Klassy Missy

Klassy Missy

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Klassy Missy, Health/Beauty, Dhaka.

আসুন আপনার স্কিন/বিউটি কেয়ার জার্নি নিয়ে গল্প করি। স্কিন কেয়ার সাজেশন, কোন বিউটি ও স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে জানতে নির্দ্বিধায় মেসেজ করুন। মেসেজ করতে কোন টাকা পয়সা লাগে না, সাজেশন নিতেও না। 🤭

01/07/2026

ফেস স্ক্রাবের ধারালো কণাগুলো ত্বকে ঘষাঘষির সময় যে মাইক্রো টিয়ার বা সূক্ষ্ম ক্ষত তৈরি করে, তা স্কিন ব্যারিয়ার ড্যামেজ করে ত্বককে আরও বেশি রুক্ষ ও সেনসিটিভিটির দিকে ঠেলে দেয়।

ত্বক সচেতন ও ম্যাচিউর নারীরা জানেন, ত্বকের ডেড স্কিন সেলস বা মরা চামড়া নিয়মিত পরিষ্কার না করলে স্কিন টেক্সচার খসখসে হয়ে যায় এবং যেকোনো দামি সিরাম বা ময়েশ্চারাইজার মাখলেও তা ত্বকের গভীরে শোষিত হতে পারে না। কিন্তু বাজারের কড়া কেমিক্যাল পিলিং সলিউশন কিংবা ক্ষতিকর প্লাস্টিক মাইক্রোবিডস যুক্ত স্ক্রাব কোনোটিই ম্যাচিউর স্কিনের জন্য আদর্শ নয়। আপনার ত্বকের প্রয়োজন এমন এক স্মার্ট ও মৃদু এক্সফোলিয়েশন, যা ত্বকের ক্ষতি না করেই ফিরিয়ে আনবে তার ন্যাচারাল গ্লো।

আপনার স্কিনের টেক্সচার উন্নত করতে এবং ডেড সেলস দূর করে ত্বককে কোমল ও উজ্জ্বল করতে আমরা নিয়ে এসেছি গুড মলিকিউলস এর - "Good Molecules Pineapple Exfoliating Powder (60g)"

এটি মূলত একটি ইউনিক পাউডার টু ফোম ক্লিনজিং এক্সফোলিয়েটর, যা একই সাথে ফিজিক্যাল এবং কেমিক্যাল এক্সফোলিয়েশনের এক চমৎকার ও নিরাপদ মেলবন্ধন।

এখন আসি গুড মলিকিউলসের এই পাইনআপেল এক্সফোলিয়েটিং পাউডারটি কেন আপনার স্কিনকেয়ারে রাখা উচিত?

🌾Natural Rice Starches : এতে স্ক্রাবের মতো কোনো প্লাস্টিক দানা বা ধারালো কণা নেই; বরং আছে প্রাকৃতিক চালের গুঁড়ো (Rice Powder)। পানির সংস্পর্শে আসলে এই সূক্ষ্ম পাউডারটি হালকা গলে গিয়ে একটি অত্যন্ত জেন্টল পেস্ট তৈরি করে, যা কোনো রকম জোরপূর্বক ঘষাঘষি ছাড়াই ত্বকের উপরিভাগের খসখসে ভাব দূর করে ত্বককে করে তোলে মখমলে নরম।

🌾 Bromelain : এতে থাকা আনারস, কিউই এবং পেঁপের নির্যাস প্রাকৃতিকভাবে সমৃদ্ধ 'ব্রোমেলেন' নামক এনজাইমে। এটি ত্বকের উপরিভাগের মৃত কেরাটিন প্রোটিন এবং ডেড সেলসগুলোকে আলতো করে ভেঙে (Enzymatic reaction) গলিয়ে ফেলে। ফলে কোনো ইরিটেশন ছাড়াই নিস্তেজ ও কালচে ত্বক নিমেষেই ব্রাইট দেখায়।

🌾 Calamine Powder : এক্সফোলিয়েশনের সময় ত্বক যাতে বিন্দুমাত্র ইরিটেটেড বা লালচে না হয়, সেজন্য এতে ব্যবহার করা হয়েছে ১% ক্যালামাইন পাউডার এবং অ্যালানটয়েন। এটি এক্সফোলিয়েশনের পাশাপাশি ত্বককে শান্ত রাখে এবং স্কিন ব্যারিয়ারকে প্রটেক্ট করে।

🌾 ভিটামিন-সি এর অ্যান্টি অক্সিডেন্ট পাওয়ার: এতে থাকা স্টেবল ভিটামিন-সি (3-O-Ethyl Ascorbic Acid) ত্বকের আনইভেন স্কিন টোন ও ডালনেস দূর করে ভেতর থেকে একটি ফ্রেশ, হেলদি ও রেডিয়েন্ট গ্লো নিয়ে আসে। সব ধরণের ত্বকের জন্য এটি শতভাগ উপযোগী।



সর্বশেষ এটাই বলবো স্ক্রাবিং খারাপ না, যদি তা সঠিক উপায়ে হয়। ত্বকের স্ক্রাবিং হোক একদম জেন্টল, লাক্সারিয়াস ও সায়েন্টিফিক উপায়ে।

তাই নিস্তেজ ও খসখসে ত্বককে বিদায় জানিয়ে স্মুথ ও রেডিয়েন্ট ত্বক পেতে আর দেরি কিসের? যেহেতু এক্সফোলিয়েটিং পাউডারটি হাতের নাগালেই।

01/07/2026

যুগ বদলেছে, একসময় মেয়েরা অনেক বিষয় নিয়ে কথা বলতে ইতস্তত বোধ করলেও এখন করে না।

কারণ আগে যেসব বিষয়গুলোকে সমাজ মেয়েদের দুর্বলতা ভাবতো, এখনকার সচেতন নারীরা সমাজের চোখে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সেগুলোকেই নিজের শক্তিতে পরিণত করেছে।

তাই বলে কি সব-ই পরিবর্তন হয়ে গিয়েছে? অবশ্যই না!!

তার একটা নমুনা আপনাদেরকে দিচ্ছি। বেশ কিছুদিন আগে ফেসবুকে স্ক্রল করতে করতে এক আপুর সচেতন মূলক একটা পোস্ট নজরে পরলো পোস্টটির বিষয় ছিল - “প্রাইভেট পার্টের যত্ন কীভাবে নিতে হবে এবং এ ক্ষেত্রে কেমন রেজার ব্যবহার করা উচিত।”

পুরো পোস্ট টা পড়লাম, আমাদের মানুষিক উন্নতি হচ্ছে ভেবে নিজের মধ্যে বেশ স্বস্তি বোধ হলো।

আরোও একটু বেশি আগ্রহ জন্মালো, মনে হলো এখানে কমেন্টেও নিশ্চয়ই এ ধরনের উন্নত বা সচেতন মানুষ‌ই করছে। আল্টিমেটলি, এমন পোস্টের জন্য পোস্টকারি আপুকে সবাই চেয়ার‌আপ করছে এটাই খুব উত্সাহ এর সাথে দেখতে গেলাম।

Guess what?? আমি হতাশ হলাম।

কারণ কমেন্ট বক্সের একটি বড় অংশ, পোস্টদাতা আপুকে এমনভাবে আক্রমণ করছিলো, যেন তিনি কোনো অপরাধ করে ফেলেছেন। শুধু মেয়েদের স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচর্যা নিয়ে খোলামেলা কথা বলার কারণে তাকে নানা কটূক্তি, বিদ্রূপ আর অপমানের মুখোমুখি হতে হচ্ছিল।

আর সবচেয়ে হতাশাজনক বিষয়টা কী জানেন?
_ যারা সবচেয়ে বেশি আক্রমণ করছিল, তাদের অধিকাংশই ছিলেন নারী।

যে বিষয়গুলো সম্পর্কে প্রতিটি মেয়ের সচেতন থাকা প্রয়োজন, যে তথ্যগুলো তাদের নিজের শরীর ও স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো নিয়েই যখন একজন নারী কথা বলে, তখন অন্য নারীদের একটি অংশই যদি তাকে চুপ করিয়ে দিতে চায়, তাহলে আমাদের সামাজিক পরিবর্তন এখনও কতটা অসম্পূর্ণ, সেটাই স্পষ্ট হয়ে যায়।

পোশাক, ক্যারিয়ার কিংবা জীবনযাপন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কিছুটা বদলেছে হয়তো। কিন্তু নারীর শরীর, স্বাস্থ্য এবং ব্যক্তিগত পরিচর্যা নিয়ে স্বাভাবিক ও প্রয়োজনীয় আলোচনা এখনও অনেকের কাছে অস্বস্তিকর।

30/06/2026

আপনারা প্রায়ই জানতে চান, পরিষ্কার স্কিনের সিক্রেট কি? অতিরিক্ত তেল আর পোরসের ময়লা কি শুধু একবার ফেসওয়াশেই পুরোপুরি পরিষ্কার করা সম্ভব? 🤔

কিছু ক্ষেত্রে সম্ভব হলেও সব ক্ষেত্রে সম্ভব নয়। আর ঠিক তাই নিয়ে এলাম Celimax এর পারফেক্ট ক্লিনজিং ডুও।

👉 প্রথম ধাপ: "Dual Barrier Purifying Cleansing Balm" যা মেকআপ, ওয়াটারপ্রুফ সানস্ক্রিন, ব্ল্যাকহেডস ও ইমপিউরিটিজ গলিয়ে ফেলে স্কিনকে রাখে সফট ও হাইড্রেটেড।

👉 দ্বিতীয় ধাপ: "Ji Woo G*e Cica BHA Acne Foam Cleansing" পোরস ডিপ ক্লিন করে, অতিরিক্ত সেবাম কন্ট্রোল করে এবং ব্রেকআউট প্রোন স্কিনকে দেয় ফ্রেশ ও ক্লিন অনুভূতি।

একসাথে এই ডুও আপনার স্কিনকে করবে
💫 Deeply Clean
💫 Fresh & Comfortable
💫 Balanced & Healthy Looking
💫 Ready for the Rest of Your Skincare Routine

কারণ সুন্দর স্কিনের শুরুটা হয় একটি ভালো ক্লিনজিং রুটিন থেকে।

30/06/2026

একনিপ্রোন স্কিনের সবচেয়ে বড় প্যারাডক্স কি জানেন?

ব্রেকআউটস কমাতে গিয়ে আমরা যে কড়া অ্যাক্টিভসগুলো ব্যবহার করি, তা ত্বককে এতটাই শুষ্ক করে ফেলে যে স্কিন ব্যারিয়ার দুর্বল হয়ে উল্টো আরও নতুন একনি ডেকে আনে।

যারা একনি ও সংবেদনশীল ত্বকের সাথে লড়াই করছেন, তারা জানেন যে কেবল একনি শুকিয়ে ফেলাটাই শেষ কথা নয়। একনি কমানোর পাশাপাশি ত্বকের আর্দ্রতা (Hydration) ধরে রাখা এবং অতিরিক্ত তেল বা সিবাম নিয়ন্ত্রণ করা সমানভাবে জরুরি। ম্যাচিউর স্কিনকেয়ার ক্যানভাসে তাই এমন এক সলিউশন প্রয়োজন, যা একনি ফ্রেন্ডলি অ্যাক্টিভস ধারণ করার পরেও ত্বককে রাখবে হাইড্রেটেড, শান্ত এবং পুরোপুরি ম্যাট।

সংবেদনশীল ও একনিপ্রোন ত্বকের এই জেনুইন প্রবলেমকে অ্যাড্রেস করে Klassy Missy নিয়ে এসেছে - "Cetaphil Gentle Clear Mattifying Acne Moisturizer (89ml)"

এটি একটি আল্ট্রা লাইটওয়েট ময়েশ্চারাইজার, যা আপনার ত্বকে দেবে টানা হাইড্রেশন এবং নো গ্রিজি ম্যাট ফিনিশ।

এখন আসি কেন এই ম্যাটিফাইয়িং ময়েশ্চারাইজারটি আপনার একনি কেয়ার রুটিনের গেম চেঞ্জার হতে পারে?

🌬️ 0.5% Salicylic Acid : এতে থাকা ডার্মাটোলজিস্ট-প্রুভেন স্যালিসিলিক অ্যাসিড পোরসের গভীরে জমে থাকা অতিরিক্ত সিবাম ও ময়লা পরিষ্কার করে একনি ও ব্রেকআউটস গোড়া থেকে নির্মূল করে এবং নতুন করে একনি হওয়া রোধ করে।

🌬️ Kojic Acid & Licorice Root : একনি চলে গেলেও মুখে যে জেদি কালচে বা লালচে দাগ রেখে যায়, তা দূর করতে এতে ব্যবহার করা হয়েছে কোজিক অ্যাসিড এবং লিকোরিস রুট এক্সট্র্যাক্ট। এই কম্বিনেশনটি ত্বকের আনইভেন টোন ও টেক্সচারকে স্মুথ ও ব্রাইট করতে সাহায্য করে।

🌬️ স্কিন ব্যারিয়ার ও প্রিবায়োটিক সাপোর্ট : এর বিশেষ প্রিবায়োটিক ফর্মুলেশন ত্বকের মাইক্রোবায়োম ব্যালেন্স ঠিক রাখে। পাশাপাশি এতে থাকা বিসাবোলোল একনির কারণে হওয়া যেকোনো ধরণের ইরিটেশন, রেডনেস বা ত্বকের অস্বস্তি তাৎক্ষণিক শান্ত করে।

🌬️ ৫টি সেনসিটিভিটি সাইন থেকে সুরক্ষা : এটি অত্যন্ত জেন্টল উপায়ে সংবেদনশীল ত্বকের ৫টি প্রধান শত্রু শুষ্কতা, ইরিটেশন, খসখসে ভাব, ত্বক টেনে ধরা এবং দুর্বল স্কিন ব্যারিয়ারের বিরুদ্ধে এক অভেদ্য সুরক্ষাবলয় গড়ে তোলে।

আর হ্যাঁ এটা ত্বককে কোনো রকম চটচটে ভাব ছাড়াই গভীর পুষ্টি ও হাইড্রেশন দেয়। আর তাছাড়াও এটি মেকআপের নিচে একটি চমৎকার অয়েল ফ্রি, ব্রিদেবল এবং মখমলে মসৃণ বেস হিসেবেও দুর্দান্ত কাজ করে।

একনি ও সেনসিটিভিটির ভয়কে বিদায় জানিয়ে আপনার ত্বককে আত্মবিশ্বাস ও সুস্থতা ফিরিয়ে দিতে এটি একটি চমৎকার প্রডাক্ট হতে পারে। 🫶

30/06/2026

📞 একটা ফোন কল, একটুখানি 'মিষ্টি ভুল' আর অনেকটা ভালোবাসা! ❤️🎂

আজ আমাদের প্রিয় লেভি ম্যামের জন্মদিন। 🥳
ভাবলাম, Klassy Missy টিমের পক্ষ থেকে ছোট্ট একটা সারপ্রাইজ দিই। তাই একগুচ্ছ শুভকামনা আর অনেক ভালোবাসা নিয়ে ফোন করলাম... ☎️💝

ফোন রিসিভ হতেই আমরা আর দেরি না করে বললাম—
"হ্যাপি বার্থডে ম্যাম! 🎉🎂"
ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা... তারপর একটা মিষ্টি হাসি! 🤭
এরপর ভেসে এলো উত্তর—
"আমি লেভি না... ওনার আম্মু বলছি!" 😂❤️

আমাদের তখন অবস্থা... 😶🙈

তবে আন্টির সেই হাসিমাখা কণ্ঠে পুরো মুহূর্তটাই আরও সুন্দর হয়ে গেল। কিছুক্ষণ পর উনিই ফোনটা লেভি ম্যামের হাতে তুলে দিলেন। 🥹

এরপর আমরা মন থেকে জানালাম আমাদের শুভেচ্ছা—
"ম্যাম, Klassy Missy-এর সাথে এতগুলো বছর পথচলার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আপনার জীবনের প্রতিটি দিন সুখ, সুস্বাস্থ্য আর অসংখ্য সুন্দর মুহূর্তে ভরে উঠুক। আল্লাহ আপনার নেক হায়াত বৃদ্ধি করুন, জীবনকে বরকতময় করে তুলুন। আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হোক—এই দোয়াই করি।" 🤍✨

উইশটা শোনার পর ম্যামের কণ্ঠের আনন্দটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। 💖

আসলে, সম্পর্ককে সুন্দর করে তোলে এমন ছোট ছোট মুহূর্তই—একটুখানি ভুল, একরাশ হাসি আর অনেকটা আন্তরিকতা। 🌸

আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, লেভি ম্যাম! 🎂🥳

আল্লাহ আপনাকে সবসময় সুস্থ, ভালো ও হাসিখুশি রাখুন। Klassy Missy পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। ❤️✨

আপনার জীবনের ও এমন কোনো মিষ্টি ভুল থেকে থাকলে কমেন্ট এ আমাদের সাথে শেয়ার করতে পারেন। এমন মিষ্টি মিষ্টি মুহূর্ত গুলো আমরা ও জানতে চাই 😍🥰

29/06/2026

ফ্রিজি চুল হলো এমন এক জিনিস যা, বাসা থেকে বের হওয়ার সময় স্মুদ কুইন ভাইব দেয় আর ১০ মিনিট পর “বজ্রপাতের পরা গাছ”ভাইব!🤦‍♀️

ফ্রিজ কন্ট্রোল করতে শুধু একটা প্রোডাক্ট ইউজই যথেষ্ট না, একটা প্রপার স্টেপ বাই স্টেপ রুটিন দরকার। আর এই Mielle Avocado & Tamanu line এর hero duo হলো Avocado Oil আর Tamamu! এভোকাডো আপনার হেয়ার cuticle স্মুদ করতে সাহায্য করে, রাফনেস কমায়, ময়েশ্চারটা সিল করতে সাপোর্ট দেয় এবং চুলে সফট, শাইনি আর পলিশড একটা ফিনিশিং আনে!

আর, Tamanu Seed oil ড্রাই স্ক্যাল্প, ড্রাই হেয়ার নারিশ করতে সাহায্য করে৷ Frizz prone টেক্সচারড হেয়ারকে লাইনে এনে ম্যানেজেবল, সফট আর হেলদি লুকিং রাখতে এটা ভীষণ সাপোর্টিভ একটা ইনগ্রেডিয়েন্ট।

🥑 প্রথম স্টেপে ব্যবহার করতে হবে -

"Mielle Avocado & Tamanu Anti-Frizz Shampoo" প্রথমে শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প জেন্টলি ক্লেঞ্জ করে নিতে হবে৷ এটা স্ক্যাল্প থেকে রেসিডিউ, ডার্ট, প্রোডাক্টের বিল্ড আপ দূর করতে সাহায্য করবে৷ কিন্তু মোটেল চুল হ্রাশ, ড্রাই হয়ে যায় না।

যদিও, হেয়ার কেয়ারে সালফেট কোনো ভিলেন না, তবু আপনাদের আশ্বস্ত করার জন্য বলছি, এটাতে সালফেট নেই তাই টেক্সচারড, ফ্রিজি হেয়ারের জন্য এটা বেশ কমফোর্টেবল একটা ক্লিঞ্জিং এক্সপেরিয়েন্স দেয়! মানে, ক্লিঞ্জ করার পরে ঐ “খড়ের ঝাড়ু” টাইপ ফিল মোটেও আসে না।

🥑 দ্বিতীয় স্টেপে - "Mielle Avocado & Tamanu Anti Frizz Conditioner"

শ্যাম্পু পর কন্ডিশনারটা রাখতে হবে। এমনকি, যেহেতু নরমালি পানির সংস্পর্শে আসলেও চুল রাফ হতে থাকে। তাই কন্ডিশনারটা রেগুলার বেসিসে রাখলে বেস্ট রেজাল্ট পাবেন। কন্ডিশনার চুলের জন্য ময়েশ্চারাইজারের মতো কাজ করে। এটা একদিকে চুল ডীপলি nourish করে, রাফ হেয়ার সারফেস স্মুদ করে আবার detangling অনেক সহজ করে।

Avocado ও Tamanu এর সাথে Shea Butter থাকায় এটি চুলকে এক্সট্রা সফটনেস, স্লিপ এবং শাইন দেয়‌। Frizz prone হেয়ার সাধারণত বেশি ড্রাই আর tangled হয়, তাই এই কন্ডিশনার চুলকে ম্যানেজেবল রাখার পাশাপাশি combing এর সময় ব্রেকেজ কমাতেও দারুণ হেল্পফুল।

🥑 থার্ড স্টেপে আসে - "Mielle Avocado & Tamanu Anti Frizz Slip & Seal Leave In Conditioner"

Towel dried hair এ এই leave in conditioner apply করার পরে এটা চুলে ইন্সট্যান্ট একটা স্লিপ দেয়, knots কমায় এবং কম্বিং প্রসেস তখন অনেক বেশি আরামদায়ক হয়। Leave in প্রডাক্ট হওয়াতে এটা যেহেতু চুলে থেকে যায়, তাই সারাদিন হেয়ার সারফেস স্মুদ আর sealed রাখতে সাহায্য করে। যারা চুল আঁচড়ানোর সময় প্রতিদিন চিরুনির সাথে যুদ্ধে লিপ্ত হন, শুকানোর কিছু সময়ের মধ্যে চুল হাওয়াই মিঠাইয়ের রূপ ধারণ করে, তাদের জন্য এই স্টেপটা খুব ইউজফুল!

🥑 এরপরের স্টেপে - "Mielle Avocado & Tamanu Anti Frizz Curl Perfector"

যদি আপনার কার্লি বা textured hair হয়, তাহলে, leave in প্রোডাক্টের পর কার্ল প্রোটেক্টর ইউজ করা আপনার জন্য বেনিফিশিয়াল হবে। এটা কার্লস ডিফাইন করে, ফ্রিজ রিডিউস করে এবং কার্ল প্যাটার্নটা খুব সুন্দরভাবে হোল্ড করতে সাহায্য করে। এর টেক্সচার স্টাইলিং ক্রিমের মতো, তাই এটা শুধু যে ময়েশ্চার ধরে রাখে তাইই না, বরং, আপনার কার্লসকে শেইপ, শাইন, soft moveable hold দেয়। সবচেয়ে ভালো দিক হলো, আপনার কার্লস ডিফাইন থাকবে ঠিকই কিন্তু ও ক্রিস্পি বা শক্ত হয়ে যাবে না। কার্লি হেয়ার girlies দের জন্য এরচেয়ে বড় চাওয়া আর কী-ই বা হতে পারে?

🥑 সর্বশেষ স্টেপে - "Mielle Avocado & Tamanu Stay Straight Serum" এপ্লাই করতে পারেন৷
স্ট্রেইট স্টাইল, ব্লো ড্রাই বা হিট স্টাইলিং করার হ্যাবিট থাকলে এটা আপনি রাখতে পারেন রুটিনে।

এটা চুলের সারফেস সিল করে, sleek একটা ফিনিশিং দেয় এবং ফ্রিজ ও হিউমিডিটি থেকে প্রোটেকশন প্রোভাইড করে। হিট স্টাইলিং করার আগে এটা ব্যবহার করলে এটা 450°F পর্যন্ত হিট প্রোটেকশন প্রোভাইড করে, তাই হিট স্টাইলিং এর পরে দীর্ঘসময় চুল স্মুদ আর শাইনি রাখতে তা সাপোর্ট দেয়। তবে এই সেরামটা যেহেতু ওয়েল বেইজড, তাই খুব অল্প পরিমাণ mid length থেকে ends পর্যন্ত এপ্লাই করাই যথেষ্ট! তাহলে মোটেও গ্রিজি লাগবে না।

যাদের চুল একটু হিউমিডিটি দেখলেই স্বাধীনচেতা হয়ে বিদ্রোহ ঘোষণা করে Avocado আর Tamanu তাদের জন্য একদম anti frizz peace treaty এতে করে ফ্রিজিনেস থাকবে কম, শাইন থাকবে বেশি, আর চুল নিজের মর্জিমাফিক না, আপনার মনমতো চলবে😙

29/06/2026

আমাদের একজন সম্মানিত কাস্টমার ইউজ করে রিটার্ন করলেন এই সান স্টিক টি 😶

আমরা আর সেটা বিক্রি করিনি... ফেলে ও দেইনি... 👀
বরং টুকরো টুকরো করে অফিসের সবাইকে সার্ভ করে দিলাম! 🍰😂

ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপর বলুন—আমরা কি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি? 🤭👇

29/06/2026

আমরা সবাই বাহ্যিক রূপচর্চায় অনেকটা সময় দিই, কিন্তু শরীরের ভেতরকার পুষ্টি ঠিকঠাক থাকলে ত্বক, চুল ও সার্বিক স্বাস্থ্য প্রাকৃতিকভাবেই ভালো থাকে।

সুস্থ জীবনযাত্রার অন্যতম মূল চাবিকাঠি হলো সঠিক নিউট্রিশন। আর আমরা সব সময়ই চেষ্ঠা করি Klassy bee's দের হাতে অথেনটিক ও ভালো মানের প্রসাধনী পৌঁছে দিতে, সেই সাথে তাদের নিউট্রিশনের প্রতি ও যত্নবান হতে।

আর ঠিক তাই আপনার জীবনযাত্রার মান কে আরও সহজ ও সুন্দর করতে স্টকে এভেলেবেল করেছি প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর এই প্রয়োজনীয় সাপ্লিমেন্ট গুলো:

👉 Biotin (Nature's Bounty, Natural Answer & Neocell): চুল পড়া কমাতে এবং নখ ও স্কিনের হেলথ ইম্প্রুভ করতে।

👉 Neocell Marine Collagen Peptides: ত্বকের ইলাস্টিসিটি ধরে রেখে স্কিনকে সফট ও হাইড্রেটেড রাখতে।

👉 Nature's Bounty Magnesium Glycinate: মাসেল পেইন রিলিফ করতে এবং হার্ট ও নার্ভের যত্নে।

👉 Centrum Adults Multivitamin: এনার্জি বুস্ট, ইমিউনিটি সিস্টেম ও মেটাবলিজম অপ্টিমাইজ করতে।

👉 H&B Calcium + Magnesium, Zinc & Vitamin D: হাড় ও দাঁতের মজবুত গঠনের এক কার্যকরী কম্বিনেশন।

👉 Naturebell Glutathione: স্কিনকে ভেতর থেকে ব্রাইট ও ডিটক্সিফাই করতে।

👉 Nature's Bounty Fish Oil: হার্ট ও ব্রেইন হেলথ উন্নত করতে ওমেগা-৩ এর পারফেক্ট সাপোর্ট।

যে কোনো কনফিউশন দুর করতে ও আমাদের এক্সপার্ট টিমের গাইডেন্স পেতে ম্যাসেজ করতে পারেন আমাদের ইনবক্সে।🫶

এখন বলুন সব তো হাতের নাগালেই তাহলে শরীরের সঠিক পুষ্টি নিশ্চিত করতে আর দেরি কিসের??

28/06/2026

চলুন আজ আমরা এবার আমরা ঘরে বসেই কম খরচে "পেডিকিওর" করি!!

ধরুন!! খুব শখ করে চমৎকার একজোড়া ব্যাকলেস হিল বা স্যান্ডেল পরে বাড়ি থেকে বের হলেন। আর সেই মুহূর্তে হঠাৎ খেয়াল হলো পেছনের ফাটা ও খসখসে গোড়ালির কারণে পুরো লুকটাই কেমন যেন মলিন দেখাচ্ছে!

আমরা মুখের অ্যান্টি এজিং বা হাতের ব্রাইটনিং নিয়ে কতটা খুঁতখুঁতে, অথচ সারাদিনের পুরো শরীরের ক্লান্তি আর ওজন সামলানো পায়ের পাতা দুটোর কথা একদমই ভুলে যাই।

পায়ের গোড়ালি বা তলার চামড়া শরীরের অন্য যেকোনো অংশের চেয়ে অনেক বেশি পুরু ও শক্ত। ফলে নিয়মিত এক্সফোলিয়েশন আর ডিপ হাইড্রেশন না পেলে সেখানে মরা চামড়া জমে পা ফেটে যায়, যা কেবল জুতো পরার সৌন্দর্যই নষ্ট করে না। বরং খসখসে ভাব বাড়লে জুতো বা চাদরের সুতোর সাথে আটকে বেশ অস্বস্তিকর এক অনুভূতি তৈরি করে।

এখন আপনারা অনেকেই জানতে চাইবেন তাহলে এর থেকে বাঁচার উপায়?

জ্বি বলছি, তবে এটি কোনো সাধারণ স্ক্রাব নয়, আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এমন এক ফর্মুলা এল সাথে যা শক্ত হয়ে যাওয়া মরা চামড়া গলিয়ে পাকে মাখনের মতো নরম করে। জ্বি কথা বলছি - "Palmer's Cocoa Butter Formula Foot Magic Scrub (60ml)"

শুধু তাই নয় যারা এমন পা ফাটার সমস্যায় ভোগেন তাদের জন্য আমাদের সাজেশন থাকবে এটিকে উইকেন্ড সেলফ কেয়ারে রাখার কিংবা যাদের পা ফাটার প্রবণতা নেই তবে আরো নরম তুলতুলে পা চাচ্ছেন তারাও এটিকে এড করতে পারেন।

চলুন দেখে নেই এটি আসলে আপনার পায়ের গোড়ালি এ কিভাবে কাজ করে -

🦶 পাহাড়ের মতো শক্ত চামড়াও হবে জেন্টল এক্সফোলিয়েট : এর বিশেষ এক্সফোলিয়েটিং কণাগুলো পায়ের গোড়ালি এবং তলার সবচেয়ে জেদি, খসখসে ও শক্ত হয়ে যাওয়া মরা চামড়াকে আলতো করে তুলে ফেলে। প্রথম ব্যবহারেই পায়ের খসখসে টেক্সচার একদম স্মুথ হয়ে যায়।

🦶 পিওর কোকো বাটার : পালমার্স এর সিগনেচার উপাদান হলো খাঁটি কোকো বাটার। এটি একটি রিচ ন্যাচারাল ময়েশ্চারাইজার, যা এক্সফোলিয়েশনের পর পায়ের শুষ্কতম অংশগুলোতেও গভীরভাবে শোষিত হয় এবং রুক্ষ চামড়াকে তাৎক্ষণিক সিল্কি ও 'বাটারি সফট' অনুভূতি দেয়।

🦶 ভিটামিন-ই : এতে থাকা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ভিটামিন-ই পায়ের ত্বকের অসম টোন ঠিক করে, জুতো পরার কারণে পড়া কালচে দাগ দূর করতে সাহায্য করে এবং পায়ের চামড়াকে দেয় এক ইভেন ও হেলদি লুক।

🦶 পেপারমিন্ট অয়েল : সারাদিনের হাঁটাচলা বা জুতো পরে থাকার পর পায়ে যে ক্লান্তি আর ব্যাথা জমে, তা নিমেষেই দূর করে এর ভেতরের পেপারমিন্ট অয়েল। এর মৃদু ঠাণ্ডা অনুভূতি ও রিফ্রেশিং সুবাস Sore & Tired Feet-কে শান্ত করে পা-কে দেয় এক স্পা-লাইক ফ্রেশনেস।

চলুন এখন এর ইজি পিজি ব্যবহার পদ্ধতি ও বলি??

_ রাতে ঘুমানোর আগে হালকা কুসুম গরম পানিতে পা ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর সামান্য পানি থাকা অবস্থায় এই Foot Magic Scrub পরিমাণমতো নিয়ে পুরো পায়ের পাতায় ও গোড়ালিতে বৃত্তাকার উপায়ে (Circular motion) একটু চেপে চেপে ম্যাসাজ করুন (আপনার গোড়ালির অবস্থা এর উপর নির্ভর করছে এটি আপনার কয়দিন ব্যাবহার করা উচিৎ)। মরা চামড়া উঠে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। পা মুছে পালমার্স এর ফুট ক্রিম বা একটি থিক ময়েশ্চারাইজার লাগিয়ে একজোড়া সুতির মোজা (ইচ্ছা) পরে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে নিজেই পরিবর্তন বুঝতে পারবেন।

মুখের মতোই আপনার পায়ের পাতাও প্রকাশ করুক আপনার মার্জিত রুচি আর নিখুঁত যত্ন।

আর এই পায়ের পাতার রুক্ষতাকে বিদায় জানাতে "Palmer's Cocoa Butter Formula Foot Magic Scrub" টি হতে পারে আপনার স্মার্ট মুভ 🫶

27/06/2026

🚨 প্রোডাক্ট রেখে দিয়ে, খালি বক্স রিটার্ন করেছে। প্রোডাক্ট ঠিক নেই/ প্রোডাক্টে সমস্যা এই অজুহাত দিয়ে।

শুনতে সিনেমার গল্প মনে হচ্ছে?

দুঃখজনক হলেও সত্যি, এমন একটি ঘটনা আমাদের সাথেই ঘটেছে। সম্প্রতি একটি পার্সেল আমাদের কাছে রিটার্ন আসে।

রিটার্ন পার্সেলটি গ্রহণ করার সময় কুরিয়ারের একজন কর্মী নিজেই আমাদের বলেন, "ভাই, বক্সটা একটু অস্বাভাবিক লাগছে। মনে হচ্ছে ভিতরে কিছু নেই।"

আমরা সবসময় ক্যামেরার সামনে পার্সেল ওপেন করি, ক্যামেরার রেকর্ডিং চালু করে যখন বক্সটি খুললাম...

আমরা হতবাক।

বক্সের ভিতরে একটি প্রোডাক্টও নেই।

পুরোপুরি খালি।

সাথে সাথেই আমরা সেটি কুরিয়ারকে ফেরত দিই এবং জানাই যে খালি বক্স আমরা গ্রহণ করতে পারি না। আমরা এভাবে বক্স পাঠাইনি এবং প্রোডাক্ট রেখে দিয়ে রিটার্ন করেছে।

কুরিয়ার থেকে জানানো হলো, এটি নাকি কাস্টমার রিটার্ন করেছেন।

কিন্তু এখান থেকেই শুরু হলো আসল চমক।

আমরা কাস্টমারের সাথে যোগাযোগ করলাম।

উনি অবাক হয়ে বললেন,

"আমি রিটার্ন করেছি? আমি তো রিটার্নই করিনি!"

তারপর তিনি আমাদের কাছে প্রোডাক্টের ছবি পাঠালেন।

বললেন,

"আমি তো ১২ দিন ধরে ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ, ভালোই স্যুট করেছে। আবারও নেব ইনশাআল্লাহ।" 🌼 ( ছবিতে দেখতে পাচ্ছেন )

আমরাও পুরো শকে।

তাহলে...
খালি বক্সটা আমাদের কাছে এলো কীভাবে?

এরপর পুরো ঘটনাটা কাস্টমারের সাথে মিলিয়ে দেখতে গিয়ে আরও অবাক করা তথ্য বেরিয়ে আসে।

কাস্টমার জানান— ডেলিভারি ম্যানের সামনেই তিনি টাকা দিয়ে পার্সেল খুলে দেখেছেন।
প্রোডাক্ট ঠিক ছিল।
তারপর যেহেতু বক্সটির আর দরকার ছিল না, তাই সেটি ডেলিভারি ম্যানের সামনেই রেখে দিয়েছেন।

অর্থাৎ...

কাস্টমার প্রোডাক্ট নিয়ে চলে গেছেন। বক্সটি ফেলে দিয়েছিলেন।

এরপর আরও একটি ঘটনা সামনে আসে।

২ দিন পর কাস্টমারের সাথে সেই একই ডেলিভারি ম্যানের দেখা হয়। কাস্টমার জিজ্ঞেস করেন,

"আপনি এখনও আমার পার্সেল ডেলিভারি মার্ক করেননি কেন?"

তখন ডেলিভারি ম্যান জানান,

তিনি নাকি দাওয়াতে ছিলেন, তাই সময়মতো ডেলিভারি আপডেট করতে পারেননি।

এবং কাস্টমারকে অনুরোধ করেন—

"হাব থেকে যদি ফোন আসে, বলবেন আপনি ব্যক্তিগত সমস্যার কারণে দুই দিন পরে পার্সেল রিসিভ করেছেন। না হলে আমার চাকরির সমস্যা হবে।"

একজন সাধারণ মানুষ হিসেবে কাস্টমার ভেবেছেন—এতে ক্ষতি কী?

তাই হাব থেকে ফোন এলে তিনি ঠিক সেই কথাই বলেছেন।

কিন্তু পরে যখন পুরো ঘটনা আমরা কাস্টমারকে জানাই...

তখন তিনিও বুঝতে পারেন, অজান্তেই তিনি এমন একটি ঘটনার অংশ হয়ে গেছেন, যার পরিণতি তিনি নিজেও কল্পনা করেননি।

এই ঘটনার তদন্ত এখনও চলছে।

ঠিক কোথায় এবং কার মাধ্যমে এই প্রতারণাটি হয়েছে, সেটি সংশ্লিষ্ট কুরিয়ার কর্তৃপক্ষের তদন্তেই চূড়ান্তভাবে নিশ্চিত হবে।

তবে আমাদের হাতে থাকা তথ্য, ভিডিও রেকর্ড এবং ঘটনাক্রম মিলিয়ে যা দেখা যাচ্ছে, তাতে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

সবচেয়ে কষ্টের বিষয় জানেন কী?

কাস্টমার টাকা দিয়ে প্রোডাক্ট নিয়েছেন। কিন্তু সেই টাকাটা আমরা এখনও পাইনি। এখন তদন্ত হবে, ইনকোয়ারি হবে, হয়তো ৭ দিন লাগবে বা হয়তো ৩০ দিন। হয়তো আরও বেশি। আর এই পুরো সময়ে ব্যবসার টাকা আটকে থাকবে। আবার এমনও হতে পারে কুরিয়ারের দায়ভার নিবে না।

এই কারণেই আমরা সবসময় একটি বিষয় জোর দিয়ে বলি। স্ক্যাম শুধু ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে হয় না।

কখনও অসাধু কাস্টমারের মাধ্যমে হয়।

কখনও অসাধু ডেলিভারি কর্মীর মাধ্যমে হয়।

কখনও ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমেও হতে পারে। যেকোনো ভাবেই হতে পারে ধারণার বাইরে।

তাই আমরা সবসময় বলি— যে পক্ষই ভুল করুক, স্বচ্ছতাই একমাত্র সমাধান।

💙 Klassy Missy-তে আমরা শুরু থেকেই একটি বিষয় মেনে চলি। এবং আমরা কাস্টমারের সুবিধার জন্য ইজি রিটার্ন পলিসি টা মেইনটেইন করার চেষ্টা করি সব সময়।

✔️ ডেলিভারি ম্যানের সামনেই পার্সেল খুলে দেখুন।

✔️ প্রোডাক্ট ঠিক আছে কিনা নিশ্চিত হয়ে তারপর গ্রহণ করুন।

✔️ সম্ভব হলে বক্সটি সাথে সাথে ফেলে না দিয়ে কিছুদিন নিজের কাছেই রাখুন।

✔️ কোনো অস্বাভাবিক কিছু মনে হলে সঙ্গে সঙ্গে আমাদের জানান।

এতে যেমন আপনার নিরাপত্তা বাড়বে, তেমনি আমাদের পক্ষেও সত্য ঘটনা প্রমাণ করা অনেক সহজ হবে।

আমরা বিশ্বাস করি, বিশ্বাস শুধু কথায় তৈরি হয় না। বিশ্বাস তৈরি হয় প্রমাণ, স্বচ্ছতা এবং সঠিক কাজ করার মাধ্যমে।

আর সেই কারণেই প্রতিটি এমন ঘটনাই আমরা লুকিয়ে না রেখে আপনাদের সামনে তুলে ধরি।

কারণ নিরাপদ ই-কমার্স তৈরি করা শুধু একটি কোম্পানির দায়িত্ব নয়— এটি আমাদের সবার যৌথ দায়িত্ব। ❤️

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Dhaka