The Luminary Look
Your glow-up is our mission! �
23/05/2026
22/05/2026
জ্বিলহজ মাসের প্রথম জুমা (জিলহজের প্রথম শুক্রবার) অত্যন্ত ফজিলতপূর্ণ। এই সময় ইবাদত-বন্দেগির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ইসলামের অন্যতম সম্মানিত সময় হলো জ্বিলহজ মাসের প্রথম দশ দিন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এ দশ দিনের নেক আমল আল্লাহর কাছে অন্য যেকোনো দিনের আমল থেকে অধিক প্রিয়। যেহেতু এই সময়ের প্রতিটি জুমা অন্য সময়ের জুমা থেকেও অনেক বেশি মর্যাদা ও ফজিলতপূর্ণ, তাই নিচে এ জুমার দিন ও তার আগের রাতে করণীয় কিছু গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করা হলো।
⏳ জ্বিলহজের প্রথম জুমা: সময়ের গুরুত্ব ও করণীয়
জ্বিলহজ মাসের এই বিশেষ জুমা ও তার আগের রাতে ইবাদতের মাধ্যমে অফুরন্ত সওয়াব অর্জনের সুযোগ রয়েছে।
· জিকির-আজকার ও তাকবির (রাত ও দিন): সর্বাধিক পরিমাণে তাকবির (আল্লাহু আকবার), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাহমিদ (আলহামদুলিল্লাহ) পড়া।
· নফল রোজা (দিন): এই দশকের ৯টি দিনের প্রতিটি রোজা এক বছরের রোজার সমতুল্য। বিশেষ করে ৯ জ্বিলহজ (আরাফার দিন) এর রোজা বিশেষ ফজিলতপূর্ণ।
· অধিক ইবাদত ও দান-খয়রাত (রাত ও দিন): দান-সদকা, নফল নামাজ ও কুরআন তিলাওয়াত বাড়িয়ে দেওয়া।
· গোসল ও সুন্দর পোশাক (দিন): জুমার দিন সুন্নত অনুসারে গোসল সেরে উত্তম পোশাক পরিধান করা।
· সুরা কাহফ তিলাওয়াত (রাত ও দিন): জুমার রাতে ও দিনে সুরা আল-কাহফ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ।
· দরুদ পাঠ (রাত ও দিন): জুমার দিন ও রাতে রাসুল (সা.)-এর প্রতি বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা।
· দোয়া ও ক্ষমা প্রার্থনা (রাত ও দিন): বিশেষ করে এ দিনে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে, তাই সর্বোচ্চ সময় দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে কাটানো।
· নখ ও চুল না কাটা (রাত ও দিন): যারা কোরবানি দেবেন, তারা চাঁদ দেখার পর থেকে কোরবানি পর্যন্ত নখ ও চুল না কাটা সুন্নত।
22/05/2026
Durud shorif
Sura kahf
Sadka
Done?
21/05/2026
📝 Review — Bought with my own pocket money
Let me make this clear upfront: I purchased this product with my own money. No affiliation with the brand or page. The product arrived authentic.
Brand: Indian
Key ingredients: 2% Salicylic Acid, Kaolin Clay, Bentonite Clay, Activated Charcoal
Best for: Oily, combination, and acne-prone skin
🛑 Before using this mask, make sure your skin is already adapted to a salicylic acid-based face wash.
Speaking as someone who could be your younger or older sister — this product has served me really well. I had painful pustules and cystic acne-prone, sensitive skin. This mask genuinely helped improve my skin condition. That's why I'm sharing it with you all.
💬 Want to know where I got it from? Comment below, and I'll DM you the source. 🥰
পর্যালোচনা
শুরুতেই বলে দিয়েছি আমি এটা নিজের টাকায় কিনেছি, পেজ এর সাথে আমার কোন স্পেশাল সম্পর্ক নেই। প্রোডাক্টটা অথেন্টিক পেয়েছি। ইন্ডিয়ান ব্র্যান্ড-: 2% Salicylic Acid, Kaolin Clay, Bentonite Clay, and Activated Charcoal.Best For: Oily, combination, and acne-prone skin types.
⭕এটা ব্যবহারের আগে স্যালিলিক এসিডযুক্ত কোন ফেসওয়াশ আগে স্কিনে এডপ্ট করে নিবেন।
আপনাদের ছোট বোন অথবা বড় বোন হিসেবে বলছি আমাকে এটা খুব ভালো সার্ভিস দিয়েছে। আমার ব্যথাযুক্ত পিপল ছিল, cystic acne prone sensitive skin আমার। বাট এটা আসলে আমার স্কিন টা বেটার করতে সাহায্য করেছে। তাই আপনাদেরকে শেয়ার করলাম।
প্রোডাক্টটি কোত্থেকে নিয়েছি সেটা জানতে কমেন্ট করুন আমি আপনাদেরকে ইনবক্সে জানিয়ে দিব 🥰
15/05/2026
My midnight cravings.
25/04/2026
Toxic habits we've normalized in Desi households
25/04/2026
Very informative one
পোরোসিটি চিনতে চুল পানিতে ডোবানো আর নয়!
চুলের পোরোসিটি জানার সবচেয়ে জনপ্রিয় টেস্টটি হলো গ্লাস টেস্ট । ঘরে বসে করা যায়, কোনো রকম খরচখরচা ছাড়াই টেস্ট এর ফলাফল থেকে ধারণা নিয়ে আমরা হেয়ার কেয়ার প্রোডাক্ট কিনে ফেলি।
আচ্ছা, এ ২টি ঘটনা কী কারণে ঘটতে পারে বলে আপনি মনে করছেন?
(১) পোরোসিটি বুঝে প্রোডাক্ট কেনার পরেও ভালো রেজাল্ট না পাওয়া
(২) পোরোসিটি পরিবর্তন হয়ে যাওয়া
অনেকগুলো কারণের পাশাপাশি এটাও উড়িয়ে দেয়া যাচ্ছেনা যে আমরা আসলে জানিইনা আমাদের চুলের পোরোসিটি কী। কারণ, গ্লাস টেস্ট এর মাধ্যমে যে রেজাল্ট পাই তা “ড্যামেজ টেস্ট” বলাই বরং বেশি যুক্তিসঙ্গত। ফলাফল, প্রোডাক্ট কাজ করেনা, মনে হয় যেন পোরোসিটি বদলে গিয়ে চুল ইন্ডিয়ান মুভির স্মৃতি হারিয়ে যাওয়া নায়িকার মতো বিহেভ করছে। একটু পরে স্মৃতি ফিরিয়ে আনব, তখন দেখবেন গ্লাস টেস্ট কতটা বোগাস!
নিজের হেয়ার পোরোসিটি জানতে চাইলে আমাদের সরাসরি ল্যাবে যেয়ে কয়েকটা চুল তুলে দিয়ে ঝিম মেরে বসে থাকা উচিত। মাইক্রোস্কোপ এর নিচে আপনার চুল দেখা হবে, বিশ্লেষণ করা হবে।তারপর জানবেন যে কোনটা আপনার হেয়ার পোরোসিটি।
কিন্তু, আমাদের সবার পক্ষে কি ল্যাবে যাওয়া সম্ভব পোরোসিটি টেস্ট করতে? সম্ভব না। আবার, প্রোডাক্ট কেনার জন্য পোরোসিটি জানারও দরকার। কী করব এখন আমরা?
🌻 ঘরে বসে হেয়ার পোরোসিটি জানি :-
আমাদের হেয়ার কেয়ার রুটিনটা কেমন হওয়া উচিত জানেন? চুলের ইচ্ছামতো। চুল যা বলবে, আমাদের সেটাই করা উচিত। চুলের ভাষা বোঝা খুব কঠিন কিছু না। যেমন -
🌿 হাই পোরোসিটি চুলের ভাষা
হাই পোরোসিটি হেয়ার আপনাকে যখন ইচ্ছা গোসল করার স্বাধীনতা দেয়… 😆 এই গরমে ভালো অফার, তাইনা? কারণ, চুল খুব দ্রুত শুকিয়ে যায় এবং পানিগুলো ওপেনড কিউটিকল দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। এমন জেল কে না ভালোবাসে? আটকা পড়েছি তো কী হয়েছে, একটু পর তো বেরিয়ে যাবো ই!
কন্ডিশনার, হেয়ার মাস্ক যেটাই ইউজ করবেন, ইউজ করার সময় ভালো লাগবে। চুলে ইন্সট্যান্ট রেজাল্ট দেখায় অনেকটা। বুঝতে পারবেন যে প্রোডাক্ট খুব ভালোভাবে অ্যাবজর্বড হয়েছে। এতক্ষণ যে চুল বশে আসছিলোনা সে রীতিমতো শান্ত। কিন্তু এই রেজাল্ট খুব বেশি দীর্ঘস্থায়ী না। যত দ্রুত ওয়ার্ক করে, তত কম সময় এর স্থায়ীত্বকাল। এজন্য কিছু নির্দিষ্ট প্রোডাক্ট ই আমার কাছে হাই পোরোসিটির জন্য বেস্ট লাগে যেগুলো তুলনামূলক বেশি সময় রেজাল্ট দেখাতে পারে।
হাই পোরোসিটি হেয়ারের উইক পয়েন্টের শেষ নেই। ইজিলি ফ্রিজি হয়ে যায়, ডাল দেখায়, চুলে শাইন মেইনটেইন করতে হিমশিম খেতে হয়, ভেঙে যাওয়ার প্রবণতা বেশি, Split Ends দেখা দেয়া শুরু হয় যত্ন একটু কমলেই। হাত বুলালে সফটনেসের চেয়ে রাফনেস বেশি ফিল হবে।
যত্ন নিলে হাই পোরোসিটি হেয়ারও ম্যানেজেবল, হেলদি দেখায়.. যদিও একটু প্যারা৷ আপনারা বললে পরবর্তীতে হাই পোরোসিটি হেয়ারের ডিটেইলস কেয়ার নিয়ে লেখাই যায়।
🌿 মিডিয়াম পোরোসিটি হেয়ারের ভাষা
আপনার কাছে মনে হবে, আপনার চুল নিয়ে আপনার কোনো অভিযোগ নেই। মোটা দাগে, এটাই ইজিয়েস্ট ওয়ে বোঝার যে মিডিয়াম পোরোসিটি হেয়ার আসলে কেমন।
মিডিয়াম পোরোসিটি হেয়ার দীঘির স্থির পানির মতো সুন্দর। এর সবকিছু ব্যালেন্সড। যেমন - চুল শুকাতে খুব বেশি সময় নেবেনা যে আপনি বিরক্ত হয়ে যাবেন , খুব কম সময়ও নেবেনা৷ স্বাভাবিক, হেলদি হেয়ার যতটুকু সময় নেয়ার ততটুকু নেবে৷
হাই পোরোসিটির মতো তাড়াতাড়ি বা লো পোরোসিটির মতো দেরিতে প্রোডাক্ট অ্যাবজর্বড হতে সাহায্য করে আপনাকে অত্যধিক খুশি কিংবা হতাশ কোনোটাই করবেনা। একটু সময় নেবে, প্রোপারলি অ্যাবজর্বড হবে, তারপর আপনার চুলের নিড অনুসারে কাজ করবে। সাধারণত ফ্রিজি লাগেনা হেলদি অবস্থায়৷ কন্ডিশনার আজ মাখলে নিশ্চিত থাকুন যে খুব তাড়াতাড়ি আপনাকে দুশ্চিন্তায় পড়তে হবেনা এটা ভেবে, “ আবার চুল রাফ হয়ে যাচ্ছে! সেদিন ই না কন্ডিশনার ইউজ করলাম?”
এরকম হেয়ার টাইপ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার।
মাঝেমধ্যে মনে হয়, সব মেয়ের চুল যদি মিডিয়াম পোরোসিটি হতো কি যে ভালো হতো! অল্প মেইনটেইনেন্সে হেলদি চুল পেতাম, অন্তত চুলের টেনশনে আরও কিছু হেয়ারফল তো হতোনা!
🌿 লো পোরোসিটি চুলের ভাষা
লো পোরোসিটি হেয়ারও বেশ স্বস্তিদায়ক হেয়ার টাইপ। চুলে হাত বুলাবেন, স্মুদ লাগবে। একটু বিল্ডাপ ইস্যুর রিস্ক বেশি থাকে, সেটা মেজর ফ্যাক্ট না৷ এনভায়রনমেন্টাল পল্যুশন এবং চুল ড্যামেজড করে ফেলার কারণগুলোর সাথে ফাইট করে ভালোভাবে টিকে থাকে। তবে লো পোরোসিটি হেয়ারও ড্যামেজড হতে পারে।
মূলত লো পোরোসিটি হেয়ার আপনাকে ধৈর্য ধরতে শেখাবে। একটা প্রোডাক্ট অ্যাবজর্বড হতে সময় নেবে কিন্তু রেজাল্টও দেবে দীর্ঘক্ষণ। তাই কেও পাত্তাটাত্তা দেয় না বিষয়টা। অন্যান্য চুলের চেয়ে বেশি সময় ধরে রেজাল্ট দেখাচ্ছে এটাই তো অনেক।
প্রোডাক্টের পরিমাণের ব্যাপারটা স্ট্রিক্টলি মেইনটেইন করতে হয়। বেশি হয়ে গেলে এমন গ্রিজি লাগে…ভাইরে ভাই!
ফ্রিজি কম হওয়ায় হেয়ারস্টাইল করতে ভালো লাগে, চুল নরমালি ছেড়ে রাখলেও সুন্দর দেখায়। লালচে হয়ে যাওয়া, ভেঙে পড়া, চুলের আগা ফাটার প্রবণতা সবচেয়ে কম বলতে পারেন এই হেয়ার টাইপে।
আনুমানিকভাবে ধরা হয়, এ বৈশিষ্ট্যগুলো জানলে আন্দাজ করা যায় আপনার হেয়ার পোরোসিটি কেমন হতে পারে। কিন্তু….
যদি ড্যামেজড হয় 🙂
আসলে যেকোনো পোরোসিটির হেয়ার সারফেস ড্যামেজড হতে পারে। ভুল প্রোডাক্ট ব্যবহার, এনভায়রনমেন্টাল পল্যুশন, হিট, কেমিক্যাল ট্রিটমেন্ট নেয়া… যথেচ্ছা অত্যাচারের মধ্যে রেখে আমরা কখনোই এক্সপেক্ট করতে পারিনা যে চুল আগের মতো থাকবে। আমরা কি সবসময় একরকম থাকি ? আশেপাশে ঘটে যাওয়া ঘটনা, নিজেদের নেয়া ডিসিশন এমন কত কিছুই আমাদেরকে বদলে দেয়৷ Take it Normally…
পোরোসিটি চেঞ্জড হয় না, চুলের সারফেস ড্যামেজড হওয়ার কারণে মনে হয় যেন পোরোসিটিই চেঞ্জ হয়ে গিয়েছে । সঠিক প্রোডাক্ট ইউজ করে, সঠিক পদ্ধতিতে কেয়ার নিলে এবং হেলদি লাইফস্টাইল মেইনটেইন করে চললে ড্যামেজ রিকভার হয়ে আপনার চুল তার আসল পোরোসিটির মতো বিহেভ করবে।
গ্লাস টেস্ট এর মাধ্যমে পোরোসিটি আন্দাজ করে প্রোডাক্ট কেনার পর ধরুন একটা প্রোডাক্ট আপনার চুলে দারুণ কাজ করছে। কিছুদিন পর আর নাও কাজ করতে পারে। মনে করুন, আপনার চুল লো পোরোসিটি ধরে নিয়েছেন গ্লাস টেস্ট এর রেজাল্ট এর ভিত্তিতে। অতিরিক্ত ময়েশ্চারাইজিং প্রোডাক্ট না কিনে মডারেট ময়েশ্চারাইজিং প্রোডাক্ট ইউজ করছেন। সামহাউ চুল এর সারফেস ড্যামেজড হয়ে গেলো। আমরা তো ১০০ বার গ্লাস টেস্ট করিনা। আগের প্রোডাক্ট ই ইউজ করে যাচ্ছি কিন্তু চুল রিপেয়ার হওয়ার মতো কেয়ার পাচ্ছেনা। এ মুহূর্তে হাই পোরোসিটি হেয়ারের প্রোডাক্ট ইউজ করলে বরং আপনি বেনিফিট পাবেন। ড্যামেজ ঠিক হয়ে গেলে আপনার চুল ই বলে দেবে আর দরকার নেই, আগের প্রোডাক্ট ইউজ করতে হবে।
অর্থাৎ, গ্লাস টেস্ট দিয়ে আপনার আসল পোরোসিটি সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব না। তবে আংশিক ধারণা পেতে পারেন যে চুলের সারফেস ড্যামেজড অবস্থায় আছে কীনা ; এতে হেয়ার কেয়ার রুটিন সাজানো, প্রোডাক্ট পছন্দ করা ইজি হবে।
চুলের সারফেস ড্যামেজড হলে সেটা সাধারণত ডুবে যাবে, হেলদি হেয়ার সারফেসে প্রতিটা কিউটিকল স্কেলকে ঘিরে রাখে এক অয়েলি লেয়ার… ড্যামেজড সারফেসে লেয়ারটা থাকেনা বলে চুল ডুবে যায়, চুল সে মুহূর্তে হাইড্রোফিলিক বা পানিপ্রিয় হয়ে যাওয়ায় এমন ঘটে। তাই টেস্টটা করে আপনি ধারণা নিতে পারেন এ মুহূর্তে চুলের কন্ডিশন কতটুকু হেলদি, তারপর রেজাল্ট অনুসারে চুলের নিড বুঝে প্রোডাক্ট কিনুন।
ট্রায়াল & এরর করে বের করতে হবে কোন প্রোডাক্ট এ মুহূর্তে আপনার চুলকে বেস্ট সার্ভিস দিতে পারবে। চুলের আচরণ বুঝে, উপাদান তালিকা ঘেঁটে, ড্যামেজ টেস্ট করে ডিসাইড করতে হবে যে চুল বর্তমান কন্ডিশন অনুযায়ী কোন প্রোডাক্টের মাধ্যমে কতটুকু বেনিফিটেড হবে৷
মোট কথা, গ্লাস টেস্টে কী পেলেন সেটাই ফাইনাল কিছু না। আপনার চুলের আচরণ বলবে সে আসলে কে, তার নিড কী। গ্লাস টেস্ট থেকে ড্যামেজ রিলেটেড কিছু তথ্য পেলেও এটা আপনার চুল এর পোরোসিটি নিশ্চায়ক নয়।
আপুরা, আপনার চুলের নিড কী তা কি বোঝা যায়? চুলের সমস্যাগুলো আইডেন্টিফাই করুন, অবশ্যই বুঝতে পারবেন। কমেন্টবক্স খোলা আছে, প্রশ্ন করুন, জানুন… আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করতে।
লেখাটা ভালো লেগেছে? ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করুন এবং এমন আরও লেখার জন্য ফলো করুন-
Mubashwira In Her Glow Up Arc
**কপি করা নিষেধ, শেয়ার করলে অনেক ভালো লাগবে 🌸
©2026[Mubashwira In Her Glow Up Arc]. All rights reserved. Do not post without credit.
তারিখ : ২৪ এপ্রিল, ২০২৬
সময় - সন্ধ্যা ৭:২৭ মিনিট
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Mohammadpur, Dhaka, Bangladesh
Dhaka
1207
