আসে আল্লাহর রহমত ও বরকতে — চেষ্টা আপনার, তাওফিক তাঁর।
📞 01672-201311 (WhatsApp)
💪
29/04/2026
📢 নিয়োগ বিজ্ঞপ্তি
একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য অফিস সহকারি (এডমিন) পদে লোক নিয়োগ দেওয়া হবে।
📍 অভিজ্ঞতা: ১-৩ বছর
📍 কর্মস্থল: ফ্যাক্টরি (যাত্রাবাড়ী, মাতুয়াইল)
📍 কর্ম ঘন্টা : সপ্তাহে ছয় দিন দুপুর ১২ টা থেকে রাত দশটা পর্যন্ত।
📍দায়িত্বসমূহ:
১. দৈনন্দিন হিসাব-নিকাশ সংরক্ষণ ও ব্যবস্থাপনা
২. অফিসের প্রশাসনিক কাজে সহায়তা করা
৩. ভাউচার, বিল ও রিপোর্ট প্রস্তুত করা
৪. ব্যাংকিং ও অন্যান্য অফিসিয়াল কাজ তদারকি
৫. শ্রমিকদের এইচ আর সংক্রান্ত কাজ তদারকি
📍যোগ্যতা:
✒️ ন্যূনতম ইন্টার পাশ
✒️অফিস সহকারী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে খুবই ভালো
✒️কম্পিউটার (এক্সেল/অফিস সফটওয়্যার, ইমেইল, গুগল ড্রাইভ) ব্যবহারে পারদর্শী
✒️দায়িত্বশীল ও সৎ চরিত্রের অধিকারী
🔹 বেতন: ১৫-২০ হাজার। দুই ঈদে বোনাস।
🔹 যোগদান: অতি দ্রুত
📞 যোগাযোগ:
01919003287
01672201311
জিম মানেই শুধু বডিবিল্ডিং বা কম্পিটিশন—এই ধারণাটা সঠিক নয়।
বাস্তবতা হলো, ৯৫% এরও বেশি মানুষ জিমে আসে সুস্বাস্থ্য, ফিটনেস এবং ভালো থাকার জন্য। বডিবিল্ডিং বা কম্পিটিশনের জন্য হয়তো ১%–২% মানুষ কাজ করে। তাই আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত—নিজেকে সুস্থ রাখা, শক্তিশালী রাখা এবং দীর্ঘমেয়াদে ফিট থাকা।
দুঃখজনকভাবে, অনেকে দ্রুত রেজাল্টের জন্য স্টেরয়েড বা ক্ষতিকর কিছু গ্রহণ করে, যা শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা সবসময় বলি—ন্যাচারাল থাকুন, নিরাপদ থাকুন।
এই ভিডিওতে আমাদের মেম্বার Yuvvraj Chowdhury কে দেখছেন, যিনি সম্পূর্ণ ন্যাচারালভাবে বডিবিল্ডিং কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটা প্রমাণ করে—পরিশ্রম, ধৈর্য আর সঠিক গাইডলাইন থাকলে ন্যাচারালভাবেই ভালো রেজাল্ট সম্ভব।
আপনার লক্ষ্য যাই হোক—হেলথ, ফিটনেস বা কম্পিটিশন—সঠিক পথে থাকুন।
মনে রাখবেন, সফলতা আল্লাহর রহমত ও বরকতের উপর নির্ভরশীল।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
795 West Kazipara Bus Stand, Kazipara, Mirpur
Dhaka
1216
Opening Hours
| Monday | 07:00 - 23:00 |
| Tuesday | 07:00 - 23:00 |
| Wednesday | 07:00 - 23:00 |
| Thursday | 07:00 - 23:00 |
| Friday | 18:00 - 21:00 |
| Saturday | 07:00 - 23:00 |
| Sunday | 07:00 - 23:00 |
