ShowBizz 24/7

ShowBizz 24/7

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ShowBizz 24/7, Health/Beauty, Dhaka, bangladesh, mirpur, Dhaka.

We bring you the latest updates from the world of showbiz — from exclusive celebrity interviews and breaking news to film updates,Whether it's the red carpet or behind-the-scenes, we're here to deliver everything that keeps the spotlight glowing.

25/09/2026

ট্রেড ফিগারে ৭৮.৫ কোটির ওপেনিং নিয়েছে দ্য প্যারাডাইস। এক দিনেই ৪৪% রিকোভার করে ফেলেছে মুভিটি। তবে ভয়ঙ্কর ট্রোলিং ও নেগেটিভ রিভিউয়ের কারণে আজ থেকে মুভিটির কালেকশনে হিউজ ড্রপ আসবে। সম্ভবত শেষ রক্ষা হবে না এই মুভির...

24/09/2026

“সালমান খান বলিউডের শেষ সুপারস্টার। বর্তমানে বড় ক্যানভাস, কনটেন্ট বা সিক্যুয়েল ছবিই বেশি চলছে। শুধু একজন স্টারকে দেখার জন্য এখন আর দর্শক হলে যায় না। আগামী ৫-১০ বছরে এই পরিস্থিতি বদলাবে কি না সেটাও বলা কঠিন। সাউথে এখনও কিছুটা 𝗋𝖺𝗐 স্টারডম প্রেজেন্ট, কিন্তু হিন্দি মার্কেটে সেটা প্রায় বিলুপ্ত। সালমান গত দশকে যে ধরনের স্টারডম পেয়েছেন / দেখেছেন, তেমন এখন আর পাওয়া সম্ভব বলে মনে হয় না।”

23/09/2026
Bangladesh Army Anirban 2026 || 4K 26/07/2026

https://youtu.be/VcLKTGfJzn4?si=GaXibP0EiYmE8NO3

সবাই দেখবেন

Bangladesh Army Anirban 2026 || 4K বাংলাদেশ সেনাবাহিনীর পরিবেশনায় উপভোগ করুন "সেনাবাহিনী অনির্বাণ ২০২...

22/07/2026

Yeh Awarapan---অনুভূতির এক নতুন ঠিকানা! ❤️
নস্টালজিয়া, আবেগ আর ভালোবাসার এক হৃদয় ছোঁয়া প্রত্যাবর্তন! 🤍
'Yeh Awarapan'- শুধু একটি গান নয়, বরং Awarapan-এর সেই চিরচেনা আবেগ, একাকীত্ব আর অপূর্ণ ভালোবাসার অনুভূতিকেই নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা। গানের সুরে রয়েছে নস্টালজিয়ার ছোঁয়া, আর লিরিক্সে ফুটে উঠেছে হারিয়ে যাওয়া সম্পর্কের বেদনা ও আত্মিক টান, যা মূল ছবির আবহের সঙ্গে সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণ।
ভোকালের আবেগপূর্ণ পরিবেশনা এবং মেলোডিয়াস কম্পোজিশন গানটিকে আলাদা মাত্রা দিয়েছে। অতিরিক্ত আধুনিকায়নের পথে না গিয়ে নির্মাতারা মূল Awarapan-এর আত্মাকে ধরে রাখার চেষ্টা করেছেন, যা পুরোনো ভক্তদের কাছে বড় একটি ইতিবাচক দিক। ভিজ্যুয়াল উপস্থাপনাও গল্পের আবেগকে আরও গভীর করেছে এবং সিক্যুয়েলের প্রতি কৌতূহল বাড়িয়েছে।
সব মিলিয়ে, Yeh Awarapan এমন একটি গান, যা কেবল শোনার জন্য নয়—অনুভব করার জন্য। যারা Awarapan-এর আবেগময় জগতকে ভালোবাসেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি হৃদয় ছোঁয়া সংযোজন এবং Awarapan 2-কে ঘিরে প্রত্যাশা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। 🎶❤️

15/07/2026

🎬 Arijit Singh is reportedly ready for a brand-new journey behind the camera! 🎤➡️🎥
According to reports, the celebrated singer has completed a schedule of his directorial debut, which is said to be a grand pan-India jungle adventure. The biggest buzz? The film is reportedly set to introduce Arijit Singh's son alongside Nawazuddin Siddiqui's daughter, Shora Siddiqui, in their acting debuts.
However, there has been no official confirmation from the makers or the families yet. Until an announcement is made, these reports should be treated as speculation.
Would you like to see Arijit Singh as a film director? 🤔👇
Follow filmiitalks for more updates!

Photos from ShowBizz 24/7's post 10/07/2026

পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত

ঢাকা, ০৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): পার্বত্য চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন, অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ সহায়তা, নিরাপদ স্থানে স্থানান্তর এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দুর্যোগের কারণে পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে পাহাড়ধস ও জলাবদ্ধতার ফলে সড়ক যোগাযোগ বিঘ্নিত হলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা প্রয়োজনীয় প্রকৌশল সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির সহায়তায় মাটি ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে কাজ করছেন। একই সঙ্গে ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকা থেকে প্রায় ২২১ টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে।

এছাড়াও, দুর্গম এলাকায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। এ পর্যন্ত বান্দরবান থেকে ১৪০ জন এবং সাজেকে আটকে পড়া প্রায় ৬০০ জন পর্যটকের মধ্যে প্রথম ধাপে ১৫০ জনকে স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অবশিষ্ট পর্যটকদের পর্যায়ক্রমে নিরাপদ স্থানে স্থানান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্ধার, ত্রাণ সহায়তা, যোগাযোগ পুনঃস্থাপন ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের যেকোনো দুর্যোগ ও জাতীয় সংকটে জনগণের জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Category

Website

Address


Dhaka, Bangladesh, Mirpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ShowBizz 24/7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.